শনিবার, অক্টোবর ১০, ২০২৬

আরও কমলো সয়াবিনের দাম

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর আবার হ্রাস পেয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর কমেছে। বার্তা সংস্থায় রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, সম্প্রতি বিশ্বের শীর্ষ উৎপাদনকারী ব্রাজিলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে দেশটিতে তেলবীজটির চাষ তরান্বিত হয়েছে। পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জেগেছে।
সঙ্গত কারণে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তিশালী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে সয়াবিনের আবেদন কমেছে। তেলবীজটির মূল্য হ্রাসের যা অন্যতম কারণ।
আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১২ ডলার ৭১ সেন্টে। আগের কর্মদিবসে বেঞ্চমার্কটি মূল্য নিম্নগামী হয় ২ শতাংশ। গত ১২ অক্টোবরের যা সর্বনিম্ন।
দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ থেকেও সয়াবিনের সরবরাহ বাড়ার জোরালো সম্ভাবনা জেগেছে। ফলে কৃষিজ পণ্যটির দরপতন ঘটেছে বলে জানান বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্টোনেক্সের বিশ্লেষক আরলান সুদারম্যান।
তিনি বলেন, বিশ্বের আরেক বৃহৎ উৎপাদক আর্জেন্টিনায় অনুকূল আবহাওয়ার বিরাজ করছে। ফলে দেশটিতে সয়াবিন চাষ বেগবান হয়েছে।
স্টোনেক্স বিশেষজ্ঞ আরও বলেন, ল্যাতিন আমেরিকার আরও দুই দেশ প্যারাগুয়ে ও উরুগুয়েতে সয়াবিনের উৎপাদন বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সবমিলি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিরোনার জয়

প্রথমার্ধে তিন গোল করে ফেলেছে জিরোনা। তার দুটি গোল একাই শোধ করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারো মোরাতা। এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলকে ৩-৩ সমতায়ও ফিরিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। সেটিও খুব বেশি দেরিতে নয়, ৫৪তম মিনিটে। ফলে দুর্দান্ত এক হ্যাটট্রিক হলো মোরাতার।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শক্ত প্রতিরোধ গড়ে তুললো অ্যাথলেটিকো মাদ্রিদ। জিরোনাকে কোনোভাবেই ম্যাচের মূল সময়ে গোল করে এগিয়ে যেতে দিলো না সফরকারীরা। কিন্তু শেষ রক্ষা হলো অ্যাথলেটিকোর। গোল হজম করে বসলেন ম্যাচের শেষ মুহূর্তে।
ইনজুরি সময়ে মোরাতার হ্যাটট্রিককে বিফল করে দিলেন জিরোনার মিডফিল্ডার ইভান মার্টিন। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে (৯০+১) বক্সের মাঝখান থেকে বাঁ-পায়ের দুর্দান্ত শটে আথলেটিকো মাদ্রিদের জালে বল জড়ান তিনি। ফলে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জিতে শেষ হাসি হেসেছে জিরোনা।
জিরোনা মাঠে নামার দুই ঘণ্টা আগে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল রিয়াল। তবে স্বল্প সময়ের ব্যবধানে জয় পেয়ে জিরোনার সমান পয়েন্ট হয়েছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে জিরোনা আছে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
ঘরের মাঠে জিরোনার হয়ে গোল করেছেন ভ্যালারি ফার্নান্দেজ (২ মিনিটে), সাভিয়া (২৬ মিনিটে), ডেলি ব্লাইন্ড (৩৯ মিনিটে) ও ইভান মার্টিন (৯১ মিনিটে)। অন্যদিকে অ্যাথলেটিকোর হয়ে একাই তিন গোল করেন মোরাতা।
রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়ে আনন্দিত জিরোনা কোচ মিচেল বলেন, ‘লি লিগা জেতা আমাদের লক্ষ্য নয়, আমরা ইউরোপের সেরা হতে চাই। যেটি আমাদের ক্লাবের জন্য ইতিহাস হয়ে থাকবে। আজকের ম্যাচটি সত্যি চমৎকার ছিল; অনেক কঠিন এবং তারা ভালো করেছে। অ্যাথলেটিকোও ভালো খেলেছে। আমাদের খেলোয়াড়দের অবিশ্বাস্য মানসিকতা ছিল, খারাপ সময়ে তারা ধৈর্য ধরেছে, সামনে এগিয়ে যাওযার চেষ্টা করেছে।’

