বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করার কথা ভাবছে রাশিয়া

‘মিনিস্ট্রি অব সেক্স’ চালু করার কথা ভাবছে রাশিয়া! জনসংখ্যা বাড়াতে রুশ পরিবার সুরক্ষা, পিতৃত্ব, মাতৃত্ব ও শৈশব সম্পর্কিত রাশিয়ান সংসদের কমিটির চেয়ারম্যান নিনা ওসতানিনা এই ধরনের একটি মন্ত্রণালয়ের পক্ষে একটি পিটিশন পর্যালোচনা করছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিপুল পরিমাণে সেনা হারাচ্ছে রাশিয়া। প্রকৃতপক্ষে, এই কারণে ভবিষ্যতে যাতে পর্যাপ্ত জনবলের অভাব না পড়ে সে জন্য এখনই উদ্যোগ নেয়ার কথা ভাবছে রুশ সরকার।

জনসংখ্যা বাড়াতে এমন উদ্যোগ নেয়ার পক্ষে নিজের সমর্থন দিয়েছেন পুতিনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ক্রেমলিনের ডেপুটি মেয়র অ্যানাস্তাসিয়া রাকোভা। তিনি বলেন, সবাই জানে যে, নারীদের মধ্যে প্রজনন হার বাড়ানো ও গর্ভবতী হওয়ার যোগ্যতা বাড়াতে বিশেষ টেস্ট রয়েছে।

যে পিটিশন দায়ের করা হয়েছে তাতে নানান ধরনের প্রস্তাব আনা হয়। এতে বলা হয়, রাতের ১০টা থেকে ২টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যেতে পারে। এ ছাড়া এসময় বন্ধ রাখা যেতে পারে আলোর ব্যবস্থাও। বাড়িতে থাকা নারীদের আলাদা করে ভাতা দেয়া যেতে পারে।

রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিজিবির বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষ্যে আজ বেলা ৩টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসব বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করছে সরকার

শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত এবং পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার।

রোববার (১০ নভেম্বর) সকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।

এসময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত জানালেই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেয়া হবে।

দল ও দেশের জন্য কাজ করবো: কমালা হ্যারিস

নির্বাচনে হারলেও হাল না ছাড়ার কথা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। তিনি বলেন, নির্বাচনের ফল আশানুরূপ না হলেও দেশ ও দলের জন্য কাজ করবেন। লড়াই করে যাবেন নারী অধিকার রক্ষা এবং অস্ত্র সহিংসতার বিরুদ্ধে।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটির মঞ্চে তিনি ভাষণ দেন। সেসময় তার সঙ্গে ছিলেন স্বামী ডগ এমহফ। খবর রয়টার্সের।

ডেমোক্র্যাট সমর্থকদের প্রতি হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে কমালা হ্যারিস বলেন, এটা হাত গুটিয়ে নেয়ার সময় নয়। বরং হাতা গুটিয়ে কাজে নেমে পড়ার সময়। স্বাধীনতা, ন্যায় বিচার ও ভবিষ্যতের স্বার্থে সংগঠিত হওয়ার, এগিয়ে যাওয়ার সময়।

তিনি আরও বলেন– আমি জানি, অনেকে ভাবছেন, আমরা অন্ধকার সময়ে প্রবেশ করছি। তবে আমাদের সবার স্বার্থে আশা করছি, তা হবে না। তেমনটি হলে আমেরিকার কোটি কোটি মেধাবীরা তাদের আশাবাদ, বিশ্বাস, সত্য আর সেবার আলোয় আকাশ আলোকিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের চিরাচরিত নিয়ম অনু্যায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেইসাথে পরের বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে শপথ নেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাই নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ও নিজের শেষ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের ভাগ্য খুলতে পারে আপিল বিভাগে

ওয়ান-ইলেভেনের সময় ২৭তম বিসিএসের ১ হাজার ১৩৭ জনকে বাদ দেয়ার মামলা পুনরায় শুনবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ ভুক্তভোগীদের রিভিউ শুনানিতে আপিলের অনুমতি দেন। এর ফলে, ১৬ বছর পর এসব ভুক্তভোগীরা চাকরি ফেরত পেতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

২০০৫ সালের ২৮ জুন ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তীতে ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন। তবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে পিএসসি ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এরপর একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন। এরপর তাদের নিয়োগ দেয়া হয়।

ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারের পর বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছে এই উইকেট রক্ষক ব্যাটার। খেলতে পারবেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

শারজাহতে আফগানদের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ৭ নম্বরে ব্যাটিং করতে গিয়ে মাত্র ১ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। তবে বৃহস্পতিবার জানা গেলো কেন এত দেরিতে মাঠে নেমেছিলেন তিনি। আফগানদের ব্যাটিং করার শেষ দিকে আঙ্গুলে চোট পান এই অভিজ্ঞ। আঘাতের কারণে মিডল অর্ডারে নামতে পারেননি মুশফিক।

