শনিবার, অক্টোবর ১০, ২০২৬

১ বছরে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে সাড়ে ৭ কোটি

বিশ্বের জনসংখ্যা গত এক বছরে সাড়ে সাত কোটি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদম শুমারি ব্যুরো। বৃহস্পতিবার সংস্থাটি এই পরিসংখ্যান প্রকাশ করে। নববর্ষের দিন বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে বলেও জানানো হয়েছে।
আদম শুমারি ব্যুরোর পরিসংখ্যান মোতাবেক, গত বছরে বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ শতাংশেরও নিচে। ২০২৪ সালের শুরুতে গোটা বিশ্বে প্রতি সেকেন্ডে ৪.৩ জনের জন্ম ও দু’জনের মৃত্যু হবে বলে ধারণা করা হচ্ছে। খবর ফোর্বসের
যুক্তরাষ্ট্রে গত বছর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৫৩ শতাংশ যা বৈশ্বিক সংখ্যার প্রায় অর্ধেক। ১৭ লক্ষ মানুষ যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের খাতায় এবং নববর্ষের দিন এই দেশের জনসংখ্যা দাঁড়াবে ৩৩ কোটি ৫৮ লাখ।
ব্রুকিংস ইন্সটিটিউশনের জনসংখ্যাবিদ উইলিয়ম ফ্রে বলেন, চলতি দশক জুড়ে যদি এই গতি অব্যাহত থাকে তাহলে ২০২০ এর দশক যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বল্প-বৃদ্ধির দশক হতে পারে। ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ৪ শতাংশেরও কম।
১৯৩০-এর দশকে অর্থনৈতিক মহামন্দার ফলে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল। এই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৩ শতাংশ।
ফ্রে বলেন, ‘অবশ্যই জনসংখ্যা খানিকটা বাড়তে পারে কারণ আমরা অতিমারির বছর পেরিয়ে এসেছি। তবে এখনও ৭.৩ শতাংশে পৌঁছনো কঠিন হবে।’
২০২৪ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একজনের জন্ম ও প্রতি ৯.৫ সেকেন্ডে একজনের মৃত্যু হবে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
এরপর চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হবে। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার শেষ পর্ব।
এবার বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।
যাত্রাবাড়ী থেকে আসা মো. আফতাব হোসেন বলেন, আল্লাহর কাজ করতে এসে যত মেহনত হবে, ততই সওয়াব হবে।
গতবারের মতো এবারও প্রথম পর্বে মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করছেন। এরপর মাঝে চারদিন বিরতি দ্বিতীয় পর্বে মাওলানা সা’দের অনুসারীরা ইজতেমা আয়োজন করবেন।
মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের সব কাজ শুরু হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ইজতেমা শুরু হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এ ছাড়া ইজতেমা সফল করার লক্ষ্যে আমি নিজে ময়দানের খোঁজখবর রাখছি।

বিশ্ব ইজতেমা শুরু ২ ফেব্রুয়ারি

টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব।
এরপর চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হবে। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার শেষ পর্ব।
এবার বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।
যাত্রাবাড়ী থেকে আসা মো. আফতাব হোসেন বলেন, আল্লাহর কাজ করতে এসে যত মেহনত হবে, ততই সওয়াব হবে।
গতবারের মতো এবারও প্রথম পর্বে মাওলানা যোবায়ের অনুসারী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করছেন। এরপর মাঝে চারদিন বিরতি দ্বিতীয় পর্বে মাওলানা সা’দের অনুসারীরা ইজতেমা আয়োজন করবেন।
মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের সব কাজ শুরু হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ইজতেমা শুরু হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এ ছাড়া ইজতেমা সফল করার লক্ষ্যে আমি নিজে ময়দানের খোঁজখবর রাখছি।

