বাংলাদেশ থেকে দুই খাতে কর্মী নেবে ওমান

SHARE

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীকে ওমানে নেওয়ার বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য বিদেশের শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ওমানে কৃষি ও মৎস্য খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

এদিকে ইতালিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক বাঁধনের বিষয়েও কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাঁধন যতদিন ইতালিতে অবস্থান করবেন, ততদিন সেখানে বাংলাদেশের দূতাবাস তার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম তদারকিতে জাতিসংঘের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাই করবে।

প্রয়োজন হলে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।