মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

অনুপমের সাবেক স্ত্রীকে বিয়ে করলেন পরমব্রত!

অবশেষে জল্পনাই সত্যি হলো। ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করলেন অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পারিবারিক আয়োজনে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পরম-পিয়া। টলিউডের এই নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন এবং নিকট বন্ধুরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এদিন তাদের বিয়ের অনুষ্ঠানে নিকট আত্মীয় এবং বন্ধুরা মিলে প্রায় ২৫-৩০ জন উপস্থিত ছিলেন। তাদের জন্য ভাত, ডাল, মাছের কালিয়া, মাংস, চাটনি এবং মিষ্টির আয়োজন করা হয়েছিল।
এর আগে, ২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন সংগীতশিল্পী অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা যায়, তাদের বিয়ে ভাঙার নেপথ্যে পরমব্রত এবং পিয়ার বিশেষ বন্ধুত্ব।
যদিও সেই কথা রীতিমত মিথ্যা বলে দাবি করেন অভিনেত। সাফ জানিয়ে দেন, তিনি এবং পিয়া কেবলই বন্ধু। করোনা মহামারি শুরুর দিকে পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। লিভ-ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর যখন দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে আরও কাছে চলে আসে দু’জন।
এরপর দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা। যদিও সেসব বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। সকল জল্পনার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবেই সাত পাকে বাঁধা পড়লেন এই জুটি।

নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন তামিম

চলতি বছরের জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও নানা নাটকীয়তায় ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের। সেসব ঘটনার অনেকদিন পেরোনোর পর হঠাৎ প্রধানমন্ত্রী ও বিসিবি সভাপতির সাথে তামিমের আবারও সাক্ষাৎ ক্রিকেট পাড়াতে উত্তাপ ছড়াতে শুরু করেছে। আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশ সেরা ওপেনার। তবে ঠিক কী কারণে বিসিবি সভাপতির সান্নিধ্যে আসা, তা জানা যায়নি। তবে নানা গুঞ্জন রটেছে ক্রিকেট পাড়ায়। এরই মাঝে বিকেল ৫টায় বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা নিয়ে সংবাদ সম্মেলন করেন তামিম।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘বিশ্বকাপের পর আমার ভবিষ্যৎ নিয়ে একটা পরিষ্কার সিধান্ত নেওয়া দরকার ছিলো আমার কাছে মনে হয়েছে। কারণ আমার ক্যারিয়ারে আমি কখনও এমন দ্বিধাদ্বন্দের পরিস্থিতির ভিতর দিয়ে যায়নি। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারের সব জিনিস পাব্লিকলি জানিয়েছি এবং পরিষ্কার রেখেছি সব। এই বিষয় গুলা নিয়ে আরও আগে বসার কথা ছিলো, তবে আমার ব্যস্ততা থাকায় এর সঙ্গে নির্বাচনীয় কাজের জন্য এটা দেরি হয়েছে।’
এদিকে কালকে নিউজিল্যান্ড সিরিজের আগে এই সংবাদ সম্মেলন ঠিক না বলে বলেন, আজকে সঠিক সময় না সংবাদ সম্মেলনর। তবে যেহুতে বৈঠকে হয়েছে একটা বিবর্তি আসা উচিত ছিলো তাই এই সংবাদ সম্মেলন। আমি ক্ষমা চাচ্ছি যে, খেলার একদিন আগে তা বলতে হচ্ছে। বাংলাদেশ দল ও আমার জন্যেও তা গুরুত্বপূর্ন যে এটার প্রভাব খেলায় না পড়ুক।’
ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে তামিম বলেন, ‘আমার ভবিষ্যত নিয়ে একটা সিদ্ধান্ত আমি অবশ্যই নিয়ে ফেলেছিলাম। এটা কমবেশি সবাই জানেন। আমার একটা বোঝাপড়া ছিল। বোর্ডের জন্য অপেক্ষা ছিল এতদিন। আমার কী কী সমস্যা ছিল এসব নিয়ে কথা হয়েছে। আমি বলেছি আমি কী করতে চাই। জানুয়ারি পর্যন্ত উনি (পাপন) আমাকে থামতে বলেছেন।’
এ সময় ২২ গজে ফেরা নিয়ে দেশ সেরা ওপেনার বলেন, ‘আমি হয়তো বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। এরপর আপনারা জানতে পারবেন। বিসিবি সভাপতির সঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনার পর আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। উনারা যা বলেছেন সেটার সম্মান রাখতে হবে আমাকে। আমি আজকেই বলে দিতে পারতাম। কিন্তু যেহেতু একটা কথা হয়েছে সেটা রাখতে হবে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

