মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

হাসপাতাল- ঢাকার সরকারি হাসপাতালগুলো & ঢাকার বেসরকারি হাসপাতালগুলো

l1ছোট, বড়, সরকারী, বেসরকারী মিলিয়ে ঢাকায় হাসপাতালের সংখ্যা অনেক। রাজধানী হওয়ার সুবাদে দেশের সেরা চিকিৎসা সেবাটা এখানেই পাওয়া যায়। কেবল ঢাকাবাসীরাই নন, প্রতিদিনই ঢাকার বাইরে থেকে বহু রোগী এখানে আসেন চিকিৎসার জন্য। সরকারী হাসপাতালগুলোয় বেড এবং কেবিনের সংকটের চিত্র চিরচেনা। তবে ঢাকার বাইরে থেকে আসা রোগীরা কেবিন এবং বেড পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পান। অন্যদিকে বেসরকারী হাসপাতালগুলোয় বেড এবং কেবিনের সংকট সাধারণত থাকে না। তবে খরচটা স্বাভাবিকভাবেই অনেক বেশি।

সাধারণভাবে যেকোন চিকিৎসার জন্য যাওয়া যেতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মিডফোর্ট হাসপাতালসহ বড় সরকারি হাসপাতালগুলোয়।

অবশ্য বিশেষায়িত সরকারি হাসপাতালও রয়েছে ঢাকায় এগুলোর মধ্যে শিশু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল, কিডনী এন্ড ইউরোলজি ইনস্টিটিউট হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল ইত্যাদির নাম উল্লেখযোগ্য।

একটা সময় দেশে বেসরকারী খাতে হাসপাতাল বা ক্লিনিকের অনুমোদনই ছিল না। তবে এখন সে বিধিনিষেধ নেই। দেশি-বিদেশি বিনিয়োগে বড় বড় বেশ কয়েকটি হাসপাতাল হয়েছে দেশে। এসব হাসপাতালের মধ্যে এ্যাপোলো হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, পপুলার হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, মেডিনোভা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বারডেম জেনারেল হাসপাতাল, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ইত্যাদির নাম উল্লেখযোগ্য।

সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বেশ কিছু কমিউনিটি ক্লিনিকও পরিচালিত হচ্ছে। এসব জায়গায় প্রধানত মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়।

সরকারি হাসপাতালগুলোয় সাধারণত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। তবে প্রধানত দিনের প্রথমাংশে অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলে। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল।

এ হাসপাতালেও সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত নিয়মিত চিকিৎসা কার্যক্রম চলে। তবে সম্প্রতি বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেশন সেবা চালু করা হয়েছে। এজন্য ২০০ টাকা মূল্যের একটি টিকেট কাটতে হবে, এক টিকেটে সর্বোচ্চ দুইবার দেখানো যায় এবং টিকেটের মেয়াদ একমাস। আর এ হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা বা ডায়াগনস্টিক সার্ভিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে।

ঢাকার অন্যান্য সরকারী হাসপাতালগুলোর কার্যক্রমও সকাল আটটায় শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলে। দশ টাকা মূল্যের টিকেট কেটে বহির্বিভাগে চিকিৎসককে দেখাতে হয়। তিনি প্রয়োজনীয় পরীক্ষা করানো, ওষুধ কিংবা হাসপাতালে ভর্তিসহ প্রয়োজনীয় পরামর্শ দেন। সরকারি হাসপাতালগুলোতেই পরীক্ষার ব্যবস্থা থাকলেও অনেক সময় বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে বাইরে থেকে পরীক্ষা করাতে হয়।

বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম সকাল থেকেই শুরু হলেও অধিকাংশ বেসরকারী হাসপাতালের মূল কার্যক্রম শুরু হয় বিকালে। প্রধানত সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ এখানে রোগী দেখেন। অবশ্য এখন স্কয়ার, এ্যাপলো হাসপাতালের মত হাসপাতালগুলো কনসাল্টেশন সেবা নির্ভর নয়। হাসপাতালের মতই চিকিৎসা কার্যক্রম চলে এসব বড় হাসপাতালগুলোয়।

