মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

রদ্রিগোর জোড়ায় শীর্ষে রিয়াল মাদ্রিদ

আর্জেন্টিনার বিপক্ষে গত ম্যাচে বর্ণবাদের শিকার হয়ে ছিলেন রদ্রিগো। এরপর থেকেই আলোচনায় তিনি। তবে সবকিছুর জবাবটা যেন তিনি দিতে চেয়েছিলেন মাঠে। রোববার রাতে সেটাই যেন করলেন। কাদিজের বিপক্ষে জ্বলে উঠলেন এ তারকা। করলেন জোড়া গোল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে ৩–০ গোলে জিতে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
রোববার জোড়া করেন রদ্রিগো। আর জুড বেলিংহামের করা অন্য গোলটিও এসেছে তাঁর সহায়তা থেকে। এর ফলে রিয়ালের হয়ে শেষ ৩ ম্যাচে ৯ গোলে (৫টি গোল ও ৪টি সহায়তা) অবদান রাখলেন রদ্রিগো।

কাদিজের বিপক্ষে রোববার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। তবে প্রথম দিকে কাদিজও চেষ্টা করেছিল চাপ তৈরি করতে। সে চাপ সামলে এগিয়ে যেতে এদিন রিয়ালের সময় লাগে মাত্র ১৪ মিনিট। বেলিংহামের কাছ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বের করে পোস্টের ওপরের কোনা ঘেঁষে শট নেন রদ্রিগো। তাঁর সেই শট থামানোর কোনো উপায়ই ছিল না কাদিজ গোলরক্ষকের।

এগিয়ে গিয়েও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে রিয়াল। কাদিজও অবশ্য পাল্টা আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করছিল। কিন্তু রিয়ালের রক্ষণ ভেঙে ম্যাচে সমতা ফেরাতে পারেনি তারা। রিয়ালও একাধিক সুযোগ পেয়ে আর ব্যবধান বাড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ ছিল রিয়ালের নিয়ন্ত্রণে। ৫৪ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরির পরও গোল আদায় করতে পারেনি তারা। ৬৩ মিনিটে লুকা মদরিচের শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হতে হয় রিয়ালকে।

এক মিনিট পর অবশ্য ঠিকই নিজের এবং দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন রদ্রিগো। কাদিজের তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বক্সের ঢুকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর ৭৪ মিনিটে করা বেলিংহামের গোলটিও এসেছে রদ্রিগোর সহায়তা থেকে। সব মিলিয়ে রিয়ালের শীর্ষে ওঠার রাতটাকে এককভাবেই নিজের করে নিয়েছেন রদ্রিগো।

এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা।

নির্বাচনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা দেশে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা দেশে। জনগণই আওয়ামী লীগের বড় শক্তি। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৩তম শাহাদাত বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় দলীয় প্রতীক নৌকা পাওয়া প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা আওয়ামী লীগের কৌশলগত সিদ্ধান্ত বলে জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।’
সংসদ নির্বাচনে কারা আওয়ামী লীগের হয়ে নির্বাচনী মাঠে লড়াই করবেন সেই তালিকা প্রকাশ করা হয় গতকাল বিকেলে। তার আগে সকালে তিন সহস্রাধিক মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে দ্বাদশ সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। নির্বাচন যেন প্রতিযোগিতামূলক হয় সেজন্য দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন বলে অনুমতি দেওয়া হয়।
সোমবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডামি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।
আওয়ামী লীগের কোনো জোট বা সঙ্গী দরকার নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গীর দরকার নেই, আমাদের শক্তি জনগণ। দুস্কর্মের বন্ধু খুঁজে বেড়ায় বিএনপি।’
দেশে নির্বাচনী আমেজ শুরু হয়ে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। নির্বাচনে দেশের মানুষ ও নেতা কর্মীদের আগ্রহ আছে।
বিএনপির নির্বাচন বানচাল করার চেষ্টা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সেজন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে। তাদের নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না। বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।

নাটোরে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩ বাসে অগ্নিসংযোগ

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে পার্কিং করা জি.এম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বনপাড়া এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জি.এম ট্রাভেলসের বাসগুলো রাতে পার্কিং করে রাখা হয়। সোমবার ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যেই তিনটি বাস পুড়ে যায়।
খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউল আজম।
উল্লেখ্য, জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গত ২৮ অক্টোবর সমাবেশ-সহিংসতার পর এটি সপ্তম দফার অবরোধ। এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
এদিকে, সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকেই রাস্তায় গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চলাচল কিছুটা কম। এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন কিছুটা ভোগান্তিতে।
দেশব্যাপী সড়ক-রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চললেও সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার এবং জরুরি ঔষধ পরিবহনে ব্যবহৃত যানবাহন থাকবে অবরোধের আওতামুক্ত।

যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি

জাতিগত বিদ্বেষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্টে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৫ নভেম্বর) ওই ছাত্রদের পরিবার পুলিশের কাছে তদন্তের আবেদন জানিয়েছে।
গুলিবিদ্ধ ওই তিন ছাত্র হলেন, হিশাম আওয়ারতনী, তাসনিম আহমেদ এবং কিন্নান আবদাল হামিদ। বালিংটন পুলিশ বলছে, তিন শিক্ষার্থীকে ভারমন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই গুলি করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই তিন ছাত্র কেফিয়্যাহ পরা অবস্থান ছিল এবং তারা আরবিতে কথা বলত। গুলি করার সময়ও তাদের ঐতিহ্যবাহী পোশাক কেফিয়্যাহ পরা ছিল।
ছাত্রদের হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। সিবিসি নিউজ বলছে, বন্দুকধারী গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
বালিংটন পুলিশ প্রধান জন মুরা বলেন, গুলিবিদ্ধ তিন ছাত্রদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা ভালো, কিন্তু বাকি একজনের অবস্থা গুরুত্বর।
পরিবারের দাবি তারা তিনজনই রামাল্লাহ ফ্রেন্ড স্কুলের শিক্ষার্থী। স্কুলটি একটি অলাভজনক প্রতিষ্ঠান।
পরিবারের কাছ থেকে একটি বিবৃতি পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স, এতে বলা হয়েছে ওই তিন শিক্ষার্থীর বয়স ২০ বছর। .
ভারমন্ট সিনেটর এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্টশিয়ার পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি এক্স পোস্টে বলেন, তিন ফিলিস্তিনি ছাত্রদের গুলির ঘটনায় হতাশ হয়েছে। ভারমন্টে এ ধরনের ঘটনার স্থান নেই।