এবার সিটিকে দুঃসংবাদ দিলেন স্টোনস

ম্যানচেস্টার সিটিতে চোটে পড়া খেলোয়াড়দের সংখ্যা বেড়েই চলেছে। আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকুর পর এই তালিকায় যোগ হয়েছে জন স্টোনসের নাম। পায়ের গোড়ালির চোটে ছিটকে গেছেন এই ডিফেন্ডার। উদ্বেগ প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন সিটিজেন বস পেপ গার্দিওলা।
গতপরশু এভারটনের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচেই গোড়ালিতে আঘাত পান স্টোনস। দলে চোটের অবস্থা জানাতে গার্দিওলা বলেছেন,’কোন কিছুরই পরিবর্তন হয়নি। আগের ইনজুরির সঙ্গে যোগ হয়েছে জন স্টোনস।
কবে নাগাদ মাঠে ফিরবেন তা জানায়নি।
মৌসুমের প্রথম ম্যাচেই হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান কেভিন ডি ব্রুইন। তবে চোট কাটিয়ে এখন ম্যাচ ফিটনেসের জন্য চেষ্টা চালাচ্ছেন বেলজিয়ান এই মিডফিল্ডার। আর পায়ের ব্যথায় লিগে সবশেষ তিন ম্যাচ এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি আর্লিং হালান্ড।
জানুয়ারির শেষ দিকে মাঠে ফেরার কথা নরওয়েজিয়ান এই ফরোয়ার্ডের।
১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ৫ পয়েন্টে। যদিও লিভারপুল এক ম্যাচ বেশি খেলেছে। আগামীকাল বছরের শেষ ম্যাচে শেফিল্ডের বিপক্ষে খেলবে সিটিজেনরা।
এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার আরো উপরের দিকে উঠে আসবে চ্যাম্পিয়নরা। এএফপি

আর্সেনালের হারে অন্যদের লাভ

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থেকেই বড়দিন উদযাপন করেছিল আর্সেনাল। টানা দ্বিতীয় মৌসুমে এক নম্বর হয়ে ক্রিসমাস পালন করল তারা। কিন্তু উৎসব থেকে ফিরেই গানাররা পেল বাজে হারের তেতো স্বাদ। নিজ মাঠ এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্ট হামের কাছে হেরেছে মিকেল আরতেতার দল।
পয়েন্ট তালিকায় শীর্ষে ফেরাও তাই আর হয়নি আর্সেনালের। গত মৌসুমে ২৪৮ দিন এক নম্বরে থেকেও তারা শিরোপা উৎসব করতে পারেনি। ওয়েস্ট হামের কাছে হারের পর গানারদের এবারের শিরোপা জেতার সম্ভাবনার পাশেও এঁকে দিয়েছে বিরাট এক প্রশ্নচিহ্ন!
এমিরেটস স্টেডিয়ামে আধিপত্য দেখিয়ে খেলে অনেক সুযোগ তৈরি করেছিল আর্সেনাল। কিন্তু প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগিয়ে তারা একবারও পারেনি ওয়েস্ট হামের জালে বল পাঠাতে।
প্রতিপক্ষের পোস্টে ৩০টি শট এবং বক্সে ৭০ বার বল ছুঁয়েও কোনো গোল পায়নি তারা। অন্যদিকে লক্ষ্যে মাত্র তিনটি শট নিয়ে দুটি জালে জড়িয়ে বিজয় উৎসবে মাতে ওয়েস্ট হাম খেলোয়াড়রা। খেলার ত্রয়োদশ মিনিটে টমাস সোসেকের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। বিরতির পর কনস্টানটিনোস মারোপানোসের গোল ব্যবধান হয় দ্বিগুণ।

নিজ মাঠেই তাই তিন পয়েন্ট খোয়ানোর পরিণতিবরণ করতে হয় গানারদের। হারের পর রাজ্যের হতাশা কোচ মিকেল আরতেতার কণ্ঠে, ‘আজ আমরা খুব মর্মাহত। ম্যাচে আমরা কর্তৃত্ব করেছি। সত্যিকার অর্থে খুব ভালো অবস্থানে ছিলাম আমরা। হতাশাজনক একটি রাত কাটল আজ আমাদের।
আরতেতা হতাশায় আচ্ছন্ন হলেও আনন্দে মতোয়ারা ডেভিড ময়েস।এমিরেটস স্টেডিয়ামের জয় যে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে তুলে দিয়েছে তাঁর দল ওয়েস্ট হামকে।
ইংলিশ লিগে লড়াই হচ্ছে জমজমাট। প্রথম দল ও পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকা দলের মধ্যে পার্থ্ক্য মোটে ৫ পয়েন্ট। লিগের ইতিহাসে ২৮ ডিসেম্বরে এই ব্যবধান এর চেয়ে কম ছিল। রোমাঞ্চকর ওই শিরোপা লড়াইয়ে ৯ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে লিভারপুল। ওয়েস্ট হামের কাছে আর্সেনালের হারে তাই লাভ হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলেরও। সুবিধে পাবে ম্যানসিটিসহ অন্য প্রতিপক্ষরাও।
যদিও অল রেডদের চেয়ে দুই পয়েন্ট পেছনেই আর্সেনাল। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অ্যাস্টন ভিলাও। তাদের অর্জন ৩৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে সিটিজেনদের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে টটেনহামও। ছয় গোলের থ্রিলারে ব্রাইটনের মাঠে ৪-২ গোলে হেরেছে স্পার্সরা।