বেসরকারী হাসপাতালগুলোর আউটডোর টিকেটের মূল্যে বেশ ভিন্নতা পরিলক্ষিত হয়। এটি ৪০ টাকা থেকে ২০০ টাকা বা ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।

ঢাকার সরকারি হাসপাতালগুলো • ঢাকার বেসরকারি হাসপাতালগুলো

বেসরকারি হাসপাতাল

শুরুতে

স্কয়ার হাসপাতাল

(চিকিৎসকের ফি ১০০০ টাকা, রোগী তার পছন্দমত চিকিৎসককে দেখাতে পারেন।)

ঠিকানা: ১৮/এফ, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫, বাংলাদেশ।

টেলিফোন: +৮৮-০২-৮১২৯৩৩৪, ৮১৫৬৫২২, ৮১৫৭৮৫৩, ৮১৫৯৪৫৭-৬৪

ফ্যাক্স: +৮৮-০২-৯১১৮৯২১

ওয়েবসাইট: www.squarehospital.com

এ্যাপোলো হাসপাতাল

(এখানে চিকিৎসককে দেখাতে চাইলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি ৭৫০ টাকা। এরপর রোগী যে চিকিৎসককে দেখাতে চাইছেন তাঁর এপয়েন্টমেন্ট নিতে হবে। বিভিন্ন চিকিৎসকের ফি বিভিন্ন রকম এটা ১০০০ থেকে ১৩০০ টাকার মধ্যে।)

ঠিকানা: প্লট ৮১, ব্লক ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১৯।

পিএবিএক্স: (02)-8401661

ফ্যাক্স: (02)-8401679, (02)-8401161, (02)-8401691

ই-মেইল: info@apollodhaka.com (সাধারণ তথ্যের জন্য)

feedback@apollodhaka.com (ফিডব্যাক)

ওয়েবসাইট:

www.apollodhaka.com
www.facebook.com/apollodhaka
www.twitter.com/apollodhaka
www.youtube.com/apollodhaka
www.apollodhaka.blogspot.com
www.gplus.to/apollodhaka

বারডেম জেনারেল হাসপাতাল

এই হাসপাতালে আন্তঃ ও বহিঃ বিভাগীয় রোগীর চিকিৎসা ব্যবস্থা আছে।

অবস্থান: শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এর অবস্থান।

ফোন: ৮৬১৬৬৪১

কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ

কিডনী ফাউন্ডেশনের হাসপাতালের আউটডোর ইউনিট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। বিশেষভাবে কনসাল্টেশন সার্ভিসটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮পর্যন্ত খোলা থাকে। ওপিডি বিভাগটি প্রতি শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এই ইউনিটে কিডনী রোগ, ডায়েবেটিস, হাইপারটেনশন, ইউরোলজীক্যাল এবং স্টোন সমস্যা, ডায়ালাইসিস এবং কিডনী ট্রান্সপ্লান্টেশন সার্ভিস প্রদান করা হয়। এছাড়া ডায়ালাইসিস এর রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

ঠিকানা

কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ

প্লট ৫/২, সড়ক ০১, সেকশন ০২

মিরপুর, ঢাকা ১২১৬।

ফোন: +৮৮-০২-৮০৫৫৮২৭, +৮৮-০২-৮০৫৩৭৮৬

ইমেইল: rashid@bol-online.com

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট

প্রধানত হৃদরোগীদের জন্য তৈরি এ হাসপাতালে আউটডোর বিভাগ ছাড়াও ২৪ ঘন্টার জরুরি বিভাগ এবং এম্বুলেন্স সার্ভিস রয়েছে।

এখানে বহির্বিভাগে রোগী দেখাতে চাইলে সকালে এপয়েন্টমেন্ট নিতে হবে। চিকিৎসকের ফি ৭০০ টাকা, তবে প্রফেসর বা এরকম পার্যায়ের জ্যেষ্ঠ চিকিৎসকের ফি ৯০০ টাকা। রোগী চাইলে কোন নির্ধিষ্ট চিকিৎসককেও দেখাতে পারেন। সেক্ষেত্রে যে দিন দেখাতে চাইছেন তার আগের দিন সংশ্লিষ্ট চিকিৎসককে পরের দিন পাওয়া যাবে কিনা জেনে নিয়ে এপয়েন্টমেন্ট নিতে হবে।