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এছাড়া আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার নিয়ে সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল দেশের পাঁচটি জেলা ও একটি উপজেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেন। বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এসব জনসভায় যুক্ত হন তিনি।
শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের গাইবান্ধা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা ও উত্তর-দক্ষিণ মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

নির্বাচন ঘিরে হামলার সক্ষমতা নেই জঙ্গিদের : সিটিটিসি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রে করে কোনো ধরনের জঙ্গি হামলা, জঙ্গিদের মাথাচাড়া বা তাদের তৎপরতা কিংবা কোনো ঝুঁকি আমরা দেখছি না। আমাদের জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত দুই দিন আগেও আমরা একটি সংগঠনের মূল ব্যক্তিসহ অপারেশনাল কমান্ডারকে গ্রেপ্তার করেছি, যারা নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল। এই মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই, জঙ্গিদের সেই সক্ষমতাও নেই।
আজ বুধবার (৩ জানুযারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করে ক্র্যাব।
সিটিটিসি প্রধান আসাদ্জুামান বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেসব সংসদীয় আসন রয়েছে, কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইন-শৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হয়নি। প্রার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। আমরা আশাবাদী কিছু ঘটবে না এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম প্রস্তুতিও রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ঠেকাতে ও প্রতিরোধে সক্ষমতা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের।
আরেক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ভোট দেওয়া জনগণের সাংবিধানের অধিকার। সেই অধিকার প্রয়োগে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, জনগণ যাতে নিরাপদে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য ডিএমপির সব ধরনের প্রস্তুতি রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রে কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, জঙ্গিদের মাথাচাড়া বা তাদের তৎপরতা কিংবা কোনো ঝুঁকি আমরা দেখছি না। এই মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই। আমরা প্রস্তুত আছি, কাজ করছি, যাতে করে এ ধরনের কোনো ধরনের অপরাধপ্রবণতা পরিলক্ষিত হলে আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করতে পারি।
নির্বাচনের ঠিক আগে কিংবা পরে রাজনৈতিক সহিংসতারর একটা শঙ্কা জনমনে কাজ করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিটিটিসি প্রধান বলেন, এ ধরনের নাশকতা বা অরাজকতা যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো প্রতিহত করার জন্য সক্ষমতা ও প্রস্তুতি আমাদের রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এবং তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এর আগে যারা নাশকতার সঙ্গে জড়িত ছিল, সেই মাস্টারমাইন্ডসহ এর পেছনে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে, আনা হচ্ছে।
নির্বাচনের আগে এবার ট্রেনে নাশকতার ঘটনা বেশি দেখা যাচ্ছে, এই বিষয়গুলোকে আপনারা আলাদাভাবে দেখছেন কি না- জানতে চাইলে ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, রেলে নাশকতা নিয়েও আমরা কাজ করছি। বিভিন্ন স্থানে রেলে নাশকতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে রেলে বড় দুটি নাশকতার ঘটনার একটির মাস্টারমাইন্ডসহ যারা রেললাইন কেটেছিল তাদের আমরা গ্রেপ্তার করেছি।