বিদেশি রাষ্ট্রদূতদের কথা বলতে বারণ নেই : পররাষ্ট্রমন্ত্রী

দেশের নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কথা বলতে বারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বারণ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ফ্রি, ফেয়ার ও সংঘাতমুক্ত নির্বাচন চায়, তাদের তো আমরা অগ্রাহ্য করতে পারি না। তবে সাংবাদিকরাই রাষ্ট্রদূতদের কথা বলতে বাধ্য করছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সিইসি দেশের রাজনীতি ও অর্থনীতির ওপর বিদেশিদের যে চাপ অনুভব করছেন, তা সরকার অনুভব করছে না বলে জানান তিনি।
এ সময় র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, কোনো একটি দল নির্বাচনে না এলে, এটা তাদের বিষয়। কিন্তু আমার চাই সবাই নির্বাচনে আসুক। আগুন সন্ত্রাস যারা করেছে তারা মাফ চেয়ে নির্বাচনে আসুক আমরা চাই।

আমি আর বেশি দিন নাই : পাপন

২০১২ সালের অক্টোবর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। এক এক করে সময়টা প্রায় এক যুগে এসে ঠেকেছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেটের অনেক উত্থান-পতন হয়েছে। সাফল্য এসেছে অনেক, ব্যর্থতার পাল্লাও কম ভারী নয়। সাফল্য-ব্যর্থতার ক্ষেত্রে কৃতিত্ব কিংবা দায়ী করার জন্য সবচেয়ে বড় যে ব্যক্তিটিকে বেছে নেওয়া হয়, তিনি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি।
এবার বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন পাপন। আজ নিজ বাসভবনে জাতীয় দলের সাবেক অধিনায়ক, ওপেনার তামিম ইকবালের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন নিজের বিসিবিতে থাকা না থাকা নিয়ে মন্তব্য করেন। সেখানে জানান, তিনি আর একবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করতে চান।
বিসিবি ছাড়ার ইঙ্গিত দিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই টার্ম তো আর বেশি দিন নাই। আমিও আর বেশি দিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নেব।’
বাকি যে কয়েক দিন আছেন ক্রিকেটে, সে কদিনে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেবেন বলে জানালেন তিনি। পাপন বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নেবো এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকবো, আগে যেমন সব জানতাম। আমি জানি না অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করলো সে জানে না। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে যেয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব।’
সিদ্ধান্ত নেওয়ার পর এর ফলাফল কী হবে তা নিয়ে চিন্তিত নন পাপন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার পর কে পছন্দ করল বা না করল তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নেব।’