ঠিকানা

১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ (৪র্থ ও ৫ম তলা), শাহবাগ, ঢাকা- ১০০০

ফোন- ৮৮-০২-৯৬৭১১৪১-৪৩, ৮৮-০২-৯৬৭১১৪৫-৪৭

এপয়েন্টমেন্ট- এক্সটেনশন ২০৬, মোবাইল ফোন: ০১৭১৪০০৬৭০৬

কার্ডিয়াক ইমার্জেন্সি: এক্সটেনশন ১১১, মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪

কার্ডিয়াক এ্যাম্বুলেন্স: এক্সটেনশন ২০৬, মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪

ডায়াগনস্টিক ল্যাবরেটরী: এক্সটেনশন ২১৫, ২১৬, ২১৭

ব্লাড ব্যাংক: এক্সটেনশন ২১৮

কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: এক্সটেনশন ১৪০

ফ্যাক্স- ৮৮-০২-৯৬৭৪০৩০

ই-মেইল- info@brahimcardiac.org.bd

ওয়েব- www.ibrahimcardiac.org.bd

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল

এই হাসপাতালে বহি:বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকেন। প্রথমবার রোগীকে ডাক্তার দেখানোর জন্য ৩০০ টাকা মূল্যের একটি কার্ড সংগ্রহ করতে হয়। পরবর্তী ১ (এক) বছর এই কার্ড দেখিয়ে মাত্র ১০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো যায়। এখানে মেডিসিন, সার্জারী, গাইনী, অর্থোপেডিক, শিশু রোগ, চক্ষু, নাক-কান-গলা, কার্ডিওলজি, নিউরো সার্জারী, নিউরো মেডিসিন, কিডনি, মানসিক রোগ, ডায়বেটিস, চর্ম রোগ, ইউরোলজি সহ মোট ১৭টি বিভাগের অধীনে প্রতিদিন রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।

অবস্থান: মগবাজার ওভারব্রীজ থেকে ১০০ গজ পশ্চিম দিকে ইস্কাটন গার্ডেন রোড-এ এটি অবস্থিত।

যোগাযোগ: ৮৩১১৭২১-৫

এই হাসপাতালের নিজস্ব ৪টি অ্যাম্বুলেন্স রয়েছে। যোগাযোগ: ৮৩১১৭২১-৫।

হারুন আই হসপিটাল

এ হাসপাতালে আলাদা আউটডোর নেই। কেবল বিভিন্ন চক্ষু চিকিৎসকের কনসাল্টেশন সার্ভিস রয়েছে। বিভিন্ন চিকিৎসককে দেখানোর নিয়ম বিভিন্ন। কোন চিকিৎসককে দেখাতে চাইলে শুক্রবার সশরীরে গিয়ে সিরিয়াল নিতে হয় (কেবল শুক্রবারে পুরো সপ্তাহের সিরিয়াল দেয়া হয়)। আবার অনেক চিকিৎসককে দেখাতে চাইলে ফোনে সিরিয়াল দিলেই চলে।

অবস্থান

ধানমন্ডির মিরপুর রোডে অবস্থিত গণ স্বাস্থ্য হাসপাতাল থেকে ১০ গজ দক্ষিণে হারুন আই হসপিটাল অবস্থিত।

ঠিকানা

বাড়ি# ১২/এ, রোড# ৫, মিরপুর রোড ধানমন্ডি, ঢাকা- ১২০৫

মোবাইল নম্বর: ০১৫৫২-৩৯৭৫১৮, ০১৫৫২-৩৯৭৫১৭

অনুসন্ধান

৯৬১৩৯৩০-৩৪
৮৬১৯০৬৮

শমরিতা হাসপাতাল

রোগীর অবস্থা বুঝে কর্তব্যরত ডাক্তার রোগীকে হাসপাতালে ভর্তি পরামর্শ দেন। রোগী চাইলে খালি থাকা সাপেক্ষে তার পছন্দমতো কেবিন বা সিট ভাড়া নিতে পারেন। সবসময় সিট বা কেবিন পাওয়া যায়। ছুটির দিনসহ অন্যান্য বন্ধের দিনেও খোলা থাকে।

