শনিবার, অক্টোবর ১০, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে।
আইওয়া পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে চারজন ওই স্কুলের শিক্ষার্থী ও একজন প্রশাসক। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট বলেন, নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১১-১২ বছর এবং সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। হামলায় চার শিক্ষার্থী ও একজন কর্মকর্তা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের নাম-পরিচয় জানাতে চাননি তিনি।
মিচ মর্টভেট আরও জানান, হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার বলে জানা গেছে। বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করে আহত হন।
ডালাস কাউন্টির শেরিফ অ্যাডাম ইনফ্যান্টে সাংবাদিকদের বলেন, সৌভাগ্যক্রমে হামলার সময় ভবনটিতে খুব কম শিক্ষার্থী ছিল। তা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।
পেরি হাইস্কুলের শিক্ষক লরি মেইনেকে স্থানীয় এক রেডিও স্টেশনকে বলেন, তিনি প্রায় ছয় থেকে সাতটি গুলির শব্দ শুনেছেন।

বিশ্বের যে কোনো মাঠে ভারত ভয়ংকর দল : রোহিত শর্মা

বিশ্বের যে কোনো মাঠে তারা ভয়ংকর দল বলে মন্তব্য করেছেনভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই দিনের মধ্যে ৭ উইকেটে কেপ টাউন টেস্ট জিতে এমন মন্তব্য করেছেন সফরকারী দলের অধিনায়ক। এ ম্যাচ জিতে তেমনটাই তারা তেমনটাই প্রমাণ করেছেন বলেও উল্লেখ করেন রোহিত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচ হিসেবে রেকর্ড বইরে জায়গা করে নিয়েছে।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর ঘুড়ে দাঁড়িয়ে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করেছে ভারত। আইডেন মার্করামের অসাধারন সেঞ্চুরিতে লাঞ্চের এক ঘণ্টা পর ৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নামে টিম ইন্ডিয়া।
বল বিবেচনায় এটি ছিল ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ। ৬৪২ বল বা ১০৭ ওভারের মধ্যে ম্যাচের নিষ্পত্তি হয়েছে।
আগের সংক্ষিপ্ততম টেস্টেও জড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকার নাম । ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্টটি ৬৫৬ বলে শেষ হয়েছিলো।
পেসার মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ভারতের জয়ের পথ তৈরি হয়। ১৫ রানে ৬ উইকেট শিকার করে প্রথম দিন লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৫৫ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন সিরাজ।
মার্করামের ১০৩ বলে ১০৬ রানের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনের উইকেটে গতি, সিম মুভমেন্ট এবং অস্বাভাবিক বাউন্সের সাথে পুরো ম্যাচেই লড়াই করতে হয়েছে দুই দলের ব্যাটারদের।
রোহিত শর্মা বলেন, ‘ব্যাটারদের জন্য কন্ডিশন কঠিন থাকলেও, বোলারদের সঠিক জায়গায় বল করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভালো ব্যাট করে ১০০ রানের লিড পেয়েছি। আমরা জানতাম, এটি সংক্ষিপ্ত ম্যাচ হতে যাচ্ছে এবং প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। ঐ লিড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
রোহিত আর বলেন, ‘বিদেশের মাটিতে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। কিন্তু গত চার বা পাঁচ বছর ধরে আমরা বিদেশের মাটিতে ভালো খেলছি। বিদেশের মাটিতে খেলতে এসে এমন জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, এজন্য যেকোনো কন্ডিশনে আমরা পারফর্ম করতে পারি।’
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান ডিন এলগার। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিলো বলে স্বীকার করেছেন তিনি।
উইকেট বুঝতে ভুল করেছিলেন জানিয়ে এলগার বলেন, ‘খালি চোখে উইকেট দেখতে সুন্দর ছিল। কিন্তু সবাই যেমন ভেবেছিল তেমন নয়, এটি সম্পূর্ণ ভিন্ন ছিলো। এটি আমাদের জন্য অনেক কঠিন ছিল। আমরা এই ম্যাচে বেশ ইতিবাচক ছিলাম।’
প্রথম ইনিংসে দলের বাজে ব্যাটিংকে হারের কারন হিসেবে দায়ী করেছেন এলগার, ‘প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে আমরা ম্যাচ হেরেছি। কন্ডিশন ও উইকেটের সুবিধা দারুনভাবে কাজে লাগিয়েছে ভারত।’
টেস্টের প্রথম দিন ২৩ উইকেটের পতন হয়। দ্বিতীয় দিন সকালে লড়াই হয়েছে মার্করাম ও বুমরাহর মধ্যে। ৬১ রানে ৬ উইকেট নেন বুমরাহ। ব্যক্তিগত ৭১ রানে বুমরাহর বলে মার্করামের কঠিন ক্যাচ ধরতে ব্যর্থ হন ভারত উইকেটরক্ষক লোকেশ রাহুল।
মার্করামের সেঞ্চুরির ইনিংসের পর এমন ভয়ানক উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান ছিলো ভারতের বিরাট কোহলির। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান ছিলো মার্করামের সতীর্থ কাইল ভেরিনির।
১০৩ বল খেলে ১৭টি চার ও ২টি ছক্কায় ১০৬ রান করেন মার্করাম। এরমধ্যে পেসার প্রসিধ কৃষ্ণার বলে মার্করামের মারা ১টি ছক্কা মাঠের বাইরে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত সিরাজের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে থামেন মার্করাম।

ইরানে আইএসের বোমা হামলা নিন্দনীয় : নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার ইরানে ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা জোড়া বোমা হামলাকে ‘নিন্দনীয়’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। তাদের এ ভয়াবহ হামলায় ৮৪ জন নিহত হন।
চার বছর আগে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
বুধবারের বোমা হামলায় আরো কয়েকশ মানুষ আহত হন। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান নগরীতে সোলাইমানের কবরস্থানের কাছে হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কেরামান নগরীতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে।
ইরান নিহতদের জন্য বৃহস্পতিবার জাতীয় শোক পালনের সময় আইএস এই হামলা চালানোর দায় স্বীকার করলো।
খবরে বলা হয়, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০০ জন থেকে সংশোধন করে ৮৪ জন করা হলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে এখনো নিহতের সংখ্যা শতাধিক রাখা হয়েছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা অনেক বেড়ে গেছে।
খবর এএফপি

ইউক্রেনের ৩৬টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ক্রিমিয়ার উপর ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে এবং সংযুক্ত উপদ্বীপে ৩৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রনালয় টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের ভূখন্ডে লক্ষ্যব¯ু‘তে ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়ার উপর ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ‘ধ্বংস ও প্রতিহত’ করেছে। ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া ২০১৪ সালে দখল করেছিল এবং কিয়েভ এটি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে।
মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পশ্চিম ক্রাসনোদর অঞ্চলে আরেকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরকে ঠেকানোর জন্য কিয়েভ যুদ্ধের সময় থেকে রাশিয়ান-নিয়ন্ত্রিত অঞ্চল ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্টোপলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন।
ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, তারা বন্দর শহর সেভাস্টোপলের কাছে একটি রাশিয়ান কমান্ড পোস্টকে বিমান হামলার টার্গেট করেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছে।

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া : হোয়াইট হাউস

উত্তর কোরিয়া রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহ করেছে। এসব অস্ত্র দিয়ে সম্প্রতি রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন জন কিরবি সাংবাদিকদের বলেছেন, এটি উল্লেখযোগ্য এবং উদ্বেগজনক উত্তেজনা বৃদ্ধি।
তিনি বলেছেন, উত্তর কোরিয়া রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। রাশিয়ান বাহিনী গত ৩০ ডিসেম্বর অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সেটি ঝাপোরিজজিয়ার একটি খোলা মাঠে পড়েছে।
জন কিরবি বলেন, রাশিয়া-ইরানের চুক্তি এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু ইরান থেকে রাশিয়ার স্বল্প-মাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আলোচনা কার্যকরভাবে অগ্রসরের পথে।
তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৮১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ।
যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই অভিযোগ করে আসছিল, এই যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে ইরান ও উত্তর কোরিয়া। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে দেশ তিনটি।
খবর এএফপি

বিএনপি-জামায়াতের প্রতিটি খুনের বিচার হবে : শেখ সেলিম

কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি-জামায়াতের সংঘটিত প্রত্যেকটা খুনের বিচার হবে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গোপালগঞ্জ পৌরপার্কে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মোঃ আতিয়ার রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, পৌর সভার মেয়র শেখ রকিব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নাম কেউ নেবে না। তাই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।
তিনি বলেন, খালদা জিয়ার ছেলে লন্ডনে বসে অবরোধের ডাক দিচ্ছে। সে দেশে এসে নির্বাচনে দাড়ালে তার জামানত থাকবে না।
শেখ সেলিম আরও বলেন, এবাবের নির্বাচন আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ন। এই নির্বাচনে জয়লাভ করে এদের নাম নিশানা মুছে দেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনার ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে ব্যাপক শোডাউন করা হয়। বিকেলে ৪টায় শহরের পৌরপার্কের জনসভায় পৌরসভার ১৫টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে হাজার হাজার নারী-পুরুষ যোগ দেন।এছাড়া ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মি নৌকার শ্লোগান দিয়ে জনসভায় যোগ দেন।

