মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

কক্সবাজার ভ্রমণ

Cox’s Bazar Sea Beach Wave Picsচট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। পাহাড়, সাগর, দ্বীপ, নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ ককসবাজার। এ জেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য ১২০ কি.মি এবং এটি একটি অন্যতম স্বাস্থ্যকর স্থান। কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা ও বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর। এ জেলার আয়তন ২৪৯১.৮৬ বর্গ কি.মি.।

যোগাযোগ ব্যবস্থা

ঢাকা থেকে সড়ক, রেল ও বিমান সকল পথেই কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৪৪০ কি.মি.। ঢাকার বিভিন্ন স্থান থেকে কক্সবাজার রুটের বাসগুলো ছেড়ে যায়। তবে সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর, মতিঝিল ও আরামবাগ থেকে অধিকাংশ বাস ছেড়ে যায়।

এই রুটে এসি ও নন-এসি উভয় ধরনের বাস রয়েছে। এই রুটে চলাচলকারী উল্লেখযোগ্য পরিবহনগুলোর মধ্যে রয়েছে – গ্রীন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, সৌদিয়া, এস.আলম. পরিবহন, মডার্ন লাইন, শাহ বাহাদুর, সেন্টমার্টিন প্রভৃতি। এছাড়া আরও কিছু পরিবহনের বাস এই রুটে চলাচল করে।

পরিবহনের নাম

ভাড়া

যোগাযোগ

গ্রীন লাইন

১,৪০০/- (ভলভো)

১,৮০০/- (স্ক্যানিয়া)

০২- ৭১৯২৩০

হানিফ এন্টারপ্রাইজ

৭০০/- (নন-এসি)

১,৭০০/- (এসি)

০১৭১৩-৪০২৬৭৩, ০১৭১৩-৪০২৬৮৪

শ্যামলী পরিবহন

৭০০/- (নন-এসি)

১,১৫০/- (এসি)

০২- ৯০০৩৩১, ৮০৩৪২৭৫

সোহাগ পরিবহন

১,৫২৫/ (এসি)

৭১০০৪২২ (আরামবাগ),৯১৩২৩৬০ (কমলাপুর),৮০৫৫৯০২ (কল্যাণপুর)

সৌদিয়া পরিবহন

৭০০/- (নন-এসি)

১,৬০০/- (এসি)

নন-এসি: ০১৯১৯-৬৫৪৮৫৬ (সায়েদাবাদ), ০১৯১৯-৬৫৪৮৬৩ (গাবতলী), ০১৯১৯-৬৫৪৮৫৯ (কমলাপুর)

এসি: ০১৯১৯-৬৫৪৯২৮ (কল্যাণপুর), ০১৯১৯-৬৫৪৯২৯ (সায়েদাবাদ)

এস.আলম পরিবহন

৭০০/- (নন-এসি)

০২-৮০৫৫৮৫১, ০১৮১৯৭২০৩৯৫ (গাবতলী),০২-৮৩১৫০৮৭, ০১৯১৭৭২০৩৯৫ (কমলাপুর)

রেলপথে

ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সাথে এখনো কোনো রেল যোগাযোগ গড়ে ওঠেনি। রেলে করে কক্সবাজার যেতে চাইলে আপনাকে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রামের চকরিয়া থেকে বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস রয়েছে সরাসরি কক্সবাজারে যাওয়ার। চকরিয়া থেকে কক্সবাজারের দূরত্ব ৫৭ কি.মি.।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনসমূহ

মহানগর প্রভাতী
তূর্ণা নিশীথা
মহানগর গোধুলী এক্সপ্রেস
সুবর্ণ এক্সপ্রেস

যোগাযোগ

কমলাপুর রেলওয়ে ষ্টেশন

ফোন নম্বর: ৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২

মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২

বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন

ফোন নম্বর: ৮৯২৪২৩৯

ওয়েবসাইট: www.railway.gov.bd

আকাশ পথে

ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সাথে বিমান যোগাযোগ রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করে।

ফ্লাইট

দিন

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ঢাকা থেকে কক্সবাজার

4H-0511

প্রতিদিন

১৩.০০

১৪.০০

ফ্লাইট

দিন

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

কক্সবাজার থেকে ঢাকা

4H-0512

প্রতিদিন

১৪.২০

১৫.২০

ভাড়া

গন্তব্য

ভাড়া শুরু

ওয়ানওয়ে

রিটার্ন

ঢাকা থেকে কক্সবাজার

BDT 4825

BDT 9750

ঠিকানা এবং অবস্থান

কর্পোরেট অফিস/উত্তরা অফিস

উত্তরা টাওয়ার (৬ষ্ঠ তলা)

১ জসীমুদ্দিন এভিনিউ, উত্তরা

ঢাকা-১২৩০, বাংলাদেশ।

ফোন: ৮৯৩২৩৩৮, ৮৯৩১৭১২

ফ্যাক্স: ৮৯৫৫৯৫৯

ওয়েব: www.uabdl.com

ইমেইল: info@uabdl.com

ঢাকা এয়ারপোর্ট সেলস অফিস

ডমেস্টিক উইং কুর্মিটোলা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা-১২৩০, বাংলাদেশ।

ফোন: ৮৯৫৭৬৪০, ৮৯৬৩১৯১।

মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৬০

গুলশান সেলস অফিস

তাহের টাওয়ার শপিং সেন্টার

প্লট নং ১০, উত্তর গুলশান, গুলশান ২,

ঢাকা, বাংলাদেশ।

ফোন: ৮৮৫৪৭৬৯, ৮৮৫৪৬৯৭, ৮৮৬১৯৩৫

মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৯

কাওরান বাজার সেলস অফিস

দোকান নং ৩, লেভেল ২

ইউনিক ট্রেড সেন্টার (ইউটিসি)

৮ পান্থপথ, কাওরান বাজার,

ঢাকা, বাংলাদেশ।

ফোন: ৯১৩৮২৩৮, ৮১৫৮০৪৬

মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৮

পল্টন সেলস অফিস

অরিয়েন্টাল ট্রেড সেন্টার (৩য় তলা)

৬৯/১ পুরানা পল্টন লাইন

ঢাকা, বাংলাদেশ।

ফোন: ৯৩৫২৬৪৮, ৯৩৫২৬৪৭

মোবাইল: ০১৭১৩-৪৮৬৬৫৭

দর্শনীয় স্হান:
কক্সবাজারের প্রধান আকর্ষন হচ্ছে সমুদ্র সৈকত। সবচেয়ে জাঁকজমক হচ্ছে লাবনী বিচ এলাকা। পরিস্কার ঝকঝকে পরিবেশ আর নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে। বিচের তীর ঘেষে রয়েছে ইজি চেয়ারে শোবার ব্যাবস্হা। চা-কফি-ডাব-মুড়ি-বাদাম সবই পাওয়া যায় এখানে কিন্তু কোন কিছু নিচে ফেলা যাবে না। এছাড়া স্পীডবোট, বিচকার, ঘোড়ায় চড়ার ব্যাবস্হা এসব তো রয়েছেই। তবে বিচে সবচেয়ে বিরক্তিকর পেশাদার ফটোগ্রাফারদের উৎপাত।

এছাড়া একটু দূরে ইনানী বিচের সৌন্দর্যও অবশ্যই প্রশংসনীয়। এখানে পানির মধ্যে রয়েছে বড় বড় সব পাথর। ভাটার সময় তাই উকি দেয়া পাথরই সৌন্দর্য ফুঁটিয়ে তোলে এখানকার। ইনানী বিচের লাল ডাবের স্বাদই অন্যরকম। ইনানী যাবার পথে দীর্ঘ সি-ড্রাইভ অবশ্যই মুগ্ধ করবে আপনাকে। রাস্তার একদিকে পাহাড় আর অন্যদিকে সুদীর্ঘ সমুদ্র সৈকত পুরোটা পথ সঙ্গ দিবে আপনাকে।

ইনানী বিচে যাবার পথেই দেখা মেলে হিমছড়ির এখানে রয়েছে মনোমুগ্ধকর এক ঝর্না। সিড়ি বেয়ে অনেক উঁচু পাহাড়ে উঠে কক্সবাজারের ভিউ দেখার সুযোগ রয়েছে এখানে।সিড়ি দিয়ে উঠতে প্রথম দিকে মনে হয় এতো অল্প, পরে যেন ওঠার পথ আর শেষ হতে চায় না। অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে বিমোহিত হয়ে যেতে হয় প্রাকৃতিক সৌন্দর্য দেখে।এছাড়াও এখানে ছোট মার্কেট ও সুন্দর করে সাজানো বিচ রয়েছে যা পর্যটকদের অন্যতম আকর্ষন।

এই পথেই রয়েছে সামুদ্রিক জীব-জন্তুর মিউজিয়াম।বেশ কিছু কমন-আনকমন জীবিত-মৃত প্রানী রয়েছে তাদের সংরক্ষনে।