ঠিকানা ও অবস্থান

শমরিতা হসপিটাল লিমিটেড

৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫।

টেলিফোন: ৯১৩১৯০১ (মাস্টার লাইন)

ফ্যাক্স: ৮৮-০২-৯১২৯৯৭১

ইমেইল: samorita@bangla.net

ওয়েব: www.samoritahospital.net

লায়ন্স চক্ষু হাসপাতাল

বহি: হলে দেখাতে র্বিভাগে ডাক্তার রোগীকে টাকা ৩০ পরিশোধ করে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হয়।

ছিকানা এবং অবস্থান

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন

লায়ন্স ভবন, বেগম রোকেয়া সরণী

আগারগাঁও, ঢাকা-১২০৭।

ফোন: +৮৮-০২-৯১৩১৯৯০, ৮১১০৮৯৪, ৮১৫৭১৫২।

ফ্যাক্স: +৮৮-০২-৮১৫৭১৫২।

ইমেইল: blf@blfbd.org

ওয়েব: www.blfbd.org

আগারগাঁও আইডিবি ভবনের ১০০ গজ উত্তর পাশে এটি অবস্থিত।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

বহির্বিভাগ টিকেটের মূল্য ৫০ টাকা। প্রয়োজনে চিকিৎসক ভর্তির পরামর্শ দেন।

ভর্তি ফি ৪০০ টাকা।

ঠিকানা ও ফোন

প্লট নং ৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।

ফোন – ৮০৬১৩১৪-৬, ৮০৫৩৯৩৫-৬।

ফ্যাক্স -৮০২১৩৯৯

ই-মেইল- nhfadmin @ agni. com

ওয়েবসাইট- www.nht.org.bd

আয়শা মেমোরিয়াল হাসপাতাল

এখানকার বর্হিবিভাগে মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, গাইনী, নিউরো মেডিসিন, লিভার, সার্জারী, জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারী, ইউরোলজী, মানসিক, অর্থোপেডিক, নাক-কান-গলা, চর্ম ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।

অবস্থান ও ঠিকানা

মহাখালী রেল ক্রসিং থেকে ৩০০ গজ পশ্চিম দিকে এগোলে হাতের বামে এটি পাওয়া যায়। (ইউরেকা সিএনজি স্টেশনের পাশের গলি, রাওয়া ক্লাবের বিপরীতে।)

ঠিকানা-

৭৪/জি, পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা।

ফোন: ৯১২২৬৮৯-৯০, ৮১৪২৩৭০-৭১

মোবাইল: ০১৯১৯-৩৭২৬৪৭, ০১৯১৫-৪৯০০০৬-৭

উত্তরা সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

ঠিকানা

বাড়ি# ১, রোড# ৭, সেক্টর# ১, উত্তরা, ঢাকা- ১২৩০।

ল্যান ফোন: (০২) ৮৯১৮৭৭৮

মোবাইল ফোন- ০১৭১১১৮২৫২২

ম্যাক্স হেলথ কেয়ার

শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসটি খোলা থাকে।

অবস্থান ও ঠিকানা

গুলশান-১ চৌরাস্তার উত্তর পশ্চিম কোনায় অবস্থিত নাভানা টাওয়ারের ৮ তলায় ম্যাক্স হেলথ কেয়ার সেন্টার অবস্থিত। এটির ঠিকানা

স্যুইট# বি, লেভেল# ৭ (৮ম তলা), নাভানা টাওয়ার, ৪৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর- ০২-৮৮২১৬০৪, ০১৯২৯-০০০০০০, ই-মেইল- maxhealthcare@mirageservicese.com, ওয়েবসাইট- www.maxhealthcare.in

