মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

ফেসবুকে ছড়ানো ভিডিও নতুন শিক্ষাক্রমের অংশ নয় : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ফেসবুকে শিক্ষকদের আগের বিভিন্ন সময়ের প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব বিষয় আমাদের শিক্ষাক্রমের অংশ নয়, আমাদের ক্লাসেরও অংশ নয়।
আজ রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে আমাদের শিক্ষকদের দীর্ঘ প্রশিক্ষণের ফাঁকে বিনোদনের জন্য তাদের অংশগ্রহণে এসব ভিডিও তৈরি করা হয়েছিল। সেগুলো এখন ছড়িয়ে দিয়ে বিশেষ গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অনেকে অপপ্রচার চালাতে নতুন করে এসব ভিডিও তৈরিও করছে।
সন্তানদের প্রায়োগিক শিক্ষার উপযোগী করে গড়তে তোলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে। তাদের প্রায়োগিক শিক্ষার উপযোগী করে গড়তে হবে। প্রযুক্তির জগতের জন্য প্রস্তুত করতে আমাদের সন্তানদের প্রযুক্তি বিষয়ে দক্ষ করেও গড়ে তুলতে হবে। তারা যাতে উদ্ভাবন করতে পারে, তাদের মধ্যে সেই মনোভাব তৈরি করতে হবে। সে অনুযায়ী নতুন শিক্ষাক্রম তৈরি করা হচ্ছে।
একদিনে নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরি করা হয়নি মন্তব্য করে দীপু মনি বলেন, আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে নতুন শিক্ষাক্রম তৈরি করেছি। আট শতাধিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছি। বিভিন্ন পর্যায়ে পাইলটিং করেছি। ২০১৭ থেকে ২০২৭ সাল পর্যন্ত ১১ বছরের দীর্ঘ প্রক্রিয়ায় ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে।
মুখস্থনির্ভর পড়া থেকে বেরিয়ে আসায় গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আমরা এমন একটা যুগ পার করে এসেছি, যেখানে পরীক্ষার হল থেকে বের হলেই অভিভাবকরা জিজ্ঞাসা করতেন ‘কয়টা প্রশ্ন কমন পড়েছে?’। যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বেশি কমন প্রশ্ন বলে দিতে পারতেন, সেই প্রতিষ্ঠানকে সেরা বলা হতো। আমরা সেই মুখস্থনির্ভর পড়া থেকে বের হতে চাই।
অনুষ্ঠানে সারাদেশে ৩১ লাখ বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় দেশের ৩০০ উপজেলার ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বই বিতরণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বিশ্বসাহিত্য কেন্দ্র এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

