বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

দেশের সব অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে : খাদ্যমন্ত্রী

বাংলাদেশের সব অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের হাত ধরে উন্নয়ন-অর্জনে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। তাই শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রোববার (২৩ জুন) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানাতে দেশের জন্মের ইতিহাস, তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সক্ষমতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভিশন-২০২১ বাস্তবায়ন করে ভিশন-২০৪১ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। রূপপুরে নির্মাণ করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। শতভাগ বিদ্যুতায়নের কারণে গ্রামেগঞ্জে উন্নয়ন পৌঁছে গেছে।

এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহসভাপতি এম এ খালেক ও শাহনাজ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপালসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা আওয়ামী লীগের সাফল্য ও লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন।

এরপর আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেই সঙ্গে প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে কেক কাটা হয়।

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন রোববার জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবেই সশস্ত্র ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সেখানে অভিযানের নামে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩৭ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এদিকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইরান সমর্থিত এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।

এর আগে গত শনিবার (২২ জুন) জামা ইসলামিয়া গ্রুপ তাদের কমান্ডার আয়মান গোতমেহের মৃত্যুর খবর ঘোষণা করে। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা এলাকার খিয়ারায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়।

পরে ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা সেখানে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে, ফজর ফোর্স, জামা ইসলামিয়া সশস্ত্র শাখা এবং হামাসকে অস্ত্র সরবরাহের জন্য দায়ী ছিলেন আয়মান গোতমেহের।

এদিকে রোববার হিজবুল্লাহ জানিয়েছে যে, তার যোদ্ধারা খিয়ারা শহরে ইসরায়েলি শত্রুদের হাতে তাদের কমান্ডার হত্যার জবাবে বেইত হিলেল ব্যারাকে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে, লেবানন থেকে একটি ড্রোন বেইত হিলেল এলাকায় আঘাত হেনেছে। তবে এই ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে তিস্তা প্রকল্প নিয়ে চীন প্রসঙ্গ আসেনি : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে টানাপড়েন চলছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দিল্লি সফরে তিস্তা প্রকল্প নিয়ে চীন বিষয়ে কোনো আলোচনা না হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দিল্লি সফর শেষে আজ রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটাই জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের ৫৪টি যৌথ নদী রয়েছে, সেই যৌথ নদীর যদি একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি সেটি দুদেশকে উপকৃত করবে। সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছি।

তিনি বলেন, তিস্তা নদী ও চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতের সহায়তা চেয়েছি। তখন চীন প্রসঙ্গ এসেছে। যেখানে জাতিগত যে সংঘাত চলছে সেই প্রসঙ্গে চীনের কথা এসেছে।

সম্প্রতি দিল্লিতে দুই দিনের রাষ্ট্রীয় সফর করেন শেখ হাসিনা। ভারতে নতুন সরকার গঠনের পর দেশটিতে এটি প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর ছিল এটি। সরকার প্রধানের সফরের দ্বিতীয় দিন গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শেখ হাসিনা। সেই বৈঠকে তিস্তা প্রসঙ্গ ছিল। তবে দিল্লির পক্ষ থেকে তিস্তা জট খোলা নিয়ে কোনো সুখবর ছিল না।

তিস্তা প্রসঙ্গে মোদি বলেছেন, তিস্তা নদীর সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে।

ভারতীয় কারিগরি দল আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা এটা বড় প্রকল্প। সেটার জন্য তো কারিগরি দল আসতেই হবে। কারিগর দল আসা মানে এটা খুব ইতিবাচক।

বাংলাদেশিদের জন্য বিশেষ করে মেডিকেল ই-ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। কবে নাগাদ এটি চালু হবে-জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ই-ভিসা চালুর কথা ভারতের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে এবং অন্যান্য ভিসাও যেন সহজীকরণ হয়, এ নিয়ে তারা একটি প্যাকেজ নিয়ে এগোচ্ছে। দিনক্ষণ বলার মতো কর্তৃপক্ষ আমি নই। এটা ভারতীয় হাইকমিশন বা ভারতীয় কর্তৃপক্ষ বলতে পারবে।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক যুক্ত হওয়ার খবর এসেছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এখনই কথা বলতে রাজি হননি।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে দেওয়া হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে। তাকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালক পদ থেকে অপসারণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পত্রপত্রিকায় যেভাবে খবরটি এসেছে, সেটি সত্যি অনভিপ্রেত এবং এটি যদি সত্য হয় তাহলে দুঃখজনক। আমি ইতোমধ্যে এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, তাকে এনবিআরের সদস্যপদ থেকে ইতোমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, তাকে (মতিউর) সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরানোর জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, তদন্ত হবে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন হয়েছে, সেগুলো সত্য কিনা তা তদন্তের পর বেরিয়ে আসবে। তারপর নিশ্চই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কেউ দুর্নীতির মাধ্যমে এভাবে সম্পদ অর্জন করা কখনও সমীচীন নয়। আমাদের সরকার সবসময় দুর্নীতি দমনে জিরো টলারেন্স এবং সে কারণে এ সরকারের আমলে নানা দুর্নীতির ঘটনাগুলো উঠে আসছে।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে ফের বিক্ষোভ