দেখে নিন আওয়ামী লীগের প্রার্থী তালিকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আসন প্রার্থীর নাম
পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া
পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন
ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম
ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক
দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল
দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী
দিনাজপুর-৩ ইকবালুর রহিম
দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী
দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার
দিনাজপুর-৬ শিবলী সাদিক
নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার
নীলফামারী-২ আসাদুজ্জামান নূর
নীলফামারী-৩ গোলাম মোস্তফা
নীলফামারী-৪ জাকির হোসেন বাবু
লালমনিরহাট-১ মোতাহার হোসেন
লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
লালমনিরহাট-৩ মতিয়ার রহমান
রংপুর-১ রেজাউল করিম
রংপুর-২ আহসানুল হক চৌধুরী
রংপুর-৩ তুষার কান্তি মন্ডল
রংপুর-৪ টিপু মুনশি
রংপুর-৫ রাশেক রহমান
রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী
কুড়িগ্রাম-১ আছলাম হোসেন সওদাগর
কুড়িগ্রাম-২ জাফর আলী
কুড়িগ্রাম-৩ সৌমিত্র পান্ডে
কুড়িগ্রাম-৪ বিপ্লব হাসান
গাইবান্ধা-১ আফরোজা বারী
গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি
গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি
গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ
গাইবান্ধা-৫ মাহমুদ হাসান রিপন
জয়পুরহাট-১ সামছুল আলম দুদু
জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন
বগুড়া-১ শাহাদারা মান্নান শিল্পী
বগুড়া-২ তহিদুল রহমান মানিক
বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান
বগুড়া-৪ রেজাউল করিম তানসেন
বগুড়া-৫ মজিবুর রহমান
বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু
বগুড়া-৭ মো. মোস্তফা
চাঁপাইনবাবগঞ্জ-১ সামিল উদ্দিন আহমেদ শিমুল
চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান
চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ
নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার
নওগাঁ-২ শহিদুজ্জামান সরকার
নওগাঁ-৩ সৌরেন্দনাথ চক্রবর্তী
নওগাঁ-৪ নাহিদ মোরশেদ
নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল
নওগাঁ-৬ আনোয়ার হোসেন হেলাল
রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী
রাজশাহী-২ মোহাম্মদ আলী
রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ
রাজশাহী-৪ আবুল কালাম আজাদ
রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ
রাজশাহী-৬ শাহরিয়ার আলম
নাটোর-১ শহিদুল ইসলাম বকুল
নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল
নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক
নাটোর-৪ সিদ্দিকুর রহমান পাটোয়ারী
সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয়
সিরাজগঞ্জ-২ জানাত আরা হেনরী
সিরাজগঞ্জ-৩ আব্দুল আজিজ
সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম
সিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডল
সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম
পাবনা-১ শামসুল হক টুকু
পাবনা-২ আহমেদ ফিরোজ কবীর
পাবনা-৩ মকবুল হোসেন
পাবনা-৪ গালিবুর রহমান শরিফ
পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স
মেহেরপুর-১ ফরহাদ হোসেন
মেহেরপুর-২ আবু সালেহ
কুষ্টিয়া-১ সরওয়ার জাহান বাদশা
কুষ্টিয়া-২ ঘোষিত হয়নি
কুষ্টিয়া-৩ মাহবুবউল আলম হানিফ
কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ
চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার
চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর
ঝিনাইদহ-১ আব্দুল হাই
ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী
ঝিনাইদহ-৩ সালাউদ্দিন সিরাজী
ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজীম
যশোর-১ শেখ আফিল উদ্দিন
যশোর-২ তৌহিদুজ্জামান
যশোর-৩ কাজী নাবিল আহমেদ
যশোর-৪ এনামুল হক বাবু
যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য
যশোর-৬ শাহীন চাকলাদার
মাগুরা-১ সাকিব আল হাসান
মাগুরা-২ বীরেন শিকদার
নড়াইল-১ কবিরুল হক
নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা
বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন
বাগেরহাট-২ শেখ তন্ময়
বাগেরহাট-৩ হাবিবুন নাহার
বাগেরহাট-৪ এইচ এম বদিউজ্জামান সোহাগ
খুলনা-১ ননি গোপাল মন্ডল
খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল
খুলনা-৩ এসএম কামাল হোসেন
খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী
খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ
খুলনা-৬ মো. রশিদুজ্জামান
সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন
সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু
সাতক্ষীরা-৩ আ. ফ. ম. রুহুল হক
সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক
বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
বরগুনা-২ সুলতানা নাদিরা
পটুয়াখালী-১ আফজাল হোসেন
পটুয়াখালী-২ আ. স. ম. ফিরোজ
পটুয়াখালী-৩ এসএম শাহাজাদা
পটুয়াখালী-৪ মহিববুর রহমান
ভোলা-১ তোফায়েল আহমেদ
ভোলা-২ আলী আজম
ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন
ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব
বরিশাল-১ আবুল হাসনাত আবদুল্লাহ
বরিশাল-২ তালুকদার মোহাম্মদ ইউনুস
বরিশাল-৩ খালেদ হোসাইন
বরিশাল-৪ ড. শাম্মী আহমদ
বরিশাল-৫ জাহিদ ফারুক শামীম
বরিশাল-৬ হাফিজ মল্লিক
ঝালকাঠি-১ বজলুল হক হারুন
ঝালকাঠি-২ আমির হোসেন আমু
পিরোজপুর-১ শ ম রেজাউল করিম
পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস
পিরোজপুর-৩ আশরাফ হক
টাঙ্গাইল-১ আব্দুর রাজ্জাক ভোলা
টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির
টাঙ্গাইল-৩ আমিরুল হাসান খান
টাঙ্গাইল-৪ মাজহারুল ইসলাম তালুকদার
টাঙ্গাইল-৫ মামুনুর রশিদ
টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু
টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভ
টাঙ্গাইল-৮ অনুপম শাজাহান জয়
জামালপুর-১ নুর মোহাম্মদ
জামালপুর-২ ফরিদুল হক খান
জামালপুর-৩ মির্জা আজম
জামালপুর-৪ মাহবুবুর রহমান
জামালপুর-৫ আবুল কালাম আজাদ
শেরপুর-১ আতিউর রহমান আতিক
শেরপুর-২ মতিয়া চৌধুরী
শেরপুর-৩ শহিদুল ইসলাম
ময়মনসিংহ-১ জুয়েল আরেং
ময়মনসিংহ-২ শরীফ আহমেদ
ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম
ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান
ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ
ময়মনসিংহ-৬ মোসলেম উদ্দিন
ময়মনসিংহ-৭ হাফেজ রুহুল আমিন মাদানী
ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার
ময়মনসিংহ-৯ আব্দুস সালাম
ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ বাবেল
ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ
নেত্রকোনা-১ মোস্তাক আহমেদ রুহী
নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু
নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল
নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান আহমদ হোসেন
নেত্রকোনা-৫ আহমদ হোসেন
কিশোরগঞ্জ-১ জাকিয়া নূর লিপি
কিশোরগঞ্জ-২ আব্দুর কাহার আকন্দ
কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান
কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহাম্মদ তৌফিক
কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন
কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন
মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম
মানিকগঞ্জ-২ মমতাজ বেগম
মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক
মুন্সিগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ
মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি
মুন্সিগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস
ঢাকা-১ সালমান এফ রহমান
ঢাকা-২ কামরুল ইসলাম
ঢাকা-৩ নসরুল হামিদ
ঢাকা-৪ সানজিদা খানম
ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না
ঢাকা-৬ সাঈদ খোকন
ঢাকা-৭ সোলাইমান সেলিম
ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দীন নাছিম
ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী
ঢাকা-১০ ফেরদৌস আহমেদ
ঢাকা-১১ ওয়াকিল উদ্দিন
ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল
ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল
ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার
ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্
ঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাত
ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান
ঢাকা-১৯ এনামুর রহমান
ঢাকা-২০ বেনজীর আহমেদ
গাজীপুর-১ আ. ক. ম. মোজাম্মেল হক
গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল
গাজীপুর-৩ রুমানা আলী
গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি
গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি
নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম
নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান
নরসিংদী-৩ ফজলে রাব্বী খান
নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
নরসিংদী-৫ রাজিউদ্দিন আহমেদ রাজু
নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু
নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার
নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৫ ঘোষিত হয়নি
রাজবাড়ী-১ কাজী কেরামত আলী
রাজবাড়ী-২ জিল্লুল হাকিম
ফরিদপুর-১ আব্দুর রহমান
ফরিদপুর-২ শাহদাব আকবর চৌধুরী লাবু
ফরিদপুর-৩ শামীম হক
ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ
গোপালগঞ্জ-১ ফারুক খান
গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম
গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা
মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী
মাদারীপুর-২ শাজাহান খান
মাদারীপুর-৩ আবদুস সোবহান গোলাপ
শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু
শরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীম
শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক
সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার
সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ
সুনামগঞ্জ-৩ এম এ মান্নান
সুনামগঞ্জ-৪ মো. সাদিক
সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক
সিলেট-১ আবুল কালাম আব্দুল মোমেন
সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী
সিলেট-৩ হাবিবুর রহমান
সিলেট-৪ ইমরান আহমদ
সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ
সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ
মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন
মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী
মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান
মৌলভীবাজার-৪ আব্দুস শহীদ
হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী
হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ
হবিগঞ্জ-৩ আবু জাহির
হবিগঞ্জ-৪ মাহবুব আলী
ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন
ব্রাহ্মণবাড়িয়া-২ শাহজাহান আলম সাজু
ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক
ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৬ এ. বি. তাজুল ইসলাম
কুমিল্লা-১ ইঞ্জি. আব্দুস সবুর
কুমিল্লা-২ সেলিমা আহমাদ
কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন
কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল
কুমিল্লা-৫ আবুল হাশেম খান
কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন
কুমিল্লা-৭ প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন
কুমিল্লা-৯ তাজুল ইসলাম
কুমিল্লা-১০ আ হ ম মোস্তফা কামাল
কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব
চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ
চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
চাঁদপুর-৩ দীপু মনি
চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান
চাঁদপুর-৫ রফিকুল ইসলাম
ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী
ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী
ফেনী-৩ আবুল বাশার
নোয়াখালী-১ এইচ. এম. ইব্রাহিম
নোয়াখালী-২ মোরশেদ আলম
নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরন
নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী
নোয়াখালী-৫ ওবায়দুল কাদের
নোয়াখালী-৬ মোহাম্মদ আলী
লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান
লক্ষ্মীপুর-২ নুর উদ্দিন চৌধুরী নয়ন
লক্ষ্মীপুর-৩ গোলাম ফারুক পিংকু
লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী
চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান
চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার
চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান
চট্টগ্রাম-৪ এসএম আল মামুন
চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম
চট্টগ্রাম-৬ এ. বি. এম. ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ
চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ
চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী নওফেল
চট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ
চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী
চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন
চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী
কক্সবাজার-১ সালাউদ্দিন আহমেদ
কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক
কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল
কক্সবাজার-৪ শাহিনা আক্তার চৌধুরী
খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা
রাঙ্গামাটি দীপংকর তালুকদার
বান্দরবান বীর বাহাদুর উশৈ সিং