ভিন্ন মতের নামে দেশবিরোধিতা সহ্য করা হবে না : শেখ পরশ

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ভিন্ন মতের নামে দেশবিরোধীতা সহ্য করা হবে না। এই দেশকে যারা মৌলবাদী দেশ বানাতে চায় এবং যারা দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে।
আজ সোমবার ঢাকা-৬ আসনের নারিন্দা খোকা মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যা, কাকরাইল মসজিদ ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে ও দেশপ্রেমিক সাংবাদিকদের ওপর হামলা ও অবৈধ অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ রাজধানীর সংসদীয় আসন ভিত্তিক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে।
শেখ পরশ বলেন, জনগণের সম্পদ নষ্ট করে জনগণের সমর্থন অর্জন করা যায় না। এই কৌশল কোন দিন কাজে দিবে না। আপনারা জানেন আমরা দাবি তুলেছি এই সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে নিষিদ্ধ করে তাদের রাজনীতি নিষিদ্ধ করা। কারণ আমাদের যুক্তি একটাই, এই দেশে কোন দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী, যারা এই দেশের অস্তিত্বকে বিশ্বাস করে না তাদের তো রাজনীতি করার অধিকার নাই।
তিনি বলেন, এই দেশে আওয়ামী বিরোধী মতবাদ থাকতে পারে এবং ভিন্নমত গণতন্ত্রের অলংকার। আমরা বিশ্বাস করি একটি প্রগতিশীল, উদারমনা রাজনৈতিক দল সৃষ্টি হবে। যারা আওয়ামী বিরোধী হতে পারে, ভিন্নমতের হতে পারে কিন্তু দেশবিরোধী কোন শক্তি আমরা চাই না।
মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

দুবাই জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন না। সম্মেলনটি কপ-২৮ নামে পরিচিত। হোয়াইট হাউসের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
দুই সপ্তাহের এ শীর্ষ সম্মেলনে বাইডেন কেন উপস্থিত থাকতে পারছেন না এমন কোনো কারণও ওই কর্মকর্তা উল্লেখ করেননি।
ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ক্যার্স্টেন অ্যালেন জানান, কমলা হ্যারিসেরও কপ-২৮ সম্মেলনে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
জলবায়ু পরিবর্তনবিষয়ক বাইডেনের বিশেষ দূত জন কেরি দুবাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।
তাসের খবরে বলা হয়, ২০২৩ সালের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনটি আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হবে।

