সোমবার, অক্টোবর ১২, ২০২৬

মিয়ানমারে তিন শতাধিক সামরিক ঘাঁটি দখল বিদ্রোহীদের

গত ২৭ অক্টোবর মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে অপারেশন ১০২৭ শুরু হওয়ার পর তিনটি রাজ্য ও দুটি অঞ্চলে ৩০০টির বেশি জান্তা ঘাঁটি ও ২০টি শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সপ্তম সপ্তাহে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি উত্তর শান রাজ্যের প্রায় ৩০০ ঘাঁটি দখল করে নেয়।
৮ ডিসেম্বর পর্যন্ত জান্তা ও তার মিত্রদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় শান রাজ্যের অন্তত আটটি শহর দখলের পর লইকাউ শহর দখলের প্রস্তুতি নিচ্ছে জোটটি।
আরাকান আর্মি রাখাইন ও চিন রাজ্যে অন্তত ৪৫টি জান্তা ঘাঁটি ও ফাঁড়ি দখল করেছে। উত্তর শান রাজ্য থেকে সামরিক শাসনকে বিতাড়িত করার ক্ষেত্রে বিদ্রোহীদের সাগাইং, মান্দাল, মাগওয়ে ও চিন রাজ্যে সমন্বিত প্রতিরোধগুলো অনুপ্রাণিত করেছে।
কাচিন ইনডিপেনডেন্স আর্মি সমর্থিত পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) সাগাইং অঞ্চলে কমপক্ষে তিনটি শহর দখল করেছে। অন্যদিকে চিন রাজ্যের প্রতিরোধ বাহিনী ৮ ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে সাতটি শহর দখল করেছে।
১১ নভেম্বর কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), কারেনি আর্মি, কারেনি ন্যাশনাল পিপলস লিবারেশন ফ্রন্ট ও পিডিএফ কর্তৃক কারেনি রাজ্যে অপারেশন ১১১১ নামে আরেকটি সরকারবিরোধী আক্রমণ শুরু হয়েছিল।
কেএনডিএফ জানায়, অপারেশন ১১১১ শুরু হওয়ার পর কারেনি রাজ্যের লইকাউ ও ডেমোসো টাউনশিপ এবং দক্ষিণ শান রাজ্যের পার্শ্ববর্তী পেকন টাউনশিপে ৩৫টির বেশি জান্তা ঘাঁটি প্রতিরোধ বাহিনীর হাতে পড়ে গেছে।
কারেনি ও মোন রাজ্য এবং বাগো অঞ্চলেও সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু হয়। কারেনি ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিত্র প্রতিরোধ বাহিনী ৩ ডিসেম্বর বাগো অঞ্চলের মোনে টাউন দখল করেছে।
সামরিক জান্তা ২০২১ সালে ক্ষমতা দখলের পর ব্যাপক গোলযোগ ও সংঘর্ষের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি। ধসে পড়েছে অর্থনীতি। একে একে বিদায় নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। রিজার্ভ প্রায় নিঃশেষ। গোলযোগপূর্ণ সীমান্তগুলোয় স্থলবাণিজ্য এখন বন্ধ। সরকারি বাহিনীর দমন-পীড়নে ভেঙে পড়েছে মানবাধিকার পরিস্থিতি।
খবর ইরাবতী