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সভায় শেখ হাসিনা মনোনয়প্রত্যাশীদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন।

ফিলিস্তিনের পক্ষে লন্ডনে ৩ লাখ মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছে তিন লাখ মানুষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত এই বিক্ষোভে ৩ লাখ মানুষ অংশ নেন বলে জানিয়েছেন বিক্ষোভের আয়োজকরা।
প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, ফ্রেন্ডস অব আল-আকসা, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন, স্টপ দি ওয়ার কোয়ালিশন, প্যালেস্টানিয়ান ফোরাম ইন ব্রিটেনসহ বেশ কয়েকটি সংগঠনের গত শনিবারের (১৮ নভেম্বর) ধারাবাহিকতায় এ বৃহত্তম বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনের প্রাণকেন্দ্রে মিছিল করে লাখো ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারী। গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের পর লন্ডনে এটিই প্রথম বিক্ষোভ মিছিল।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এই বিক্ষোভ কেন্দ্র করে এক হাজার ৫০০ পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ আরও জানায়, কর্মকর্তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য বিক্ষোভকারীদের মধ্যে লিফলেট বিতরণ করে।
চলতি মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পররাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করেন। ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে, এমন মন্তব্যের পর তাকে বরখাস্ত করা হয়।

মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা- ১ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান।
আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা- ১০, মাগুরা- ১ ও ২। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধা ঘণ্টা ধরে চলে এ বৈঠক।
বৈঠক শেষে সাকিবের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দল তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না, কারণ জনগণই তাঁর শক্তি।
তিনি বলেন, ‘দেশের জনগণ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে আমি ক্ষমতায় থাকার জন্য তোষামোদের রাজনীতি করতে পারি না।
আজ রোববার গণভবনে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, ‘এ মাটি আমাদের। এখানে কারো খবরদারি বরদাস্ত করা হবে না। জনগণই আমাদের শক্তি এবং আমরা কারও ওপর নির্ভরশীল নই।’
দেশের আর্থসামাজিক উন্নয়নে গত ১৫ বছরে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপগুলো সংক্ষেপে বর্ণনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ শান্তিতে রয়েছে। দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
শেখ হাসিনা আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী ও জাতির পিতার মেয়ে হিসেবে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন আজ দৃশ্যমান।

বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে: সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে বিষয়টি জাতির জন্য সৌভাগ্যের হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। বিএনপি নির্বাচনে এলে সেটি জাতির জন্য সৌভাগ্যের হবে।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচন পেছানো নিয়ে সিইসি বলেন, আমাদের কমিশনাররা বলেছেন বিএনপি যদি নির্বাচনে আসে তবে তফসিল রিসিডিউল করা যেতে পারে, এটাকে নির্বাচন পেছানো বলা যায় না। তফসিল রিসিডিউল করে তাদের (বিএনপি) অ্যাকোমোডেট করা হবে।
তফসিল পেছানোর বিষয়ে তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনাররা তফসিল পুনর্র্নিধারণের কথা বলেছেন। এর অর্থ এই নয় যে ভোটের তারিখ পেছানো হবে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা এখতিয়ারের বাইরে যাব না। প্রশাসনের রদবদল কে কখন করেছিল? বিচারপতি লতিফুর রহমান সাহেব করেছেন। তিনি সিইসি ছিলেন কি না, জানি না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। আমরা নির্বাচনের স্বার্থে যেটা ভালো মনে করবো সেটা করবো। আমরা এখতিয়ারের বাইরের যাবো না। এখতিয়ারের মধ্যে যা আছে করব।
সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী (সশস্ত্র বাহিনী) নিয়ে একেবারে শেষ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। যদি প্রয়োজন মনে করি, চাইলে তারা (সরকার) আমাদের দেবে। এ নিয়ে কোনো সংশয় নেই।
অন্য আরেক প্রশ্নের জবাবে সাবেক এ আইন সচিব বলেন, নির্বাচন পূর্ব সময় হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত। এতে কতগুলো ধাপ আছে। যখনই তফসিল ঘোষণা করে থাকি একটা ধাপ হচ্ছে মনোনয়নপত্র দাখিল পর্যন্ত। এরপর বাছাই। এরপরও কিছু স্টেজ থাকে। এরপর আপিল স্টেজ থাকে। শুনানি করে সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবো। এরপর থাকে প্রত্যাহার। সেগুলো বিবেচনায় নিয়ে রিটার্নিং অফিসার চূড়ান্তভাবে বরাদ্দ করবেন। তারপর বলবেন এখন আপনারা প্রচার করতে পারবেন। এরপর ভোটের ৪৮ ঘণ্টা আগে সেটা থেমে যাবে।
সিইসি বলেন, বলা হচ্ছে প্রধানমন্ত্রী একটি বৈঠক করেছেন। আইনে প্রার্থীর কথা বলা আছে। এক্ষেত্রে এখন কেউ প্রচার চালাতে পারে। কেননা, এখনো কেউ প্রার্থী হয়নি। এছাড়া কোন আইনে বলা আছে যে, দলের মনোনয়নপত্র বিক্রির সময় শোডাউন করা যাবে না।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

হালান্ডের রেকর্ডের দিনে সিটিকে রুখে দিল লিভারপুল

আর্লিং হালান্ডের রেকর্ডের দিনে শনিবার প্রিমিয়ার লিগে লিভারপুলের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের গোলে লিভারপুল ম্যাচ শেষের ১০ মিনিট আগে সমতায় ফিরে। এতেই প্রিমিয়ার লিগে হালান্ডের ৫০তম গোলটি সিটিকে জয় উপহার দিতে পারেনি।
২৭ মিনিটে ন্যাথান এ্যাকের পাস থেকে দারুন ফিনিশিংয়ে সিটিকে এগিয়ে দেন হালান্ড। মাত্র ৪৮ ম্যাচে প্রিমিয়ার লিগে গোলের হাফ সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন এই নরওয়েজিয়ান তরুণ।
এর আগে সব ধরনের প্রতিযোগিতায় সিটি ঘরের মাঠে ২৩টি ম্যাচে জয়ী হয়েছে। কিন্তু এই ম্যাচের আগে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল কাল ইত্তিহাদ স্টেডিয়ামে সিটিকে জয়ী হতে দেয়নি। আলেক্সান্দার-আর্নল্ড কোনাকুনি শুটে বল জালে জড়িয়ে সিটি সমর্থকদের নিশ্চুপ করে দেন। এ সময় তিনি গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙ্গুল দিয়ে সবার মুখ বন্ধ করে দেবার ইঙ্গিত করেন।
ম্যাচ শেষে লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন, ‘এই মাঠে খেলা সবসময়ই কঠিন। আমরা যদি আজ সত্যিকার অর্থেই ভাল খেলতে পারতাম তবে জেতার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি। কিছু মুহূর্তের জন্য আমরা নিজেদের ছন্দ ফিরে পেয়েছিলাম। আর তখনই গোল শোধ করেছি। এ ব্যপারে আমার কোনো অভিযোগ নেই।’
ম্যাচের শেষ বাঁশি বাজার পর লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজের সঙ্গে সিটি বস পেপ গার্দিওলাকে উত্তপ্ত বাক বিনিময় করতে দেখা গেছে। গার্দিওলা বলেছেন, ‘এটা একটি দুর্দান্ত পারফরমেন্স ছিল। আট বছর পরও আমরা এখনো একই রকম খেলছি, যা নিয়ে আমি সত্যিই গর্বিত। সব বিভাগেই আমরা ভালো খেলেছি। দুর্দান্ত একটি দলের বিপক্ষে এটার প্রয়োজন ছিল।’