২৪ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ডলার

নভেম্বরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
আজ সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছ।
তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রতিদিন রেমিট্যান্স আসছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ মর্কিন ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ ডলার। চলতি বছরের অক্টোবরে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার।
এ হিসাবে ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স কিছুটা বাড়লেও, চলতি বছরের অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে রেমিট্যান্স কিছুটা কমেছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈধপথে সর্বনিমম্ন রেমিট্যান্স পাঠান। এর পরে রেমিট্যান্সের ডলারের মূল্য বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত ২ টাকা ৫০ পয়সার পাশাপাশি আরও ২ টাকা ৫০ পয়সা দেওয়ার ফলে অক্টোবর মাসে রেমিট্যান্স বাড়তে থাকে। ১৭ নভেম্বর পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। কিন্তু ১৭ নভেম্বরের পরের সপ্তাহে আবারও কিছু কমে।
তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, নভেম্বরের ২৪ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার; কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলার মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
নভেম্বরের ২৪ দিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাদের অবরোধের ডাকে তাদের সমর্থকদের সমর্থন নাই, কর্মীদেরও নাই।
তিনি বলেন, ‘বিএনপির এই অবরোধের ডাকের মধ্যে যেভাবে রাজধানীতে যানজট, যেভাবে সারাদেশের শহরগুলোতে যানজট, যেভাবে সমস্ত কর্মকান্ড চলছে, তাতে তাদের অবরোধের ডাক হাওয়ায় মিলিয়ে গেছে। আর নির্বাচনী ডামাডোল যখন শুরু হবে, তখন এগুলো কেউ মনেও রাখবে না। তারা এই সমস্ত ডাক দিয়ে নিজেদের কেন হাস্যকর করছে আর জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে সেটি আমার বোধগম্য নয়।’
আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, নবনির্বাচিত সহসভাপতি আমীর হামজা, সহসম্পাদকদ্বয় ফারুক আহম্মদ ও সামিনা ইসলাম নীলা, আইন সম্পাদক আব্দুল মতিন প্রধান এবং সদস্যদের মধ্যে মো: ঈশা খান, মো: বিল্লাল হোসেন, মো: চাঁন মিয়া, মীর্জা আব্দুল খালেক, ডা: আতিকুর রহমান প্রমুখ সভায় যোগ দেন।
‘আওয়ামী লীগের ৭১-৭২ জন এমপি এবার মনোনয়ন থেকে বাদ পড়েছে’ এ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘প্রতি নির্বাচনেই কিছু প্রার্থী বাদ পড়ে। এবার আগে থেকেই বলা হয়েছিলো যারা জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে গেছে বা যারা যে কোনো কারণে বিতর্কিত হয়েছে, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না। সে কারণেই এবার অনেক বেশি প্রার্থী বাদ পড়েছে। সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়ন বোর্ডের সদস্যরা এবং এর বাইরে গত দুই বছরের বেশি সময় ধরে দলের পক্ষ থেকে দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নানাভাবে তদন্ত করাচ্ছিলেন। সে রিপোর্টগুলো সংগ্রহ করে জনপ্রিয়তার নিরিখে ও দলের প্রয়োজনীয়তা দুটিই বিবেচনা করা হয়েছে।’
‘স্বতন্ত্র প্রার্থিতা নিরুৎসাহিত নয়’ : স্বতন্ত্র প্রার্থিতা নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ সালে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সবাইকে কিন্তু পেনাল্টি দিতে হয়েছে। প্রধানমন্ত্রী এবার সেই কথাটি মনে করিয়ে দিয়ে কোনো ছোটখাট দল থেকেও এমন কি কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চায় সেটিকে নিরুৎসাহিত না করার কথা বলেছেন। আমাদের দল থেকে নয়, অন্য দল থেকে নানাভাবে স্বতন্ত্র প্রার্থী হয়, যেমন আমার নির্বাচনী এলাকায় অনেকে, প্রায় পাঁচ-ছয়জন প্রার্থী হয়েছেন। এটাকে যেন নিরুৎসাহিত না করা হয়, এই কথাটাই প্রধানমন্ত্রী বলেছেন।’
তিনি বলেন, ‘আপনারা জানেন যে, এবার বহু রাজনৈতিক দল, প্রায় ৩০টার মতো দল নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আজকেও কয়েকটি দল এ ঘোষণা দিয়েছে। বহু বিএনপি নেতা তৃণমূল বিএনপি থেকে কিম্বা অন্যান্যভাবে নির্বাচনে অংশগ্রহণের পদক্ষেপ নিয়েছে। কোন কোন দল অংশগ্রহণ করলো সেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের অংশগ্রহণ আছে কি না সেটিই হচ্ছে মুখ্য। আমরা আশা করি, আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে।’
‘আওয়ামী লীগ ১৪ দলীয় জোটে নির্বাচন করছে’ : আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচন করবে কি না, এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ১৪ দলীয় জোটবদ্ধগত নির্বাচন করবো সেটি আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো। আপনারা জানেন, ২০০৮ সালেও আমরা জোটবদ্ধ নির্বাচন করেছিলাম। সে বারও কিন্তু প্রায় ৩০০ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিলো। পরে মহাজোটের মধ্যে সমন্বয় করা হয়েছিলো। গতবারও তাই করা হয়েছিলো। এবারও ২৯৮ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। পরে জোটের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নির্বাচন পূর্বকালে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি বিক্রি করে। তাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। দেশে যেমন কিছু বিবৃতিজীবী আছে, আন্তর্জাতিকভাবেও কিছু বিবৃতিজীবী আছে। এতো যে গাড়ি-ঘোড়া পোড়ানো হচ্ছে সেটি যেমন বিবৃতিতে আসে না, অন্যটাকে মুখ্য করা হয়, এই বিবৃতিজীবীদের নিয়ে আমি কথা বলতে চাই না, এটার কোনো গুরুত্ব নাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেমন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিবৃতি দেয়, গাজায় হত্যাকান্ড হলে চুপ থাকে আর বাংলাদেশে কাউকে ঘুষি মারলে বিবৃতি দেয় এই সমস্ত বিবৃতি নিয়ে কথা বলতে চাই না, এগুলোর গ্রহণযোগ্যতা নাই।’
এর আগে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, চলচ্চিত্রের সুদিন ফিরে এসেছে এবং চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে।
সিনেমা হলের সংখ্যা ৬০ থেকে এখন সিনেপ্লেক্সসহ ২শ’তে দাঁড়িছে। আরো অনেকগুলো সিনেমা হল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিলো সেগুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বহুজন সিনেপ্লেক্স করার জন্য উদ্যোগ নিচ্ছে ও চিন্তাভাবনা করছে, পরিকল্পনা করছে। চলচ্চিত্র হল মালিকরা এ বিষয়ে আরো এগিয়ে আসবেন এ আমার প্রত্যাশা।’