চোটের গভীরতা বুঝতে করা হয়েছে ডাক্তারি পরীক্ষা। তবে এখনও রিপোর্ট পায়নি বিসিবি। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরই নিশ্চিত হয়েছে মুশি মিস করবে পরের ম্যাচ। শঙ্কাটা আরও বাড়ছে সিরিজের শেষ ম্যাচেও হয়তো মিলবে না মুশফিকের সার্ভিস।

উল্লেখ্য, আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্পকে অভিনন্দন জানালেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। বুধবার (৬ নভেম্বর) ফোন করে তিনি এ অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, বিজয়ী প্রার্থীর সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন হোয়াইট হাউসে।

রিপাবলিকান প্রচারণা শিবির জানিয়েছে, বাইডেনের ফোনকল পেয়ে অত্যন্ত আনন্দিত ট্রাম্প। খুব শিগগিরই বৈঠকের বিষয়ে আগ্রহী তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান বিদায়ী প্রেসিডেন্ট। তবে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এই রীতি পালন করেননি ট্রাম্প। ক্যাপিটল হিলে- নতুন প্রশাসনের অভিষেকের নেতৃত্বও দেন বিদায়ী প্রেসিডেন্ট। তবে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান বর্জন করেছিলেন ট্রাম্প।

লড়াই চলমান, আমরা সব সময়ের জন্য প্রস্তুত: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের সবসময় দুইটা চরিত্র। একদিকে সন্ত্রাসী, ফ্যাসিস্ট, নৃশংস বাহিনী দিয়ে হত্যা, গুম, খুন, নির্যাতন চালায়; অন্যদিকে সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের দিয়ে ফ্যাসিবাদের বয়ান ও বৈধতা তৈরি করে।

গতকাল বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, এ টিমের কুখ্যাত প্রোপাগান্ডিস্টরা নিষিদ্ধ ছাত্রলীগের নৃশংস খুনী নেতাদের জনপরিসরে হাজির করার পর সেটাকে এখন নরমালাইজ করতে বিভিন্ন মিডিয়া প্লাটফর্ম ও সাংবাদিকরা উদ্যোগ নিচ্ছে। তারা এমন ভাব করছে, যেন নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং আওয়ামী লীগ এখন বিরোধী দল। বিরোধী মত হিসেবে আওয়ামী লীগ-ছাত্রলীগের বক্তব্য প্রচার করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, তারা ভুলে গেছে, বাংলাদেশে একটা ম্যাস কিলিং ঘটেছে জুলাই-অগাস্টে, যেখানে ছাত্র, শিশু, নারী, শ্রমিকসহ অসংখ্য মানুষের নির্মম মৃত্যু ঘটেছে এবং অসংখ্য জীবন পঙ্গু হয়ে গেছে। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনও গণহত্যা ও পঙ্গুত্বের হুমকি দিয়ে যাচ্ছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগ এখন বিচারের কাঠগড়ায়। অথচ আওয়ামী লীগকে নানা কৌশলে নানা আন্দোলনে সমাজে হাজির করতে সচেষ্ট বিভিন্ন শক্তি।

কিন্তু এগুলাতে লাভ হবে না। রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে। আওয়ামী সিম্পেথাইজাররা এটা যত দ্রুত মেনে নেবে এবং জনগণের পক্ষে কাজ করবে তত সবার জন্য মঙ্গল। আমরা জানি এ লড়াই চলমান। এবং আমরা সব সময়ের জন্য প্রস্তুত— বলেছেন তথ্য উপদেষ্টা।

যারা মিডিয়ায় নিষিদ্ধ সংগঠন, গণহত্যার আসামি ও ফ্যাসিস্টদের প্রচার-প্রচারণা করার সুযোগ করে দেবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানান নাহিদ ইসলাম।

বন্ধু ট্রাম্পকে অভিনন্দন বার্তায় যা বললেন এরদোগান

ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার (৬ নভেম্বর) শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুর্কি প্রেসিডেন্ট লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে পুনরায় নির্বাচিত হওয়া আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আমি অভিনন্দন জানাই’।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ‘ট্রাম্পের নেতৃত্বে তুরস্ক-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বিশেষ করে ফিলিস্তিনি ইস্যু ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট ও যুদ্ধের অবসান ঘটবে’।

