বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘অ’-ও ছিল না : আইনমন্ত্রী

বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘অ’-ও ছিল না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।
আজ শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যত দিন ক্ষমতায় ছিল তত দিন আইনের শাসনের অ‘ও ছিল না। শেখ হাসিনা ’৯৬ সালে সরকার গঠনের পর আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জেল হত্যাকাণ্ডের বিচার শুরু করেন। এবং এই বিচারকে একটি পর্যায়ে নিয়ে যান।
২০০১ সালে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পরাজিত করার পর আমরা এই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করার ঘৃণ্য হস্তক্ষেপ দেখতে পেয়েছি। ২০০৯ সালে সরকার গঠনের পর আবারও এই মামলার বিচারের দায়িত্ব শেখ হাসিনার ওপরই বর্তায়। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি সেটা শেষ করেছেন।
মামলাজট কমাতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে আনিসুল হক বলেন, কোনো সরকারের আমলে মামলাজট নিরসনের চেষ্টা করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মামলাজট কমানোর উদ্যোগ নেয়।
মহাসমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারা দেশ থেকে আসা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এই মহাসমাবেশে অংশ নিয়েছেন।
এর আগে সকাল ১১টা ২৩ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উপস্থিতি আইনজীবীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

সোহরাওয়ার্দীতে আইনজীবীদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
আজ শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টা ২৩ মিনিটে সমাবেশস্থলে আসেন সরকারপ্রধান। এরপর উপস্থিতি আইনজীবীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
মহাসমাবেশে সভাপতিত্বে করছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশ থেকে আসা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এই মহাসমাবেশে অংশ নিয়েছেন।
এর আগে ১৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ১৫ তলা বিশিষ্ট ভবনটি উদ্বোধন করতে সকাল ১০টার পর সুপ্রিম কোর্ট এলাকায় যান বঙ্গবন্ধুকন্যা। সকাল ১১টার দিকে নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান এএম আমিন উদ্দিন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানসহ বার কাউন্সিলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ভবনটি উদ্বোধনের পর আইনজীবীদের মহাসমাবেশে যোগ দেন সরকারপ্রধান।
১৫ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবনটিতে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, ২টি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, একাউন্টস সেকশন, আইটি সেকশন।
এ ছাড়া আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য রয়েছে পৃথক নামাজ কক্ষ। সেই সঙ্গে শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থার পাশাপাশি টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হল সুবিধা রয়েছে ভবনটিতে।
সুউচ্চ ভবনটিতে চারটি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগারসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটর রয়েছে।

বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভবনটির উদ্বোধন করেন তিনি।
এর আগে, সকাল সাড়ে ৯টায় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী।এ সময় অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান এএম আমিন উদ্দিন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
১৪২ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট ভবনটি নির্মিত হয়। ভবনটিতে চারটি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামারা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য পৃথক শৌচাগার রয়েছে।
আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় নির্মাত ভবনটিতে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি রয়েছে। আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য পৃথক নামাজ কক্ষ রয়েছে।
এছাড়া টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হলসহ শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পে আরবরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে পৃথক বৈদ্যুতিক লাইন সংযুক্ত করা হয়েছে।

ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
শনিবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসসহ সব প্রতিষ্ঠানের ভবনে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ইসরায়েলকে সমর্থন করা বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও পতাকা অর্ধনমিত রাখবে।
এদিকে, শুক্রবার (২০ অক্টোবর) নিহত ফিলিস্তিনিদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।
ইসরায়েলে হামলায় এখন পর্যন্ত প্রায় চার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে এক হাজার ৫২৫ জন শিশু এবং এক হাজারের বেশি নারী। অন্যদিকে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে আজ