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে লিফলেট বিতরণ করছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন লিফলেট বিতরণ করছে। তারা ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বের হতে পারছে না। তাদের নেতিবাচক কর্মসূচি, নাশকতা, অবরোধ জনগণ অগ্রাহ্য করেছে।
আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির মনোভাবের মধ্যে যে পরিবর্তন সেটা তাদের আসল কথা নাও হতে পারে। তারা বলে একটা, করে আরেকটা। কাজেই তারা সত্য বলেছ এটা বলার সুযোগ নেই। ৪ তারিখ পর্যন্ত লিফলেট বিতরণ করবে। এরপর তাদের কর্মসূচি কী আমরা লক্ষ্য করব। সেটাকে লক্ষ্য করেই আমরা সতর্ক অবস্থায় আছি। প্রশাসন সতর্ক অবস্থায় আছে। আমরা দলগতভাবেও সতর্ক অবস্থায় আছি।
শ্রম অধিকার লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি দিয়েছে তার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, টিআইবি ও সুজন একই সূত্রে গাঁথা।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের করা মামলায় ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনের ছয় মাস করে কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজার পরদিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে দিয়ে বলেছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে দোষী সাব্যস্ত করা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবরুদ্ধ দশার প্রতীক। বাংলাদেশে কর্তৃপক্ষ স্বাধীনতাকে খর্ব করেছে। সমালোচকদের দমিয়েছে।
অ্যামনেস্টি আরও বলেছে, ড. ইউনূসের বিরুদ্ধে যে অস্বাভাবিক গতিতে বিচারকাজ সম্পন্ন হয়েছে, তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার-সম্পর্কিত আদালতের মামলায় শম্বুকগতির সম্পূর্ণ বিপরীত।
বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অ্যামনেস্টি, টিআইবি এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) একই সূত্রে গাঁথা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা জানি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কর্মরত আছে তারেক রহমানের আত্মীয় তারীন খান। যিনি ডেইলি স্টারে কাজ করেছেন। এখন তাদের মন্তব্যটা কেমন হবে আগেও লক্ষ্য করেছি। একটা বৈরি মনোভাব এই সরকারের প্রতি তাদের রয়েছে। বাংলাদেশের টিআইবি, সুজনের ভূমিকাও একই সূত্রে গাঁথা।
ওবায়দুল কাদের বলেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে জানতে চাই আমাদের দেশে শ্রমিকদের অধিকার বিষয়ে মামলার যে রায় স্বাধীন আদালত দিয়েছেন সেটা নিয়ে এতো মাথাব্যথা, গাজায় গণহত্যা নিয়ে তাদের কী ভূমিকা। জানতে চাই। সেখানে ৯৪ জন সাংবাদিকদের হত্যা করেছে। এ ব্যাপারে কিছু বলেছে? এই একজন ব্যক্তির জন্য শ্রমিক অধিকার যে রায়, সে রায়কে তারা কটাক্ষ করছে। ইসরায়েলের বিরুদ্ধে তো একটা কথাও বলেনি।
নির্বাচন গ্রহণযোগ্য না হলে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে নির্বাচন কমিশনারদের মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের কোনো আশঙ্কা নেই। তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। এর সাথে আওয়ামী লীগের চিন্তা-ভাবনার মিল না হলেও আমরা কিছু বলব না। আমাদের সঙ্গে অমিল হলেও আমরা কিছু বলব না।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য বিএনপিও কেন্দ্রে যাবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ভোট বর্জনের কথা বলছে, কিন্তু সারাদেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
এই আমেজ আর দেশে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন দেখে এখন বিএনপির অনেক সমর্থকরাও আমাদের ভোটের মিছিলের পেছনে পেছনে হাঁটছে। ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য তারাও কেন্দ্রে যাবে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজার চত্বরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার।
ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালে ভোটের ক্যাম্পেইন করার সময় প্যান্টের অর্ধেক তুলে মোটরসাইকেলে চড়ে, খাল পেরিয়ে কাঁদা মাড়িয়ে অনেক কষ্টে যেতে হতো, আর এখন সেই অবস্থা নেই। এখন রাঙ্গুনিয়াসহ সারাদেশে যোগাযোগের অভাবনীয় উন্নয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে।
তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচিত হবার পর প্রতিশ্রুতি দিয়েছিলাম রাঙ্গুনিয়ার উন্নয়ন হবে। আমি দক্ষিণ রাঙ্গুনিয়ার শেষ প্রান্তের ছেলে। অনেকে বলেছিল উন্নয়ন সব ওইদিকেই হবে।
কিন্তু নির্বাচিত হয়ে প্রথমেই মরিয়মনগর থেকে রাণীরহাট পর্যন্ত ডিসি সড়কের উন্নয়ন কাজ করেছি। বগাবিলি ব্রীজ প্রথমেই হয়েছে। এখানে বড় বড় বিএনপি নেতারা ছিলো, এখনো আছে। তাদের বাড়ির সামনের রাস্তা প্রথমেই পাকা হয়েছে। এরপর দক্ষিণ রাঙ্গুনিয়ার উন্নয়ন করেছি। অথচ আমার বাড়ির সামনের রাস্তাটাও এখনো ২০ বছর আগের মতোই রয়ে গেছে।
জনসভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের সঞ্চালনায় বক্তব্য দেন, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, উত্তরজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আজিম, মোরশেদ মাহমুদ, কামাল উদ্দিন চৌধুরী, সিরাজ উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, ইউসুফ মাতব্বর, ছাদেকুন নূর চৌধুরী টিপু প্রমুখ।