কক্সবাজারের মহেশখালী বেশ সুন্দর একটা জায়গা।এখানে খুঁজে পাওয়া যায় অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য। তবে এখানকার রিক্সা চালকেরা ধান্দাবাজ। ভাড়া মিটাতে গেলে বলে আপনি খুশি হয়ে যা দিবেন তাই মাথা পেতে নেবো, কোন অসুবিধা নাই।অথচ শেষে বিপদে ফেলবে অনেক টাকা ভাড়া চেয়ে। তাই আগে থেকেই ভাড়া মিটিয়ে নেয়া ভালো। একদম মাঠে শুকানো তরতাজা শুটকি পাওয়া যায় এখানে।শুটকির ফিল্ড ছাড়াও এখানে রয়েছে লবনের ফিল্ড।এখানকার মিষ্টি পান অতি বিখ্যাত।

কক্সবাজারে বেড়াতে এসেছেন অথচ টেকনাফ ও সেন্টমার্টিনে বেড়াতে যাবেন না এটা কেমন কথা। কক্সবাজার বাস টার্মিনাল থেকে সারাদিনই টেকনাফ-কক্সবাজার যাওয়া-আসার বাস রয়েছে। অনেকে মাইক্রোবাস সার্ভিসেও যাতায়াত করেন। টেকনাফ যেন প্রাকৃতিক রুপ-সৌন্দর্যের পুরোটায় কেড়ে নিয়েছে। এখানকার সমুদ্র সৈকত সম্পূর্ন নীলাভ।এতো সুন্দর তা ভাষায় প্রকাশ করে বলা যায় না।টেকনাফের আরেক সৌন্দর্য নাফ নদীতে।এখানে গেলে সুইজারল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের দেখা প্রাকৃতিক ছবিগুলোর কথা মনে করিয়ে দেয়।এখানে আরও রয়েছে মনোমুগ্ধকর এক ঝর্না আর উঁচু পাহাড়ের সাথে রয়েছে বন্যপ্রানীদের অবাধ বিচরন। এই পাহাড়ে রয়েছে বন্য হাতীও।

অল্প খরচে কক্সবাজার ও বান্দরবান ভ্রমণ

আপনারা যারা অল্প খরচে কক্সবাজার, বান্দরবন ঘুরতে চান, তাদের জন্য এখানে কিছু তথ্য দেয়া হলো। আপনারা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার না গিয়ে নামবেন ‘চকরিয়া’। চকরিয়া কক্সবাজার জেলার একটা থানা ও উপজেলা। যার অবস্থান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে চট্টগ্রাম থেকে ১০০ কিলোমিটার। চকরিয়া থেকে কক্সবাজার এর দূরত্ব ৫৭ কিলোমিটার।

চকরিয়া বাসস্ট্যান্ডেই থাকার হোটেল পাবেন, যার ভাড়া হবে কক্সবাজারের হোটলের তিনভাগের একভাগ। তিন বেডের রুমের ভাড়া হবে ২৫০-৩০০ টাকা মাত্র, কক্সবাজারে এর ভাড়া কমপক্ষে ১,০০০ টাকা। ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া ৪৫০ টাকা আর চকরিয়ার ভাড়া ৪০০ টাকা।

সুবিধা সমূহঃ

চকরিয়াতে অবস্থান করলে আপনি তিনটি জেলার মাঝামাঝি অবস্থান করছেন। সকালে বের হয়ে যেতে পারেন বান্দরবনের ‘লামা’র ’পর্যটন মিরিঞ্জা’ স্পট। চকরিয়া বাস স্টেশন থেকে জীপে যেতে পারেন। দুরত্ব ১৮ কিলোমিটার সময় নেবে ২৫-৩০ মিনিট। জীপে উঠার ১০ মিনিটের মধ্যে শুরু হবে পাহাড়ী উঁচু-নীচু পথ। পাহাড়ের চুড়া দিয়ে যখন জীপ চলবে নীচে তাকালে মনে হবে ৩০ তলা বিল্ডিং এর ছাদ দিয়ে গাড়ী চলছে ছাদের কোন রেলিং নেই। লামা দেখে যেতে পারেন আলী কদম। লামা থেকে ৩৫ কিলোমিটার। আলী কদমে আলীর সুড়ং দেখতে পারেন। তবে পাহাড়ী পথ শুধুমাত্র লামা পর্যন্তই।

সকাল ৯ টায় বের হলে ২ টার মধ্যে চকরিয়া ফিরে আসতে পারবেন লামা-আলী কদম ঘুরে। সাড়ে চারটায় বেরিয়ে যেতে পারেন কক্সবাজারের উদ্দেশ্যে বাস স্টেশন থেকে ৫-১০ মিনিট পর পর বাস পাবেন ভাড়া নেবে ৫০-৬০ টাকা করে। সময় নেবে সর্বোচ্চ ১ ঘন্টা। সমুদ্র দর্শন শেষে আবার চলে আসতে পারেন চকরিয়াতে। অবশ্য যারা সকালে সুর্যোদয়ের সময় সমুদ্র তীরে থাকতে চান তাদের জন্য এ সুযোগ নয়। চকরিয়া থেকে বান্দরবান যেতে পারেন সহজেই। চকরিয়া বাস স্টেশন থেকে পূবালী/পূর্বানী বাস আছে এক ঘন্টা পর পর। ভাড়া ৯০ টাকা। নামতে পারেন পর্যটন স্পট ‘মেঘলা’। মেঘলা থেকে বের হয়ে বান্দরবান শহর ঘুরে দেখে এসে রাতে চকরিয়া থাকতে পারেন। এতে মোটামুটি অল্প খরচে কক্সবাজার আর বান্দরবান ঘুরে আসতে পারেন।

থাকার ব্যবস্থা

নাম

ঠিকানা ও যোগাযোগ

সী হ্যাভেন গেস্ট হাউজ

ব্লক – এ, হাউজ – ৬৭, কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০১৭২৬-৫১৯৩২৩, ০১৮১৮৫৯৪০২৫

উর্মি গেস্ট হাউজ

কলাতলী রোড, সী বীচ এরিয়া, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৪১২১, ০১৮১৯-০৮২৭৭২

সী হিল গেস্ট হাউজ

সী বীচ আবাসিক এলাকা, কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৩০৮৮, ০৩৪১-৬২৭৭৭, ০১৮১৫-০৭৫৬৯৮

বীচ হলিডে গেস্ট হাউজ

কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০১৫৫৩৬০০০৫৩, ০১৮১৬-২২৭৩৯৫

সী কিং গেস্ট হাউজ

কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৫১২১৯, ০১৮১৮-৮৫৮০৪৪

ব্লু ওসেন

কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৩২০৭, ০৩৪১-৬২১৩৫, ০১৭১১-৭৮৫৩৮১

হোটেল সী প্যালেস (৫ স্টার)

ঢাকা অফিস: নুরজাহান টাওয়ার (৩য় তলা), ২ লিংক রোড, বাংলামোটর, ঢাকা।

ফোন: ৯৬৭২৮৭৬, ০১৮১৯-৮০৮৮৪২, ০১৯১৩-৩৮০৮৪৭

হোটেল সী গাল (৫ স্টার)

ঢাকা অফিস: হোয়াইট হাউস হোটেল, ১৫৫, শান্তিনগর, ঢাকা।

ফোন: ৮৩২২৯৭৩-৬

Email: seagullhotelcox@gmail.com

Web: http://www.seagullhotelbd.com

হোটেল প্রাসাদ ওরাডাইস (৩ স্টার)

ঢাকা অফিস: হাউজ – ২ই, রোড – ২৯, গুলশান – ১, ঢাকা।

ফোন: ৮৮১৭৪০০, ৮৮১০০৫৩, ০১৫৫৬-৩৪৭৭২২

কক্সবাজার অফিস: প্লট – ৯, রোড – ১, হোটেল মোটেল জোন (নিউ বীচ রোড), কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৪৪০৩, ০১৫৫৬৩৪৭৭১১

Email: info@praasadcox.com

Web No.: http://www.praasadcox.com

হোটেল সী ক্রাউন (৩ স্টার)

মেরিন ড্রাইভ, কলাতলী, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৪৭৯৫, ৬৪৪৭৪, ০১৮১৭-০৮৯৪২০

E-mail: info@hotelseacrown.com

Web: http://www.hotelseacrown.com

হোটেল কল্লোল (আবাসিক)

হোটেল মোটেল জোন, কল্লোল পয়েন্ট, সী বীচ রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৬৪৭৪৮, ০১৭২৭-৬১৩২৫৮, ০১৮১৯-৫৪৮৪৩৪

