বুধবার, অক্টোবর ৭, ২০২৬

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং থেকে দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের ফাঁকে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণে নিহত ১১

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে কয়লা খনিতে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকার একটি খনিতে শ্রমিকদের নিয়ে ট্রাকটি যাচ্ছিল। যেখানে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছে।
একজন আধাসামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘রাস্তার পাশে একটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর সময় বিস্ফোরিত হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, এটি দূর থেকে চালানো কোনো চালিত ডিভাইস হতে পারে। তবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

ওই অঞ্চলের ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের সময় ট্রাকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন। স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী জাতিগত বালুচ গোষ্ঠীর বিদ্রোহের কেন্দ্রবিন্দু। ইসলামপন্থী সশস্ত্র যোদ্ধারাও এই অঞ্চলে সক্রিয়।

সূত্র: রয়টার্স

আত্মহত্যা করেছেন জনপ্রিয় ব়্যাপার অভিনব

বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে জনপ্রিয় ব়্যাপার অভিনব সিংয়ের মরদেহ। র‍্যাপ দুনিয়ায় তিনি ‘জাগারনাট’ নামে পরিচিত। ওড়িয়া র‍্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তাও লাভ করেছিলেন। হিট গান ‘কটক অ্যান্থেম’ দিয়েই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান, যা কিনা গীতিকার হিসেবে তাকে জনপ্রিয়তাও এনে দিয়েছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিনব আত্মহত্যাই করেছেন। জানা গেছে, রবিবার রাতে এই ঘটনা ঘটে। ইতিমধ্যে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিনবর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিককালে স্ত্রীয়ের সঙ্গে তার মনোমালিন্য চলছিল।
দাম্পত্য কলহের জেরেই অবসাদে ভুগছিলেন ওড়িয়া র‍্যাপার।

তাদের অনুমান, সম্ভবত সেই কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। পুলিশি সূত্রে খবর, বেঙ্গালুরুর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন অভিনব সিং। ময়নাতদন্তের পর তার দেহ ওড়িশার বাড়িতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

৩২ বছর বয়সী এই ব়্যাপার পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তিনি। সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন অভিনব সিং। জনপ্রিয় এই ওড়িয়া র‍্যাপারের পরিবার তার স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছে।

অভিনবর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে জানানো হয়েছে, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল গায়ককে।
সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এদিকে ‘জাগারনাট’ র‍্যাপারের মৃত্যুর খবরে শোকের ছায়া ওড়িয়ে বিনোদন দুনিয়ায়।

সূত্র: সংবাদ প্রতিদিন

আইপিএলের সূচিতে আবারও পরিবর্তন

দ্বিতীয়বারের মতো আইপিএলের সূচি পরিবর্তন এসেছে। নতুন সূচিতে বলা হয়েছে, ২২ মার্চ এবারের আইপিএল শুরু হবে। বিসিসিআইয়ের নতুন সূচির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।

আইপিএলের ১৮তম আসর শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ।
কিন্তু পরে তা বদলে ২১ মার্চ করা হয়েছিল। কারণ হিসেবে তখন বলা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি ৯ মার্চ শেষ হওয়ায় আইপিএল শুরু করাটা একটু তড়িঘড়ি হয়ে যায়। তবে নতুন সূচিতে উদ্বোধনী ম্যাচের তারিখ বদলে গেলেও ফাইনাল আগের মতোই ২৫ মে রোববারই হবে। আর টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সূচি খুব শিগরিই ঘোষণা করবে বলে জানা গেছে।

নিয়ম অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠ ইডেন গার্ডেনে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মাঠেই এবারের আইপিএলের ফাইনালও হবে। আর গতবারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদও নিজেদের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু করবে।
২৩ মার্চ তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

আমিরাত সফর শেষ করে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে দিশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি তাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান।

ড. ইউনূস এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ফিরছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব জানানো হয়েছে।
সফরকালীন তিনি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দেন। এর ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

