শনিবার, অক্টোবর ১০, ২০২৬

‘সঠিক তথ্যে সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সঠিক তথ্যের ওপর সমালোচনা হলে সরকার তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে। তবে বিভিন্ন মাধ্যমে যারা অপপ্রচার চালায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটকো) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার। সেই সঙ্গে সবার জন্য মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়।
অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলক ভুলতথ্য দিয়ে জাতিতে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।

‘হাতকড়া’ নিয়ে প্রকাশ্যে হিমি-মোশাররফ করিম

দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম করিম। চলচ্চিত্র, ওটিটিতে বেশ ব্যস্ত তিনি। ফাঁকে ফাঁকে কাজ করছেন ছোট পর্দাতেও। এদিকে অভিনেত্রী ও মডেল জান্নাতুল সুমাইয়া হিমি। নতু নতুন কাজ নিয়ে ছোট পর্দায় বেশ ব্যস্ত তিনি। এই দুই তারকা এবার একসঙ্গে অভিনয় করলেন রিন নিবেদিত আরটিভির নাটক ‘হাতকড়া’তে । বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়।

নতুন এই নাটকটি নিয়ে হিমি বলেন, শুরুতে ‘হাতকড়া’ গল্পটা পড়েই মনে হয়েছে, গৎবাঁধা নাটকের কাহিনী থেকে এটি কিছুটা হলেও আলাদা। নাটকটি দেখলেই দর্শকের কাছে বিষয়টা স্পষ্ট হবে। এখন শুধু এটুকুই বলতে পারি, মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভাইয়ার ঘাড়ে ভূত’, ‘গ্যাংস্টারের বিয়ে’, ‘রঙিলা’সহ আরও যেসব নাটকে অভিনয় করেছি, তার সঙ্গে ‘হাতকড়া’কে কোনোভাবেই মেলানো যাবে না। নির্মাতা মেহেদী রনিরও শুরু থেকে শেষ পর্যন্ত একটাই চেষ্টা ছিল নাটকের গল্প দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা। আশা করি দর্শকদের নাটকটি দেখে ভালো লাগবে।

নাটকটির গল্পে দেখা যাবে, মোশাররফ করিম গ্রামের একজন সহজ-সরল লোক। একদিন বাজার করতে গিয়ে রাস্তার পাশে দেখেন একটা জটলা। পুলিশের লেগুনায় কয়েজন পুলিশ ও বেশ কয়েকজন লোক। অতি উৎসাহী মোশাররফ করিম
উঁকি দিয়ে বিষয়টি দেখতে যান। আর এই উঁকি দেয়াই কাল হয়ে দাঁড়ায়। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

রাজিবুল ইসলাম রাজিবের লেখা গল্পে নাটকটি পরিচালনা করেছেন মেহিদী রনি।

পুলিশ-সাংবাদিক পরস্পরের বন্ধু : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ডিএমপির কার্যক্রম সাংবাদিকরা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পেশাগত দিক থেকে পুলিশ-সাংবাদিক পরস্পরের পরিপূরক ও বন্ধু।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিএমপি সদরদপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ক্র্যাব ও ডিএমপির সম্পর্ক অনেক ভালো। ক্র্যাবের সব কার্যক্রমের সঙ্গে ডিএমপির যতটা সম্পৃক্ততা থাকে অন্য কোনো সংগঠনের সঙ্গে ততটা থাকে না। গত ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৭-২৮ জন সাংবাদিক আহত হয়েছেন। আমি তাদের খোঁজখবর নিয়েছি।

তিনি বলেন, অনেক সময় কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য জনগণের কাছে পুলিশকে প্রশ্নবিদ্ধ হতে হয়। পারস্পরিক ভুল-বোঝাবুঝি বা যোগাযোগের কিছু ঘাটতি দেখা দেয়।

তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপস না করার কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, এ ধরনের সংবাদ পুলিশের দক্ষতা, যোগ্যতা এবং উৎকর্ষতাকে শাণিত করতে সহায়তা করে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্র্যাবের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতারা।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার প্যাট কামিন্স

গেল বছরটা দারুণ কেটেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। দল কিংবা ব্যক্তিগত সব মিলিয়ে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে অজিদের জিতিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নের শিরোপা, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ।

এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করেছে আইসিসি।

বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় কামিন্সের সঙ্গে তার সতীর্থ ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও ছিলেন। তবে প্রতিদ্বন্দ্বী সবাইকে ছাপিয়ে এই পুরস্কার নিজের করে নিলেন ডানহাতি এই পেসার।

এদিকে ছেলেদের ওয়ানডেতে বিরাট কোহলি এবং টেস্টে উসমান খাজা বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন।

২০২৩ সালে ২৪ ম্যাচে বল হাতে ৫৯ উইকেট শিকার করেছেন কামিন্স। এ ছাড়া ব্যাট হাতে ৪২২ রান করেছেন ৩০ বছর বয়সী কামিন্স।

অন্যদিকে সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ‘র‍্যাচেল ফ্লিন্ট’ ট্রফি জিতলেন ৩১ বছর বয়সী সিভার। এ ছাড়া মেয়েদের ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন শ্রীলঙ্কান চামারি আতাপাত্তু।

নতুন শিক্ষাক্রমের দুই বিষয়ে পর্যালোচনার অনুরোধ শিক্ষামন্ত্রীর

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) নতুন শিক্ষাক্রমের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনা করে নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করার জন্য অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞবর্গের সঙ্গে এক মতবিনিময় শেষে তিনি এ অনুরোধ করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন, ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টি হওয়া অভিজ্ঞতা, তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যে মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে আরও বিস্তারিত খতিয়ে দেখে নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করার জন্য এনসিটিবিকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী।