E-mail : info@hotelkollol.com

Web: http://www.hotelkollol.com

হোটেল সী আলিফ

কলাতলী রোড, কক্সবাজার।

ফোন: ০৩৪১-৫১২৫৩, ০১৭১৫-৭৫৫১১২

হোটেল মেরিন প্লাজা

প্লট – ১২, ব্লক – বি, কলাতলী মেইন রোড, কক্সবাজার।

ফোন: ০৩৫১-৬৪১৪৬, ০১৭১৬-৭৪২৪৬৪

Email: hotelmarineplaza@yahoo.com

প্রিন্স হ্যাভেন হোটেল

নাহার গার্ডেন ট্যুরিজম, হোটেল দিপ প্লাজা, মেইন রোড, টেকনাফ, কক্সবাজার।

ফোন: ০১৭১৩-৪০৯৭৯৭

হোটেল স্বপ্ন প্রোবাল

পশ্চিম পারা, নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার।

ফোন: ০১৮২০-২২৬৭৬৫

রেইড গেস্ট হাউজ

নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার।

ফোন: ০১৮১৬-৫৫৭৪৫৫, ০১৮১৮-৫৯৩৩৯৬

হোটেল স্বপ্ন বিলাস

সেইন্ট মার্টিন মেইন রোড, নারিকেল জিনজিরা, টেকনাফ, কক্সবাজার।

ফোন: ০১৮১১-৮০১৩৬১, ০১৭২৪৪৩৮৪৩৭

কলাবাগানের ঐতিহ্যবাহী মামা হালিম

mama-halim-online-dhaka-guideকলাবাগানের ঐতিহ্যবাহী মামা হালিমের কথা সারা দেশের লোকজনই কম-বেশি জানেন। সারা বছর জুড়েই মামা হালিমের বিশেষ চাহিদা থাকে।

পেছনের কথা:

পাকিস্তানি বিহারি কিছু পরিবার বাংলাদেশে এই হালিমের প্রচলন করেন। তখন বিহারি এক পরিবার কাল্লু মাল্লুর মায়ের নিকট থেকে এই হালিম তৈরি রপ্ত করেন মামা হালিমের স্বত্বাধিকারী দ্বীন মোহাম্মদ মনু। স্বাধীনতার পর ১৯৭৫ সালে মামা হালিম নামে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। আগে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বিক্রি করা হতো মামা হালিম। দ্বীন মোহাম্মদ মনুর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসামে।

তৈরির উপাদান:

এই হালিম তৈরির মূল উপাদান হলো বিভিন্ন রকমের ডাল, গম ও মাংস। গরু, খাসি ও মুরগি তিন ধরনের মাংসের হালিম পাওয়া যায় এখানে। সঙ্গে ব্যবহার করা হয় নানা রকম মসলা। হালিমে ডাল-মসলার সঠিক অনুপাতই এর মজাদার স্বাদের মূল রহস্য।

কোথায় পাবেন:

রাজধানীর কলাবাগান রোডে এই হালিমের দোকানটি অবস্থিত। মূল দোকান ভবনটি ভাঙার ফলে রাস্তার উপর ফুটপাতে প্যান্ডেল টানিয়ে বিক্রি করা হয় মামা হালিম। কলাবাগান ছাড়াও ধানমন্ডির ৪ নম্বর রোডে মামা হালিমের একটি শাখা রয়েছে।

মূল্য:

মূল্যটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। পাত্রের আকার ও হালিমের পরিমাণ অনুযায়ী মূল্য ঠিক করা হয়েছে। যেমন – ১২০০ টাকা, ৭০০ টাকা, ৬০০ টাকা, ৫০০ টাকা, ৪০০ টাকা, ৩০০ টাকা, ১২০ টাকা , ৮০ টাকা, ৬০ টাকা ও ৫০ টাকা।

হোম ডেলিভারী:

এখানে হোম ডেলিভারী সার্ভিস প্রদানের ব্যবস্থা রয়েছে। যোগাযোগ: ০১৬৮৪৯৯৯৬০৮

সময়সূচী:

প্রতিদিন দুপুর ২:০০ টা থেকে হালিম বিক্রি করা শুরু হয়।

প্রিন্স রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার

prince-resturant-online-dhaka-guide-pic2এই রেষ্টুরেন্টটিতে থাই, চাইনীজ, ইন্ডিয়ান, ইতালিয়ান, বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে। এখানে বুফে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া অ্যালাকার্টে (রেগুলার) মেনুর মাধ্যমেও খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে। রেগুলার সার্ভিস এর পাশাপাশি এখানে পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। রেষ্টুরেন্টটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা কিডস জোন রয়েছে। ঠিকানা ও যোগাযোগ: প্রিন্স প্লাজা ( নবম তলা), ৪/২ সোবাহানবাগ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৭ টেলিফোন: +৮৮-০২-৯১১৪৭২০, ৮১২৫৮৪৭, ০১৭১৬৫৮৬৭৯০। ফ্যাক্স: +৮৮০২-৮১১২৫১২ ই-মেইল: info@prince-restaurant.com ওয়েব সাইট: www.princegroup-bd.com লোকেশন রাপ প্লাজা ও মেট্রো শপিং মল সংলগ্ন রাস্তার বিপরীত পাশে প্রিন্স প্লাজায় এই রেষ্টুরেন্টটি অবস্থিত। পার্টির ব্যবস্থা সুপরিসর হলরুম সমৃদ্ধ এই রেষ্টুরেন্টটিতে যেমন বিয়ে, বৌ-ভাত, গায়ে হলুদ, এনগেজগম্যান্ট, কর্পোরেট পার্টি, আউটডোর ক্যাটারিং, কর্পোরেট মিটিং, কনফারেন্স, ওয়ার্কশপ, সেমিনার, সিমপোজিয়াম, কিটি পার্টিসহ সকল ধরনের পারিবারিক, ব্যবসায়িক এবং সামাজিক অনুষ্ঠানের সুব্যবস্থা রয়েছে। এখানে একসাথে ১০০ থেকে ১২০০ জন লোকের একসাথে বসার ব্যবস্থা রয়েছে। এখানে পার্টির জন্য বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ এবং থাই খাবারের ব্যবস্থা রয়েছে। পার্টির জন্য আলাদা কোনো ফ্লোর চার্জ পরিশোধ করতে হয় না। বুফে ব্যবস্থা প্রতিদিন লাঞ্চ ও ডিনারে বুফে খাওয়ার ব্যবস্থা রয়েছে। লাঞ্চে ৪০ আইটেমের বুফে মেনুর মূল্য জনপ্রতি ৫৫০ টাকা এবং ডিনারে ৬০ আইটেমের বুফে মেনুর মূল্য ৭৫০ টাকা। উভয়ক্ষেত্রে ১৫% ভ্যাট ও বেভারেজ মূল্য আলাদা পরিশোধ করতে হয়। লাঞ্চ/ডিনার বক্স ব্যবস্থা এখানে লাঞ্চ/ডিনার বক্সের ব্যবস্থা রয়েছে। ফ্রাইড রাইচ, ফ্রাইড চিকেন, মিক্সড ভেজিটেবল, চিকেন/বিফ চিলি অনিয়ন ৩৫০ টাকা হোম ডেলিভারী: এখানে হোম ডেলিভারী সার্ভিস প্রদানের ব্যবস্থা নেই। বিল পরিশোধ পদ্ধতি এই রেষ্টুরেন্টের যাবতীয় বিল ক্যাশের পাশাপাশি এখানে ভিসা, মাষ্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিং ব্যবস্থা রেষ্টুরেন্টের নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে। ভবনের বেজমেন্টে একসাথে ২৫টি গাড়ি পার্ক করা যায়। খোলা ও বন্ধের সময়সূচি প্রতিদিন দুপুর ১২:৩০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।

পারসোনা বিউটি পার্লার

persona-beauty-parlor-online-dhaka-guide২০০৮ ইং সালে এই বিউটি পার্লারটি প্রতিষ্ঠিত হয়। রূপসজ্জায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে এই বিউটি পার্লারটি। পার্লারটির প্রধান বিউটিশিয়ানের দায়িত্ব পালন করছেন কানিজ আলমাস খান।

ঠিকানা ও অবস্থান

প্লট – ১, এভিনিউ – ৪, ব্লক – সি, সেকশন – ৬, মিরপুর – ১১ ঢাকা।
মিরপুর ১১নং বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এই বিউটি পার্লারটি অবস্থিত।

যোগাযোগ

ল্যান্ড ফোন: ৯০১৬০৩৩, ৯০০৪৩৮৭

যাদের জন্য এতো সজ্জা

মহিলাদের জন্য।

যে সকল বিষয়ে সেবা দান করা হয়

ক্রমিক নং

বিবরণ

মূল্য

০১.

কনের বিয়ের মেকাপ

৯,২০০ টাকা

০২.

ফেসিয়াল

২০০ টাকা থেকে ১,৪০০ টাকা

০৩.

ফেয়ার পলিশ

১৩০ টাকা থেকে ৩৪৮ টাকা

০৪.

পেডিকিউর

৪৬০ টাকা

০৫.

মেনিকিউর

৩৫০ টাকা

০৬.

ট্রিটমেন্ট ফেসিয়া

৬০০ টাকা থেকে ১,২৫২ টাকা

০৭.