নির্বাচনে যানবাহন চলাচলে ডিএমপির নিষেধাজ্ঞা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
একই সঙ্গে ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিচে উল্লিখিত বিষয়গুলোতে বিধিনিষেধ শিথিল করা হবে—
>> আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষক বহনকারী যানবাহন।
>> জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ পণ্য ও সংবাদপত্র বহনকারী যানবাহন।
>> বিমানবন্দর থেকে আত্মীয়-স্বজন বা আত্মীয়-স্বজনের নিজ বাসভবন বা আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে) এবং স্থানীয় পর্যায়ে ভ্রমণের জন্য ব্যবহৃত যানবাহনের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহন।
>> নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও তার নির্বাচনি এজেন্টের জন্য একটি করে গাড়ি (জিপ, গাড়ি, মাইক্রোবাস ইত্যাদি) যথাযথ নিয়োগপত্র বা পরিচয়পত্র প্রদর্শন এবং স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।
>> রিটার্নিং কর্মকর্তার অনুমোদনক্রমে জরুরি কাজে ব্যবহৃত সাংবাদিক, পর্যবেক্ষক বা মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া।
>> নির্বাচন কমিশনের অনুমোদনসাপেক্ষে নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী বা নির্বাচনি কাজে নিয়োজিত অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চালানোর অনুমতি;
>> প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় নিয়োজিত যানবাহন।
>> ঢাকা মহানগরী বা এ জাতীয় সব সড়ক থেকে প্রস্থান বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও সংযোগকারী প্রধান সড়কে বিধিনিষেধ শিথিল করা হবে।

গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ঘোষণা ইসরায়েলের

গাজায় যুদ্ধের পরবর্তী ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। তবে থেমে নেই হামলা, গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১২ জনসহ ১২৫ ফিলিস্তিনি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই ঘোষণা দেন। জানান, উত্তর গাজায় লক্ষ্যভিত্তিক হামলা চালাবে তারা। এর মধ্যে রয়েছে- হামাসের টানেল ধ্বংস, বিমান হামলা ও স্থল অভিযান।
আর দক্ষিণ গাজা- যেখানে বর্তমানে ২৩ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে সেখানেও হামাস নেতাদের ধরতে ও জিম্মিদের মুক্ত করতে অভিযান চালাবে তারা।
এ ছাড়া গাজায় যুদ্ধ-পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে তার পরিকল্পনাও জানান গ্যালান্ট। চার পয়েন্টের ওই পরিকল্পনায়- হামাস নয় গাজা পরিচালনার দায়িত্ব থাকবে ফিলিস্তিন কর্তৃপক্ষের ওপর, তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে ইসরায়েল।
এদিকে গাজার উত্তর ও দক্ষিণে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিবাহিনী। তিন মাসে নিহতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৪০০ ছাড়িয়েছে।

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, অপেক্ষা ভোটের

আজ শুক্রবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোটগ্রহনের। কোনো প্রার্থী আর জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর ৭৮ ধারায় নির্বাচনে প্রচারের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা আহ্বান, অন্য কারও জনসভায় অংশ নেয়া যাবে না। এমনকি মিছিল, শোভাযাত্রা বা এ ধরনের কর্মসূচি আয়োজন বা অংশগ্রহণ কোনোটিই করা যাবে না।
তিনি জানান, ৭ জানুয়ারি সকাল ৮টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তার আগের ৪৮ ঘণ্টা হিসাবে শুক্রবার সকাল ৮টা থেকে সব ধরনের প্রচার বন্ধ হয়ে যায়। এখন আর ভোট চেয়ে মাইকিংও করা যাবে না।
এদিকে প্রচারের শেষদিকে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। এদিকে, নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি। ফলে দেশের ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯ আসনে ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন এবং তারা নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১ হাজার ৫৩৪ প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।
ইতিমধ্যেই ভোটের দিন উপলক্ষে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুক্র ও শনিবারও ব্যাংক খোলা রাখার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কমনওয়েলথ পর্যবেক্ষকদের সুষ্ঠু ভোটের অঙ্গীকার আওয়ামী লীগের

কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধি দলকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন দলটির নেতারা।
সকাল ৮টার কিছুক্ষণ পরই হোটেলে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে সেখানে উপস্থিত হন দলটির অন্যা নেতারা।
বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত অংশ নেন। প্রধানমন্ত্রী জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বৈঠকে ছিলেন।
অপরদিকে, বৈঠকে ১০ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরিয়েট ব্রুস গোল্ডিং।