ইসরায়েলি হামলায় গাজায় ১০৪ মসজিদ, ৩ গির্জা ধ্বংস

ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার সবচেয়ে বড় ও দেড় হাজার বছরের পুরোনো আল ওমারি মসজিদ। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১০৪টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তম শতকে গাজা সিটির কেন্দ্রস্থলে নির্মিত হয় দ্য গ্রেট ওমারি মসজিদ। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের (রা.) নামে মসজিদটির নামকরণ করা হয়েছিল। দেড় হাজার বছরের পুরোনো মসজিদটি ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। ঐতিহ্যবাহী এই ইসলামিক স্থাপত্যকে বাতিঘর হিসেবে বিশ্বাস করেন গাজাবাসী।
শুক্রবার মসজিদটির ধ্বংসস্তুপের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে হামাস বলেছে, আল ওমারি মসজিদ ছাড়াও এ পর্যন্ত গাজার ১০৪টি মসজিদ ও তিনটি গির্জা ধ্বংস করেছে ইসরায়েল। গুঁড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী নানা নিদর্শন।
ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতিদ আবু সেফ বলেছেন, ইসরায়েলি হামলায় ঐতিহাসিক ভবন, মসজিদ, জাদুঘর, প্রতœতাত্ত্বিকস্থান-সহ গাজা শহরের বেশিরভাগ অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে তাদের যোদ্ধাদের আড়াল করার জন্য মসজিদ, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যবহার করার অভিযোগ করেছে।
গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের ব্যাপক অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দুই মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৯ হাজার ফিলিস্তিনি।
খবর আনাদোলু এজেন্সি

বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না : কাদের

বিএনপির গতানুগতিক কর্মসূচি তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি, দলটির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আজ মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে যাদের হাতে তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার। তবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডায় ১৩টি দেশের ৯০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে বাংলাদেশ নেই।
ওবায়দুল কাদের বলেন, গতানুগতিক কর্মসূচি অবরোধ হরতাল এটা বিএনপির ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি। মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে সোচ্চার। তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোড়লের সোল এজেন্ট।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানবাধিকারের কথা বলতে হলে ফিলিস্তিনের কথা বলতে হবে। ১৮ হাজার মানুষ মেরেছে, এখনো চলছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের পক্ষে একমাত্র সমর্থন দিল যুক্তরাষ্ট্র। এ থেকে ইসরায়েল নামক দুষ্ট ছেলে আমেরিকার সন্তান, আবারও প্রমাণ হলো।
তিনি বলেন, এ দেশে স্বাধীনতার পর ১৫ আগস্টের ঘটনা বিশ্ব ইতিহাসে বিরল। এই নৃশংসতা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এই হত্যার বিচার পর্যন্ত হয়নি। জেলের ভেতরে চার নেতাকে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেষ করে দিতে এসব হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও গুম খুনের রাজনীতি করেন। দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ সৃষ্টি করেছে। তারা মানবাধিকার লঙ্ঘনে রেকর্ড ভেঙেছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

৪৫ পর্যটক নিয়ে ডুবোচরে আটকা সেন্টমার্টিনগামী জাহাজ

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে যাওয়ার পথে ৪৫ পর্যটক নিয়ে বঙ্গোপসাগরের একটি ডুবোচরে আটকা পড়েছে এমভি গ্রিন লাইন-১ নামে একটি জাহাজ।
আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ এলাকায় জাহাজটি আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কমান্ডার খন্দকার মুনিফ তৌকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে কোস্ট গার্ড গিয়ে পর্যটকদের উদ্ধার করেছে। তাদের সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হচ্ছে।

এখন খুন-গুম সচরাচর দেখছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের আমলে ব্যাপক খুন-গুম ছিল দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন খুন-গুম আমরা সচরাচর দেখছি না।
আজ রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ঢাকায় বিএনপির সমাবেশের আগের দিন থেকে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২০১৪ সালে তারা যেভাবে আতঙ্ক সৃষ্টি শুরু করেছে। অগ্নি সন্ত্রাস শুরু করেছি, তারই একই পুনরাবৃত্তি তারা ঘটাল। এগুলো যারা করে, তারা আবার মানবাধিকারের কথা বলে। তারা আবার নানান ধরনের কথা বলে। তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না—এসব কথা বলে। এগুলো শুনলে মনে হয়, আমরা কোন যুগে বসবাস করছি! আমাদের পুলিশ বাহিনী চরম ধৈর্য্যের সঙ্গে এগুলো মোকাবিলা করেছে। তারা অনেক আহত হয়েছে।
তিনি বলেন, আজকে প্রশ্ন আসে খুন-গুম। খুন-গুমের যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন, এগুলো সেই আমলে হয়েছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যদি হিসাব করেন, খুন-গুমের সংখ্যা যদি যোগ করেন. তাহলে আপনারা নিজেরাই আঁতকে উঠবেন।
মন্ত্রী বলেন, ঘটনাগুলো অনেকেই হয়তো ভুলে গেছেন। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের খুন-গুম শুরু করেছিলেন তারা। আমরা এগুলো বন্ধ করে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি।
২৮ তারিখের ঘটনা ঢাকায় ঘটেছে কিন্তু গ্রামে বিএনপির যারা আছেন, তালিকা ধরে তাদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে। অনেকেই প্রশ্ন করছেন দেশে বিএনপি করা বা সমর্থন করা কি অপরাধ—এ ব্যাপারে তিনি বলেন, সারাদেশ থেকে তাদের নেতাকর্মীদের নিয়ে এসেছে। এমন কোনো থানা নেই, যে থানার বিএনপি নেতাকর্মীরা এখানে আসেনি। প্রথমেই তারা…আমাদের ডিএমপি আধুনিক কিছু ক্যামেরা বসিয়েছিল। এই ক্যামেরাগুলো বিনষ্ট করে দিয়েছিল। তারা মনে করেছিল, ক্যামেরা বিনষ্ট করলেই বোধ হয় আমরা কিছু পাব না।
আসাদুজ্জামান খান বলেন, এটা ঘটাতে পারে আমরা জানতাম, সে জন্যই আমরা ড্রোনের সাহায্য নিয়েছিলাম। কতজন লোক উপস্থিত ছিল, হেড কাউন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। কোথায় ঘটনাগুলো হয়েছে, আমাদের ছবিগুলো এত সুন্দর এসেছে! আমরা হাই পাওয়ার ক্যামেরাগুলো আমরা ব্যবহার করেছিলাম। কারা কারা পিটিয়েছে, কারা কোন জায়গা থেকে এসেছে, সবগুলো আমাদের ক্যামেরায় রয়ে গেছে।
তিনি আরও বলেন, ক্যামেরা সার্চ করে যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল চিহ্নিত করে আমরা সে যেখানেই থাকুক, যদি সাতক্ষীরা থেকে এসে থাকে; আমরা সাতক্ষীরা তাদের চেহারা পাঠিয়ে দিয়েছি, তারা চিহ্নিত করে শনাক্ত করছে। এখানে অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। যারা সম্পৃক্ত হয়েছিলেন, তাদের ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে দুই লাখ লোকের সমাবেশ ঘটিয়েছিল, হেড কাউন্ট করে আমরা যেটা দেখেছি। পাশাপাশি আরও দুএকটা ছোট ছোট দল অনুষ্ঠান করেছিল। ড্রোনের মাধ্যমে চেহারাগুলো আমাদের কাছে সংরক্ষিত রয়েছে।

