ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাহাড়ের ভোটকেন্দ্র ও পরিবেশ স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি রিজিওনের লংগদু জোন তেজস্বী বীরের উদ্যোগে যৌথ টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
যৌথ টহল পরিচালনার মাধ্যমে জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ সব ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী।
কোনোরকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগে প্রতিটি গুরুত্বপূর্ণ সীমানায় সেনাবাহিনীর অবস্থান জোরদার করা হয়েছে।
এদিকে যৌথ টহলে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন তেজস্বী বীরের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অংশ নেয়।
এ ধরনের টহল কার্যক্রম ভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে বলে মন্তব্য করছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
টহল কার্যক্রমের নেতৃত্ব দেন লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনুর আল সাকিব।
তিনি জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং সকল প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে যৌথবাহিনী সর্বদা মাঠে কাজ করছেন।
স্থানীয়রা বলছেন, এধরণের টহলের কারণে ইতোমধ্যে জনমনে শান্তি বিরাজ করছে। ভোটের মাঠে নির্বিঘ্নে ভোট দিতে যাওয়াসহ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। যার ফলে ভোটারদের উপস্থিতি আশানুরূপ দেখা যাবে।




