ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২, মামলা ৭১

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এতে বলা হয়, ৫০২ জনের মধ্যে রমনা বিভাগ ১৮, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৭২, তেজগাঁও বিভাগ ৯৪, মিরপুর বিভাগ ১৩৪, গুলশান বিভাগ ৩২, উত্তরা বিভাগ ৫০, গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, পাঁচ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুইটি হেলমেট, দুইটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।