ইউনাইটেড হাসপাতাল, গুলশান

এই বিভাগে রোগী দেখাতে হলে প্রথমেই রেজিষ্ট্রেশন/নিবন্ধন করতে হবে। রেজিষ্ট্রেশন/নিবন্ধন ফি ৬০০ টাকা। হাসপাতালের ওযেবসাইটের মাধ্যমেও রেজিষ্ট্রেশন/নিবন্ধন করা যায়। এক্ষেত্রে হাসপাতালে এসে ফি পরিশোধ করতে হবে।

ঠিকানা ও যোগাযোগ ও অবস্থান

ইউনাইটেড হসপিটাল, প্লট – ১৫, সড়ক – ১৭, গুলশান, ঢাকা, বাংলাদেশ।

ফোন:- ৮৮৩৬০০০, ৪৪৩৬৪৪৪, ০১৯১৪০০১৩১৩। ফ্যাক্স:- ৮৮-০২-৮৮৩৬৪৪৬

জরুরী:- ০১৯১৪-০০১২৩৪, ০১৯১৪-০০১২৩২। ওয়েব সাইট:- www.uhlbd.com

ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল

মাত্র ৫০ টাকা ফি দিয়ে সার্বক্ষণিক আউটডোর সার্ভিস, ১৫০ টাকা ফি দিয়ে আরপি ও আরএস এবং ২০০ টাকা ফি দিয়ে মেডিসিন, গাইনী, ইএনটি, শিশুরোগ, চর্ম ও যৌন রোগ, মনোরোগ, জেনারেল সার্জারী, নিউরো সার্জারীসহ সকল বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত।

ঠিকানা

১/১/বি, কল্যাণপুর, ঢাকা-১২১৬। ফোন ৯০১০৩৯৬, ৯০০৫৫৯৫, ৯০০৫৬১৭। ফ্যাক্স ৮৮০-২-৯০০৫৫৯৫। ই-মেইল ismcdhaka@yahoo.com, ওয়েবসাইট www.ismc.ac.bd

ইসলামিয়া চক্ষু হাসপাতাল

কাউন্টার থেকে ২০ টাকা মূল্যের টিকেট কেটে বহির্বিভাগে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে।এখানে মোট ৭টি বিভাগ রয়েছে। এগুলো হলো – 1. General ophthalmic service, 2. Refractive error, 3. Amblyopia, 4. Squint, 5. Cataract, 6. Injury, 7. শিশু চক্ষু রোগ।

অবস্থান

ফার্মগেট, শেরে বাংলা নগর, ঢাকা – ১২১৫ – এ এই ঠিকানায় হাসপাতালের অবস্থান। ৩ (তিন) তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পশু সম্পদ অধিদপ্তরের বিপরীত দিকে অবস্থিত। ফোন: ৮১১২৮৫৬, ৯১১৯৩১৫; ই-মেইল: eih1960@yahoo.com

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল

এখানে জরুরী বিভাগে রোগী দেখানোর জন্য ফি ১০০ টাকা। বহির্বিভাগে ডাক্তার কনসালটেশন ফি বিশেষজ্ঞ ভেদে ৩০০, ৪০০ ও ৫০০ টাকা ফি। রোগী ভর্তি করানোর জন্য রিসিপশনে ম্যানেজার, সিআরও এর কাছে ৫০০ টাকা ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হয়।

ঠিকানা

বাড়ি# ২১, রোড# ১৫, সেক্টর# ৩, উত্তরা, ঢাকা- ১২৩০।

লোকেশন

আজমপুর বাস স্টপেজ থেকে ২০০ গজ পশ্চিমে রবীন্দ্র সরণী রোডে।

উত্তরা মডার্ন হাসপাতাল

বর্হি: বিভাগে শুধুমাত্র গাইনী ও শিশু রোগের চিকিৎসা প্রদান করা হয়।

বর্হি: বিভাগ চিকিৎসা ফি ১০০ টাকা।

সময়সূচী: শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত।

ঠিকানা ও যোগাযোগ

হাউজ # ২২, সেক্টর # ৭, রবীন্দ্র সরণী এভিনিউ, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৯১৪০১৭, ৮৯১৪৮০৭

মোবাইল: ০১১৯৬-১৫৫৬০০

ফ্যাক্স: ৮৮-০২-৯৫৬৩৩৯৯

এস পি হসপিটাল এন্ড আর্থাইটিস রিসার্স সেন্টার

অবস্থান

এটি শ্যামলী রিং রোডে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক হতে ৫০০ গজ পূর্ব দিকে প্রতিষ্ঠানটি অবস্থিত।

ঠিকানা

বাড়ী#৮, আদর্শ ছায়ানীড়, শ্যামলী রিং রোড, আদাবর, ঢাকা- ১২০

ফোন- ৮১৪২১৮৪, ৮১৪২১৮৩

মোবাইল- ০১৭১১-৬৮২৭৭১, ০১৭১২-২৮৩৪৮৪

কিউর মেডিকেল সেন্টার লিঃ

অবস্থান: গুলশান ১ ডিসিসি পাকা মার্কেটের বিপরীতে কিউর মেডিকেল সেন্টার লিঃ এর অবস্থান।

ঠিকানা: বাড়ি# ৫, সড়ক# ১৬, গুলশান ১, ঢাকা- ১২১২

ফোন- ৯৮৯৪৭৭৬, ৮৮৬০৮৫৪

মোবাইল- ০১৮১৯-২২১৯২৬

কেয়ার হাসপাতাল

২/১ এ, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।

আসাদগেট বাসস্ট্যান্ড থেকে ৫০০ গজ উত্তর দিকে এই হাসপাতালটি অবস্থিত।

ফোন: ৯১৩২৫৪৮, ০৯১৩৪৪০৭

মোবাইল: ০১৭৩৩৫৮৮৩৩৭

ফ্যাক্স: ০৮৮-০২-৮১১০৮৬৪

ই-মেইল: carehospital@rocketmail.com

ওয়েবসাইট: www.carehospitalbd.com

ক্যান্সার হোম

অবস্থান: মহাখালী ওয়ারলেসে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ গজ পূর্বে পানির ট্যাংকির বিপরীতে এর অবস্থান।

ঠিকানা: রাফা মেডিকেল সার্ভিসেস

৫৩, মহাখালী (নিচতলা)

ফোন- ০২-৯৮৬১১১১

মোবাইল- ০১৭১৫-০৯০৮০৭, ০১৯৭৫-০৯০৮০৭

ই-মেইল- cancerhome@hotmail.com

ওয়েব- www.cancerhomebd.com

গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল

হাসপাতালের বর্হিবিভাগ শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১০০ টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকের কনসাল্টেশন সুবিধাও আছে। চিকিৎসক ভেদে ফি ৪০০ থেকে ৭০০ টাকা।

অবস্থান: ল্যাব এইড হাসপাতালের পূর্ব পাশ থেকে ১৫০ গজ উত্তরে রাস্তার পূর্বে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অবস্থান।

ঠিকানা: ৩২, বীর উত্তম, কে.এম শফিউল্লাহ রোড, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৫

ফোন- ০২- ৯৬১২৩৪৫ এক্স- ১৩২৬

ফ্যাক্স- ৮৮-০২- ৯৬৭১০৮০

মোবাইল- ০১৭১৬-৩২৯৯৬৪

ই-মেইল- kawsar8877@yahoo.com

নিবেদিতা শিশু হাসপাতাল

রোগী ভর্তি হতে হলে হাসপাতালে ঢুকে সামনের ১ নং কাউন্টারে যোগাযোগ করতে হবে। প্রথমে সিরিয়াল দিতে হবে তার জন্য ২০০ টাকা ভিজিট দিতে হবে। কেবল শিশুদের চিকিৎসা দেয়া হয়।

অবস্থান: এটি জয়কালী মন্দির থেকে দক্ষিণ দিকে সিলভারডেল গার্লস স্কুলের উল্টো দিকে অবস্থিত।