দুই দিনে ‘অ্যানিমেল’ সিনেমার আয় ৩৩১ কোটি টাকা

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। শুধু ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।
মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে সিনেমাটির আয় আরো বেড়েছে।
বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমায় আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৮ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩১.৮ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ২৫০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩৩১ কোটি ২৮ লাখ টাকার বেশি।
বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে (হিন্দি ভার্সন) ‘অ্যানিমেল’ আয় করে ৫৪.৭৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৫৮.৩৭ কোটি। হিন্দি ভার্সনে মোট আয় করেছে ১১৩.১২ কোটি রুপি। শুধু ভারতে সব ভাষা মিলিয়ে সিনেমাটি আয় করেছে ১৩১.৭ কোটি রুপি। বক্স অফিসে বিস্ময় জাগিয়েছে ‘অ্যানিমেল’। আজও ভালো আয় করবে এটি।
রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
আগামীকাল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
প্রধানমন্ত্রী বলেন, এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৯(১) নম্বর অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের নির্বাচনি ইশতাহারেও প্রতিবন্ধী জনগণের জীবনমান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির ন্যায় বহুবিধ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
তিনি বলেন, দেশের প্রতিবন্ধী ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের ওয়ানস্টপ সার্ভিস প্রদানে দেশের ৬৪টি জেলা ও ৩৯টি উপজেলায় মোট ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়েছে। প্রত্যন্ত এলাকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর দোরগোড়ায় থেরাপিউটিক সেবা পৌঁছানোর লক্ষ্যে ৪৫টি ভ্রাম্যমাণ মোবাইল রিহ্যাবিলিটেশন থেরাপি ভ্যান কার্যক্রম পরিচালনা করছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পথ অবারিত করতে সারাদেশ ৭৪টি বুদ্ধি প্রতিবন্ধী ও ১২টি স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম পরিচালিত হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের প্রতীক হিসেবে ঢাকার মিরপুরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ১৫ তলা বিশিষ্ট মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স (সুবর্ণ ভবন) নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে অনুপ্রাণিত করতে প্রায় ৪৮৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা জেলার সাভারে একটি আন্তর্জাতিকমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ চলমান রয়েছে। তাদেরকে সমাজের মূল স্রোতধারায় আনা ও দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়ন, সম-অধিকার প্রতিষ্ঠা এবং স্বার্থ সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন, ২০২৩ একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে পাস হয়েছে। ফলে, একদিকে যেমন ২০৩০ সাল নাগাদ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে এবং ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের অবস্থান থেকে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সক্ষম হবো বলে আমি প্রত্যাশা করি।’
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়নে আমি সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণ, সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও দেশি-বিদেশি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ‘আমি আশা করি, সকলের সম্মিলিত কর্মপ্রয়াসে সকল বাধা-বিপত্তি অতিক্রম করে এদেশকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব, ইনশাল্লাহ।’
প্রধানমন্ত্রী ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

২০২৬ বিশ্বকাপ দরজা খোলা মেসির

সময় এখন আর পুরোপুরি তার পক্ষে কাজ করছে না অকপটেই স্বীকার করেছেন লিওনেল মেসি। কিন্তু ২০২৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য এখনো তিনি পুরোপুরি বাদ দিয়ে দেননি বলে জানিয়েছেন।
সম্প্রতি ক্যারিয়ারে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জয় করেছেন মেসি। কাতারের দোহায় ফাইনালে ফ্রান্সকে পরাজিত কওে আর্জেন্টিনার শিরোপা জয়ের নেতৃত্ব দেয়ার সময় প্রায় এক বছর পেরিয়ে যাচ্ছে। ৩৬ বছর বয়সী মেসি সে সময় কাতারে ইঙ্গিত দিয়েছিলেন এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে মেসির খেলা নিয়ে তখন থেকেই শঙ্কা শুরু হয়।
কিন্তু পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়াকে যোগ দেবার পর নিজেকে আবারো নতুনভাবে ফিরে পেয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে রয়েছেন দুর্দান্ত ফর্মে। যুক্তরাষ্ট্রের নতুন ক্লাবে গিয়েও নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। আর তাই মেসি অকপটেই স্বীকার করেছেন ২০২৬ বিশ্বকাপের দরজা এখনো তার জন্য উন্মুক্ত আছে।
আর্জেন্টইন স্টার প্লাসে দেয়া এক সাক্ষাতকারে এ সম্পর্কে মেসি বলেছেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি না। এখনো শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছিনা আমি সেখানে থাকবো কিনা। কারন যেকোন কিছুই ঘটতে পারে। কারন বয়সের কারনে স্বাভাবিক ভাবে আমার সেখানে খেলার কথা না। তারপরও দেখা যাক কি হয়।’
আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছে জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা এখন তার মূল লক্ষ্য। পরবর্তী আসরে খেলতে পারলে সেটা হবে মেসির ক্যারিয়ারে টানা ষষ্ঠ বিশ্বকাপ। মেসি বলেছেন, ‘আশা করছি কোপা আমেরিকায় আমরা ভাল করবো। ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের কাজ করে যেতে হবে। তবে বাস্তবতা হচ্ছে এই ধরনের টুর্নামেন্টে খেলাটা সত্যিই কঠিন। সবকিছু সব সময় অনুকূলে থাকেনা।’
মেসি আরও বলেছেন ভবিষ্যতের বিষয়টি পুরোপুরি তার ওপর নির্ভর করছে। নিজের উপর চাপ কমাতেই অনেকটা নির্ভার একটি লিগে নাম লিখিয়েছেন, এই বিষয়টি বিশ্বকাপের পর পিএসজির মৌসুম শেষে যখন মিয়ামিতে যোগ দিয়েছিলেন তখন মেসি বারবার উল্লেখ করেছেন। কিন্তু সবকিছুই ব্যক্তিগত অনেক কিছুর উপর নির্ভর করছে। এখানে গুরুত্বপূর্ণ হলো যেকোন লিগে নিজের পারফরমেন্স ধরে রাখা এবং দলকে সহযোগিতা করাই মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, ‘যতদিন সুস্থ আছি ততদিন দলের জন্য অবদান রেখে যেতে চাই। আমি সবসময়ই এটা করি। আজ আমরা সবাই পরবর্তী টুর্নামেন্ট কোপা আমেরিকার কথা চিন্তা করছি। এরপর সময়ই বলে দিবে আমি জাতীয় দলে থাকবো কি থাকব না। আমি এমন একটি বয়সে পৌঁছে গেছি যেখানে বিশ্বকাপে খেলা আমাকে অনমুতি দেয়না। আমি এখনো কোনো কিছুই নিশ্চিত করে বলছি না। কাতার বিশ্বকাপের পর মনে হয়েছিল আমি অবসরে যাচ্ছি, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন আমি আগের অনেক সময়ের তুলনায় আরও বেশি করে জাতীয় দলে থাকতে চাই।’

