সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখানো হবে তিন সিনেমা

SHARE

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখানো হবে তিন সিনেমা

X

সালমান শাহ। ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে তার অভিনীত তিনটি সিনেমা প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সিনেমাপ্রেমী দর্শক ও প্রয়াত এই নায়কের ভক্ত-অনুরাগীদের জন্য বিশেষ এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।

বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে এ বিশেষ সিনেমা প্রদর্শনী। আগামীকাল (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের জন্য পর্দায় দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা।

সাবিনা ইয়াসমীনের কণ্ঠ নিয়ে যা বললেন কনকচাঁপা

আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। সিনেমাটির মাধ্যমে দর্শকরা আবারও বড় পর্দায় দেখতে পাবেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় এই নায়ককে।

দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দেখানো হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সালমান শাহর ক্যারিয়ারের অন্যতম আলোচিত কাজ। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় তার।

আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’। জনপ্রিয় এই জুটির সিনেমাটি নব্বইয়ের দশকে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার অকালমৃত্যু বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। মৃত্যুর তিন দশক পরও দর্শকের কাছে সমান জনপ্রিয় এই নায়ক।

সাবিনা ইয়াসমীনের যে গান শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি লতা মঙ্গেশকর

প্রতি বছর ৬ সেপ্টেম্বর নানান আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় সালমান শাহকে। এবার তার ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএফডিসির এই আয়োজনের মাধ্যমে বিনামূল্যে প্রিয় নায়কের তিনটি জনপ্রিয় সিনেমা উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।

এমএমএফ

সালমান-শাহ

চলচ্চিত্র

ঢাকাই-ছবি

এফডিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

‘এখনই গান বন্ধ করে দাও’, নতুন প্রজন্মকে কেন বললেন জেমস

একটি নিষিদ্ধ জানাজার গল্প থেকে ‘কালযাত্রা’

প্রকাশ্যে গান গাওয়াই কি অপরাধ? পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

জাগো নিউজে সর্বশেষ

টিভিতে আজকের খেলা, ৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলা

উখিয়ায় ১৫ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ

দেশজুড়ে

প্রত্যাশার ‘ফাঁদে’ পুঁজিবাজার, তীব্র হচ্ছে আস্থা সংকট

বাবা-মার ভরণপোষণের আইন নিয়ে যা বললেন রুমিন ফারহানা

জাতীয়