বিএনপির অনেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৫ থেকে ৩০টি দল নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। বিএনপি পার্টি হিসেবে অংশ না নিলেও, দলটির অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নের চিঠি বিতরণের মাঝখানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারি দল। সরকারি দল শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা কেন বিএনপিকে ডিস্টার্ব করব। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কেন সহিংস করব।
আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে নির্বাচন হয়। সেখানে একসঙ্গে সব প্রার্থী ঘোষণা করে। আওয়ামী লীগ নির্বাচনী কৌশল গত কারণেই দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি। নির্বাচনী জোট দলের স্বার্থেই করা হয়‌। ৩০ তারিখ মনোনয়ন দাখিলের সময় তখন বুঝা যাবে। আমরা পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করব। দল থেকে ৭১ জন এমপি বাদ পড়েছে এই সংখ্যাটা বড় কিংবা ছোট সেটা নয়, মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের একটাই কথা জনগণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী যে তাকেই দল মনোনীত করেছে। নির্বাচনী প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের কতগুলো ক্যাটাগরি আছে এর মধ্যে যারা পড়েছে তারাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে স্বতন্ত্র প্রার্থীদের আওয়ামী লীগ উৎসাহিত করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত না। স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার রেওয়াজ আছে। আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী যারা ছিলেন তাদের মধ্যেও স্বতন্ত্র প্রার্থী হলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত এখনো হয়নি। আমাদের অপজিশনকে সেসব বিষয় মাথায় রেখে নির্বাচন করতে হবে। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এটা আমরা চাই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভোটার না আসুক এটাও কেউ করতে পারে। নির্বাচনে ভোট যথাযথভাবে কাউন্ট হয় সে বিষয়ে মাথায় রাখা হচ্ছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ইতোমধ্যে নির্বাচনের বিষয় নিয়ে সারা বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। গতকাল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করার পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল হয়েছে তাতে মনে হয়নি বিরোধী দল নেই।

তৃতীয় দফায় মুক্তি পেল আরও ৩৯ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির তৃতীয় দিনে ৩৯ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এ নিয়ে যুদ্ধবিরতির প্রথম দিন থেকে মোট মুক্তিপ্রাপ্তদের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এর আগে তৃতীয় ধাপে ১৩ ইসরায়েলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দেয় হামাস।
চার দিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়ের তৃতীয় দিনে সবমিলিয়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মুক্তি উপলক্ষে রোববার (২৬ নভেম্বর) রাতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় বিশাল সংখ্যক ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন।
সেখানে তারা মুক্তি পাওয়া বন্দিদের বহনকারী রেড ক্রসের বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় কেউ কেউ ফিলিস্তিনের প্রধান দুটি রাজনৈতিক দল হামাস ও ফাতাহ-এর পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও ওড়ান।
দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। চার দিনের এই অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হবে আজ। যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ ইসরায়েলিসহ ২৪ জনকে মুক্তি দেয় হামাস। অপরদিকে, ৩৯ জন কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল আবিব।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়, সঙ্গে জিম্মি করা হয় ২৪০ জনকে। এরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলা এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৫০০০ ফিলিস্তিনি।