বিশিষ্টজনদের মনগড়া বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে : ইসি

‘নির্বাচন কমিশনের বিধিমালা প্রয়োগে নির্লিপ্ত কাজী হাবিবুল আউয়াল কমিশন’ গণমাধ্যমে বিশিষ্টজনদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি বলছে, টকশো ও বিভিন্ন পত্রপত্রিকায় বিশিষ্টজনদের এমন মনগড়া বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে। এ জন্য ইসির আইন ও বিধির প্রকৃত অবস্থান তুলে ধরেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আজ শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে ইসির প্রকৃত অবস্থান তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ইসি জানায়, বিশিষ্টজনদের কেউ কেউ টকশোতে বা পত্রপত্রিকায় মন্তব্য করছেন, নির্বাচন কমিশন আচরণ বিধিমালার প্রয়োগ বিষয়ে নির্লিপ্ত। গণমাধ্যমে প্রচারিত বিশিষ্টজনদের এমন মনগড়া বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে। সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা-বিনয়ের মাধ্যমে তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, যা মোটেই কাম্য নয়। এ কারণে আইন ও বিধির প্রকৃত অবস্থান প্রকাশ করা হলো।
সংস্থাটি জানায়, জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ও উপনির্বাচনে প্রচারণা বিষয়ে আচরণ নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ নামে একটি সংবিধিবদ্ধ বিধিমালা রয়েছে। এই বিধিমালার ৫নং বিধি অনুযায়ী রাজনৈতিক দল, মনোনীত প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থীকে বিধিমালার ৬ থেকে ১৪নং বিধিতে বর্ণিত নির্দেশনা প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে আচরণবিধির মূল বিষয় রাজনৈতিক দল ও প্রার্থী। প্রার্থী দলের পক্ষে মনোনীত প্রার্থী হতে পারেন বা স্বতন্ত্র হতে পারেন। বিধিমালার ১২নং বিধিতে ২১ দিন আগের কথা বলা হয়েছে। এর অর্থ প্রার্থীরা প্রচারণার জন্য ২১ দিনের বেশি সময় পাবেন না।
বিধিমালার বিষয়ে ইসি আরও জানায়, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের মনোনীত বা স্বতন্ত্র কোনো প্রার্থী আইন ও আচরণবিধির অর্থে প্রার্থী নন। নির্বাচনী প্রচারণার সুযোগ হবে রিটার্নিং অফিসার বাছাই, আপিলের সিদ্ধান্ত ইত্যাদি সম্পন্ন করে কোনো একটি নির্বাচনী এলাকার জন্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ দিয়ে প্রচারণার জন্য মাঠ উন্মুক্ত করার পর। তখন ওই নির্বাচনী এলাকায় প্রার্থীদের সবাই সমভাবে এক একজন প্রার্থী হবেন। সে সময় থেকে তাদের ক্ষেত্রে আচরণ বিধিমালা প্রযোজ্য হবে। আচরণ প্রতিপালন বিষয়ে সংশ্লিষ্ট ১২নং বিধিতে ২১ দিন আগে কোনো প্রার্থীর দ্বারা বা প্রার্থীর পক্ষে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ। প্রার্থীদের জন্য প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারের সময় চলতি বছরের ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১৮ ডিসেম্বর তারিখের আগে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার আইনগত সুযোগ নেই। ফলে আগে কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণারও সুযোগ নেই।