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে সবচেয়ে বড় মিসাইল হামলা চালালো রাশিয়া

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলজুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতভর এসব হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৩ বেসামরিক ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর ইউক্রেনে ১১০টির মতো মিসাইল ছুড়েছে রুশ বাহিনী।

যদি জেলেনস্কির দেওয়া তথ্য সঠিক হয় তাহলে, এরমাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর গতরাতে ইউক্রেনে সবচেয়ে বড় মিসাইল হামলাটি চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, এর আগের সবচেয়ে বড় হামলাটি রুশ বাহিনী চালিয়েছিল ২০২২ সালের নভেম্বরে। সে মাসে ইউক্রেনজুড়ে একসঙ্গে ৯৬টি মিসাইল ছুড়েছিল তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার এ হামলা শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। যা সারারাতব্যাপী চলে। এই সময়ের মধ্যে ছয়টি শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। যারমধ্যে রয়েছে রাজধানী কিয়েভও। এছাড়া যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের লভিভেও পৌঁছেছে রুশ বাহিনীর মিসাইল।

জেলেনস্কি দাবি করেছেন, বেশিরভাগ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। তার তথ্য অনুযায়ী, তা সত্ত্বেও কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষ আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, হামলায় রাশিয়া বিভিন্ন ধরনের মিসাইল ব্যবহার করেছে। যার মধ্যে ব্যালিস্টিক ও ক্রুস মিসাইলও রয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইয়ুরি ইনহাট হামলার ব্যাপারে বলেছেন, ‘মনে হচ্ছে রাশিয়ার কাছে যা অস্ত্র ছিল তার সবই ছোড়া হয়েছে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার

লক্ষ্য ৩১৭ রান। ৫ উইকেটেই ২১৯ রান তুলে ফেলেছিল পাকিস্তান। মনে হচ্ছিল, মেলবোর্ন টেস্ট জিতে সমতায় ফিরবে শান মাসুদের দল। কিন্তু সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নিলো অস্ট্রেলিয়া।
প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের তোপে পাকিস্তানের শেষ ৫ উইকেট পড়ল মাত্র ১৮ রানে! তাতেই ৭৯ রানের নাটকীয় এক জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। এতে তিন ম্যাচ সিরিজ এক টেস্ট হাতে রেখেই ২-০ ব্যবধানে নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে এটি পাকিস্তানের টানা ষোলতম টেস্ট সিরিজ হার। এদিকে বাবর আজম ৪১ রান করে ফেরার পর আগা সালমানকে নিয়ে লক্ষ্যের দিকে ভালোই এগোচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে জয়ের জন্য যখন পাকিস্তানের প্রয়োজন আর ৯৮ রান তখন কামিন্সের বলে বিতর্কিত এক সিদ্ধান্তে রিজওয়ান ফেরার পরই নামে ধস।
২১৯ রানে রিজওয়ান ফেরার পর স্টার্ক-কামিন্সের তোপে স্কোরবোর্ডে আর ৩৮ রান যোগ করতেই অলআউট হয় পাকিস্তান। ফলে ৭৯ রানের হারে পাকিস্তান।