এ সময় জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর অধ্যাপক ড. তারিক আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

রংপুরকে নিয়ে বড় সুখবর দিলো সাকিব

চোখের সমস্যার কারণে চলমান বিপিএলের মাঝেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। এর আগে, লন্ডনে চিকিৎসা করলেও সমস্যার সমাধান না হওয়ায় তাকে সিঙ্গাপুর পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার সেখানে চিকিৎসা শেষে বুধবার (২৪ জানুয়ারি) দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর আজই (২৫ জানুয়ারি) দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে যাচ্ছেন তিনি। বিকেলের ফ্লাইটে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, শনিবার খুলনার বিপক্ষে খেলতে পারেন সাকিব। তবে এর আগে অনুশীলনের সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এদিক বুধবার এক বিবৃতিতে বিসিবি জানায়, তার চোখে সিএসআর রোগের সংক্রমণ পাওয়া গেছে। এর জন্য দেশে ফেরার পর পর্যবেক্ষণে থাকবেন সাকিব।

তামিমের বরিশালের সামনে সাকিবদের নড়বড়ে পুঁজি
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সাকিব বাম চোখের সূক্ষ্ম সমস্যায় ভুগছেন। বাংলাদেশ ও বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর ও একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগের সংক্রমণ পাওয়া গেছে। আপাতত তার সমস্যা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে যোগ করা হয়, সিএসআর এমন একটি অবস্থা, যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। এটি চোখের দৃষ্টিশক্তিতে ব্যাঘাত ঘটায়। সাকিবের ব্যাপারটি মেডিকেল দল গভীরভাবে পর্যবেক্ষণ করবে এবং কার্যকরভাবে এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এর মাধ্যমে সমস্যা সমাধানেও আশাবাদী চিকিৎসকরা।

কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে : কৃষিমন্ত্রী

কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই। এজন্য সার, বীজসহ কৃষি উপকরণ যা দরকার, তাই দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদি ও কৃষির বিষয় খুবই আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেচ, বিদ্যুৎ প্রভৃতির কোনো সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোনো সংকট হবে না।

তিনি বলেন, দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুত রয়েছে, তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে পারলে চালের দামও বাড়বে না।

চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য এ সময় নির্দেশ দেন তিনি।

মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালামের সভাপতিত্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী সদর উপজেলার গিয়াসনগরে চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের। সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়লে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার বাইপাস সার্জারি করা হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে তাকে হাসপাতালটিতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ফ্রান্স-জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স এবং জার্মানি।
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই এবং জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে পৃথক বৈঠকে এ আগ্রহের কথা জানান।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে দুই দেশের রাষ্ট্রদূত কোনো আলোচনাই তোলেননি। বরং ফের নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের অভিনন্দন বার্তা আমার কাছে হস্তান্তর করেন দুই রাষ্ট্রদূত।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ফ্রান্স ও জার্মানি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার জার্মানি। ফ্রান্সও আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক বাণিজ্যের ক্ষেত্রে ভূমিকা রাখছে।

তিনি বলেন, এয়ারবাস কেনা নিয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের ইকোনমি যখন পারমিট করবে তখন আমরা পারব।
উন্নয়ন অগ্রযাত্রায় চীনের কাছে আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে ফেব্রুয়ারিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক বিষয়ে আলোচনা চলছে।

স্টার্কের সাড়ে তিন শ উইকেটের দিনে উইন্ডিজের প্রতিরোধ

এডিলেড টেস্টে ১০ উইকেটে হারের পর বিধ্বস্ত হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। তবে ব্রিসবেনে ডে-নাইট টেস্টে সফরকারীরা অন্য চেহারায় আবির্ভূত। ব্রিসবেনে ডে-নাইট টেস্টের প্রথম দিন পার করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৬৬/৮।
ব্রিসবেন টেস্টের প্রথম দিন সাড়ে তিনশ উইকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। অ্যালেক্সি আথাঞ্জেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে অস্ট্রেলিযার তৃতীয় পেসার হিসেবে ম্যাকগ্রা, ডেনিস লিলি’র পর সাড়ে তিনশ উইকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন মিচেল স্টার্ক।
মিচেল স্টার্কের দিনের (৪/৬৮) শুরুতে ওয়েস্ট ইন্ডিজ পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। এক পর্যায়ে স্কোরশিটে ৬৪ উঠতে হারিয়েছিল তারা ৫ উইকেট। সেখান থেকে ৬ষ্ঠ উইকেট জুটি ১৪৯ রান যোগ করলে বিপর্যয় এড়ায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার মাটিতে ১১টি ডে-নাইট টেস্টে এটাই সবচেয়ে বড় পার্টনারশিপ।
প্রথম সেশনে স্কোরশিটে ৬৭ উঠতে ৫ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশন উইকেটহীন কাটিয়ে ৭৮ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ (১৯৪ বলে ৭১), জসুয়া ডি সিলভা (১৫৭ বলে ৭৯) ফিফটি পেয়েছেন।
এডিলেড টেস্টে অভিষেকে আলো ছড়াতে পারেননি কাভেম হজ। টেস্ট অভিষেকে তার ইনিংস দুটি ছিল ১২ ও ৩। সেই হজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন। করেছেন ১৯৪ বলে ৭১। যে ইনিংসে ছিল ৮টি চারের পাশে ১টি ছক্কা।
(১ম দিন শেষে)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৬৬/৮ (৮৯.৪ ওভারে)