হামাসের হাতে আটক পণবন্দিদের মুক্তি ও নতুন নির্বাচনের দাবিতে দেড় লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক জাতীয় পতাকা হাতে গতকাল শনিবার (২২ জুন) রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে।

হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সাধারণ নাগরিকরা তেল আবিবে দ্রুত বন্দিদের মুক্তির দাবিতে দফায় দফায় আন্দোলন করে যাচ্ছে। শনিবারের বিক্ষোভে বেশির ভাগ আন্দোলনকারী নেতানিয়াহুকে ‘ক্রাইম মিনিস্টার’ হিসেবে অ্যাখ্যায়িত করে এবং যুদ্ধ বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে যুবক থেকে শুরু করে বৃদ্ধ ইসরায়েলিরা। তারা নৃশংসতা ও ধ্বংসের নতুন রূপ আর দেখতে চায় না। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন ৬৬ বছর বয়সী শাই এরেল। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি, কারণ আমি আমার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছি। আমরা যদি শান্তিতে বসবাস করতে না পারি, সরকারের কালোহাত থেকে মুক্তি না পাই, তাহলে কোনো ভবিষ্যৎ থাকবে না। নেসেটে যারা রয়েছে সমস্ত ইঁদুর। আমরা চাই না তারা আমাদের ভবিষ্যতের রক্ষাকর্তা হোক।’

ইসরায়েল সরকারবিরোধী প্রতিবাদী সংগঠন হফশির ধারণা এই সমাবেশে অংশ নিয়েছিল দেড় লাখেরও বেশি লোক। গাজায় ইসরায়েলের হামলার পর এটি নেতায়িাহুর সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় গণজমায়েত।

নেতানিয়াহুর অধীনে দেশের গণতন্ত্রের মৃত্যু স্লোগান দিয়ে কিছু বিক্ষোভকারী শহরের ডেমোক্রেসি স্কয়ারে মাটিতে শুয়ে পড়ে। জনতার উদ্দেশে এক ভাষণে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সাবেক প্রধান ইউভাল দিসকিন নেতানিয়াহুকে ইসরায়েলের ‘সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী’ উল্লেখ করে নিন্দা জানান।

অনেকে দেশটির ডানপন্থি জোটের তীব্র প্রতিবাদ জানায়, তাদের অভিযোগ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অন্যান্য চরম ডানপন্থি উগ্র জাতীয়তাবাদীরা গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করা এবং দেশের নিরাপত্তা ও বন্দিদের ঝুঁকির মধ্যে ফেলছে।

আন্দোলনে অংশগ্রহণ করা ৫০ বছর বয়সী ট্যুর গাইড ইওরাম বলেন, ‘নেতানিয়াহু সরকারের পতনের জন্য ইসরায়েলে আগামীকালই নির্বাচনের প্রয়োজন। আমি আশা করি, আমাদের বিক্ষোভের মধ্য দিয়ে সরকার ভেঙে পড়বে। যদি ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য অপেক্ষা করি, তাহলে তা গণতান্ত্রিক নির্বাচন হবে না।’

৭৩ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দিয়েছেন। তার বিরুদ্ধে এটিই প্রথম বড় আকারের বিক্ষোভ নয়। এর আগে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা তেল আবিব শহরে ‘গণতন্ত্র বিপদে’ এবং ‘ফ্যাসিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে একসঙ্গে’ স্লোগানসহ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন।
খবর আল-জাজিরা

রাজধানীতে মাদক মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ১২৫ পিস ইয়াবা, ৩৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজ রোববার (২৩ জুন) সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রুজু হয়েছে।

পদ্মা সেতুতে ১৩ দিনে ৪২ কোটি টাকা টোল আদায়

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের আগে ও পরে ১৩ দিনে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৪২ কোটি ১ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। গত ১০ জুন থেকে ২২ জুন রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

এর মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে মোট টোল আদায় হয়েছে ২১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা। আর জাজিরা প্রান্ত দিয়ে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ জুন থেকে ২২ জুন পর্যন্ত পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে এই টোল আদায় হয়েছে। ১৩ দিনে দুই প্রান্ত দিয়ে ৩ লাখ ৭৯ হাজার ১১০টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১ লাখ ৯৮ হাজার ৮২৫টি যানবাহন আর জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ৮০ হাজার ২৪০টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।

তিনি আরও জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে ১৪ জুন। ওই দিন ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়। এছাড়া গত ২২জুন ৩ কোটি ৭৮ লাখ, ৯২হাজার ২৫০ টাকা, ২১ জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৭ লাখ, ৬২ হাজার ৫০ টাকা, ২০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ১৫০ টাকা। এর আগে ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা, ১৬ জুন ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা, ১৭ জুন ঈদের দিন ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা, ১৮ জুন ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা এবং ১৯ জুন ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। এর আগে ১০ জুন টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা, ১১ জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, ১২ জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা এবং ১৩ জুন টোল আদায় হয় ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২৩ জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে যানবাহন পারাপারের জন্য সেতু খুলে দেওয়া হয়।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : আইনমন্ত্রী

যে আইনে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সে আইনে তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরও জানিয়েছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে নতুন করে কোনো আবেদন আসেনি।

আজ রোববার (২৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

দেশে ফিরেছেন প্রায় ৪ হাজার হাজি

পবিত্র হজ পালন শেষে গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে দেশে ফেরা শুরু করেন হাজিরা। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ প্রথম ফিরতি ফ্লাইটের মধ্য দিয়ে দেশে ফেরা শুরু করেন তারা। এই যাত্রায় শনিবার রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৩ হাজার ৯২০ জন হাজি দেশে ফিরেছেন।

শনিবার (২২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এসব তথ্য জানা যায়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেয়া তথ্যে জানা যায়, এখন পর্যন্ত ১০টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন। আর এই ১০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তিনটি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল তিনটি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল চারটি।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ হজযাত্রী সৌদি আরবে যান হজ পালন করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন তারা।

পোর্টালে দেয়া তথ্যমতে, এ বছর হজ পালন করতে গিয়ে ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও সাত জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় চার জন, জেদ্দায় একজন এবং মিনায় দুজন মারা যান।

ব্রিকসের সদস্য হতে ভারতের সমর্থন চেয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন, বাংলাদেশ ব্রিকস-এর সদস্য হওয়ার জন্য ভারতের কাছে সমর্থন চেয়েছে।

উদীয়মান-বাজারের দেশগুলোর গ্রুপ ব্রিকস (বিআরআইসিএস) এর সংক্ষিপ্ত রূপটি হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

তিনি বলেন, যদি ব্রিকস নতুন সদস্য বা অংশীদার নেওয়ার সিদ্ধান্ত নেয় আমরা ব্রিকস এর অংশ হতে চাই। এই লক্ষ্যে ভারতের কাছে সমর্থন চেয়েছি (প্রতিনিধি পর্যায়ের আলোচনার সময়)।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দুই দিনের দ্বিপক্ষীয় সফরের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিনিধি পর্যায়ের আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থের অনেক বিষয় রয়েছে যার মধ্যে রয়েছে ৫৪টি অভিন্ন নদীর যৌথ ব্যবস্থাপনা, পানি বণ্টন, কনেকটিভিটি, বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বাংলাদেশের জন্য কোটা প্রবর্তন, বাংলাদেশিদের জন্য দ্রুত চিকিৎসা এবং অংশীদারিত্বের উন্নয়ন।

বৈঠকে ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত ১০ বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও নতুন উচ্চতায় পৌঁছে যাওয়ায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, ‘উভয় পক্ষই সম্পর্ককে আরও উন্নত করতে তাদের ইচ্ছা প্রকাশ করেছেন’।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। নদীগুলোর জন্য যৌথ নদী ব্যবস্থাপনা গঠনের বিষয়টি প্রতিনিধি পর্যায়ে আলোচনায় গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, ‘যৌথ নদী ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ কারণ এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে আমাদের সাহায্য করতে পারে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে প্রস্তুত এবং এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে ভুটানের সঙ্গে একটি চুক্তি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে এবং “ভারত খুবই ইতিবাচক সাড়া দিয়েছে।’

হাছান মাহমুদ বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদনই যথেষ্ট নয়, বিদ্যুৎ বিতরণের জন্য ট্রান্সমিশন লাইনেরও প্রয়োজন হয়।

তিনি বলেন, ভারত বর্তমানে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে এবং এ-প্রান্তে বাংলাদেশকে ট্রান্সমিশন লাইন থেকে সুবিধা পাবে।

সীমান্ত হত্যার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত উভয়েই সীমান্ত হত্যাকা- শূন্যের কোঠায় নামিয়ে আনতে রাজনৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উভয় দেশই সীমান্তে হত্যাকা- কমাতে কাজ করছে।

তিনি আরও বলেন, তারা পেঁয়াজ, তেল, গম এবং চিনির মতো প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাংলাদেশের জন্য কোটা চালু করার উদ্যোগ নিয়েছেন।

ড. হাছান বলেন, আমরা এই উদ্দেশ্যে একটি নির্দিষ্ট কোটা চেয়েছি কারণ তারা যেন বাংলাদেশে প্রয়োজনীয় জিনিস রপ্তানি বন্ধ না করে,।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারত বাংলাদেশকে সহায়তা করার আকাঙ্খা ব্যক্ত করেছে জানিয়ে তিনি বলেন, অন্যান্য দেশও এ বিষয়ে তাদের ইচ্ছা প্রকাশ করেছে এবং উভয় দেশের কারিগরি কমিটি বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। ভারত এ ব্যাপারে চীনকে নিয়ে কোনো আপত্তি জানায়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ রোহিঙ্গাকে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ ভারতের কাছে সাহায্য চেয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এ লক্ষ্যে চীনকে ভূমিকা রাখতে হবে।

উত্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিষয়টি চীন সরকারের কাছে তুলে ধরবেন কারণ তিনি শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে তিনি জানান।

এক প্রশ্নের জবাবে মাহমুদ বলেন, মেডিকেল ভিসা প্রদানের সময় কমিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়টি তিনি নিজেই সামনে এনেছেন।

তিনি বলেন, বাংলাদেশিরা বর্তমানে মেডিকেল ভিসা পেতে দীর্ঘ সময় লাগে বলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যার সমাধান করতে বলেছেন। সমস্যা সমাধানের জন্য ভারত তাদের সফ্টওয়্যার আপডেট এবং ই-ভিসা ইস্যু করার জন্য কাজ করছে।

ব্রিফিংয়ে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

রোমানিয়াকে হারিয়ে জয়ে ফিরল বেলজিয়াম

ইউরোর শুরুতে সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছিল বেলজিয়াম। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার মতো পুঁচকে দলের কাছে হেরে শিকার হতে হয় অঘটনের। সেই ধাক্কা কাটিয়ে এবার রোমানিয়ার বিপক্ষে জয়ে ফিরল রেড ডেভিলরা। যার ফলে ই গ্রুপের সবগুলো দলের পয়েন্টই এখন সমান দাঁড়াল। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয় রাউন্ড শেষে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

জয়ের পর দুইয়ে উঠে এসেছে বেলজিয়াম, তিনে স্লোভাকিয়া ও তলানিতে আছে ইউক্রেন। বেলজিয়ামের কাছে ২-০ গোলে হারলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রোমানিয়া। কোলোন স্টেডিয়ামে ম্যাচের দুই মিনিট না পেরোতেই গোল হজম করে বসে তারা। ৭৩ সেকেন্ডে রোমেলু লুকাকুর পাস থেকে বেলজিয়ামকে এগিয়ে দেন ইউরি তিয়েলেমাস। এরপর দ্বিতীয় গোলটির জন্য বেলজিয়ামকে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। এর আগে অবশ্য জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন লুকাকু। কিন্তু ভিএআর বাতিল করে সেই গোল।

কেভিন ডি ব্রুইনাকে অবশ্য কোনো বাধাই টপকাতে পারেনি। ৭৯ মিনিটে বেলজিয়ান গোলকিপার কোয়েন কাস্তিলসের গোলকিক থেকে বল নিয়ে দারুণ শটে গোলটি করেন এই মিডফিল্ডার। বাকিটা সময় এ ব্যবধান ধরে রাখে বেলজিয়াম। দাপুটে জয়ে শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রাখল রেড ডেভিলরা।