১১ মাসে ৪২.৮৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি

রপ্তানি খাতের বিভিন্ন পণ্যে নেতিবাচক ধারা থাকলেও পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। চলতি বছরের ১১ মাসে শুধু পোশাক খাতেই প্রায় ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৫ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে দেখা যায়, একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্রে। এই বাজারে মোট পোশাকের ২০ শতাংশের মতো রপ্তানি হয়। এই ১১ মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ৯ শতাংশ। তবে ইউরোপের দেশগুলোতে (ইইউভুক্ত দেশগুলো) জানুয়ারি নভেম্বর সময়ে পোশাক রপ্তানি থেকে আয় ২ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
অন্যদিকে অপ্রচলিত বাজারগুলোতে রপ্তানি বেশ বেড়েছে; বলা যায় উল্লম্ফন হয়েছে। জানুয়ারি-নভেম্বর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৫৩ শতাংশ বেশি আয় দেশে এসেছে।
আর অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ার কল্যাণেই সার্বিক পোশাক রপ্তানিতে এখনো ৪ দশমিক ৩৫ শতাংশ বজায় আছে বলে মনে করছেন পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি কমাটা আমাদের জন্য উদ্বেগের। ইউরোপের বাজারের অবস্থাও ভালো নয়; নামমাত্র প্রবৃদ্ধি আছে। তবে আশার কথা হচ্ছে, অপ্রচলিত বাজারগুলোতে আমাদের রপ্তানি বেশ বেড়েছে।
তিনি বলেন, আমরা প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত (নতুন) বাজারেও রপ্তানি বাড়ানোর দিকে জোর দিয়েছিলাম। তারই ইতিবাচক ফল এখন আমরা পাচ্ছি। ভারতের পাশাপাশি জাপান, চীন, অষ্ট্রেলিয়া ও তুরস্কসহ অন্যান্য নতুন বাজারে রপ্তানি বাড়ছে। এমনকি যুদ্ধের কারণে নানা বাধার মধ্যেও রাশিয়াতেও এখন রপ্তানি বাড়ছে।
বৈশ্বিকভাবে ২০২৩ সালটি পোশাক খাতের জন্য ২০২২ সালের মতো অতটা ভালো ছিলো না। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য অনুযায়ী ২০২২ সালের বৈশ্বিক পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৫৭৬ বিলিয়ন ডলার। ২০২৩ সালে তা কিছুটা কমবে বলে আভাস পাওয়া যাচ্ছে। কেননা, ইতোমধ্যেই ইউরোপ ও আমেরিকার পোশাক আমদানি কমেছে।
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক। মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের মতো আসে এই খাত থেকে।
ইপিবির তথ্যে দেখা যায়, ২০২২ সালে ৪৫ দশমিক ৭০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। ২০২১ সালে ছিলো ৩৫ বিলিয়ন ডলার।

আইএফএফএইচএসের বর্ষসেরা হলান্ড

গত বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে এবার আইএফএফএইচএসের প্রকাশিত বর্ষসেরা পুরস্কারটা জিততে পারেননি এলএমটেন। এ বছর আইএফএফএইচএসের বর্ষসেরা পুরস্কার জিতেছেন নরওয়েজিয়ান আর্লিং হলান্ড।
গত ২৬ ডিসেম্বর ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের নাম প্রকাশ করে আইএফএফএইচএস। যেখানে মেসি-এমবাপেকে পেছনে ফেলে এই পুরস্কার জয় করে নেন গত মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো তরুণ স্ট্রাইকার হলান্ড। সেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় এমবাপে দ্বিতীয় ও মেসি হয়েছেন তৃতীয়। আইএফএফএইচএস প্রকাশিত বর্ষসেরা ১০ গোলদাতার তালিকায়ও নেই মেসির নাম।
একই রাতে প্রকাশিত সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আরেক ম্যানচেস্টার সিটির ফুটবলার এদেরসন। তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ এবং বেলজিয়ামের থিবো কোর্তায়াকে। এদিকে আইএফএফএইচএস-এর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ বছর মেয়েদের উয়েফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার।
১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। এবারই প্রথম নরওয়েজীয় ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন হলান্ড। চূড়ান্ত ভোটের পর হলান্ডের ধারেকাছেও ছিলেন না এমবাপে ও মেসি। হলান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। এমবাপ্পে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট। এ বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে (৫৩ গোল) উঠে এলেও ক্রিশ্চিয়ানো রোনালদো আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবলারের সেরা দশেও নেই।

ভারত ও রাশিয়া সম্পর্ক অনেক গভীর : জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন, নয়াদিল্লি ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র কূটনীতি বা অর্থনীতির বিষয় না, এটি আরও গভীর কিছু।
রাশিয়ায় পাঁচ দিনের সরকারি সফররত জয়শঙ্কর সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ইন্ডোলজিস্টদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধুমাত্র রাজনীতি বা কূটনীতি বা অর্থনীতির বিষয় না। এটি অনেক গভীর কিছু।’
তিনি আরও বলেন, ‘এ বোঝাপড়া এবং বন্ধনের ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং পন্ডিতদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
জয়শঙ্কর বলেন, ভারত এবং রাশিয়া সব সময় নতুন সংযোগ ও অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছে। বুদ্ধিজীবী বিশ্ব একটি পার্থক্য গড়ে তুলতে পারে।
এক্ষেত্রে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ বা সমাজের দ্বারা প্রভাবিত সিদ্ধান্ত নেয়ার পরিবর্তে আমাদের একে অপরের সাথে সরাসরি বোঝাপড়া করা দরকার।’
খবরে বলা হয়, বুধবার জয়শঙ্কর মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেন।
ইউক্রেনে মস্কোর আগ্রাসন চালানো সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে ভারত এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে বলে ভারত মনে করে।
এটি নিয়ে পশ্চিমা অনেক দেশে অস্বস্তি বাড়লেও ভারতের রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি অনেক বেড়েছে।
খবর পিটিআই