২০২৪ প্যারিস অলিম্পিকের ভিলেজ নিয়ে সন্তুষ্ট বাখ

যেকোনো অলিম্পিকেই মূল আকর্ষনের কেন্দ্রবিন্দুতে থাকে ‘গেমস ভিলেজ’। ২০২৪ প্যারিস অলিম্পিকের ভিলেজ পরিদর্শন করে দারুন সন্তুষ্টি প্রকাশ করেছেন অলিম্পিক প্রধান থমাস বাখ। ফরাসি রাজধানী প্যারিসের উত্তরে নব নির্মিত এই গেমস ভিলেজ কাল পরিদর্শন করেছে অলিম্পিক প্রধান।
১৯৭৬ অলিম্পিক গেমসে পশ্চিম জার্মানীর হয়ে ফেন্সিংয়ে স্বর্ণপদকজয়ী আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধাস বাখ এ সময় বলেছেন, ‘একজন অলিম্পিয়ান হিসেবে অলিম্পিক ভিলেজে আসা সবসময়ই একটি দারুন মুহূর্ত। প্রতিটি অলিম্পিয়ানের ক্ষেত্রে একটি ঘটনা ঘটে থাকে, একবার যখন গেমস শেষ হয়ে যায় তখন যদি তার সাথে অন্য কোন ক্রীড়াবিদের দেখা হয় তখন অন্তত একবারের জন্য হলেও তারা গেমস ভিলেজের অভিজ্ঞতা নিয়ে কথা বলে। বিষয়টি এককথায় দারুন। এই একটি জায়গায় পুরো অলিম্পিকের প্রাণ নিহিত।’
প্যারিস অলিম্পিকে প্রায় সাড়ে ১৪ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য ভিলেজ বানানো হয়েছে। বাখ একে অত্যন্ত দৃষ্টিনন্দন হিসেবে আ্যাখ্যা দিয়েছেন। একইসাথে তিনি বলেছেন, এটা খুবই নিচ্ছিদ্র । এখানে লক্ষ্য করলে দেখা যাবে শুধুমাত্র আমি নই, পুরো আইওসি কার্যনির্বাহী বোর্ড খুবই খুশী। ভিলেজ দেখে তারা অতন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে। এর প্রস্তুতিও দারুনভাবে এগিয়ে যাচ্ছে।
এই ভিলেজের আয়তন প্রায় ৭০টি ফুটবল মাঠের সমান। আগামী বছর ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। এরপরপরই রয়েছে প্যারা অলিম্পিক গেমস। সব মিলিয়ে প্রায় ৯ হাজার ক্রীড়াবিদকে আতিথ্য দিবে প্যারিস অলিম্পিক ভিলেজ।
২০২৪ প্যারিস অলিম্পিকের প্রধান সমন্বয়ক টনি এস্টানগুয়েট বলেছেন, ডিসেম্বরের শেষে পুরো ভিলেজের প্রস্তুতি কাজ সম্পন্ন হলে তিনি মোটেই অবাক হবে না। মার্চের শুরুতেই পুরো ভিলেজের চাবি সংশ্লিষ্টদের বুঝিয়ে দেয়া হবে। সময় কম লাগার বিষয়টিও প্রশংদার দাবিদার বলে তিনি মন্তব্য করেছেন।
অবকাঠামোগত উন্নতি বেশ ভালভাবে সম্পন্ন হলেও বিশেষ করে গেমস চলাকালীন গণপরিবহন ও আবাসন সমস্যা নিয়ে সম্প্রতি প্যারিসের মেয়র আন্নে হিডালগো সমালোচিত হয়েছেন। যদিও বাখ এ সম্পর্কে বলেছেন, ‘আয়োজক কমিটিকে সাথে নিয়ে আমাদের কাজ শেষ করতে হবে। এখানে পারস্পরিক রেষারেষির কোনো জায়গা নেই।’
এদিকে গেমস উপলক্ষে ইতোমধ্যেই মেট্রোর টিকেট মূল্য নিয়ে সমালোচনার ঝড় বইছে। গেমস চলাকালীন বর্তমানের বিক্রিত ২.১০ ইউরোর টিকেটের মূল্য বাড়িয়ে ৪ ইউরো করার ঘোষণা দেয়া হয়েছে। ১০ টিকিটের ব্লকের মূল্য বর্তমানে ১৬.৯০ ইউরো থাকলেও সেটাকে বাড়িয়ে ৩২ ইউরো করা হয়েছে। প্যারিসের সাধারণ জনগণের জন্য এই মূল্য কোনোভাবেই সহনীয় নয়।
সর্বশেষ টোকিও অলিম্পিকে ফ্রান্স পদক তালিকায় অষ্টম স্থান লাভ করেছিল। কোভিড মহামারির কারনে এক বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত আসরে ফ্রান্স ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ পদক লাভ করেছিল।

