বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নেদারল্যান্ডের কাছে বাংলাদেশের ৮৭ রানে পরাজয়

টানা চার পরাজয়ে অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সুযোগ। তবুও হাল ছাড়তে নারাজ টাইগাররা। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে আজ মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ২২৯ রানে গুটিয়ে যায় এডওয়ার্ডসের দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ডাচদের বোলিং তোপে ৪৭ বল হাতে রেখেই ১৪২ রানে গুটিয়ে যায় সাকিব বাহিনী। আর এতেই ৮৮ রানের দুদার্ন্ত জয় পায় নেদারল্যান্ডস।

এর আগে এক দিনের ক্রিকেটে দুই দলের দেখা হয় দুই বার। যেখানে উভয় দল জয় পায় ১টি করে। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম ডাচদের বিপক্ষে টাইগারদের দেখা। সেখানেই বাজিমত করলেন স্কট এডওয়ার্ডসের দল। সাকিব-লিটনদের বিপক্ষে বিশ্ব মঞ্চে প্রথম দেখায় জয় তুলে নেন ডাচরা।

স্কট এডওয়ার্ডসদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে আসেন তানজিদ তামিম ও লিটন দাস। প্রথম চার ওভার দেখে শুনে খেললেও বিপদ আসে ইনিংসের পঞ্চম ওভারে। আরিয়ান দত্তের বলে স্কট এডওয়ার্ডস হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন। আউট হয়ে যাবার আগে ১২ বলে মাত্র ৩ রান করেন।

আর এরপরেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। দলীয় ১৯ রানে ফন বিককে পুল করতে গিয়ে লিটনের মতোই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। প্যাভিলিয়নের যাবার আগে ১৬ বলে ১৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তাতে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর উইকেটে আসা নাজমুল শান্ত ও মিরাজের ব্যাটে শুরুর ধাক্কা সামল দেবার চেষ্টা করে টাইগাররা। বিশ্বকাপের আগ পর্যন্ত দারুণ ছন্দে থাকা শান্ত বিশ্বকাপে আস্থার প্রতিদান দিতে পারছেন না। ছয়টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও কোনো ম্যাচেই নিজের জাত চেনাতে পারলেন না শান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও সেই ধারা অব্যাহত। দলীয় ৪৫ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। আউটের আগে করেন ১৮ বলে মাত্র ৯ রান।

শান্ত আউট হওয়ার কিছুক্ষণ পরেই আউট হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি ৫ রানে বিদায় নেন। ৭০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিয়াদ ও শেখ মেহেদীর ব্যাটে কিছুতা প্রতিরোধ গড়লেও জয়ের জন্য যথেস্ট ছিলো না। দলীয় ১১৪ রানের মধ্যে রিয়াদ ২০ ও মেহেদী ১৭ করে বিদায় নিলে বাংলাদেশের জন্য সেই বিপদ আরও বাড়ে।

শেষ দিকে মুস্তাফিজের ২০ রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে টাইগাররা। শেষ পর্যন্ত ৪৭ বল হাতে রেখেই ১৪২ রানে অলআউট হয় সাকিবরা। ডাচদের হয়ে বল হাতে পল ফন মিকেরেন নেন সর্বোচ্চ তিন উইকেট।

দুই দলকে পছন্দের ভেন্যুতে সমাবেশের অনুমতি দিল পুলিশ, জামায়াতকে ‘না’

অবশেষে প্রত্যাশিত স্থানেই সমাবেশের অনুমতি পেল দেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড.খ. মহিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে সমাবেশ করার জন্য দুই দলকেই ২০টি শর্ত জুড়ে দিয়েছি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয়। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। ফলে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
বিএনপি মহাসমাবেশের ঘোষণার তিন দিনের মাথায় ২১ অক্টোবর পুলিশকে চিঠি দিয়ে বিষয়টি জানায়। পুলিশের পক্ষ থেকে ২৬ অক্টোবর বিএনপিকে চিঠি দিয়ে মহাসমাবেশের জন্য দুটি বিকল্প জায়গা ভাবতে বলা হয়। সঙ্গে চাওয়া হয় সাত ধরনের তথ্য—সমাবেশে লোকসমাগমের সংখ্যা, সময়, বিস্তৃতি, কোন কোন স্থানে মাইক লাগানো হবে, অন্য দলের কেউ উপস্থিত থাকবেন কি না ইত্যাদি।
বিএনপি একই দিন পুলিশকে চিঠি দিয়ে জানায়, তারা সমাবেশ নয়াপল্টনেই করবে। অন্য কোনো জায়গার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেয়া হয়নি।
এছাড়া আওয়ামী লীগ ২৮ অক্টোবর যে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছে, তার দুটি বিকল্প জায়গা ঠিক করতে পুলিশ চিঠি দিয়েছিল। পাশাপাশি সমাবেশ নিয়ে সাতটি তথ্য জানতে চেয়েছিল।
জবাবে পুলিশকে দেয়া চিঠিতে আওয়ামী লীগ জানায়, তারা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকেই সমাবেশ করবে। চিঠিতে বলা হয়, ‘২৮ অক্টোবর (শনিবার) শান্তি ও উন্নয়ন সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি (মঞ্চনির্মাণ ও প্রচার-প্রচারণার কার্যক্রম) ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এমতাবস্থায় স্বল্প সময়ের মধ্যে অন্য কোনো ভেন্যুতে নতুনভাবে সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা দুরূহ ব্যাপার।’