এরদোগান বলেন, ‘আমি বিশ্বাস করি, আরও ন্যায়সঙ্গত একটি বিশ্বের জন্য আরও প্রচেষ্টা চালানো হবে। আমি আশা করি এই বিজয় আমাদের বন্ধুপ্রতিম ও মিত্র মার্কিন জনগণের জন্য এবং সমগ্র মানবজাতির জন্য মঙ্গলজনক হবে’।

যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে ট্রাম্পের জয়ের মাধ্যমে তুরস্ক-মার্কিন সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: ডেইলি সাবাহ

বিশ্ব ইজতেমায় সাদের উপস্থিতি নিশ্চিতসহ ৫ দাবি

টঙ্গীর তুরাগ তীরের আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘দাওয়াত ও তাবলিগের ওলামায়ে কেরাম ও সাধারণ সাথীবৃন্দ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে কাকরাইল মসজিদের খতিব আজিম উদ্দিন বলেন, দাওয়াতে তাবলিগ বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ সংগঠন। এ দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে লক্ষ-কোটি মানুষ ইসলামের পথে এসেছেন এবং হেদায়েত লাভ করেছেন। বিশ্বব্যাপী এই দাওয়াতি সংগঠনের বাৎসরিক সম্মেলন বা বিশ্ব ইজতেমা প্রায় ৫৭ বছর ধরে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে আসছে।

তিনি বলেন, আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তথাকথিত ‘জুবায়েরপন্থি’ তাবলিগের একটি বিচ্ছিন্ন অংশ দেশের কতিপয় ওলামায়ে কেরামকে বিভ্রান্ত করে ও মাদরাসার কোমলমতি ছাত্রদের ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে।

তিনি বলেন, গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের আয়োজিত প্রোগ্রাম থেকে অসংখ্য অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। অথচ আমরা ৩ নভেম্বর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের আলেমদের ঐক্যের আহ্বান জানিয়েছি। তবে জুবায়েরপন্থিদের উসকানিতে কতিপয় অদূরদর্শী আলেম আপসমূলক সমাধানে না এসে তাবলিগ ও বিশ্ব ইজতেমার ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন এবং পরিস্থিতিকে অস্থিতিশীল করার হীনচেষ্টায় লিপ্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আমরা জাতির সামনে বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যে সমাধানমূলক প্রস্তাব পেশ করছি। তাবলিগ জামাতের বিশ্ব আমির সাদ কান্ধলভী ও নিজামুদ্দীন মারকাজের অনুসারী তাবলীগ জামাত সম্পর্কে যে অসত্য ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা নিয়ে ৭টি শর্তের ভিত্তিতে ওপেন চ্যালেঞ্জের প্রস্তাব দিচ্ছি।

১. দারুল উলুম দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ও পাকিস্তানের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীসহ ভারত ও পাকিস্তানের শীর্ষ আলেমরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।

২. সরকারের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

৩. গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন এবং এটি রেকর্ড ও সরাসরি সম্প্রচার করা হবে।

৪. সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে।

৫. উভয় পক্ষের নির্দিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

৬. বিতর্কটি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হবে।

৭. বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

তিনি বলেন, আমরা ঘরোয়া বৈঠকে বসে সব সমস্যার সমাধান করতে চাই। কিন্তু আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুসম্পর্কের কারণে জুবায়েরপন্থিরা অতিরিক্ত উৎসাহ নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে বৈঠক করে টানা ৭ বছর প্রথম পর্বে ইজতেমা করার সুযোগ করে নিয়েছে। অথচ তারা বর্তমান সরকারের বিরোধিতা করে ৪ নভেম্বর অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠককে উপেক্ষা করে রাজপথে উত্তেজনা ছড়াচ্ছে।

এ সময় তারা যেসব দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো-

১. বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

২. বিগত ৭ বছরের বৈষম্য দূর করে বিশ্ব ইজতিমার প্রথম পর্ব নিজামুদ্দীন মারকাযের অনুসারী মূলধারার তাবলিগী সাথীদের বুঝিয়ে দেওয়া।

৩. কাকরাইল মসজিদ ও বিশ্ব ইজতিমা ময়দানের বৈষম্য দূর করে তাবলিগের মূলধারার সাথীদের হাতে বুঝিয়ে দেওয়া।

৪. ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতিমা ময়দানে মূলধারার ২ জন সাথীকে হত্যা ও পরবর্তীতে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার নিউমার্কেটে ৩ জন সাথীকে হত্যা ও চার শতাধিক সাথীকে মারাত্মক আহত করার দায়ে জুবায়েরপন্থিদের নামে দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তির করা।

৫. সারা বাংলাদেশের সব মসজিদে ধর্মীয় উসকানি ও ভাইয়ে ভাইয়ে সংঘাত সৃষ্টি হয়- এমন বক্তব্য নিষিদ্ধ করা।