নাটকীয় জয়ে লিগে শীর্ষ উঠে এলো জুভেন্টাস

নাটকীয় এক জয়ে সিরি-এ লিগের শীর্ষে উঠে এসেছে জুভেন্টাস। শুক্রবার ৯৪ মিনিটের গোলে জুভেন্টাসের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। একই সঙ্গে ঘরের মাঠে এবারের মৌসুমে প্রথম হারের স্বাদ পেল টেবিলের ১০ম স্থানে থাকা মোঞ্জা। এই জয়ে ইন্টার মিলানকে এক পয়েন্টের ব্যবধানে হটিয়ে এ মুহূর্তে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।
ম্যাচটির প্রথম ১৫ ও শেষ ৫ মিনিট ছিল চরম নাটকীয়তায় পূর্ণ। ৯১ মিনিটে ভ্যালেন্টিন কারবোনি মোঞ্জার পক্ষে সমতা ফেরান। ম্যাচটি যখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল তখন ফেডেরিকো গাত্তি তিন মিনিট পর গোল করে জুভেন্টাসকে তিন পয়েন্ট উপহার দেন।
এর আগে ৯ মিনিটে বক্সের ভিতর ফেডেরিকো চিয়েসার জার্সি টেনে ধরেন গিওর্গিও কিরিয়াকোপেলাস। রেফারি মাইকেল ফ্যাব্রি সাথে সাথে পেনাল্টির নির্দেশ দেন। ডুসান ভøাহোভিচের দুর্বল শটটি সহজেই রুখে দেন মোঞ্জা গোলরক্ষক মাইকেল ডি গ্রেগোরিও। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে শটটি রুখে দেবার পর ফিরতি বলে আবারো ভøাহোভিচকে দুর্দান্ত সেভে হতাশ করে ডি গ্রেগোরিও। ডাবল সেভের পর ডি গ্রেগোরিও অবশ্য খুব বেশীক্ষন মোঞ্জাকে রক্ষা করতে পারেননি। ১২ মিনিটে কর্ণার থেকে আন্দ্রে রাবোয়িত হেডের সাহায্যে জুভেন্টাসকে এগিয়ে দেন। ৩০ মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল জুভেন্টাস। কিন্তু এবারের কর্ণার থেকে গাত্তির শটটি বারের উপর দিয়ে বাইরে চলে যায়।
ইউ-পাওয়ার স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখাতে থাকে স্বাগতিক মোঞ্জা। কিন্তু কখনই জুভেন্টাস গোলরক্ষক ওজিচে সিজিসনিকে সত্যিকার অর্থে কোন সমস্যায় ফেলতে পারেনি। ৩৬ বারের ইতালিয়ান চ্যাম্পিয়নরা ম্যাচের সময়ের সাথে সাথে নিজেদের আবারো ছন্দে ফিরিয়েছে। ইনজুরি টাইমের প্রথম মিনিটে দুই বদলী খেলোয়াড় মোঞ্জার পক্ষে সমতায় ফেরান। ডানদিক থেকে বক্সের ভিতর ড্যানি মোতার ক্রসে কারবোনি পোস্টের খুব কাছে থেকে পাঁ ছুয়ে বল জালে স্পর্শ করান। কিন্তু মোঞ্জার এই গোল উৎসব বেশীক্ষন স্থায়ী হয়নি। ইনজুরির টাইমের চতুর্থ মিনিটে গাত্তি তার আগের ভুলের প্রতিদান দিয়ে রাইট উইং থেকে রাবোয়িতের দারুন এক পাসে বল জালে জড়ান।
আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে খেলতে নেমে ইন্টার মিলানের সামনে একটাই লক্ষ্য থাকবে আবারো জুভেন্টাসকে পিছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে আসা।