ঠিকানা: ১১/১ হেয়ার ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।

ন্যাশনাল আই হাসপাতাল

১ম শিফট সকাল ৮.৩০ টা থেকে ২.০০ টা পর্যন্ত এবং ২য় শিফট বিকাল ৫.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত।

অবস্থান: উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডে অবস্থিত ঢাকা উইমেন কলেজের পাশে এই হাসপাতালটি অবস্থিত।

ঠিকানা: ন্যাশনাল আই হাসপাতাল

উত্তরা ৭ নম্বর সেক্টর, বাড়ি নং-ক, রোড নং-২৭।

ফোন: ৮৯৫৭২৪৭

মোবাইল: ০১৭৫২০৫৮১০৮

পেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতাল

এই হাসপাতালে ডাক্তারগন সাধারনত ২টি শিফটে রোগী দেখে থাকেন। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ৮টা। প্রতি শিফটে ৪ জন করে ডাক্তার বসেন।

ঠিকানা এবং অবস্থান

পেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতাল

বাড়ি: ৫৫, সড়ক: ০১, সেক্টর: ০৯

উত্তরা, ঢাকা-১২৩০।

ফোন: ৮৯১৪৬৭৬, ৮৯২৪২৪০

মোবাইল: ০১৬৭২-৯৩৬৯০১

উত্তরা আধুনিক কলেজ সংলগ্ন।

পেশেন্ট কেয়ার হাসপাতাল

অবস্থান: উত্তরা সোনারগাঁ জনপথ রোডে অবস্থিত বাংলাদেশ মেডিকেল থেকে ২০০ গজ পূর্ব দিকে এই হাসপাতালটি অবস্থিত।

ঠিকানা: পেশেন্ট কেয়ার হাসপাতাল

হাউজ# ৯০, সেক্টর # ৯, সোনারগাঁ জনপথ রোড, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৯২১২১

মোবাইল: ০১৯১৮-৭৪৯৪২০

মডিউল জেনারেল হাসপাতাল

ঠিকানা এবং অবস্থান

হাতিরপুল বাজার মোতালেব প্লাজা থেকে ২০০ গজ পূর্ব দিকে হাসপাতালটি অবস্থিত।

মডিউল জেনারেল হাসপাতাল

১/জি/৩, পরীবাগ (মসজিদের পাশে হাতিরপুল বাজারের পূর্ব দিকে)

ঢাকা ১০০০।

ফোন: ৮৬১০৫১২, ৮৬১১৭১৮

মোবাইল: ০১৭১৩-৪৯২৭৭৩-৬

মনোয়ারা হাসপাতাল (রাঃ) লিমিটেড

ঠিকানা ও অবস্থান: ৫৪, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা ১২১৭।

বেইলী রোড থেকে ভিকারুন্নেসা নূন স্কুলের পূর্ব পাশের সড়ক দিয়ে প্রবেশ করে ১০০ গজ সামনে হাতের ডানপাশে এই হাসপতালটি অবস্থিত।

যোগাযোগ: ফোন- ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২ ও ৮৩১৮৫২৯।

মোবাইল- ০১৭১৫-৮৩৯৪০০।

ই-মেইল- monowara@bo-online.net

মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট

বহি:বিভাগে ১৫ টাকা টিকেট কেটে ডাক্তার দেখাতে হয়। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত বহি:বিভাগে ডাক্তার দেখানো যায়।

যাত্রাবাড়ি থানার অন্তর্গত মাতুয়াইল এলাকা মোড় থেকে দক্ষিণ দিকে ২০০ গজ সামনে শিশু-মাতৃস্বাস্থ্য ইনষ্টিটিউট অবস্থিত। ঠিকানা: কদমতলী (শ্যামপুর), মাতুয়াইল, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর ৭৫৪২৮২০-২৮। অনুসন্ধান ডেস্কের নম্বর ৭৫৪২৮২০-২৮

লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ

১ টি শিফটে বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন চিকিৎসকগণ।

অবস্থান: পান্থপথ সিগনালের ৫০ গজ উত্তর দিকে লিভার ফাউন্ডেশন হাসপাতাল ভবনের ৩য় তলায় অবস্থিত লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ অবস্থিত।