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩১ জন। এরমধ্যে ঢাকা সিটির ৩৬৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৬৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
শুক্রবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫৫ হাজার ৯৪৭ জন। মারা গেছেন ১ হাজার ৩১৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৯৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৫১৭ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।
ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে সফরকারী পাকিস্তান নারী দলের বিপক্ষে এগিয়ে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে তারা।
শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। টস হেরে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন স্বর্ণা আক্তার। জবাবে পাকিস্তানের মেয়েরা ৭ উইকেটে ১০০ রান করে থামে। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যোতি-মুর্শিদারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শামিমার বিদায়ে ৩৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। দলীয় ৫৪ রানে সোহানা মুশতারি রান আউটের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেটে মুর্শিদা ও নিগার সুলতানা ১৩ রানের জুটি গড়েন। দলীয় ৬৭ রানে মুর্শিদা উম্মে হানীর শিকার হন। চার রান পর বিদায় নেন অধিনায়ক জ্যোতি। ঋতু মনি দলীয় ১০৯ রানে আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১২০ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় ৩ রানেই বিদায় নেন নাটালিয়া পারভেজ। ২৮ রানে সিদরা আমিন, ৪০ রানে মুনিবা আলী ও ৫৯ রানে অধিনায়ক নিদা দার বিদায় নিলে হারের শঙ্কায় পড়ে পাকিস্তান। পাকিস্তানের কোনো ব্যাটারই টাইগ্রেস বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। এতে করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানের মেয়েদের ইনিংস।
ফলে বাংলাদেশ জয় পায় ২০ রানে। এতে করে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ আগেই ২-০ তে সিরিজ জিতে নেয় টাইগ্রেসরা। আগামী রোববার (২৯ অক্টোবর) একই মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। পাকিস্তানের লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশ এড়ানো আর বাংলাদেশের টার্গেট থাকবে ম্যান ইন গ্রিনদের বাংলাওয়াশ করার।

সমাবেশের অনুমতি বিষয়ে সর্বশেষ যা জানালো ডিএমপি

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যাসন্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‌‘বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
’
আগামীকাল সমাবেশকে কেন্দ্র করে ডিএমপিতে আজ এক বৈঠক হয়েছে। বৈঠকে কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়ছে। ’

উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। গ্রামের মানুষকে শহরের ন্যয় আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান শর্ত ছিল, তাই এ লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার মন্ত্রণালয় বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করতে হবে বলে প্রধান অতিথি বলেন, রাজনীতি মানেই হল নিজেকে উৎসর্গ করা। দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার (২৬অক্টোবর) তার নিজ জেলা পিরোজপুরে এক সরকারি সফরে এসে বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন একের পর এক পূরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জাতীয় গ্রীড সাব-স্টেশনসহ সবকিছুই করে দিচ্ছেন শেখ হাসিনা। এখন আমাদের দেয়ার পালা আর সেটি হচ্ছে তার হাতকে শক্তিশালী করা।
জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর খেজুরতলা আবাসন প্রকল্প সংলগ্ন রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়নের ফলক উন্মোচন ও রঘুনাথপুর হুলার চরের ভাঙ্গা কবরের সম্মুখ দিয়ে রাস্তা এইচবিবি দ্বারা উম্মোচন এবং আটদলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় এস এস শেখমাটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে দেশ আজ ক্রীড়া অঙ্গনে এগিয়ে চলছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের খেলোয়াররা বেশ সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই মাদক মুক্ত দেশ ও জাতী গঠনে খেলা-ধুলার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে উন্নয়ন সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জেলার নাজিরপুর উপজেলার খেজুরতলা মাদ্রাসা প্রাঙ্গণে শেখ মাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নুর সভাপতিত্বে উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, জমিতে পানি সেচ দেয়ার জন্য বিদ্যুৎ সরবরাহের দাবী জানালে কানসার্টে কৃষকদের গুলি করে হত্যা করে বিএনপি সরকার। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের কল্যাণে মাত্র ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগ দেয়া হয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং যান্ত্রিকীকরণে শতভাগ অর্জনের কাছাকাছি আমরা পৌছেগেছি। মন্ত্রী উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যহত রাখতে সকলের প্রতি আবেদন জানান।
শিক্ষকদের দায়িত্ব ও নৈতিকতার সমৃদ্ধির উদাহরন টেনে আরও বলেন, জাতি গড়ার হাতিয়ার হিসেবে শিক্ষকদের ভূমিকা অসাধারন। একটি দেশকে এগিয়ে নিতে হলে, একটি জাতিকে উন্নত রাষ্ট্রে পরিনত করার পেছনে শিক্ষকদের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী নি¤œ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই বই পৌছে দেয়াসহ, বিনা বেতনে পড়াশুনার সুযোগ সৃষ্টি, তাদেরকে স্টাইফেন দেয়া এবং অনগ্রসর ও প্রান্তিক মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর আলাদা ব্রত রয়েছে। তিনি বলেন, যে শিক্ষা নৈতিকতা বিবর্জীত, যে শিক্ষা দুর্নীতিতে আচ্ছন্ন, যে শিক্ষা আমাদেরকে অবক্ষয়ের দিকে নিয়ে যায় সে শিক্ষা শিক্ষা নয়, তা অপ-শিক্ষা। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সে বাহিরের নেশার জগতে ডুবে উম্মাদ হয়ে তার বাবা-মাকে হত্যা করে, আমরা এমন সন্তানের পিতা-মাতা হতে চাইনা, তাই এ ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন কাল, জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

বহুল প্রত্যাশিত মাল্টিলেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি টানেল উদ্বোধনের পর চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে এক জনসভায় ভাষণ দেবেন।
কর্মসূচির অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে সকাল ১০টার পর একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন এবং টানেল পার হওয়ার পর সকাল ১১টায় আনোয়ারা নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। এদিন প্রধানমন্ত্রী একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম এবং প্রথম নদীর তলদেশে সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সিলমোহরও অবমুক্ত করবেন।
তবে টানেলটি ২৯ অক্টোবর থেকে যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
টানেল উদ্বোধনের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এ উপলক্ষে সমাবেশের আয়োজন করছে। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।
দেশের বাণিজ্যিক রাজধানী এবং বন্দর নগরীর কোটি বাসিন্দার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে এই টানেল উদ্বোধনের মধ্য দিয়ে। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল বাংলাদেশকে বিশ্বে একটি নতুন উচ্চতায় উন্নীত করবে।
প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, টানেলটি চট্টগ্রাম নগরীকে চীনের সাংহাই নগরীর মতো ‘দুটি শহরকে একটি নগরীতে’ পরিণত করবে এবং এটি দেশের অর্থনীতিকে চাঙা করবে। শিল্পায়নের অপার সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবে এবং নগরীর পরিধিকে প্রসারিত করার মাধ্যমে সমগ্র অঞ্চলে সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটাবে।
প্রকল্পের বিবরণ অনুসারে, ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের প্রায় অর্ধেক চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করেছে। টানেলের পুরো রুটের দৈর্ঘ্য হলো ৯.৩৯ কিলোমিটার (৫.৮৩ মাইল), সুড়ঙ্গটির দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল) ও এর ব্যাস ১০.৮০ মিটার (৩৫.৪ ফুট)। এতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নেটওয়ার্ক উন্নততর হবে। চীনের কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৭ সালের ১৪ অক্টোবর কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি শেখ হাসিনা টানেলটির বোরিং ফেজও উদ্বোধন করেন।
টানেলটি চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক পথের দূরত্ব কমিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দরনগরীতে প্রবেশ করে চট্টগ্রাম বিভাগের অন্যান্য অংশে যেতে সুবিধা করে দেবে। এটি চট্টগ্রাম বন্দর ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগ সহজতর করবে বলে আশা করা হচ্ছে। এতে কর্ণফুলী নদীর ওপর দুটি সেতুর যানজটও কমে আসবে।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন টানেলটি ব্যবহার করতে পারবে, যা বছরে প্রায় ৭.৬ মিলিয়ন যানবাহনের সমান। টানেলটি দেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ০.১৬৬ শতাংশ বাড়াতে সহায়তা করবে।