জার্মানিতে হামলা পরিকল্পনার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

জার্মানির পশ্চিমাঞ্চলের শহর লেভারকুজেনের ক্রিসমাস মার্কেটে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল দুই জার্মান কিশোর, বৃহস্পতিবার এমনটা জানান জার্মান প্রসিকিউটার।
অভিযুক্তদের মধ্যে আছে নর্থ রাইন ভেস্টফালেন রাজ্যের এক ১৫-বছর-বয়সি কিশোর ও ব্রান্ডেনবুর্গ রাজ্যের বাসিন্দা ১৬-বছর-বয়সি এক কিশোর। বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, ১৫-বছর-বয়সী এক কিশোর একটি চ্যাট গ্রুপে লেভারকুজেনের ক্রিসমাস মার্কেটে হামলার কথা আলোচনা করে। কিশোরটি বলে যে ‘ট্রাকে জ্বালানি ভরে বিস্ফোরণ’ ঘটানোর উদ্দেশ্যে গ্যাসোলিন জোগাড় করেছে সে।
প্রসিকিউটারদের অভিযোগ, এই দুই কিশোর হামলার পর জার্মানি ছেড়ে আফগানিস্তানে তথাকথিত জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’-এর একটি শাখায় যোগ দিতে যাবার সিদ্ধান্ত নেয়।
কিশোরদের বাসা থেকে জব্দ করা হার্ড ড্রাইভসহ নানা ধরনের ডিভাইসের তথ্য-উপাত্ত খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে গ্যাসোলিন বা অন্য জ্বালানি খুঁজে পাওয়া যায়নি।
জার্মানির আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক হবার কারণে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।৷
আরও হামলার পরিকল্পনা ভেস্তে গেল
ইতিমধ্যে জার্মানির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর থেকেই জার্মানি স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকিতে।
তারা জানায় যে, এককভাবে সক্রিয় ব্যক্তিরা আরো বেশি মৌলবাদী হয়ে পড়ছেন এবং দলবদ্ধ না হয়ে একাই ‘সফট’ বা সহজ নিশানা খুঁজছেন।
বৃহস্পতিবার জার্মান গণমাধ্যম এনডিআর ও ডাব্লিউডিআর জানায় যে, এরকম আরো একটি হামলার পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।
নিডারজাক্সেন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে এক ২০-বছর-বয়সী তরুণকে।
রাজ্যটির অভ্যন্তরীণ মন্ত্রী ডানিয়েলা বেহরেনস এনডিআরকে বলেন, ওই তরুণের বিরুদ্ধে তথ্যপ্রমাণ না পাওয়া গেলেও ঝুঁকি এড়াতে তাকে আটক করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে অনিশ্চয়তা

