বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

ইংল্যান্ডকে ১৮১ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ১৮০ রানের বড় পুুঁজি সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। কোনো অর্ধশতকের ইনিংস ছাড়াই এই রান করেছে ক্যারিবীয়রা। অর্থাৎ জয় দিয়ে সুপার এইট যাত্রা শুরু করতে হলে ইংল্যান্ডকে করতে হবে ১৮১ রান।

আজ বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে অপ্রত্যাশিতভাবে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয় ওপেনার ব্রান্ডন কিংকে। তখন ক্যারিবীয়দের স্কোরকার্ডে ৪০ রান।

এরপর নিকোলাস পুরানকে নিয়ে ৪১ বলে ৫৪ রানের জুটি করেন জনসন চার্লস। ৩৪ বলে ৩৮ রানের ধীরগতির ইনিংস খেলেন চার্লস। মঈন আলির বলে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ হন এই উইকেটরক্ষক ব্যাটার।

বড় পুঁজি গড়ায় অধিনায়ক রোভম্যান পাওয়েল বড় ভূমিকা রাখেন। পুরানের সঙ্গে ২৩ বলে ৪৩ রানের জুটি করে ফেরেন তিনি। এর মধ্যে দানবীয় ব্যাটিংয়ে তার একার ব্যাট থেকেই থেকে আসে ১৭ বলে ৩৬ রান (৫ ছক্কায়)। ১৫তম ওভারে লিয়াম লিভিংস্টোনকে ৩ ছক্কা হাঁকানোর পর শেষ বলে আরও একটি ছক্কা হাঁকিয়ে গিয়ে ব্যাটের কানায় লেগে শর্ট থার্ড অঞ্চলে ক্যাচ হন ক্যারিবীয় অধিনায়ক।

দেখেশুনে পুরান খেলেন ৩২ বলে ৩৬ রানের ইনিংস। জোফরা আরচারের বলে উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ হন বাঁহাতি এই ব্যাটার। এরপর কোনাে জুটি করা ছাড়াই দুটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

ষষ্ঠ উইকেটে এসে আরও একটি দারুণ জুটি পায় ক্যারিবীয়রা। ঝড় তোলেন শারফেন রুথারফোর্ড। ১৫ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সঙ্গে রোমারিও শেফার্ড ৭ বলে ৫ রাানের সহায়তা করলে এই অপরাজিত জুটি থেকে আসে ১৯ বলে ৩৮ রান।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জোফরা আরচার, আদিল রশিদ, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন।

১৫ লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে নয়: এনবিআর কর্মকর্তা

চীনে মুক্তি পাচ্ছে ডেডপুল ও উলভারিন

হলিউডের জন্য আরেকটি সুখবর এল। ডেডপুল অ্যান্ড উলভারিন মুক্তি পাবে চীনেও। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ জুলাই। চীনে মুক্তি নিশ্চিত হওয়ার ফলে সিনেমাটি এ দিন একই সঙ্গে সারা বিশ্বে মুক্তি পাবে।

চীনে হলিউডের সিনেমা মুক্তি বেশ গুরুত্বপূর্ণ। মূলত আমেরিকার হল ও মাল্টিপ্লেক্সের পর হলিউড সিনেমার আয়ের সবচেয়ে বড় উৎস চীন। কিন্তু নানা কারণে হলিউডের সিনেমার ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে দেশটি। ফলে অনেক সিনেমাই সহজে মুক্তি পায় না। পেলেও সিনেমা সেন্সর করে মুক্তি দেয়া হয়।

তবে ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে বেশ আলোচনা থাকার কারণে সিনেমাটি নিয়ে চীনও আগ্রহী। ফলে তারা সিনেমাটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিনেমাটির জন্য আরো ইতিবাচক একটি খবর হলো মুক্তির আগে সিনেমাটি খুব বেশি কাটাছেঁড়াও করা হচ্ছে না।

গতকাল সকালে ডেডপুল অ্যান্ড উলভারিনের চীনে মুক্তির বিষয়টি মার্ভেলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। সেই সঙ্গে জানানো হয়েছে আগামী ২ জুলাই থেকে সিনেমাটির প্রচারণা চীনে চালানো হবে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চীনের থিয়েটারে মুক্তি পাচ্ছে রায়ান রেনল্ডস অভিনীত কোনো সিনেমা। ফলে তার জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। চীনে এ সিনেমার প্রচারণায় তিনি অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন হিউ জ্যাকম্যান ও পরিচালক শন লেভি।

হলিউডের বক্স অফিস এ বছর উল্লেখযোগ্য কোনো ব্যবসাসফল সিনেমা পায়নি। তাই ডেডপুল অ্যান্ড উলভারিনের দিকে বিশেষ নজর থাকবে তাদের। চীনে মুক্তির মাধ্যমে হলিউডের ভান্ডারে বেশকিছু অর্থ আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে।

‘পুষ্পা টু’র মুক্তি যেসব কারণে পেছাল

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল পুষ্পা টুর মুক্তি নিয়ে। বলা হচ্ছিল, পূর্ব ঘোষিত সময়ে মুক্তি পাচ্ছে না আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি। এবার অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন খবরটি। আসলেই ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা: দ্য রুল’।

সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডলে এ খবর প্রকাশ করেন আল্লু অর্জুন। তিনি জানান, সিনেমাটি ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে না। মুক্তির নতুন তারিখও জানানো হয়েছে।

পুষ্পা নিয়ে খবর দেয়ার জন্য আল্লু বেশ ভালো একটি পদ্ধতি বেছে নিয়েছেন। পুষ্পার একটি ক্যারেক্টার পোস্টার পোস্ট করেছেন তিনি। এতে তাকে একটি ধূসর টিশার্ট পরা দেখা যায়। তার ওপরে পরা একটি বাদামি শার্ট। সেই সঙ্গে কপালে বাঁধা পট্টি আর হাতের তলোয়ারের এক মাথা কাঁধে ঠেকানো। চেহারায় ক্রুদ্ধ অভিব্যক্তি। এর সঙ্গে ক্যাপশনে জানিয়েছেন, ‘৬ ডিসেম্বর থেকে সিনেমা হলে পুষ্পা টু: দ্য রুল।’ হ্যাশট্যাগে রেখেছেন পুষ্পা টু।

আরেকটি পোস্টার প্রকাশ করে সিনেমা পেছানোর কারণ জানিয়েছে মৈত্রী ফিল্মস। তাদের ভাষায়, ‘আমরা জানি পুষ্পা এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এর জন্য। কিন্তু সিনেমার বেশ কিছু অংশের শুটিং এখনো বাকি। এছাড়া পোস্ট প্রডাকশনেও সময় দেয়া প্রয়োজন। সে কারণেই ১৫ আগস্ট মুক্তি দেয়া যাচ্ছে না পুষ্পা।’

তারা আরো জানিয়েছেন, সিনেমার, দর্শক ও এর সঙ্গে জড়িত সবার সার্বিক ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্মাতারা দর্শকের জন্য হলে একটি ভালো অভিজ্ঞতা নিয়ে আসতে চান। অল্প সময়ে তাড়াহুড়োর মধ্যে তা সম্ভব হবে না। সিনেমার টিজার ও গানে দর্শকের দারুণ প্রতিক্রিয়ার কারণে তাদের ধন্যবাদ জানাতেও ভোলেননি নির্মাতার। সেই সঙ্গে দর্শকের কাছে প্রতিজ্ঞা করেছেন আগের সিনেমাটির তুলনায়ও ভারো অভিজ্ঞতা তাদের জন্য নিয়ে আসবে পুষ্পা।

এদিকে পুষ্পা ১৫ আগস্ট মুক্তি না পাওয়ার কারণে ঐ স্লটে শঙ্করের ডাবল ইশমার্ট মুক্তি দেয়ার কথা চলছে।

ধনী অভিনেতার তালিকায় শীর্ষে শাহরুখ খান

‘বলিউড বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছর বিরতি পর গত বছর বলিউডের বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করেন এ অভিনেতা। তিনটি সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছিলেন। ‘জওয়ান’ এবং ‘পাঠান’ তো বিশ্বজুড়ে প্রায় ২০০০ কোটি টাকার উপর আয় করেছিল। ‘ডাংকি’ সিনেমাটিও ভালো ব্যবসা করেছিল।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে ৬ হাজার কোটি রুপির বেশি সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন শাহরুখ খান। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ভারতের শীর্ষ ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে। সেখানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৬ হাজার ৩০০ কোটি রুপি।

এরপরই রয়েছেন সালমান খান, তার মোট সম্পত্তি হলো ২ হাজার ৯০০ কোটি রুপির। ৩ নম্বরে অবস্থানে থাকা অক্ষয় কুমার ২ হাজার ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। আমির খান ১ হাজার ৮৬২ কোটি রুপির সম্পত্তির মালিক। জোসেফ বিজয় ৪৭৪ কোটি রুপির সম্পত্তির মালিক। অন্যদিকে রজনীকান্তের আছে ৪৩০ কোটি রুপির সম্পত্তি।

‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির হিসাব হলো ৩৫০ কোটি রুপি। প্রভাসের ২৪১ কোটি রুপির সম্পত্তি আছে। অজিত কুমারের আছে ১৯৬ কোটি রুপির সম্পত্তি। এবং দশম স্থানে আছেন কমল হাসান। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি রুপি।

৩১৫ কোটি টাকা দান করছেন অস্ট্রিয়ার এক নারী অ্যাক্টিভিস্ট

অস্ট্রিয়ার ৩২ বছর বয়সী অ্যাক্টিভিস্ট মার্লেন এঙ্গেলহর্ন উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থের একটি বড় অংশ দান করে দিচ্ছেন, যার পরিমাণ প্রায় ৩১৫ কোটি টাকা৷ মোট ৭৭টি সংগঠনের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে৷

কেমিক্যাল কোম্পানি বিএএসএফের প্রতিষ্ঠাতা ফ্রিডরিশ এঙ্গেলহর্নের বংশের সদস্য মার্লেন৷ ২০২২ সালে দাদি মারা যাওয়ার পর তিনি অনেক অর্থ পান৷ গত জানুয়ারি মাসে ঐ অর্থের একটি বড় অংশ দান করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্লেন৷ এরপর সেই অর্থ কারা পাবে তা ঠিক করতে ৫০ সদস্যের একটি নাগরিক পরিষদ গঠন করা হয়েছিল৷ ঐ পরিষদ মোট ছয় সপ্তাহান্ত বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে৷ বৈঠক করার জন্য পরিষদের সদস্যরা আর্থিক সুবিধাও পেয়েছেন৷ পরিষদের সর্বকনিষ্ঠ ব্যক্তির বয়স ১৭৷ তিনি একজন শিক্ষার্থী৷ আর সবচেয়ে বেশি বয়সী সদস্যের বয়স ৮৫৷

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ৭৭টি সংগঠনের নাম জানিয়েছে নাগরিক পরিষদ৷ এর মধ্যে পরিবেশ, শিক্ষা, ইন্টিগ্রেশন, স্বাস্থ্য, দারিদ্র্য, সাশ্রয়ী আবাসন ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা সংগঠন রয়েছে৷

মার্লেন এঙ্গেলহর্ন অস্ট্রিয়ার কয়েকজন মিলিওনেয়ারের একজন যারা চায় সরকার তাদের উপর বেশি করে কর নির্ধারণ করুক যেন ধনী ও গরিবের মধ্যে সম্পদের ব্যবধান কমে আসে৷

দাতব্য সংস্থা অক্সফাম গত জানুয়ারিতে জানিয়েছিল, বিশ্বের বিলিওনেয়ারদের সম্পদ ২০২০ সাল যা ছিল তার চেয়ে ৩.৩ ট্রিলিয়ন ডলার বেড়েছে৷ আর এই সময়ে ৫০০ কোটির বেশি মানুষ আগের চেয়ে দরিদ্র হয়েছে৷
সূত্র : ডয়চে ভেলে

এবার পোস্তায় এক লাখ কাঁচা চামড়া সংগ্রহ

রাজধানীর লালবাগে পোস্তায় এবার কোরবানির ঈদে এক লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তবে এসব চামড়ার মধ্যে গুটি পক্স, ভালোভাবে মাংস না ছাড়ানোসহ বিভিন্ন কারণে ২৫ থেকে ৩০ শতাংশ নষ্ট হতে পারে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা।

পোস্তার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা জানা গেছে, চামড়া সংগ্রহ শুরু হওয়ার পরপরই অর্থাৎ ঈদের দিন বিকেল ৫টার পর থেকে চামড়া কেনাবেচা জমে ওঠে। ঈদের দিন গভীর রাত পর্যন্ত চামড়া সংগ্রহ করা হয়েছে। ঈদের পর দিন এবং আজ বুধবারও (১৯ জুন) চলছে বেচাকেনা।

তবে পোস্তায় আড়তের সংখ্যা যেমন কমেছে তেমনি বাজারে চামড়া আসার পরিমাণও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ঈদের তৃতীয় দিন বুধবার (১৯ জুন) রাজধানীর কাঁচা চামড়ার সবচেয়ে বড় বাজার পোস্তায় গিয়ে দেখা গেছে ,সংগ্রহ করা কাঁচা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করার কাজে ব্যস্ত আড়তদাররা।

বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি আফতাব খান জানান, পোস্তায় এ মৌসুমে ১ লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। মঙ্গলবারও কোরবানির পশুর চামড়া কিনেছেন, আজও কোরবানির পশুর চামড়া আসলে কেনা হবে বলেও জানান তিনি।

সংগঠনটির নেতারা বলছেন, কোরবানির পশুর চামড়া সংগ্রহ-সংরক্ষণের ক্ষেত্রে এবার বড় চ্যালেঞ্জ অতিরিক্ত গরম। বড় ধরনের আর্থিক ক্ষতি এড়াতে দ্রুত লবণ ব্যবহারের পরামর্শ তাদের।

পোস্তায় চামড়া সংগ্রহের পর লবণজাত করে সাভারের ট্যানারিগুলোতে পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন আড়তদাররা।

তবে চলতি বছর কোরবানির ঈদে গুটি পক্সের কারণে চামড়া নষ্ট হয়েছে। এ ছাড়াও সঠিকভাবে চামড়া থেকে মাংস না ছাড়ানো এবং সঠিক প্রক্রিয়ায় লবণ দিতে না পারায় চামড়া নষ্ট হয়েছে। সব মিলিয়ে এবার ঈদে ২৫ থেকে ৩০ শতাংশ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন বিএইচএসএমএ নেতারা।

বড় ধরনের ক্ষতি এড়াতে চামড়ায় লবণ ব্যবহারের তাগিদ দিয়েছেন আড়তদাররা। সংশ্লিষ্টরা বলেছেন, গরমের কারণে চামড়া দ্রুত নষ্ট হয়। তাই ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যে চামড়ায় লবণ দিতে হবে। তা না হলে চামড়া নষ্ট হয়ে যাবে।

সংরক্ষণ সঠিক হলে ভালো দামে কেনার আশ্বাস দিয়েছেন ট্যানারি মালিকরাও। তারা বলছেন, সংরক্ষণের চ্যালেঞ্জের মধ্যেই এবার সংগ্রহ করতে হবে কোরবানির পশুর চামড়া। হেলাফেলা করলে চলবে না, কারণ বছরব্যাপী ট্যানারিতে দরকারি চামড়ার অর্ধেকের বেশি আসে এক কোরবানির ঈদে।

সংশ্লিষ্টরা বলছেন, সবার পক্ষে চামড়ায় লবণ দেওয়া সম্ভব হয় না। তাদের উচিত হবে দ্রুত কাঁচা চামড়া বিক্রি করে দেওয়া। রাজধানীতে পোস্তা ছাড়াও ঈদের দিনে সায়েন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর বেড়িবাঁধ, মিরপুর, গুলশান, বনানী, সাভার, হেমায়েতপুর, আমিনবাজার, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন স্থানে কাঁচা চামড়া কিনেছেন আড়তদাররা।

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া

অ্যাপল ও মাইক্রোসফটের মতো কোম্পানিকে টেক্কা দিয়ে মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়েছে এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য দেখাচ্ছে এই কোম্পানিটির চিপ।

এই চিপ নির্মাতা কোম্পানির শেয়ার ৩.৫ শতাংশ বেড়ে ১৩৫.৫৮ ডলারে পৌঁছেছে। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য ৩.৩৪ ট্রিলিয়ন ডলার।

এনভিডিয়া মূল ভিডিও গেমসের জন্য চিপ বানানোর জন্যই বেশি পরিচিত। প্রযুক্তিখাত কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকে পড়ায় কোম্পানিটির শেয়ারের দাম তরতর করে বাড়তে থাকে।

১৯৯৩ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত একটি আমেরিকান বহুজাতিক ও প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় কোম্পানির সদরদপ্তর। জেনসেন হুয়াং এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে কোম্পানিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করছেন।

এনভিডিয়া গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ও সিস্টেম অন এ চিপ (এসওসি) নকশা করা ও তৈরির জন্য বিখ্যাত। তাই গেমিং, পেশাদার ভিজ্যুয়ালাইজেশন ও ডেটা সেন্টারসহ বিভিন্ন খাত বা প্রযুক্তি বাজারে এনভিডিয়ার বেশ সুনাম ও চাহিদা রয়েছে।

আন্তর্জাতিক পরিসরে জিপিইউ বাজারে এনভিডিয়ার একক আধিপত্য রয়েছে। তবে কোম্পানিটির জিপিইউগুলো কেবল উচ্চমানের গ্রাফিক্স তৈরির জন্যই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ডিপ লার্নিংয়ের মতো বিভিন্ন কম্পিউটিং কাজকে দ্রুত গতি দেওয়ার জন্যও ব্যবহৃত হয়।

এনভিডিয়া ২০০৬ সালে এআই শিল্পের সঙ্গে যুক্ত হয়। কোম্পানিটি এআই ক্ষেত্রে উদ্ভাবন এবং গবেষণায় নেতৃত্ব দিচ্ছে। এআই শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে হু হু করে বেড়েছে এনভিডিয়ার শেয়ার।

হুথিদের হামলায় ডুবে গেল জাহাজ

ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে। কয়েক দিন আগে ওই জাহাজটিতে ড্রোন হামলা চালিয়েছিল হুথি যোদ্ধারা। এতে জাহাজের এক ক্রু নিহত হয়েছিলেন।

লাইবেরিয়ার পতাকাবাহী, গ্রিক মালিকানাধীন ও পরিচালিত বাল্ক ক্যারিয়ারটির ডুবে যাওয়া বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ওই অঞ্চলের জাহাজ চলাচলবিষয়ক সতর্কবার্তায় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার জানায়, লোহিত সাগরে দি টিউটর ডুবে গেছে।

এতে আরও বলা হয়, সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে ধ্বংসস্তুপ এবং তেল ভাসতে দেখেছে। জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জাহাজ ডোবার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথির পক্ষ থেকে।

এক সপ্তাহ আগে টিউটর হামলার শিকার হয়েছিল। লোহিত সাগরে বোমাবাহী ড্রোনে আক্রান্ত হয়েছিল জাহাজটি।

সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, হামলায় এক ক্রু নিহত হয়েছেন, তিনি ফিলিপাইনের নাগরিক।

গত নভেম্বর থেকে হুথিরা ওই এলাকা দিয়ে চলাচলকারী অর্ধশতাধিক হামলা চালিয়েছে। তারা একটি জাহাজ দখল করেছে, দুটি ডুবিয়ে দিয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন হুথিদের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

কিন্তু তবুও তাদের হামলা বন্ধ করা যাচ্ছে না। হুথিরা দাবি করছে, ইসরায়েল যতক্ষণ না গাজায় হামলা বন্ধ করবে, ততক্ষণ তারা এই হামলা বন্ধ করবে না।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র জানিয়েছে, হুথিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ৯০ ভাগ কমে গেছে। অথচ, এই করিডোর দিয়ে বিশ্বের ১৫ ভাগ সামুদ্রিক পণ্য সরবরাহ করা হতো।

সৌদি যুবরাজের রাজকীয় সংবর্ধনায় পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের রাজকীয় সংবর্ধনায় যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার পবিত্র হজের সময় সৌদি আরবের মীনা প্রাসাদে রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান সৌদি আরবের যুবরাজ।

আজ বুধবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে ১১ জুন (মঙ্গলবার) ভোরে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে সস্ত্রীক হজ পালনের উদ্দেশ্যে সৌদি সফরে যান তিনি। রওনা হওয়ার আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান।

বাইডেন ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন

যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনকে সামনে রেখে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। অবৈধ অভিবাসী স্বামী-স্ত্রীকে বৈধতার লক্ষ্যে আবেদন করার জন্য একটি ‘প্যারোল ইন প্লেস’ পদক্ষেপের কথা বিবেচনা করছে হোয়াইট হাউস।

হোয়াইট হাইস জানিয়েছে, যারা কমপক্ষে ১০ বছর ধরে আমেরিকায় রয়েছেন, তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে। একই সঙ্গে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবেন তারা। তবে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা এখনো পরিষ্কার নয়।

হোয়াইট হাউস মঙ্গলবার ঘোষণা করেছে, বাইডেন প্রশাসন আগামী মাসগুলোয় মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী-স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এর সংখ্যা পাঁচ লাখ হতে পারে।

ওবামা প্রশাসন ২০১২ সালে ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল’ বা ডাকা ঘোষণা করার পর এটিই মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলা বিবেচনা করা হচ্ছে। হোয়াইট হাউসের ধারণা, এর মাধ্যমে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি স্বামী-–স্ত্রী উপকৃত হবেন। এই ছাড়া ২১ বছরের কম বয়সী ৫০ হাজার যুবকও বৈধতা পাবেন। যাঁদের বাবা-মায়ের একজন আমেরিকান নাগরিকের সঙ্গে বিবাহিত।

ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে মার্কিন নাগরিকদের প্রায় ১১ লাখ স্বামী–-স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলেছে, তাদেরকে নাগরিকত্ব দেয়া হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১৬ বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ দিতে হবে।

বৃহত্তর অভিবাসন সংস্কার প্যাকেজের অংশ হিসাবে লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন। এই বছরের শুরুর দিকে সিনেটে উত্থাপিত একটি পৃথক বিল প্রশাসনের সমর্থন অর্জন লাভ করেছিল। কিন্তু তা পাস করা সম্ভব হয়নি রিপাবলিকানদের কারণে।

ইতোমধ্যেই রিপাবলিকানরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। নভেম্বরে আসন্ন নির্বাচনে এই ধরনের পদক্ষেপ কী প্রভাব ফেলতে পারে, তা স্পষ্ট নয়। তবে তাঁর প্রচারকারীরা আশা করেন, প্যারোল সম্প্রসারণ তাঁকে অ্যারিজোনা ও নেভাদার মতো সুইং রাজ্যে ভোটের ব্যাপারে সাহায্য করবে।

প্রেসিডেন্ট বাইডেন ৪ জুন মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন অভিবাসনের বিষয়ে আরও উদার পদক্ষেপ সামনের সপ্তাহগুলোতে আসতে পারে। গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসীদের আশ্রয়ের ব্যাপারে একটি নির্বাহী আদেশ ঘোষণা করেন। এই নির্বাহী আদেশ এখনো সীমান্তে অবৈধ অভিবাসীদের সীমান্ত ক্রসিংয়ের অনুমতি মেলেনি। এই আদেশ কিছু আইন প্রণেতাদের নিন্দা এবং নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর কাছ থেকে তাৎক্ষণিক মামলার হুমকিসহ শুধু এটি একটি উদার ক্ষোভের জন্ম দিয়েছে। ৪ জুন মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আজ আমি সীমান্ত সুরক্ষিত করার জন্য আমাদের কী করতে হবে, তা নিয়ে কথা বলেছি। সামনের সপ্তাহগুলোতে আমি কীভাবে আমাদের অভিবাসন ব্যবস্থাকে আরও ন্যায্য এবং আরও ন্যায়সঙ্গত করতে পারি তা নিয়ে কথা বলব।’

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা আগেই বলেছি প্রশাসন নীতিগত বিকল্প পথ খুঁজছে এবং আমরা ভঙ্গুর অভিবাসন ব্যবস্থার সুরাহার জন্য পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্যারোল আরও বিস্তৃতভাবে বাইডেন প্রশাসন দ্বারা সিবিপি ওয়ান অ্যাপ ব্যবহার করে পোর্টের মাধ্যমে দিনে ১ হাজার ৫শ’ জনের বেশি এবং সেই সঙ্গে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনিজুয়েলার নাগরিকদের জন্য একই প্রক্রিয়ায় মাসে ৩০ হাজার জনকে আসার সুযোগ দেওয়া হবে।’