হামাস শীর্ষ নেতাকে হত্যা : ইসরায়েলে ‘হাই অ্যালার্ট’ জারি

হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরোরিকে হত্যার পর ‘হাই অ্যালার্ট’ জারি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করেছে ইসরায়েল।
মঙ্গলবার (২ জানুয়ারি) বৈরুতে ওই হামলায় সালেহসহ হামাসের ৭ সদস্য নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের মাটিতে হামাসের উপপ্রধানকে হত্যা করার পর দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দখলদার ইসরায়েল। এর অংশ হিসেবে সেনাদের যে কোনো পরিস্থিতির জন্য উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।
তিনি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনী আত্মরক্ষা এবং হামলা সব দিকেই উচ্চ সতর্কতায় রয়েছে। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’
অন্যদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সর্বশেষ এক ঘণ্টায় অন্তত চারবার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, এদিন হিজবুল্লাহর হামলায় দখলদার বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
জানা গেছে, লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে ইতোমধ্যে প্রচুর গুলি বিনিময় হয়েছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, সেসব গোষ্ঠীর লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড, তাদের লেবাননের মাটিতে সহ্য করা হবে না এবং এর জবাব দেওয়া হবে। ইসরায়েলি মিডিয়ার সঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে দেশটির কর্মকর্তারা বলছেন, তারা বড় ধরনের আশঙ্কা করছেন। এ কারণেই নিজেদের সতর্কতার স্তর বাড়ানো হয়েছে।
এদিকে ইসরায়েলের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি সম্পর্কিত আলোচনা স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। লেবাননের বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

প্রিসলির রেকর্ড ভাঙলেন টেইলর

সলো আর্টিস্ট হিসেবে নতুন রেকর্ড করলেন টেইলর সুইফট। বিলবোর্ড ২০০ টপচার্টে তিনি নিজের জায়গা ধরে রেখেছেন টানা ৬৮ সপ্তাহ।
এর আগে এলভিস প্রিসলি তার ‘রক এন রোল’ দিয়ে টপচার্টে ছিলেন ৬৭ সপ্তাহ। টেইলর তার নতুন রেকর্ড দিয়ে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।
সলো আর্টিস্ট হিসেবে তার এ রেকর্ড নতুন করে ভাঙা কঠিন হবে। এছাড়া এ রেকর্ড দিয়েই ২০২৪-এর শুভ সূচনা হলো টেইলরের।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আমাদের শেষ জনসভা। কাল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।

আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।
নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, এবার নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচারণবিধি লঙ্ঘন দেখছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

হামাস নেতা হত্যা উদ্বেগজনক : জাতিসংঘ প্রধান

জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস বৈরুতে হামাসের ডেপুটি নেতাকে হত্যার বিষয়টিকে উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখছেন। সেখানে ইসরাইল এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ মুখপাত্র এই কথা জানিয়েছেন।
গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো বলেন, ‘অবশ্যই এই হামলার ঘটনা প্রবাহ অত্যন্ত উদ্বেগজনক। আমি মনে করি বিস্তৃত এই অঞ্চলে (ইসরায়েল-ফিলিস্তিন) সংঘর্ষের বিপদ সম্পর্কে জাতিসংঘ মহাসচিব যা বলেছেন তা সত্যিই অনেক উদ্বেগজনক।’
তিনি বলেন, ‘মহামসচিব সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করার এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।’
তিনি বলেন, গুতেরেস উল্লেখ করেছেন যে, অব্যাহত এই লড়াইয়ে একাধিক কর্তার বড় ধরনের ভুলের ঝুঁকি রয়েছে। ‘আমি মনে করি আমরা এই অঞ্চলের বিভিন্ন অংশে দুঃখজনকভাবে এটিই দেখছি। তাই আমরা আবারো সেখানের পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক অঙ্গনের সকল সদস্যকে তাদের অবস্থান থেকে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, জাতিসংঘের কাছে এই হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য নেই।
এদিকে হামাসের একটি সূত্র সিনহুয়াকে জানিয়েছে, হামাস আন্দোলনের উপ-প্রধান সালে আল-আরোরি মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তবে এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খবর সিনহুয়া