ভারতের অন্যতম সেরা ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তো? ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে আর বিরাট কোহলিকে দেখা যাবে কি না তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরাটের সঙ্গে কথা বলতে পারেন বোর্ডের নির্বাচক এবং কর্তারা। তার পরেই ঠিক হবে ৩৫ বছর বয়সি বিরাটের টি-টোয়েন্টি ভবিষ্যৎ।
আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাদা বলের ক্রিকেটে রাখা হয়নি তাঁকে। আগামী দিনে আবার কবে তাঁকে ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলতে দেখা যাবে তা পরিষ্কার নয়। বোর্ডের এক কর্তা বলেন, “টি-টোয়েন্টি দলে বিরাটের এখন সুযোগ পাওয়া কঠিন। তবে ভারতীয় দলের ম্যানেজমেন্ট এখনই কোনও রকম সিদ্ধান্ত নিতে রাজি নয়। আগে বিরাটের সঙ্গে কথা বলা হবে। ও কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরাটের খেলা।”
শুধু বিরাট নন, রোহিত শর্মাও আপাতত সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রামে। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললে তিনিই অধিনায়ক থাকবেন। বোর্ডের ওই কর্তা বলেন, “রোহিতকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে, ও যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে তা হলে ও-ই অধিনায়ক। তাই দল বেছে নেওয়ার সময় রোহিত কাকে চাইছে সেটাও মাথায় রাখা হবে। তবে আপাতত রোহিত সাদা বলে খেলবে না। আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়েও রোহিত খেলবে না।”
সদ্যসমাপ্ত এক দিনের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন বিরাট। সাদা বলের ক্রিকেটে বিরাট এখনও ভাল ফর্মে। আইপিএলেও খেলবেন তিনি। ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও সব থেকে বেশি রান বিরাটের। ১১৫টি ম্যাচে ৪০০৮ রান করেছেন তিনি। বিরাটের গড় ৫২.৭৪, স্ট্রাইক রেট ১৩৭.৯৭। তার পরেও তাঁকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দল তৈরির কথা ভাবা সম্ভব কি না সেটাও প্রশ্ন অনেকের।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ১৫টি ম্যাচে সেরা হয়েছেন তিনি। ৫০টি ক্যাচ নিয়েছেন। খুব বেশি ম্যাচে তাঁকে বল করতে দেখা না গেলেও ৪টি উইকেটও নিয়েছেন বিরাট। তিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন গত বছর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জার্সিতে আর দেখা যায়নি বিরাটকে। আরও একটি বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিতে চায় বোর্ড।

লেবানন সীমান্তে ইসরায়েলের হামলায় নিহত ৩

টানা সাত দিনের যুদ্ধবিরতি শেষে আবারও সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের এক দিনেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া এই সময়ে সেখানে আহত হয়েছে ৫৮৯ জন।
এদিকে উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জবাবে লেবানন সীমান্তে শেলিং করেছে ইসরায়েলি বাহিনী। তাদের এ হামলায় তিনজন নিহত হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহ বলছে নিহত তিনজন তাদের সংঘঠনের সদস্য। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক অবকাঠামোর কাছে ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, রোস হানকারা, মার্গালিওট এবং কিরাত সমোনায় সেনা ছাউনি লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালিয়েছে। তবে সব হামলাই প্রতিহত করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে এটিই হিজবুল্লাহর প্রথম হামলা।
খবর আল-জাজিরা