বিশ্বকাপে আজ নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় খেলাটি শুরু হবে।
নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পরের ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় ইংলিশরা।
কিন্তু নিজেদের পরের ম্যাচে আফগানিস্তানের কাছে ৬৯ রানে পরাজিত হয়ে বড় ধাক্কা খায় জশ বাটলারের দল।
গত রোববার নয়া দিল্লিতে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৮০ ও ইকরাম আলিখিল ৫৮ রান করেন। প্রতিদ্বন্দিতাপূর্ণ পুঁজি নিয়ে ইংল্যান্ডকে চেপে ধরে আফগানিস্তানের বোলাররা। ম্যাচে আফগানিস্তানের তিন স্পিনার মুজিব উর রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবি মিলে ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২১৫ রানে অলআউট করে দেয়। মুজিব ও রশিদ ৩টি করে এবং নবি ২টি উইকেট নেন।
অঘটনের খাতায় ইংল্যান্ডের নাম উঠার ৪৮ ঘণ্টার মধ্যে এবারের বিশ্বকাপে আটসেটের শিকার হয় দক্ষিণ আফ্রিকাও। গত মঙ্গলবার ধর্মশালায় বাছাই পর্ব পেরিয়ে আসা দল নেদারল্যান্ডসের কাছে ৩৮ রানে হেরে যায় প্রোটিয়ারা।
অথচ বিশ্বকাপের শুরুটা দারুন ছিল দক্ষিণ আফ্রিকার। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রান করে ১০২ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে বিশাল ব্যবধানে হারায় প্রোটিয়ারা।

আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন আজ শনিবার (২১ অক্টোবর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলার বার কাউন্সিলের ভবনটি ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।
আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এতে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুইটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, অ্যাকাউন্টস সেকশন ও আইটি সেকশন ইত্যাদি।
আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য পৃথক নামাজ কক্ষ রয়েছে। এছাড়া, টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হলসহ শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে।
ভবনটিতে চারটি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামারা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য আলাদা শৌচাগার রয়েছে। প্রকল্পে আরবরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে পৃথক বৈদ্যুতিক লাইন সংযুক্ত করা হয়েছে।

ভারত ছেড়েছেন কানাডার ৪১ কূটনীতিক

ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে কানাডা। দেশটিতে একজন শিখ নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া হলো।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়ে জোলি বলেন, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ৪১ জন কানাডীয় কূটনীতিককে ভারত থেকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া কূটনীতিকদের সঙ্গে সম্পর্কিত সবাইকে ভারত থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানান, ৪১ জন কূটনৈতিক চলে এলেও বাকি ২১ জন ভারতে কানাডা হাইকমিশনে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন। এরপরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে।

নিহত নিজ্জর নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত। ভারত ট্রুডোর সব অভিযোগ অস্বীকার করে এবং অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয়।

এই পরিস্থিতিতে চলতি অক্টোবর মাসের শুরুতে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে সে সময় দ্য ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ১০ অক্টোবরের পর থেকে যাওয়া কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহার করার হুমকিও দেয় ভারত।

নেইমারকে নিয়ে মেসির ‌‘স্ট্যাটাস’

মাঠের লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা যেমন চিরপ্রতিদ্বন্দ্বী, দুই দলের ফুটবলারদের মধ্যে বন্ধুত্বও ঠিক তেমনই। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সম্পর্ক। বার্সেলোনা থেকে পিএসজি, সবখানেই তাদের রসায়ন চোখে পড়ার মতো।

এদিকে সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এস্তাদিও সেন্টেনারিওর ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। তবে ব্রাজিলিয়ানদের হারের আক্ষেপকেও ছাড়িয়ে গেছে আরেকটি বিষয়। ম্যাচে চোটে পড়েন দলটির পোস্টারবয় নেইমার।

যদিও ইনজুরির কারণে ক্যারিয়ারের অনেকটা সময় মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে। কিছুদিন আগেই ৭ মাসের চোট কাটিয়ে পুরোদমে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু এবারও এক ভয়াবহ ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন। তবে এবারের চোট এতটাই মারাত্মক যে আগামী ৯ থেকে ১০ মাস ব্রাজিলিয়ান এ তারকাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