নির্বাচন বানচালের প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত : জয়

নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত নানা প্রচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সিআরআই চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ভ্যারিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই এমন দাবি করে আসন্ন নির্বাচন বানচালে অগ্নিসংযোগসহ সহিংসতা চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত। অথচ তারা নিজেরাই নির্বাচনেই অংশ নেয়নি। আন্দোলন ডেকে নিজেদের ঘরোয়া সভা-সমাবেশ করছে। তারপর দুর্ঘটনা ঘটাতে গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগ করছে।
ওই পোস্টের সঙ্গে পাঁচ মিনিটের একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে। এর বিবরণে বলা হয়েছে, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ভিডিও চিত্রে দেখা যায়, বিএনপি-জামায়াতের বেশিরভাগ মিছিলেই ২০-৩০ জনের বেশি জমায়েত ছিল না। যাতে বোঝা যায়, জনগণ তাদের দাবির সঙ্গে একমত নয়। এমনকি দেখা যায়, সাধারণ জনগণ তাদের কর্মসূচিতে রীতিমতো বিরক্তি প্রকাশ করছেন। আরও বলা হয়, ২০২২ সাল থেকে তারা একাধিক কর্মসূচি ডাকলেও সেগুলো ছিল জনসমর্থনহীন। জনগণের সমর্থন হারিয়ে বিএনপি-জামায়াত সরকারকে বিভিন্ন হুমকি ও আল্টিমেটাম দেওয়ার পাশাপাশি সহিংসতার হুমকিও দিচ্ছে।
ওই পোস্টে জয় আরও বলেন, আমান উল্লাহ আমান গত বছর বলেছিলেন, ১০ ডিসেম্বরের পর থেকে দেশ চলবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে। ওই সময়ও সহিংসতা ছড়িয়ে পড়ে। মূলত দলটির দীর্ঘ মেয়াদি সহিংসতার পূর্বাভাস ছিল ওই আল্টিমেটাম। ভিডিওতে বলা হয়, বিএনপি নেতারা প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়েও বিভিন্ন সময় হুমকিধামকি দিয়ে বক্তব্য দিয়েছেন। মির্জা ফখরুলের সঙ্গে একই মঞ্চে থাকা নেতা প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন ১৯৭৫ সালের মতো ঘটনা ফের ঘটানোর। যদিও পরবর্তীতে তাকে দল থেকে তিরস্কার করা হয়েছে। এমনকি এই ঘটনাকে সরকারেরই কাজ বলেও অভিহিত করেন বিএনপি নেতারা।
সেখানে বলা হয়, রাজশাহী বিএনপির নেতা আবু সাইদ চাঁদের হুমকি দেওয়া ওই বক্তব্যের সমর্থনে একটি বেসরকারি টিভি চ্যানেলে রুমিন ফারহানা বলেন, ’আওয়ামী লীগকে সহযোগিতা করতে চাঁদ ওই বক্তব্য দিয়ে থাকতে পারেন।’ আরও বলা হয়, সন্ধ্যার পর ও রাতে ’হিট আ্যান্ড রান’ পদ্ধতিতে হামলা চালানো হয়েছে। চার থেকে পাঁচজন মোটরসাইকেলে করে এসে আগুন দিয়ে পালিয়েছে।
ভিডিওর বিবরণে বলা হয়, গত এক মাসের মধ্যে এরকম ঘটনার সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মীকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কারো কারো কাছে পেট্রোল বোমা পাওয়া গেছে। যদিও বিএনপি বিভিন্ন মিশনে চিঠি পাঠিয়ে দাবি করেছে, এসব ঘটনায় আওয়ামী লীগ জড়িত। সেখানে বিএনপি তাদের নেতা হিসেবে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানের উদ্ধৃতি দিয়েছেন, অথচ তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিবিড় সম্পর্ক রেখেছিলেন।
বাইডেনের উপদেষ্টা পরিচয়ে মিয়া আরেফি নামে এক ব্যক্তি বিএনপির কার্যালয়ে গিয়ে দেশে শাসন ব্যবস্থা পরিবর্তনসহ সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেন জানিয়ে সজীব ওয়াজেদ জানান, ওই ঘটনার নেপথ্যের কারণ বেরিয়ে এলে সেটি বিএনপিকে ব্যাপক সমালোচনার মধ্যে ফেলে।
ভিডিওর বিরবণে বলা হয়, রুহুল কবির রিজভী থেকে শুরু করে বিএনপির ভ্যারিফাইড বিভিন্ন পেজে দাবি করা হচ্ছে, চলমান সহিংসতায় জড়িত সরকার। অথচ সুশীল সমাজ ও সংখ্যালঘু সমাজের উদ্বেগের বিষয়ে তারা চুপ। ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর নেতারা প্রকাশ্যে শরীয়াহ আইন করার কথাও জানায়।
এখানে বলা হয়, নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত নানা প্রচেষ্টা চালাচ্ছে। ৩১ অক্টোবর থেকে তাদের সঙ্গে যৌথ কর্মসূচি পালন করছে জামায়াত। দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান নানাভাবে তারেক রহমানের পক্ষে সাফাই দিয়ে আসছেন। যা তার বিশ্বাসযোগ্যতাকেও ক্ষুণœ করেছে।

ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আরও ৪০০ রোহিঙ্গা

জরাজীর্ণ কাঠের নৌকায় ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আরও প্রায় ৪০০ রোহিঙ্গা। তারা স্থানীয় সময় রোববার (৯ ডিসেম্বর) দেশটির আচেহ প্রদেশে পৌঁছেছে। ওই প্রদেশের জেলে সম্প্রদায়ের প্রধান মিফতাহ কুট আদ এ তথ্য নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় মিয়ানমারের মুসলিম সংখ্যালঘুদের স্রোত আগের তুলনায় অনেক বেড়েছে।

এদিকে নতুন করে আরও রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় প্রবেশের খবরে জাতিসংঘের শরণার্থী বিষয় সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, নভেম্বর থেকে এখন পর্যন্ত মোট এক হাজার ২০০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে।

মিফতাহ কুট আদ বলেন, রোববার (১০ ডিসেম্বর ভোরে) দুটি নৌকা ওই প্রদেশে ভিড়েছে। এর মধ্যে একটি নৌকা আচেহ প্রদেশের পিদিয়েতে এবং অন্যটি আচেহ বেসার প্রদেশে পৌঁছেছে। তিনি জানিয়েছেন, প্রতিটি নৌকায় প্রায় ২০০ জ

স্থানীয় সামরিক কর্মকর্তা অ্যান্ডি সুসান্তো বলেন, ভোর ৪টার দিকে পিদিয়ে জেলায় প্রায় ১৮০ জন রোহিঙ্গা এসে পৌঁছায়। কর্মকর্তারা তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন বলে জানান তিনি।

সুসানতো নিশ্চিত করেছেন যে, অন্য এক নৌকা এসে পৌঁছানোর বিষয়টি সম্পর্কেও অবগত হয়েছে সামরিক বাহিনী। তবে সেটা কোথায় ভিড়েছে বা ওই নৌকায় কতজন যাত্রী ছিল সে বিষয়টি তিনি জানেন না।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার এক বিবৃতিতে জানান, তিনি সন্দেহ করছেন যে, সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের আগমন বেড়ে যাওয়ার পেছনে মানবপাচারের বিষয়টি জড়িত থাকতে পারে।

ইন্দোনেশিয়া ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সনদে সাক্ষর না করলেও দেশটিতে সাধারণত তাদের উপকূলে এসে পৌঁছানো আশ্রয়প্রত্যাশীদের ফিরিয়ে দেওয়া হয় না।

বিচ্ছেদের সুর আরও স্পষ্ট, ঐশ্বরিয়াকে আনফলো করেছেন অমিতাভ

অনেক দিন ধরেই বচ্চন পরিবারের ভাঙন সংবাদ গণমাধ্যমে শিরোনাম হয়ে আসছে। শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন ঐশ্বরিয়া রাই- এমন কথাও শোনা গেছে বিভিন্ন সূত্রে।

সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রথম সিনেমা ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে পুরো পরিবারকে একসঙ্গে দেখা গেছে। কিন্তু তারপরেও পরিবারে এমন এক ঘটনা ঘটল, যা ইঙ্গিত করছে বিচ্ছেদের কথা।

অমিতাভ বচ্চন সোশ‍্যাল মিডিয়ায় বেশ অ‍্যাক্টিভ থাকেন। এতে তার অনুরাগীর সংখ‍্যাও বিশাল। তারকাখচিত বচ্চন পরিবারের অনেক সদস‍্যকেই সোশ‍্যাল মিডিয়ায় ফলো করেন অমিতাভ। সেই তালিকায় ছিলেন ছেলে অভিষেক এবং তার বউমা ঐশ্বর্য রাই বচ্চনও।