হেয়ার রি-বন্ডিং

৬,০০০ টাকা থেকে ১৪,৭০০ টাকা

০৮.

আয়রন চুল

৩৯১ টাকা থেকে ১,১৩১ টাকা

০৯

হেয়ার কাট

৭৮ টাকা থেকে ৩০৪ টাকা

সেবাদানকারী

এখানে মহিলা সেবাদানকারীর মাধ্যমে সেবা প্রদান করা হয়।

খোলা-বন্ধের সময়সূচী

সাপ্তাহিক বন্ধ নেই। প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভিড় এড়াতে চান?

অন্যান্য দিনের তুলনায় রবিবার এবং বৃহস্পতিবার গ্রাহক আগমন বেশি ঘটে। অন্যান্য দিন সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত ভিড় বেশি হয়।

অগ্রিম বুকিং ব্যবস্থা

এখানে অগ্রিম বুকিং ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই সেবা পাওয়া যায়। তবে বুকিং ছাড়া গেলে সেবা পাওয়া যায়। বুকিং ছাড়া গেলে অপেক্ষা করতে হয়।

গাড়ি পার্কিং ব্যবস্থা

এখানে গাড়ি পার্কিং ব্যবস্থা নেই। সামনের রাস্তায় এবং ফুটপাতে গ্রাহক নিজ দায়িত্ব গাড়ি পার্ক করতে পারেন।

টয়লেট সুবিধা

এখানে টয়লেট সুবিধা রয়েছে।

চেইনশপ ব্যবস্থা

৪টি চেইন শপ আছে।

স্কয়ার হাসপাতাল

square-hospital-online-dhaka-comস্কয়ার হাসপাতাল বাংলাদেশের বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য সেবায় এনেছে আধুনিকতার ছোঁয়া। অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, সার্বক্ষনিক ইর্মাজেন্সী সার্ভিস সমৃদ্ধ এই হাসপাতালটি মূলত স্কয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই হাসপাতাল AT SQUARE WE CARE এই শ্লোগানকে সামনে রেখে ২০০৬ সালের ১৬ ডিসেম্বর কার্যক্রম পরিচালনা করা শুরু করে। হাসপাতালটি সেন্ট্রাল এসি, লিফট এবং এলিভেটরযুক্ত।

ঠিকানা ও অবস্থান
স্কয়ার হাসপাতাল লিমিটেড

১৮/এফ, ওয়েস্ট পান্থপথ, ঢাকা-১২০৫, বাংলাদেশ।

টেলিফোন: +৮৮-০২-৮১২৯৩৩৪, ৮১৫৬৫২২, ৮১৫৭৮৫৩, ৮১৫৯৪৫৭-৬৪

ফ্যাক্স: +৮৮-০২-৯১১৮৯২১

ওয়েব সাইট: www.squarehospital.com

হাসপাতালের সেবা কার্যক্রম
বাংলাদেশের মানুষকে সর্বোচ্চ পর্যায়ে সেবা পৌছে দেয়ার লক্ষ্যে স্কয়ার হাসপাতাল বিপুল পরিমানে সরঞ্জাম এবং প্রযুক্তির উপর বিনিয়োগের মাধ্যমে সেবা কার্যক্রমকে পরিচালনা করে আসছে। এই সেবা কার্যক্রমকে আরো ফলপ্রসু করতে ইউএসএ, ইউকে সহ মধ্যপ্রাচ্যের উন্নতমানের হাসপাতালকে পরামর্শক হিসেবে বেছে নিয়েছে। হাসপাতালের সেবা কার্যক্রম নিম্নে বর্ণিত।

০১. আউট পেসেন্ট সার্ভিস
বহির্বিভাগে দৈনিক ১,২০০ জন রোগীর স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এখানে অত্যাধুনিক মেডিকেল সুবিধা সমৃদ্ধ ৬০টি পরীক্ষা কক্ষ রয়েছে। বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জনের বেশি ডাক্তার এবং নার্স রোগীদের চিকিতসা সেবায় নিয়োজিত রয়েছেন। এখানে দৈনিক সকালে, দুপুরে এবং সান্ধ্যকালীন সময়ে রোগী দেখা হয়।

০২. ইনপেসেন্ট সার্ভিসেস
সুপ্রশস্থ, আরামদায়ক, অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এবং এসি যুক্ত রুমে বেড রয়েছে মোট ৩০০টি। এখন ভর্তিকৃত রোগীদের জন্য রয়েছে ২৪ ঘন্টা নার্সিং সুবিধা এবং মনিটরিং ব্যবস্থা। রুমগুলো আধুনিক, প্রাইভেট এবং সেমি প্রাইভেট।
ICU, CCU, NICU, PICU, CSICU, SICU এ রয়েছে লেবার এবং ডেলিভারী ইউনিট, সর্বাধুনিক মেডিকেল প্রযুক্তিসমৃদ্ধ অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন ল্যাব।
ক্রিটিক্যাল কেয়ারে রয়েছে ২৪ ঘন্টা ইমার্জেন্সী এবং ট্রমা সার্ভিস, ইমার্জেন্সী কার্ডিয়াক কেয়ার স্পেশিয়ালিস্ট, ট্রমা সার্জিকেল স্পেশিয়ালিস্ট, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস, আভ্যন্তরীন হেলিকপ্টার সার্ভিস।
এছাড়াও এখানে রয়েছে করোনারি কেয়ার ইউনিট এবং ইনটেনসিভ কেয়ার ইউনিট।

০৩. এক্সিকিউটিভ হেলথ চেকআপ এবং হেলথ স্ক্রিনিং প্রোগ্রাম
এখানে এক্সিকিউটিভ হেলথ চেকআপের ব্যবস্থা রয়েছে। নিম্নে কয়েকটি প্যাকেজ উল্লেখ করা হলো:

এক্সিকিউটিভ হেলথ চেকআপ (ফিমেল)
এক্সিকিউটিভ হেলথ চেকআপ (মেল)
কার্ডিয়াক চেক আপ
এভিডেন্স বেসড স্ক্রীন
ব্রেম্ট স্ক্রিনিং
ওমেন হেলথ চেকআপ
ডায়েবেটিক হেলথ স্ক্রিনিং
এ্যানুয়েল স্ক্রিনিং
সেমি এ্যানুয়েল স্ক্রিনিং
স্ক্রিনিং ফর স্মোকার
লিভার স্ক্রিনিং

০৪. নিয়োজিত মেডিকেল স্পেশিয়ালিস্ট
Internal Medicine

Cardiology

Pulmonary Medicine

Gastroenterology

Pediatrics & Neonatology

Neurology

Hepatology

Nephrology

Endocrinology

Hematology

Dermatology

Rheumatology

Physical & Rehabilitation Medicine

Infectious Disease

Geriatric medicine

Diagnostic & interventional Radiology

Clinical Pathology

Neonatal & Pediatric Surgery

Obstetrics & Gynecology

Otolaryngology (Ear/ Nose/ Throat)

General & Cardiac Anesthesiology

Minimal Invasive Surgery (MIS)

Neurosurgery

Orthopedic & joint Surgery

Hepato Biliary Surgery

Colorectal Surgery

Urology

Surgical Oncology

Dental & Maxillofacial Surgery

Ophthalmology

Plastic Surgery

Emergency Medicine & Trauma Surgery

Cardiovascular & Thoracic Surgery

General Surgery

Medical Oncology

হাসপাতালের নিজস্ব ক্লিনিক এবং স্বাস্থ্য সেবা সেন্টারসমূহ
স্কয়ার হার্ট সেন্টার
ইনটেনসিভ কেয়ার সেন্টার
সেফটি সার্জারি সেন্টার
রেডিওলজি এন্ড ইমেজিং সেন্টার
প্যাথলজি এন্ড ল্যা সেন্টার
লিভার এন্ড গ্যাস্ট্রিক সেন্টার
ওমেন সেন্টার
পেডিয়াট্রিক ও নিউনেটলজি সেন্টার
এক্সিকিউচেক সেন্টার
ফ্যাসিলিটি সেন্টার
অর্থপেডিক্স এন্ড ট্রমা সেন্টার
স্কিন এন্ড লেজার সেন্টার
অনকোলজি এন্ড রেডিওথেরাপি সেন্টার

রোগীদের সুবিধা
০১. রুম ধরণ, ভাড়া এবং অন্যান্য

রুমের প্রকৃতি

দৈনিক ভাড়া প্রতি বেড

জমাকৃত টাকা

ওয়ার্ড

২,০০০.০০

১০,০০০০.০০

টুইন শেয়ার্ড ক্যাবিন

৩,৫০০.০০

১২,০০০.০০

সিঙ্গেল স্ট্যান্ডার্ড

৫,৫০০.০০

২০,০০০.০০

সিঙ্গেল ডিলাক্স

৭,৫০০.০০

২৫,০০০.০০

স্যুট

১৭,৫০০.০০

৫৫,০০০.০০

আইসিইউ/সিসিইউ

৭,৫০০.০০

২৫,০০০.০০

এনআইসিইউ/পিআইসিইউ

৭,০০০.০০

২৫,০০০.০০

ভাড়া মূল্যের সাথে অন্তর্ভূক্ত সুবিধাগুলো

ডাক্তারের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল থেকে খাবার সরবরাহ করা হয়। তবে বাহিরের খাওয়া ডাক্তারের অনুমতি ব্যাতিরেক হাসপাতালে নেয়া নিষেধ।
ডিউটি ডাক্তার এবং নার্সিং সুবিধা।
হাউজ কিপিং এবং লন্ড্রী সুবিধা।
০২. হাসপাতালের নিজস্ব কম্পাউন্ডে ফার্মসী রয়েছে। রোগীকে ঔষধ কেনার জন্য বাইরে যেতে হয়না।

০৩. নিচতলায় রয়েছে আন্তর্জাতিক মান সম্পন্ন ক্যাফেটেরিয়া। এখানে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়।

এ্যাম্বুলেন্স সার্ভিস
রোগী পরিবহনের জন্য হাসপাতালের নিজস্ব এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে। এই সার্ভিস পেতে 01713377773 or extension: 2005 & 2006 নম্বরে যোগাযোগ করতে হয়।

ব্লাড ব্যাংক
রোগীর জরুরী মুহুর্তে রক্ত সংগ্রহের জন্য রয়েছে একটি সমৃদ্ধশালী ব্লাড ব্যাংক।

সার্ভিস সাপোর্ট
এখানে রয়েছে পেশাদারি আমেরিকান স্ট্যান্ডার্ড হাউজকিপিং এবং ক্লিনিং সার্ভিস।
২৪ ঘন্টা ফার্মসী সুবিধা।
নিরপত্তা বেষ্টিত এবং সুপ্রশস্থ গাড়ি পার্কিংয়ের জায়গা।
ক্যাফেটেরিয়া এবং স্ন্যাক্স ক্যাফে
কম্পিউটার ইনফো সেন্টার-সাইবার ক্যাফে
ফলমূল, বই এবং গিফট শপ।
প্রার্থণা কক্ষ।
২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস (ইনটেনসিভ কেয়ার সুবিধাসহ)।
২৪ ঘন্টা কার্ডিয়েক কেয়ার ডাক্তার সুবিধা।

দর্শনার্থীদের রোগী দেখার সময়সূচী
সাধারনত সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৪.৩০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত দর্শনার্থীগন তাদের রোগীর সাথে সাক্ষাত করতে পারেন।

ICU Clinical Briefing এর সময় : 7.30 am to 8.15am and 7.30 pm to 8.15pm
CCU Clinical Briefing এর সময় : 12.00 noon to 1.00 pm
ICU/CCU Clinical Briefing এর সময় : 4.30 pm to 6.00 pm
NICU / PICU Visiting এর সময় : 4.00 pm to 6.00 pm
NICU Clinical Briefing এর সময় : 10.00am to 10.30 am

গাড়ি পার্কিং
অত্র হাসপাতালের বেজমেন্ট ২ তে রয়েছে গাড়ি পার্কিংয়ের ৩৫ টি ইউনিট এবং বেজমেন্ট ৩ এ রয়েছে ৪০টি ইউনিট। এছাড়া হাসপাতালের মালিকানাধিন ASTRAS building এ রয়েছে ১০০টি গাড়ি পার্কিং করার সুবিধা।

দর্শনার্থীদের জন্য কিছু শর্তাবলী
রোগীর সাথে সাক্ষাতের পূর্ব মুহুর্তে দর্শনার্থীকে পাশবই সংগ্রহ করতে হয়।
সাত বছর বয়সের নিচে কোন শিশুকে সংগে নিয়ে রোগীর সাথে সাক্ষাত করতে দেওয়া হয় না।
বাহির থেকে কেনা বিভিন্ন খাবার, ফল, বালিশ, বিছার কভার এবং মূল্যবান দ্রব্য ইত্যাদি নিয়ে হাসপাতালে প্রবেশ নিষেধ।
রোগীর সাথে সাক্ষাতের সময় হাসপাতালে মূল্যবান কোন জিনিষ হারিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়।
বাহির থেকে কোন এ্যাম্বুলেন্স ভাড়া করতে পারবেন না।
রোগীর সাথে সাক্ষাতের সময় দর্শনার্থিগন হাসপাতালের সম্পদের কোন ক্ষয়ক্ষতি বা গন্ডগোল করতে পারবেন না। এরুপ হলে যাবতীয় দায় দর্শনার্থিকে বহন করতে হবে।
হাসপাতালের অভ্যন্তরে ক্যামেরা নিয়ে প্রবেশ বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
রোগীর যাবতীয় পথ্য হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করবেন। বাহির থেকে কোন পথ্য কেনা নিষিদ্ধ।

হাসপাতালে ইমার্জেন্সী যোগাযোগ
ER T&T : 8144466, 8144477, 8144488

ER Mobile : 01713377773-5

ডাক্তারের সাথে সাক্ষাতের জন্য যোগাযোগ
ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট করতে এপয়েন্টমেন্ট ডেস্কে যোগাযোগ করতে হয়। এপয়েন্টমেন্ট ডেস্কে যোগাযোগ নম্বর 8159457, 8144400, 01713141447, Extn. – 2001, 2002, 2018.

যে কোন প্রশ্নের বা তথ্য জানার জন্য
যে কোন তথ্য জনার জন্য অত্র হাসপাতালের SQUARE HOSPITAL CUSTOMER SERVICE DEPARTMENT,

SQUARE HOSPITAL IMAGING এবং SQUARE HOSPITAL EMERGENCY ROOM (ER) এ যোগাযোগ করতে হবে। যোগাযোগ নম্বর

Square Hospital ER: 0171-3377773, 880-2-8144466 (Hot Line),

Square Hospital Ambulance Service: 0171-3377775

অগ্নি নির্বাপন ব্যবস্থা
এখানে অগ্নি নির্বাপনের জন্য রয়েছে প্রতিটি ফ্লোরে ফায়ার এক্সিট, ফায়ার গ্যাস এবং পানির লাইনের পাইপ।

নিরাপত্তা ব্যবস্থা
এখানে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে এক ঝাঁক কৌশলী নিরাপত্তা কর্মী। তার হাসপাতালটির নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেতনভাবে কাজ করে যাচ্ছে।

কর্পোরেট পার্টনার
· Bank Al Falah Ltd.

· Dhaka Bank Ltd

· HSBC Bank Ltd.

· Pubali Bank Ltd.

· Mutual Trust Bank Ltd.

· United Commercial Bank

· The City Bank Ltd.

· AB Bank Ltd.

· Amex Card (City bank)

· BRAC Bank Ltd.

· Asian Development Bank

DBL Group
· Earth Quack Society

· Gulshan Youth Club

· Khaled Group

· (BNVS)

· Seacom Group (Premeier cement)

· Bashundhara Group

· Western Marine

· BAIRA

· SMRC

· Trinco Ltd

Transcraft Ltd.
· Tea Holdongs Ltd.

· Bangladesh Elec. Ind.

Bangladesh Bank

· One Bank Ltd.

· IDLC

· American Life insurance

· Progoti Life Insurance

· Pioneer Insurance

· American Embassy

· British High Commission

· Switzerland Embassy

· Netherland Embassy

· Cairn Energy

· KAFCO

· Pendekar Haripur Ghat

Mollah Group
· Arch Bishop

· Compassion

· Transcom Distribution

· Transcom Beverage

· Transcom Electronics

· Transcom Foods Ltd.

· Eskayef Bangladesh

· Bangladesh Lamps

· Mediastar Ltd.

· Transfin Trading Ltd.

· Paradise Cables Ltd.

Meghna Ghat
· Coats Bangladesh

· Mobil Jamuna Lub. Ltd.

· Huawei Technologies

· Tullow Bangladesh

· Grameen Phone

· Bangla Link

· Warid Telecom

· Unilever (BD) Ltd.

· BASF

· British Council

· Motorola Teleco (BD)

· Sumitomo Corporation

· Eminence (Safola Gold)

· Maersk Bangladesh

· Grameen Telecom

· SBS Cables Ltd.

· Saleha Wire Ltd.

· Paradise Dresses Ltd.

· Paradise Hi-Design Ltd.

· Paradise Spinning Mills

· Paradise Marchandising

· Paradise Fashions Ltd.

· Paradise Metallurgical Co

এফিলিয়েটড পার্টনার
Methodist Health Care, USA
Bangkok Hospital Medical Centre, Thailand
SingHealth, Singapore
Christian Medical College, India.

অরার্চাড পয়েন্ট

orchard-point-online-dhaka-guideঅরচার্ড পয়েন্ট শপিং মলটি ধানমন্ডির মিরপুর রোডে অবষ্ঠিত। এই শপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, এস্কেলেটর সুবিধা, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রীত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। এখানে মোট দোকান সংখ্যা ২০০টি। মালিক কতৃপক্ষ কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়।

ঠিকানা:

প্লট-১৭, রোড-৭, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

অবস্থান:

এই শপিং মলটি সাইন্সলাবের নিকট মিরপুর রোডে অবস্থিত।

ভবনের বিবরন:

এটি একটি ৬ তলা বিশষ্ট ভবন। তবে শপিং মলটি ৪ তলা পর্যন্ত বিস্তৃত এবং ৫ তলা শপিং মলের জন্য নির্মানাধীন। ৬ষ্ট তলায় নামাজের স্থান।

পন্য সামগ্রীর বিবরন:

প্রথম তলা

বিভিন্ন ধরনের কসমেটিক্স জুতা ও থ্রী-পিসের দোকান।

দ্বিতীয় তলা

লেডিস এন্ড জেন্টস পোষাক এর দোকান।

তৃতীয় তলা

শার্ট, পান্ট, থী-পিস সহ সিট কাপড়ের দোকান।

চতূর্থ তলা

মোবাইল ও টেইলার্সের দোকান।

পণ্য-সামগ্রীর মান, মূল্য এবং ক্রেতা

এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
এখানে সাধারনত উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও খরচ পরিশোধ করা যায়।

গাড়ি পার্কিং ব্যবস্থা

শপিং মলটির নিজস্ব ব্যবস্থাপনায় ৩০ (ত্রিশ) টি গাড়ি পার্ক করা যায়। গাড়ি পার্কিংয়ের জন্য কোন চার্জ দিতে হয় না।

টয়লেট ব্যবস্থা

প্রতি ফ্লোরে চার(৪) টি করে টয়লেটের ব্যবস্থা রয়েছে।
পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।

এস্কেলেটর সুবিধা

প্রতি ফ্লোরে যাওয়ার জন্য এস্কেলেটর সুবিধা সহ তিন (৩) টি ক্যাপসুল লিফট রয়েছে।

ওজু ও নামাজের স্থান:

ওজু ও নামাজের স্থান ৬ষ্ঠ তলায়।

নিরাপত্তা ব্যবস্থা

শপিং কমপ্লেক্সটির নিরাপত্তার জন্য সিসিটিভি রয়েছে। এছাড়া এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে।

খোলা ও বন্ধের সময় সূচী:

প্রতি দিন সকাল ১০টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে।

অরচার্ড পয়েন্ট শপিং কমপ্লেক্সের এর দোকানের ঠিকানা ও ফোন নম্বর সমূহ:

দোকানের নাম

দোকানের ঠিকানা ও মোবাইল নম্বর

ক্রাইজ টেল অরচার্ড

দোকান-১০৭-১০৮,বাড়ি-১৭,রোড-৭, মোবা: ০১৭১৭-৩২০১৭২।

টপ ক্লাস

দোকান-১০৯ (নীচ তলা), মোবা: ০১৯২৫-১৯১৯৯৯।

মুন মাহিন ভ্যারাইটিজ পয়েন্ট

দোকান-১০৪ (নীচ তলা), মোবা: ০১৯১১-২৮১৩৫২।

কার্ড এন্ড গিফ্ট

দোকান-২০১(২য় তলা), মোবা: ০১৭২২-৪২৯৭৬৩।

কটোন ক্লাব

দোকান-২১৩,রোড-৭, মোবা: ০১৭১৫-৬৮৫৮০৯।

নাজ ফ্যাশন

দোকান-২১৬ (২য় তলা), মোবা: ০১৯৩২-৬৬৪৬৯২।

কান্না কুমারী শাড়ি এন্ড কসমেটিক্স

দোকান-২০৬-২০৭ (২য় তলা), মোবা: ০১৮১৭-০০৫৩১২।

শপটর্শি

দোকান-২০৮,(২য় তলা), মোবা: ০১৯২৩-৪৯৯১০২।

পাতাবন

দোকান-২০৪ (২য় তলা), মোবা: ০১৯১৩-২৫৪৭৬৬।

ফার্স্ট লুক

দোকান-২০৫ (২য় তলা), ফোন: ০১৭১৯-৩৯৭৬৫১।

টপ ক্লাস টু

দোকান-২০৩ (২য় তলা), মোবা: ১০৭৭৭-৬৬১৭১৮।

মৃন্ময়ী

দোকান-২০২ (২য় তলা), মোবা: ০১৭২৫-৮৩৩৯৮৯।

অরচিজ

দোকান-২১৪ (২য় তলা), মোবা: ০১৭২২-৪২৯৭৬৩।

প্রিয়তা

দোকান-২১৭ (২য় তলা), মোবা: ০১৬৮৫-৭২৭৫০৭।

বৃত্ত

দোকান-২৩৪ (২য় তলা), মোবা: ০১১৯৭-৪২২১১০।

ফেরা

দোকান-২১৮ (২য় তলা), মোবা: ০১৭২৩-৯২৫৭৩১।

চরকা

দোকান-৩০৩০-৩০৩৩ (৩য় তলা), মোবা: ০১৭১৫-৫০০২৬৫।

আনন অরনামেন্ট

দোকান-৩২৮/এ (৩য় তলা), মোবা: ০১৮৪৩-৫৯০২৭২।

ব্যাসিস

দোকান-৩২৬ (৩য় তলা), মোবা: ০১৬৮২-০৩১৭১৮।

ব্ল্যাক বী

দোকান-৩০৭ (৩য় তলা), মোবা: ৮৬২১৬৪৩০।

টাচ্ হাসান ফেব্রিক্স এন্ড বিক্রয় কেন্দ্র

দোকান-৩০৮ (৩য় তলা), মোবা: ০১৭২১-৭০৮৯৪০।

ঐক্যায়ন

দোকান-৩০৫ (৩য় তলা), মোবা: ০১৮১৯-৪৫৭৫৮৫।

পিংক এন্ড পোশ

দোকান-৩০৪ (৩য় তলা), মোবা: ০১৯৬০-৫৬৬৪০৩।

ম্যান ওয়ান

দোকান-৩১৪ (৩য় তলা), ফোন: ৮৬২৬০২৪।

সুসমিতা লেডিস টেইলার্স

দোকান-৩০৯ (৩য় তলা), মোবা: ০১৭১৫-১১৮০৮৫।

এক্সজিয়াজ

দোকান-৩১৬ (৩য় তলা), ফোন: ৯৬১৩৩০২।

ডি-ভাইস ইলেক্ট্রনিক্স

৩য় তলা, বাড়ি-১৭, রোড-৭, মোবা: ০১৭১৪-২০৯১০৪।

আঞ্জু’স কালেকশন বুটিক্স ও জুয়েলারী

দোকান-৪৫৪-৪৫৫ (৪র্থ তলা), মোবা: ০১৬৭৬-৪৭৬৭৯৪।

এস.আর.শাহরিয়ার টেলিকম

দোকান-৪০৫ (৪র্থ তলা), মোবা: ০১৭১৮-১৮৫৫৫৫।

সম্রাট টেলিকম

দোকান-৪০৮ (৪র্থ তলা), মোবা: ০১৭১৯-১১৭৭৮৮।

এ্যানি লেডিস টেইলার্স এন্ড ফ্রেবিক্স

দোকান-৪৪৫ (৪র্থ তলা), মোবা: ০১৭১৯-৩৬৯৩৮৯।

অনিক টেলিকম-২

দোকান-৪২৭ (৪র্থ তলা), মোবা: ০১৭১৬-১২২০৯৮।

সুমাইয়া টেলিকম

দোকান-৪২৫,লেভেল-৩, মোবা: ১০৯১৪-২৯০২০২।

প্যাটার্ন

দোকান-৪৫০,লেভেল-৩, মোবা: ০১১৯০-৭৩৪৬৭৩।

লেইছ পয়েন্ট

দোকান-৪১৮(৪র্থ তলা), মোবা: ০১৭৩১-০৯০৩৮৩।

ফেয়ারোজ ট্রেড ইন্টান্যাশনাল

দোকান-৪৪৬-৪৪৭ (৪র্থ তলা), মোবা: ০১৬৭৩-৮৭৭৭৭৭।

এন এক্সক্লুসিভ মোবাইল শপ

দোকান-৪৪৫ (৪র্থ তলা), মোবা: ০১৮১৯-২০০১৩১।

লাইভউইয়ার

দোকান-৪৫১ (৪র্থ তলা), মোবা: ০১৭১৩-৪৮৯৬৯৬।

সুসমিতা টেইলার্স এন্ড ফেব্রিক্স

দোকান-৪০১ (৪র্থ তলা), মোবা: ০১৮১৭-০২৬৩৯২।

গার্ল ক্লোজেট

দোকান-৪৪০ (৪র্থ তলা), মোবা: ০১৭১১-৫৪২৮৫০।

জিজোক

দোকান-৪৪৯ (৪র্থ তলা), মোবা: ০১৯৪৫-৫৫৬৬৬৬।

সুবসনা লেডিস টেইলার্স

দোকান-৪১৭ (৪র্থ তলা), মোবা: ০১৯২৪-০৩১৫৭১।

নাভিলা লেডিস টেইলার্স

দোকান-৪৪১ (৪র্থ তলা), মোবা: ০১৭৭০-৫৫২১২০।

ডিডি ড্রেসি ডল

রোড-৭,ধানমন্ডি, ফোন: ৯৬৭৪১২৯।

বিভা

দোকান-৪৩৯ (৪র্থ তলা), মোবা: ০১৭৬৬-৫১৯১৭২।

স্কই টাচ মোবাইল

দোকান-৪১৯/এ (৪র্থ তলা), মোবা: ০১৯১৯-৪৩০৪৩০।

ম্যাকয়্

মোবা:০১৭৪১-০৩৯৩৫৪।

কপোট্রোন

দোকান-৪৩৮ (৪র্থ তলা), মোবা: ০১৭৭১-৭৭৫৯৫৯।

উইল্লিস

দোকান-৪১৬ (৪র্থ তলা), মোবা: ০১৭২৬-৫০৩০৪০।

লেদারেক্স

বাড়ি-১৭, রোড-৭, মোবা: ০১৭৫২-৯৪৮৭২৭।

এম ক্রাফট

অরচার্ড পয়েন্ট, ধানমন্ডি, মোবা: ৮৬১০৬৮৬।

লংলা

প্লট-১৭,রোড-৭, ফোন: ৮৬২৯৫৩১।

অঞ্জনস

দোকান-২৩, ফোন: ৯৬৬৮৫৭৭।

হোটেল ওয়াশিংটন লি:

hotel-washington-gulshan-dhakaহোটেল ওয়াশিংটন লি: ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি আবাসিক হোটেল। এই হোটেলটিতে দেশী ও বিদেশী উভয় ধরনের বোর্ডারদের থাকার ব্যবস্থা রয়েছে।

অবস্থান

গুলশান ১ নম্বর গোল চক্কর থেকে গুলশান ২ এর দিকে যাওয়ার পথে ১০০ গজ পশ্চিম দিকে হাতের ডান পাশে সিলভার টাওয়ার এর পাশেই হোটেল ওয়াশিংটন অবস্থিত।

ঠিকানা

৫৬, গুলশান এভিনিউ, বীর উত্তম শওকত সড়ক রোড নং ১৩২, গুলশান ১, ঢাকা – ১২১২।

ফোন: ৮৮৫১৪৬৭-৭২, ৮৮৫০০৯১-৯৪

ফ্যাক্স: ৮৮-০২-৯৮৯৪৯১৫

এস.এম.এস: whinfo ®3333

হটলাইন: ০১৮১৯-২৩১৯৫৯

ই-মেইল: resv@washingtonbd.com ; gm@washingtonbd.com

ওয়েব সাইট: www.washingtonbd.com

হোটেল ভবন

সম্পূর্ণ হোটেল ভবনটি ৮ তলা
নিচতলায় প্রবেশ মুখের সাথেই অনুসন্ধান ডেস্ক, অনুসন্ধান ডেস্কের সাথে রয়েছে অফিস রুম। এছাড়া নিচতলায় রয়েছে ফাস্ট ফুড শপ ও সিঁড়ি এবং লিফট। নিচতলার এক পাশে রয়েছে গাড়ির গ্যারেজ।
অবশিষ্ট ফ্লোরগুলোতে রয়েছে রেষ্টুরেন্ট/ডাইনিং রুম, কনফারেন্স রুম, গেমস জোন এবং বোর্ডারদের থাকার ব্যবস্থা।

অনুসন্ধান ডেস্ক

হোটেলের অনুসন্ধান ডেস্কটি ভবনের নিচ তলায় প্রবেশ মুখের সাথেই অবস্থিত।
অনুসন্ধান ডেস্কে সার্বক্ষণিক ৪ জন ব্যক্তি দায়িত্ব পালন করেন।

রুমগুলো ও ভাড়া

এই হোটেলর সকল রুমই শীতাতপ নিয়ন্ত্রিত।
সর্বমোট রুমের সংখ্যা ১০১ টি
রুমগুলোতে রয়েছে এটাচড বাথরুম, ঠান্ডা ও গরম পানি ব্যবস্থা।
টেলিফোন, ইন্টারনেট সার্ভিস, লন্ড্রি সার্ভিস সুবিধা।
রুমের ধরন

ভাড়া (ইউ.এস ডলার)

প্রিমিয়াম সিঙ্গেল

$ 100

ডিলাক্স টুইন

$ 130

জেআর অ্যাম্বাসিডর স্যুট

$ 130

অ্যাম্বাসিডর স্যুট

$ 150

প্রেসিডেন্ট স্যুট

$ 220

বিশেষ প্রয়োজনে এক্সট্রা বেডের প্রয়োজন হলে অতিরিক্ত $ 10 ডলার পরিশোধ করতে হয়।

রুম বুকিংoveral information on hotel washington, gulshan, dhaka.

রুম খালি থাকা সাপেক্ষে ন্যূনতম ৭ দিন আগে সরাসরি কিংবা ফোনের মাধ্যমে রুম বুকিং দেয়া যায়।
দেশীয় বোর্ডারদের রুম বুকিংয়ের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং বিদেশী বোর্ডারদের পাসপোর্টের প্রথম ৫ পাতার ফটোকপি জমা দিতে হয়।
রুম বুকিং এর সময় ১ দিনের ভাড়ার ৫০% অগ্রীম পরিশোধ করতে হয়।

খাবার দাবার

হোটেলটিতে নিজস্ব রেষ্টুরেন্ট/ডাইনিং রুম রয়েছে।
বোর্ডার চাইলে রেষ্টুরেন্টে গিয়ে কিংবা অর্ডার দিয়ে রুম সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারেন।
রেষ্টুরেন্টে ইন্ডিয়ান, থাই, চাইনীজ, এরাবিয়ান, কন্টিনেন্টাল, বাংলাদেশী সকল ধরনের খাবার সরবরাহ করা হয়।
খাবারের বিল খাবারের মেনুর উপর নির্ভর করে। খাবারের বিলের সাথে ১৫% ভ্যাট ও ৭% সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়।

পরিবহন ব্যবস্থা

বোর্ডারদের এয়ারপোর্ট আনা নেওয়া করার জন্য নিজস্ব ৩ টি গাড়ি রয়েছে।
এজন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয়।
ব্যক্তিগত ভ্রমণে গাড়ি সরবরাহের কোন ব্যবস্থা নেই।

বিনোদন ব্যবস্থা

সকল রুমের বিনোদনের জন্য স্যাটেলাইট সংযোগসহ রঙ্গিন টিভি রয়েছে।
বাংলা/ইংরেজী পত্রিকা সরবরাহ করা হয়।
সাইবার ক্যাফের ব্যবস্থা রয়েছে।

গেমস ও হেলথ জোন

হোটেলটিতে বোর্ডারদের খেলাধুলার জন্য একটি বিলিয়ার্ড জোন রয়েছে।
আর স্বাস্থ্য পরিচর্যার জন্য নিজস্ব একটি ব্যায়ামাগার রয়েছে।
গেমস জোন ও হেলথ জোন ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

স্বাস্থ্য সেবা

এই হোটেলটিতে অবস্থানরত কোন বোর্ডার অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।
বোর্ডার চাইলে ডাক্তার কল করে আনা হয়।

মানি এক্সচেঞ্জ

হোটেলের নিজস্ব কিংবা অভ্যন্তরীণ কোন মানি এক্সচেঞ্জ নেই। তবে বোর্ডার চাইলে বাইরে থেকে লোক আনিয়ে এক্সচেঞ্জ এর ব্যবস্থা করা হয়। বিনিময় মূল্য মার্কেট রেট অনুযায়ী হয়ে থাকে।

বিল পরিশোধ

এই হোটেলর সকল প্রকার বিল ক্যাশের পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যায়।
ক্রেডিট কার্ডগুলোর মধ্যে ভিসা, মাস্টার ও সকল প্রকার এটিএম কার্ড গ্রহণ করা হয়।

সেমিনার রুম

এই হোটেলটিতে ৫০, ১০০ ও ১৫০ সিটের ৩ টি সেমিনার রুম রয়েছে।
সেমিনার রুম ব্যবহারের জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

নিরাপত্তা

প্রতি ফ্লোরে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, সিকিউরিটি গার্ড ব্যবস্থা।
অগ্নি নির্বাপনের জন্য প্রতি ফ্লোরে রয়েছে সিলিন্ডার, বালির বালতি, ফায়ার এক্সিট ব্যবস্থা।
ভি.আই.পি বোর্ডারদের নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেয়া হয়।

বিবিধ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখা হয়।
হোটেলের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাতায়াতের জন্য সিঁড়ির পাশাপাশি ২ টি লিফট রয়েছে।
বোর্ডারদের জন্য নিজস্ব কোন গাইড সরবরাহের ব্যবস্থা নেই।

ব্যাংক

হোটেল ভবনের বিপরীত পাশে এন.সি.সি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও কমার্সিয়াল ব্যাংকের শাখা রয়েছে।

সনি এক্সপেরিয়া জেড

sony-xperia-z-online-dhakaএক্সপেরিয়া ব্র্যান্ডের পানি প্রতিরোধক স্মার্টফোন সনি এক্সপেরিয়া জেড। শুনতে অবাক লাগলেও সত্য যে, এতে দীর্ঘ সময় পানি ঢাললেও কিংবা পানিতে ডুবিয়ে রাখলেও ফোনটিতে কোন ধরনের সমস্যা হবে না। যা সত্যিই অবাক করার মতো। পানি প্রতিরোধের পাশাপাশি মোবাইল ফোনটি ধূলা প্রতিরোধকও।

ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসর, এবং ৫” মাপের সম্পূর্ণ ১০৮০পি “রিয়েলিটি” ডিসপ্লে। মাত্র ৭.৯ মিলিমিটার স্থূল এই ফোনটির দুই পার্শ্বে রয়েছে শক্ত-পোক্ত কাচ। এটির ব্যাটারি লি-আয়ন ক্যাপাসিটি 2330 mAh স্ট্যান্ডবাই, টক-টাইম 550 ঘন্টা 660 মিনিট।

তিনটি কালার এ পাওয়া যাচ্ছে। কালো, সাদা এবং বেগুনি। কালার টাইপ: LCD রঙ 16000000 কালার সেকেন্ডারি ডিসপ্লে। সাইজ 1920×1080 পিক্সেল। বর্তমানে বাংলাদেশী টাকায় এটি কিনতে খরচ হবে ৫৪ হাজার ৬৯৯.৫৭ টাকা।

সনি এক্সপেরিয়া জেড :

১.৫ গিগাহার্জ স্ন্যাপড্রাগন এস ৪ প্রো কোয়াড-কোর প্রসেসর
১০৮০পি এইচডি ৫” পর্দা
ফোরজি/এলটিই
২ গিগাবাইট র‍্যাম
১৩.১ মেগাপিক্সেল; রেজোলিউশন 4256×2832 পিক্সেল
অপারেটিং সিস্টেম অ্যানড্রইড 4.1 (জেলি বিন)
২.২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা
এনএফসি পানি এবং ধূলা প্রতিরোধক
২৩৩০ এমএএইচ ব্যাটারি
১৬ গিগাবাইট স্টোরেজ
প্রযুক্তি / ফ্রিকোয়েন্সি ব্যান্ড জিএসএম: 850/900/1800/1900 MHz HSDPA: 900/1900/2100 MHz
ব্যাটারি– লি-আয়ন ক্যাপাসিটি 2330 mAh স্ট্যান্ডবাই, টক-টাইম 550 ঘন্টা 660 মিনিট
ডাইমেনশন 139x71x7.9 মিমি
ওজন 146 গ্রাম
রঙ- কালো, সাদা এবং বেগুনি
সাইজ 1920×1080 পিক্সেল
কালার টাইপ: LCD রঙ 16000000 কালার সেকেন্ডারি ডিসপ্লে
ব্লুটুথ, ওয়াই ফাই, ইউএসবি, জিপিএস
জিপিআরএস, ইডিজিই, 3G ইন্টারনেট ব্রাউজিং, অ্যানড্রইড WebKit ব্রাউজার
অডিও প্লেব্যাক, ভিডিও প্লেব্যাক, রিংটোন 64 polyphonic MP3/MIDI/WAV/AMR,
এফএম(FM) রেডিও, 3.5mm হেডফোন জ্যাক
Inbuilt 16 গিগাবাইট মেমরি স্লট (মাইক্রোএসডি/TransFlash)
এসএমএস, এমএমএস, ইমেইল।

সনি এক্সপেরিয়া জেড স্পেসিফিকেশনস

Xperia Z

Main Features

Xperia Z

Technical Features

Xperia Z

Extra/Others Features

Official Price

67000 BDT

Display Size

5″, 1080 x 1920 pixels, 441 PPI, TFT Capacitive Full Touch

Multi Touch

Yes

Camera

13.1 MP, 4128×3096 pixels, autofocus, LED flash, 2.2 MP Front

C-Features

1080p@30fps, video stabilization, HDR

Data Services

2G (GSM)+3G(HSDPA),WiFi,WiFi Hotspot, EDGE,NFC, GPRS, Bluetooth

System/OS

Android OS, v4.1.2 (Jelly Bean), planned upgrade to v4.2 (Jelly Bean)

Multimedia

Full Multimeia

Colour

Black, White, Purple

CPU/Processor

Quad-core 1.5 GHz Krait [Qualcomm MDM9215M / APQ8064]

GPU

Adreno 320

RAM

2 GB

Default Storage

16 GB

GPS-Network

Yes, with A-GPS support and GLONASS

Battery Power

Non-removable Li-Ion 2330 mAh battery

Sensor

Accelerometer, gyro, proximity, compass

Storage

Memory Card Extended up to 32GB

SIM

Micro Sim

3.5mm Jack

Yes

USB Mass storage

Yes, microUSB v2.0 (MHL)

আপলোডের তারিখ: ২২/০৫/২০১৩

স্যামসাং গ্যালাক্সি এস৫

samsung-galaxy-s5-smartphone-dhaka-city-guide২০১৪ সালের জানুয়ারি মাসে গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস৫’ বাজারে আনছে কোরিয়ান প্রতিষ্ঠান স্যামসাং। কোনো কারণে বিলম্ব হলে মার্চের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে নতুন এই স্মার্টফোনটি। গ্যালাক্সি এস৫ কাঠামো নির্মাণ করা হবে ধাতব পদার্থ দিয়ে।

স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটি হবে ৬৪ বিটের এক্সিনস ৫৪৩০ চিপ সমৃদ্ধ। এ স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড কিটক্যাট বা টাইজেন ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এতে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

নতুন এই স্মার্টফোনটিতে আরও যুক্ত হবে ভিন্ন ধর্মী মাল্টি প্রসেসিং ক্ষমতা সম্পন্ন ৮ কোর প্রসেসর। তবে নতুন এই স্মার্টফোনের যেকোনো বৈশিষ্ট্যে স্যামসাং যেকোনো সময় পরিবর্তন আনতে পারে।

ক্যাপ্টেইনস ওয়ার্ল্ড, ক্যান্টনমেন্ট

captains-world-online-dhaka-guide-pic1এই রেষ্টুরেন্টটির পরিবেশিত বিশেষ খাবারগুলোর মধ্যে রয়েছে – ক্যাপ্টেইনস ফ্রাইড চিকেন, ক্যাপ্টেইনস তন্দুরী চিকেন, ক্যাপ্টেইনস কাবাব। এছাড়া ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের চা, কফি, আইসক্রীম পাওয়া যায়। সম্পূর্ণ রেষ্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে কোনো বুফে নেই।

ঠিকানা ও যোগাযোগ:

নিউ এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

ফোন: ৮৮২৩৫৫৯, ৮৮২৪১২৩

অন্যান্য শাখাগুলো:

শাখা

ঠিকানা ও যোগাযোগ

উত্তরা শাখা

প্লট # ১১, রোড # ৬, সেক্টর # ৪, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৯৬১৬৩৫, ৮৯৬৩৫৯৯

কনসার্ন

সিএসডি বাংলাদেশ, সিএসডি ভবন, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

ফোন: ৮৭১৩২২৬, ৮৭৫০০১১/৭৪২০

লোকেশন:

এয়ারপোর্ট বাস স্টপেজ পেরিয়ে উত্তরা জসীমউদ্দীন বাস স্টপেজে উত্তরা শাখাটি অবস্থিত।

পার্টি আয়োজন:

এই রেষ্টুরেন্টটিতে নিয়মিত কাস্টমার সার্ভিস এর পাশাপাশি বিভিন্ন ধরনের পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। যেমন – জন্মদিন, বিবাহ বার্ষিকী, অফিসিয়াল সভা, সেমিনার প্রভৃতি। এর জন্য আলাদা কোনো ফ্লোর চার্জ প্রদান করতে হয় না। শুধুমাত্র খাবারের বিল পরিশোধ করলেই হয়। একসাথে ২০০ জন লোকের পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। পার্টির জন্য আলাদা কোনো ডেকোরেশন যেমন স্টেজ সাজানো, বেলুন দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো এ ধরনের যাবতীয় খরচ গ্রাহককে বহণ করতে হয়।

হোম ডেলিভারী:

বিভিন্ন ধরনের অফিসিয়াল সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান, পিকনিক সহ বিভিন্ন ধরনের আউটডোর ও ইনডোর পার্টিতে খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে। এছাড়া ক্যাটারিং সার্ভিসের ব্যবস্থাও রয়েছে।

বিল পরিশোধ:

নগদ এর পাশাপাশি আমেরিকান এক্সপ্রেস কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড ও সকল ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।

খোলা-বন্ধের সময়সূচী:

প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত খোলা থাকে।