ম্যাচের পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, উরুগুয়ের বিপক্ষে মাঠের চোটে বাম হাঁটুর গুরুত্বপূর্ণ লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গেছে নেইমারের। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজে এবং তার ক্লাব আল-হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, খুব শিগগিরই হাঁটুর অপারেশন করা হবে নেইমারের। তবে কবে এবং কখন এই অপারেশন হবে, সেটা এখনও ঠিক করা হয়নি।

ব্রাজিল জাতীয় দল এবং আল-হিলালের মেডিকেল টিম সার্বক্ষণিক নেইমারের চিকিৎসায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

তবে নেইমারের এমন খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন মেসি। সেখানে নেইমারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেন রেকর্ড সাতবারের এ ব্যালন ডি’অর জয়ী। নেইমারের সঙ্গে একটি ছবি দিয়ে মেসি লেখেন ‘শক্ত থাকো নেইমার জুনিয়র’।

এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই চোট বড়সড় বিপদে ফেলতে পারে ব্রাজিল এবং আল-হিলালকে। তাদের মতে, অপারেশন এবং পুনর্বাসন মিলিয়ে এ চোট সেরে উঠতে নেইমারের সময় লাগবে ৭ থেকে ৯ মাস। অথচ ৮ মাসের মধ্যেই মাঠে গড়াতে যাচ্ছে কোপা আমেরিকার আগামী আসর। তাই ল্যাটিন সেরার এই আসরে এবার না-ও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান সেনসেশনকে।

বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকাদেরকে ঘৃণা জানাচ্ছি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে তাদেরকে ঘৃণা জানাচ্ছি। কারণ, বাংলাদেশের মানুষের প্রতি তারা বিশ্বাস ও আস্থা রাখতে পারছে না। দুর্গাপূজাকে ঘিরে অনেক ষড়যন্ত্র হতে পারে। এ জায়গায় সকলকে সতর্ক থাকতে হবে। সারাদেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বর্ণিল উৎসবের মধ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে আরও এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী শুক্রবার (২০ অক্টোবর) ঢাকায় লালবাগস্থ ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মন্ডল। উপস্থিত ছিলেন, স্বপন কুমার সাহা, মানিক লাল সাহা, বাবুল দেবনাথ প্রমুখ।
প্রতিবন্ধী বলেন, শারদীয় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে উৎসবগুলো আরও বেশি বর্ণিল হয়ে উঠছে। আগামীতে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশ হবে; তখন আমাদের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে এবং উৎসবগুলো আরও বেশি বর্ণিল হবে। বর্ণিল উৎসবের বাহ্যিক বিষয়গুলো রাঙিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক চেতনার সরকার ক্ষমতা থাকার ফলে।

অতীতে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, ৭৫ এর সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। ধর্মকে ব্যবহার করে দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করা হয়েছিল। দেশকে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল। ২১ বছর দেশ অন্ধকারে ছিল। অল্প কিছুদিন ১৯৯৬ সালে দেশ আলোকিত হয়ে উঠতে থাকে। ২০০১ সালে নির্বাচনের পর আবার সব উৎসব মলিন হয়ে যায়। জঙ্গিবাদ কায়েম করা হয়। বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান সৃষ্টি করা হয়। অনেক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটানো হয়।

অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করা হয়। সারাদেশে ৫০০ জায়গায় সিরিজ বোমা হামলা করা হয়। আজকে সেসব জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। হত্যাকারীদের বিচার করা হয়েছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে এসেছে। কিন্তু আমাদের সংগ্রাম থেমে নেই। আমরা ৭২এর চেতনায় ফিরে যেতে চাই। অনেক ষড়যন্ত্র হচ্ছে যেন আমরা ৭২এর চেতনায় ফিরে যেতে না পারি। জঙ্গিবাদ দমন করেছি, কিন্তু তাদেরকে নির্মূল করতে পারিনি। ৭২এর চেতনায় ফিরে যেতে পারলে জঙ্গিবাদ নির্মূল করতে পারব।

প্রতিমন্ত্রী পরে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এবং মন্দির পরিদর্শন করেন।

আরও ৮ জনের করোনা শনাক্ত

বজ্রপাত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আটজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিরপীতে শনাক্তের হার এক দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৮৮০ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৫৩৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।