তবে সম্প্রতি ঐশ্বরিয়াকে আনফলো করেছেন অমিতাভ। শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের অবনতির গুঞ্জনের মাঝেই তার এমন কাজে অশান্তির কালো মেঘ দেখতে পাচ্ছেন তার অনুরাগীরা।

সম্প্রতি মুক্তি পেয়েছে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’। এ সিনেমার অন‍্যতম চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি তথা শ্বেতা বচ্চন নন্দার পুত্র অগস্ত‍্য নন্দাকে। অগস্ত‍্যর প্রথম সিনেমার প্রিমিয়ারে পুরো বচ্চন পরিবার উপস্থিত হয়েছিলেন।

এতে কালো পোশাকে সেজেছিলেন সবাই। মেয়ে আরাধ‍্যাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়াও। হাসিমুখে অভিষেকসহ পরিবারের বাকি সদস‍্যদের সঙ্গে ছবিও তোলেন অ‍্যাশ। কিন্তু ঠিক তারপরের দিনই বউমাকে ইনস্টাগ্রামে আনফলো করে দিলেন অমিতাভ।

বচ্চন বাড়ির সঙ্গে ঠিক কেমন ঐশ্বরিয়ার সম্পর্ক- তা নিয়ে যদিও মুখ খোলেননি পরিবারের কোনো সদস‍্যই। তাই ঐশ্বরিয়ার সঙ্গে আদৌ কোনো দূরত্ব তৈরি হয়েছে তা এখনো জানা যায়নি।

ম্যানইউর লজ্জার হার, দায় কাঁধে নিলেন টেন হ্যাগ

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে লজ্জার হারে সমর্থকদের ধুয়ো শুনতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। কোচ কিংবা খেলোয়াড় কাউকেই ছাড় দেয়নি সমর্থকরা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ৩-০ গোলে হেরেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এরইমধ্যে ৭ ম্যাচে হারলো ম্যানইউ। গত ৭ ডিসেম্বর চেলসির বিপক্ষে ২-১ গোলে জিতেছিল তারা। তখন মনে করা হয়েছিল, এবার বুঝি জয়ের ধারায় ফিরেছে রেড ডেভিলরা। কিন্তু না। ফের নিজেদের মাঠে বড় ব্যবধানে হেরে বসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ বারের চ্যাম্পিয় ক্লাবটি। ফলে আরেক দফায় চাপ বাড়ছে ম্যানেজার টেন হ্যাগের উপর।

দলের এমন হারে সমর্থকদের ধুয়ো শুনতে হয়েছে টেন হ্যাগকে। তবে হারের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ডাচ কোচ।

ম্যাচ শেষে দেওয়া ব্ক্তব্যে টেন হ্যাগ বলেন, ‘মনোযোগের সাথে আপনাকে প্রতিটি খেলায় সেরাটা দিতে হবে। কিন্তু আমরা যা করেছি, আপনি যদি এমনভাবে খেলা শুরু করেন তাহলে আমাদের মতোই এমন পরিণতি ভোগ করতে হবে। তারা ভালো প্রতিপক্ষ। কিন্তু আমাদের আরও ভালো করতে হবে। আমাকে এর দায় নিতে হবে।’

গতকাল খেলতে নেমে শুরুতেই গোল হজম করতে হয়েছে ম্যানইউকে। এরপর স্বাগতিকদের জালে একে একে আর ২ বার বল জড়িয়ে দিয়েছে সফরকারী বোর্নমাউথ। ক্লাবটির হয়ে গোল করেছেন- ডমিনিক সোলাকি (৫মিনিটে), ফিলিপ বিলিং (৬৮ মিনিটে) ও মার্কস সেনেসি (৭৩মিনিটে)।

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ১০ দলের মধ্যে সবচেয়ে বেশি ৭ বার হারের স্বাদ পেয়েছে ম্যানইউ। ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঢাকায় মাদকসহ গ্রেফতার ৩১

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১০ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭৯২ ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ৩১৫ বোতল ফেনসিডিল ও ৪২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ৩১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।