প্রধান উপদেষ্টা আমিরাতের কম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানান।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জায়ৌদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনে নীতিগতভাবে সম্মত হন।

প্রধান উপদেষ্টা বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইয়ুদীকে বলেছেন, বাংলাদেশের স্বল্পমূল্যের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের গ্রুপগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত করতে পারে।

প্রধান উপদেষ্টার সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ সঙ্গে ছিলেন।

‘ভুল সময়ে জন্ম রোনালদোর, মেসিই সেরা’

বিশ্বফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুই কিংবদন্তির সঙ্গে খেলতে পারাটা অনেকের কাছে স্বপ্নের মতো। সেদিক থেকে আনহেল দি মারিয়া সৌভাগ্যবান ফুটবলার। দুজনের সঙ্গেই খেলেছেন তিনি।

আর্জেন্টিনার ফুটবলার হওয়ায় মেসির সঙ্গে বিশ্বকাপ জয়ের স্মৃতিও জমিয়েছেন দি মারিয়া। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ সময় মাঠ মাতিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। তাই দুজনকেই কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। ফলে রোনালদো নাকি মেসি সেরা এ নিয়ে দি মারিয়ার কাছ থেকে জানতে চেয়েছিল আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ইনফোবোয়ে।

দি মারিয়া তার উত্তরে ‘সংখ্যার’ বিচারে স্বদেশী মেসিকেই এগিয়ে রেখেছেন। এই সংখ্যা গোলের নয়, শিরোপার। সর্বশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় দল থেকে অবসর নেওয়া দি মারিয়া বলেছেন, ‘সংখ্যাই সত্যিটা বলে দেয়। একজনের ব্যালন ডি’অর ৮টি, আরেকজনের ৫টি।
এখানে ব্যবধানটা অনেক বড়। আরেকটি বড় পার্থক্য হচ্ছে একজন বিশ্ব চ্যাম্পিয়ন, সঙ্গে দুইটা কোপা আমেরিকা ট্রফি আছে। এ রকম আরও অনেক পার্থক্য আছে, অনেক।’

রিয়ালে রোনালদোর সঙ্গে চার বছর খেলেছেন দি মারিয়া। পর্তুগিজ তারকার প্রতি সম্মান রেখেই মেসিকে সেরা বলে জানিয়েছেন তিনি।
৩৭ বছর বয়সী বেনফিকা উইঙ্গার বলেছেন, ‘আমার কাছে লিওই বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। এতে কোনো সন্দেহ নেই।’

কিছুদিন আগে নিজেকে সেরা দাবি করেছেন রোনালদো। সেই প্রশ্নের উত্তরে দি মারিয়া জানিয়েছেন, এতে তিনি অবাক হননি। তিনি বলেছেন, ‘অবাক হইনি। তার সঙ্গে চার বছর খেলেছি। এমন বলেই সে সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য। কিন্তু ভুল সময়ে জন্ম হয়েছে রোনালদোর। কারণ, একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন (মেসি)।’

বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না : ট্রাম্প

বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ডে ট্রাম্প। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প এ কথা জানান।

প্রশ্নোত্তর পর্বে সেখানে উপস্থিত ভারতীয় একজন সাংবাদিক ট্রাম্পকে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, বাংলাদেশ ইস্যুতে আপনি কী বলতে চান? কারণ, আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট (রাজনৈতিক পট পরিবর্তন) বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল।
তখন মুহাম্মদ ইউনূস জুনিয়র সরোসের (জর্জ সোরোসের ছেলে) সঙ্গে দেখাও করেছিলেন। তো বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশে ডিপ স্টেটের ভূমিকা কী?’

এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন কিছু, যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) কাজ করছেন এবং (ভারত) শত শত বছর ধরে কাজ করে আসছে, আমি যতটুকু জানি। সত্যি বলতে, আমি এটি সম্পর্কে পড়ছি কিন্তু আমি বিষয়টি প্রধানমন্ত্রীর (মোদি) ওপর ছেড়ে দেব।
’

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প দেখা করেছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই নেতা হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক আলোচনা করছেন। আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য, শুল্ক এবং অভিবাসন।
বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এ সময় ট্রাম্প-মোদি একে অপরকে আলিঙ্গন করেন ও হাত মেলান।

ভারতের সঙ্গে জ্বালানি ও যুদ্ধ সরঞ্জাম চুক্তির ঘোষণা ট্রাম্পের

দুদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সাক্ষাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও তেল ও গ্যাস আমদানি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাক্ষাৎ শেষে ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের অনেক তেল ও গ্যাস কিনবে।
তাদের এটি প্রয়োজন, আর আমাদের এটি আছে।’

মোদি বলেন, ‘ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তেল ও গ্যাসের বাণিজ্যের ওপর গুরুত্ব দেব।’

পাশাপাশি পারমাণবিক শক্তির ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে কয়েক মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে এবং ভবিষ্যতে দিল্লিকে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

মোদি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ট্রাম্পের সঙ্গে আমরা তার প্রথম মেয়াদের চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করব।’’

মোদির এই দুই দিনের সফর এমন সময়ে হচ্ছে যখন ট্রাম্প নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের প্রতিদানমূলক শুল্কের মুখোমুখি হতে হবে—অর্থাৎ মার্কিন রপ্তানি পণ্যের ওপর যেসব দেশ ইতিমধ্যে শুল্ক আরোপ করেছে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্য আমদানির ক্ষেত্রে সমপরিমাণ শুল্ক আরোপ করবে।

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক বৈঠকে যোগ দিয়েছেন। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) সাইডলাইনে এ বৈঠকে যোগ দেন।

অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস) এর ভেন্যুতে একটি ইন্টারেক্টিভ প্লেনারি সেশনেও যোগ দেন। এখানে পাওয়া তথ্য অনুসারে সেশনটি পরিচালনা করেন সিএনএন-এর বেকি অ্যান্ডারসন।

এদিন এর আগে, সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা ডব্লিউজিএস-এ অংশ নিতে বুধবার রাতে দুবাই পৌঁছেছেন। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী ড. আহমেদ বেলহৌল আল ফালাসি তাকে স্বাগত জানান।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ দুবাই সফরে অধ্যাপক ইউনূসের সাথে রয়েছেন।

সূত্র : বাসস।

ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের (রোজার ঈদ) পরপরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এ তথ্য জানিয়েছেন।

এম এ মালেক বলেন, ‘আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন।
কারণ তিনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই তার পাশে রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা যুক্তরাজ্য বিএনপির টিম তার পাশে আছি। আলহামদুলিল্লাহ তিনি মেন্টালি খুব রিলাক্স।
আমরা তাকে অনুরোধ করেছি, আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, তিনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন। তিনি আগের চেয়ে অনেক ভালো রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘হাসিনাই তাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছেন।
আল্লাহ অশেষ মেহেরবানি। আল্লাহর ক্ষমতা অনেক বেশি। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ।
আল্লাহর পরিকল্পনায় হাসিনার পতন হয়েছেন, বেগম খালেদা জিয়ার উত্থান হয়েছে।’

খালেদা জিয়ার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে কোনো কথাবর্তা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথাবার্তা হয়নি। আমরা কোনো কথাবার্তা বলবও না। কারণ রাজনীতিতে তার অনেক সোর্স রয়েছে। তিনি অনেক ব্রিফ পান এবং তার দৃষ্টি বাংলাদেশের প্রতি রয়েছে। আমরা মা-সন্তানের মতো তার আশপাশে ঘুরঘুর করি। এক টেবিলে ডাকলে আমরা মায়ের সঙ্গে বসে খাই। এটাই আমাদের আনন্দ এবং জীবনের চরম পাওয়া। তিনি খুব ভালো আছেন।’

গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগের দিন কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুল্যান্সে ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ২৫ জানুয়ারি লন্ডন ক্লিনিক থেকে চিকিৎসদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় ওঠেন।