মা হওয়ার ইঙ্গিত দিলেন আনুশকা শর্মা

কয়েক দিন আগে গুঞ্জন ওঠে ফের সন্তানের মা হতে চলেছেন আনুশকা শর্মা। বিষয়টি নিয়ে সেসময় চুপ থাকলেও নিজেই দিলেন মা হওয়ার ইঙ্গিত। সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন স্ফীতোদরের ছবি।
বৃহস্পতিবার সমাজমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেন আনুশকা। সে ছবিতে স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। যদিও সেই ছবিতে রয়েছে অভিনেত্রীর বুদ্ধিমত্তার ছাপ। প্রথম সন্তান ভামিকার জন্মের আগের স্ফীতোদরের ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন তিনি।
নিজের প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার সময়ের স্মৃতি আরও এক বার ঝালিয়ে নিচ্ছেন তিনি। একটি মোবাইল সংস্থার তরফে ওই ক্যাম্পেন করেছেন অভিনেত্রী। ছবির মাধ্যমে স্মৃতিকে ধরে রাখতে চান, এই মর্মেই আবেগপ্রবণ পোস্ট আনুশকার।

তবে নেটাগরিকদের অনুমান, এ পোস্টের মাধ্যমে দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। অনুরাগীদের মতে, দ্বিতীয়বার সন্তানের জন্ম দেওয়ার আগে প্রথমবারের স্মৃতি আঁকড়ে ধরছেন আনুশকা।
২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন আনুশকা-বিরাট। ইতালির মিলানে বেশ ধুমধাম করে হয়েছিল সে বিয়ে। ২০২১ সালে প্রথম সন্তানের জন্ম দেন আনুশকা। তার দুই বছর যেতেই নতুন অতিথি আসছে বিরুস্কার ঘরে।

আমরা সরকারে আছি, কেন অশান্তি করব : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা শান্তি সমাবেশ করছি, আগামীকালও শান্তি সমাবেশ করব। আমরা অশান্তি করতে চাই না, আমরা সরকারে আছি, আমরা কেন অশান্তি করব? বিএনপি অশান্তি করতে চায়।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। তাদের রাজনীতি হলো যেকোনো উপায়ে ক্ষমতা দখল করা। বর্তমানে তারা সেটারই প্র্যাকটিস করছে। তারা জনগণের ওপর দুঃশাসন চাপিয়ে দিয়ে দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে চায়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি বিতর্কিত করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করিনি। বাতিল করেছে আদালত। বিচারপতি খায়রুল হক সংবিধানের কচুকাটা করেননি, বরং বিএনপি সংবিধানকে কচুকাটা করেছে, ছিন্নভিন্ন করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা মানে আমাদের দেশকে ছোট করা, দেশের অর্জনকে ছোট করা।
লড়াই করে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ কি ’৪৭-এর দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে চলবে নাকি মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আদর্শে চলবে। সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। তাই আমাদের আজ লড়াই করে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ।

উন্নয়নের পাশাপাশি সেবা ও সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মানুষের সেবা, সুশাসন এবং উন্নয়ন আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি একজন জনপ্রতিনিধি এবং একজন রাজনৈতিক হিসেবে বলতে চাই, উন্নয়নের পাশাপাশি সেবা এবং সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ১৪ বছর ধরে সিংড়ার মানুষের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। সিংড়ার মানুষের চক্ষু চিকিৎসার জন্য বাইরে গিয়ে যে অর্থ ব্যয় হতো এখন তা হয় না। আমরা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডশনের সৌজন্য সিংড়ার মানুষের কল্যাণে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছি। এখন তাদের আর হাজার হাজার টাকা খরচ করে রাজশাহী, ঢাকা যেতে হয় না। সিংড়ায় বসে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
চলনবিলের আশপাশের ৫ হাজার মানুষকে আমরা বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেছি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা যদি নির্বাচিত না করতেন তাহলে সিংড়ায় ৫০ শয্যার হাসপাতাল পেতেন না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃকালীন ভাতা পাচ্ছেন। গত ১৪ বছরে এ হাসপাতালে একটি নয় তিনটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রধানমন্ত্রীর উপহার দিয়েছেন। সারাদেশে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। সাধারণ মানুষের জন্য ২৭ রকমের ওষুধের ব্যবস্থা করেছেন।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চলনায় চক্ষু ক্যাম্পে বক্তব্য দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস।