বুধবার, অক্টোবর ৭, ২০২৬

আঁচলজুড়ে ‘পদাতিক’, লাল গালিচায় তাক লাগালেন অভিনেত্রী

মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিত ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করে সদ্য অনুষ্ঠিত হওয়া তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মনামী ঘোষ। সেই চলচ্চিত্র উৎসবের লাল গালিচা মাতিয়েছেন মনামী। আইকনিক এবং চিরন্তন ৯ গজের শাড়িতে তুলে ধরলেন তার সিনেমা কাহন। যার আঁচলজুড়ে ‘পদাতিক’ কাহন।

সাদা শাড়ির আঁচলে আঁকা মৃণাল সেনের অবয়ব। বড় বড় হরফে ইংরেজিতে লেখা ‘পদাতিক’। তার সঙ্গে পরেছিলেন মানানসই রূপার গয়না। পাঁচ লেয়ারের এই সিলভার নেকলেস যেন সাজপোশাকে অতিরিক্ত মাধুর্য যোগ করেছিল।
কপালে কালো ছোট্ট টিপ। ঠোঁটে হালকা লিপস্টিক। কানে নেকলেসের সঙ্গে মানানসই ঝোলা দুল। সিনেম্যাটিক থিমের স্নিগ্ধ সাজে মুগ্ধ করলেন মনামী ঘোষ।
অভিনেত্রীর সেই লুকে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

জানা গেছে, মনামী ঘোষের জন্য এই বিশেষ শাড়ি তৈরি করেছে ‘ব্লুয়িং লাইফ এসবিবি’ লেবেল। আর গয়না ‘শৌখীন বাই সুরত্ন’ লেবেলের। পশ্চিমী হোক কিংবা ট্র্যাডিশনাল, কোন পোশাক কীভাবে ক্যারি করতে হয়, তার ভালোই জানা। তিনি যেমন শাড়িতে আদ্যোপান্ত বঙ্গনারী হয়ে উঠতে পারেন, তেমনই বিকিনিতেও সমান স্বচ্ছন্দ্য।
তবে এবার আভিজাত্য রুচির মিশেলে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করলেন মনামী ঘোষ।

কোনো প্রতিজ্ঞায় বিশ্বাস করেন না পায়েল!

সদ্যই মৈনাক ভৌমিক পরিচালিত একটি সিনেমার শুটিং শেষ করেছেন পায়েল সরকার। এরপর চলতি মাসেই আবার শুরু করবেন দেবারতি ভৌমিকের নতুন ছবির শুটিং।

এদিকে গতকাল ছিল অভিনেত্রীর জন্মদিন। তবে জন্মদিনে পেশাগত কাজ নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি।
এদিনটা সাধারণত কাছের মানুষদের সঙ্গেই কাটাতে পছন্দ করেন।

পরিবার এবং বন্ধুদের সঙ্গে দিনটি উদযাপন করেন পায়েল। এদিন রাখেন নি কোনো শুটিং। অভিনেত্রী বলেন, ‘জন্মদিনের দিনটা সব সময় পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করি।
তবে কাজ থাকলে তখন সেটা করতেই হয়।’

জন্মদিনে অনেকেই নিজের কাছে কোনো না কোনো কিছু নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন। পায়েল কি এই ধরনের কোনও রীতিতে বিশ্বাস করেন, এমন প্রশ্নে অভিনেত্রী হেসে বললেন, ‘জন্মদিনটা আনন্দে কাটানোর দিন। তা ছাড়া আগামীকাল আমি কী করব সেটা নিয়ে কোনোরকম প্রতিজ্ঞা করি না।
সেখানে জন্মদিনের রেজুলিউশন নিয়ে কোনো ভাবনা থাকে না।’

আছড়ে পড়া সেই প্লেনটি মার্কিন রকস্টারের, পাঁজর ভাঙল প্রেমিকার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমানবন্দরে পাকিং করা একটি প্লেনের ওপর আছড়ে পড়েছে আরেকটি মাঝারি আকারের প্রাইভেট প্লেন। এতে একজন নিহত হন। আছড়ে পড়া এই প্রাইভেট প্লেনটি আমেরিকার বিখ্যাত মেটাল ব্যান্ড ‘মটলি ক্রু’র গায়ক ভিন্স নিলের মালিকানাধীন। আমেরিকার রকস্টার নিজে ওই বিমানে না থাকলেও দুর্ঘটনায় আহত হয়েছেন তার প্রেমিকা রেন আন্দ্রেয়ানি।
তার পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গিয়েছে।

নিউ ইয়র্ক পোস্ট জানায়, আমেরিকার স্কটসডেলের বিমানবন্দরে অবতরণের সময় দাঁড়িয়ে থাকা একটি বাণিজ্যিক গাল্ফস্ট্রিম ২০০ প্লেনের সঙ্গে ধাক্কা খায় ভিন্সের লিয়ারজেট ৩৫এ প্লেনটি। সোমবার আমেরিকার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আন্দ্রেয়ানির এক বন্ধু অ্যাশলেও আহত হয়েছেন।
দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। রেন এবং অ্যাশলে বিমানে একাধিক পোষ্য নিয়ে উঠেছিলেন। যদিও তারা নিরাপদে রয়েছে বলে খবর। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, অবতরণের পর রানওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় ভিন্সের ব্যক্তিগত বিমান। রানওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য একটি বাণিজ্যিক বিমানে গিয়ে সজোরে ধাক্কা মারে সেটি। বিমানকর্মীরা দ্রুত পৌঁছে ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ করে। একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়।

রমজানে বাজার পরিস্থিতি কেমন থাকবে জানালেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পবিত্র রমজান উপলক্ষ্যে ফ্যামিলি কার্ডের বাইরে সারা দেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলের মাধ্যমে আটটি বিভাগীয় শহর ও পাঁচ জেলায় অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারের কাছে বিক্রি করা হবে। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।

আজ মঙ্গলবার সকালে খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবি বর্তমানে ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে।
ট্রাক সেল কার্যক্রম রোজার মাসজুড়ে চলবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়সাল আজাদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার টি এম মেশাররফ হোসেন প্রমুখ।

কোনো ডেভিল যেন রেহাই না পায় : স্বরাষ্ট্র উপদেষ্টা

চলমান অপারেশন ‘ডেভিল হান্টের’ কথা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই। তাদের বিচার নিশ্চিত করতে চাই। আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর হাত থেকে কোনো ডেভিল যেন রেহাই না পায়। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না।

মঙ্গলবার সকালে রাজারবাগে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আইন প্রয়োগ বিষয়ে এক কর্মশালায় মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির অপতৎপরতাকারী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে।

তাহসানের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মিথিলা

চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি। রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ছিল তাহসানের। ২০১৭ সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে।
এরপর ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের পর থেকেই নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে মিথিলাকে। প্রাক্তনের বিয়ে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছাবার্তাও পাঠাননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার। আর এ নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় নয় যে, আমি কথা বলব।
যার জীবনের ঘটনা, তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার বলার কিছুই থাকতে পারে না।

এর আগে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেছিলেন, বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে। তিনি মনে করেন, সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে।
তাদের ইগোর যুদ্ধে সন্তানের ক্ষতি হবে, তাই তারা এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন। প্রায়ই মেয়েকে নিয়ে তার কথা হয় তাহসানের সঙ্গে।

২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। এরপর এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন। ২০১৬ সালের পরে আর একসঙ্গে কাজ করেননি মিথিলা-তাহসান। ফের ২০২৪-এর জুন মাসে ‘বাজি’ ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাদের। এখনও একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রেখেছেন সাবেক এই জুটি।

তিন বছর পরপর ও অবসরের আগে সম্পদের হিসাব দিতে হবে বিচারকদের

তিন বছর পরপর এবং অবসর নেওয়ার ছয় মাস আগে বিচারকদের ও তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের সম্পদের বিবরণ দাখিলের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। সুপারিশে বলা হয়েছে, সম্পদের বিবরণ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা ও প্রকাশ করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। পাশাপাশি বিচারিক দক্ষতা, আদালত ব্যবস্থাপনা, মামলা ব্যবস্থাপনা, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিচারকদের আচরণ পর্যবেক্ষণ-পর্যালোচনার কাজও করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

সুপ্রিম কোর্টের বিচারকদের শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী এবং যথাযথ কার্যপদ্ধতি প্রণয়নের সুপারিশ করেছে সংস্কার কমিশন।
এর আগে গত শনিবার বিচার বিভাগ সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

৩৫২ পৃষ্ঠার প্রতিবেদনে ৩১টি অধ্যায়ে বিচার বিভাগ সংস্কার নিয়ে নানা সুপারিশ ও প্রস্তাব তুলে ধরা হয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও শৃঙ্খলা’ অধ্যায়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংস্কারের বিষয়টি আলোচনা করা হয়েছে।

সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর পর পর সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের বিচারকদের সম্পত্তির বিবরণ সুপ্রিম কোর্টে পাঠানো এবং তা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে হবে।
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ লিখিতভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পৌঁছানোর জন্য সুপ্রিম কোর্টে অভিযোগ বাক্স স্থাপন এবং ই-মেইলের মাধ্যমে অভিযোগ দাখিলের জন্য নির্দিষ্ট ই–মেইল ঠিকানা জনসাধারণকে জানাতে হবে।

একইসঙ্গে অধস্তন আদালতে কর্মরত বিচারকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের সমন্বয়ে তিন সদস্যের প্রাথমিক তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে কমিশন। তদন্ত কমিটি প্রতি তিন মাস পরপর দাখিল হওয়া অভিযোগগুলো পরীক্ষা করবে এবং অভিযুক্তের বক্তব্য শুনবে। অভিযোগের প্রাথমিক সত্যতা আছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের বা অন্যবিধ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেবে তদন্ত কমিটি।

পেছাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিলের সময়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত নতুন এ দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি।
এজন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন।

মামলায় অজ্ঞাতানামাদের আসামি করা হয়।
মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারার অভিযোগ আনা হয়েছে।

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপের নির্দেশ ট্রাম্পের

সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রশাসনিক নির্দেশ বা একজিকিউটিভ অর্ডারটি সই করেছেন। বলা হয়েছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমেরিকায় স্টিল বা অ্যালুমিনিয়াম বিক্রি করলে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক দিতে হবে।

নির্বাচনী প্রচারের সময়েই ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় এলে তিনি এ কাজ করবেন। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা থেকে এই দুই পণ্য বিদেশে গেলে রপ্তানি শুল্ক দিতে হয়।
সে কারণে তিনিও ওই একই শুল্ক ধার্ষ করবেন। গাড়ির যন্ত্রাংশ, ওষুধ এবং কম্পিউটার চিপের ওপরেও একইরকম শুল্ক ধার্ষ করা হতে পারে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের পদক্ষেপে প্রতিক্রিয়া

জার্মানিতে অন্যতম স্টিল উৎপাদন সংস্থা থাইসেনক্রুপ সোমবার জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না। তাদের কথায়, ‘আমাদের মূল বাজার ইউরোপ, ফলে ট্রাম্পের এই ঘোষণা খুব বেশি প্রভাব ফেলবে না।
’ তাদের বক্তব্য, আমেরিকায় যে স্টিল ব্যবহার হয়, তার অধিকাংশই আমেরিকার বিভিন্ন সংস্থা তৈরি করে। ফলে ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্ব বাজারে খুব বেশি প্রভাব পড়ার কথা নয়।

ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের এই পদক্ষেপ মেনে নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই।
এদিন আমেরিকার একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইউরোপ রওনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হওয়ার কথা। যার মধ্যে অন্যতম আলোচনার বিষয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। তবে ওই বৈঠকে ট্রাম্পের শুল্কনীতি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মেক্সিকো উপসাগরের নাম বদল

সোমবার গুগল জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে গুগল ম্যাপে মেক্সিকো উপসাগর বা গালফ অফ মেক্সিকোর নাম বদল করা হয়েছে।
আমেরিকায় গুগল ম্যাপ খুললে গালফ অফ আমেরিকা দেখা যাবে। মেক্সিকোতে ম্যাপ খুললে অবশ্য গালফ অ্ফ মেক্সিকোই দেখা যাবে। পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে ম্যাপ খুললে গালফ অফ মেক্সিকো লেখা থাকবে, পাশে অ্যামেরিকা উপসাগর লেখা থাকবে। অ্যাপেল ম্যাপে অবশ্য এখনো মেক্সিকো উপসাগরের নামের কোনো পরিবর্তন করা হয়নি।

গাজা পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের কোনো অধিকার নেই: ট্রাম্প

ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার অধিকার থাকবে না এবং ‘আমি হব এটির মালিক’। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ফক্স নিউজের ব্রেট বেয়ারের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় এই মন্তব্য করেছিলেন, যা গত শনিবার রেকর্ড করা হয়েছিল। তবে সর্বশেষ অংশটি গতকাল সোমবার প্রকাশিত হয়েছে।

ট্রাম্পের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল এবং হামাস একটি দুর্বল যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি চালিয়ে যাচ্ছে। হামাস ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে তাদের বন্দি কিছু ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলের জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে তারা।
এ ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। গাজায় যেকোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি।

ট্রাম্প সাক্ষাৎকারে বেয়ারকে বলেন, ‘আমরা ১.৯ মিলিয়ন মানুষের জন্য সুন্দর সম্প্রদায় গড়ে তুলব। যা একটি নিরাপদ সম্প্রদায়, এটি পাঁচটি, ছয়টি হতে পারে বা দুটিও হতে পারে।
’

গাজার বেশিরভাগ জনসংখ্যা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। গাজার ৭০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ব্যবস্থা ভেঙে পড়েছে, খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের ঘাটতি রয়েছে।

ট্রাম্পের ভাষ্যমতে, গাজা উপত্যকার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য তিনি উন্নত ও নিরাপদ এলাকা গড়ে তুলবেন। গাজা থেকে কিছুটা দূর আবাসন তৈরি করা হবে এবং এটি হবে নিরাপদ ও আধুনিক।
অপরদিকে গাজা উপত্যকা নিয়ে ট্রাম্প বলেন, ‘ভবিষ্যতের জন্য গাজা উপত্যকাকে একটি রিয়েল এস্টেট প্রকল্প (আবসন খাত) হিসেবে দেখুন। সমুদ্রের পাশে এটি হবে অনন্য এক সুন্দর এলাকা। ছুটি কাটাতে এটি একটি সুন্দর জায়গা হবে এবং আবাসনখাত নির্মাণে বেশি অর্থও খরচ হবে না। আমি এটির মালিক হব।’

ব্রেট বেয়ার ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, ‘ফিলিস্তিনিদের কি ফিরে আসার অধিকার থাকবে?’

ট্রাম্প বলেন, ‘না, তারা তা করবে না, কারণ তাদের আরো ভাল আবাসন থাকবে, আরো ভাল। আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা তৈরির কথা বলছি।’

ট্রাম্প তার দাবির পুনরাবৃত্তি করে বলেছেন, জর্দান ও মিসর ফিলিস্তিনিদের পুনর্বাসন এবং আবাসনের জন্য অর্থ ব্যয় করতে পারে।’ যদিও উভয় দেশই এখনও পর্যন্ত এই ধারণাটি প্রত্যাখ্যান করেছে। গাজায় বসবাসকারী প্রায় ২১ লাখ ফিলিস্তিনিদের কোথায় বাসস্থান দেওয়া হবে তাও স্পষ্ট নয়।

গত রবিবার ট্রাম্প বলেছেন, ‘আমি গাজা কিনতে এবং এর মালিকানা পেতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে তিনি কার কাছ থেকে এই অঞ্চল কিনবেন এবং কীভাবে আমেরিকা এটির মালিক হবে তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি।

ট্রাম্প সর্বশেষ বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে গাজার যেকোনো জমি বা রিয়েল এস্টেট উন্নয়নের মালিক হবেন। যদিও ট্রাম্প বারবার বলেছেন, ফিলিস্তিনিদের অন্যত্র বসবাস করা উচিত। ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার অধিকার নেই, এই মন্তব্যটি ট্রাম্পের সবচেয়ে সুদূরপ্রসারী বক্তব্য এবং এটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের একটি পরোক্ষ প্রত্যাখ্যান।

এমন মন্তব্য ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিতে পারে। অনেকেই আশা করেছেন, এই ভূমি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রে পরিণত হবে এবং অতীতে ট্রাম্প দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। ইসরায়েল ট্রাম্পের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে হামাস কর্তৃক বন্দি জিম্মিদের কিছু পরিবার আশঙ্কা প্রকাশ করেছে, ট্রাম্পের মন্তব্যের কারণে বাকি জিম্মিদের মুক্তি দিতে বাধা সৃষ্টি করতে পারে।

গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সফরের সময় ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের সম্পর্কে বলেছিলেন, গাজাবাসীদের ‘স্থায়ীভাবে’ একটি ‘সুন্দর এলাকা’ এবং ‘সুন্দর বাড়িতে’ পুনর্বাসিত করা উচিত। তিনি আরো বলেন, ‘ফিরে যেতে পারব না। যদি আপনি ফিরে যান, তাহলে এটি একশ বছর ধরে যেমন ছিল তেমনই শেষ হবে।’

ট্রাম্প বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এখানে কাজ করব। আমরা এটির মালিক হব এবং সাইটে থাকা সকল বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র ধ্বংস করব। এ ছাড়া অঞ্চলটি সমতল করব এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো পরিষ্কার করব। এমন একটি অর্থনৈতিক উন্নয়ন হবে, যা এলাকার মানুষের জন্য কর্মসংস্থান এবং আবাসন সরবরাহ করবে। একটি বাস্তব কাজ করুন। ভিন্ন কিছু করুন।’

সূত্র: সিবিএস নিউজ