ঠিকানা: লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ

১৫০, গ্রীনরোড, পান্থপথ, (৩য় তলা),

ঢাকা-১২১৫, বাংলাদেশ।

ফোন নম্বর: ৯১৪৬৫৩৭, ০১৭৩২৯৯৯৯২২

সরকারি হাসপাতাল

শুরুতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল

সকাল আটটা থেকে বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়। সবগুলো বিভাগেরই আলাদা আলাদা বহির্বিভাগ আছে। রোগের ধরন বুঝে নির্দিষ্ট বিভাগের টিকেট কেটে সংশ্লিষ্ট চিকিৎসককে দেখাতে হয়। যেমন কারো মানসিক কোন সমস্যা আছে মনে হলে তিনি মানসিক রোগ বিভাগের টিকেট কাটতে পারেন। অবশ্য তিনি মেডিসিন বিভাগের টিকেটও কাটতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট চিকিৎসকই প্রয়োজনীয় বিভাগে রেফার করেন।

সম্প্রতি বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসাল্টেশন সেবা চালু করা হয়েছে। এজন্য ২০০ টাকা মূল্যের একটি টিকেট কাটতে হবে, এক টিকেটে সর্বোচ্চ দুইবার দেখানো যায় এবং টিকেটের মেয়াদ একমাস। আর এ হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা বা ডাগনস্টিক সার্ভিস সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে।

ঠিকানা: শাহবাগ মোড, ঢাকা-১০০০

অবস্থান: শাহবাগমোড়ে জাতীয় জাদুঘরের উত্তরে এর অবস্থান।

ফোন: +88 02 9661051-56, +88 02 9661058-60

+88 02 8614545-49, +88 02 8612550-54

+88 02 8618652-56, +88 02 8614001-05

+88 02 8611737-41

ই-মেইল: info@bsmmu.org

ওয়েবসাইট: www.bsmmu.org

শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল

(রোগী দেখাতে হলে ১০ টাকা মূল্যের টিকেট কাটতে হবে। এখানে মেডিসিন, ডেন্টাল, শিশু বিকাশ কেন্দ্র, অর্থোপেডিক ও ট্রমা সার্জন, চর্ম ও যৌন রোগ, শিশু, গাইনী, শিশু সার্জারী, এ্যাজমা সেন্টার, নিউরোলজি ও কার্ডিওলজি বিভাগসহ মোট ১১ টি বিভাগ রয়েছে । বহি: বিভাগ প্রতিদিন সকাল ০৮.০০ ঘটিকা হইতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে ।)

লোকেশন:

শহীদ সোহরাওয়াদী হাসপাতাল ঢাকার শেরে-ই-বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এর পাশে অবস্থিত ।

ফোন: ৯১৩০৮০০-১৯

ঢাকা শিশু হাসপাতাল

বহি:বিভাগে ডাক্তার দেখাতে হলে প্রথমে কাউন্টার থেকে ২০ টাকা মূল্যের টিকেট কাটতে হয় এবং জরুরী বিভাগে রোগী দেখাতে হলে ৫০ টাকা মূল্যের টিকেট কাটতে হবে।

অবস্থান: ঢাকা শেরে বাংলা নগরে শ্যামলী বাস স্ট্যান্ডের ২০ – ৩০ গজ পূর্ব দিকে শিশুমেলার পূর্বে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রের পশ্চিম পাশে এটি অবস্থিত।

ফোন: ৮১১৬০৬১-৬২, ৮১১৪৫৭১-৭২

ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল

ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের বহি:বিভাগে ৫ টাকার টিকেট কেটে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়ছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের নিকট দেখাতে ৩০ টাকার টিকেট কাটতে হয়। বহিঃ বিভাগে মেডিসিন, নাক কান গলা, গাইনী, চর্ম এবং শিশু রোগের চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে।

ঠিকানা- নওয়াব ইউসুফ রোড, নয়াবাজার, ঢাকা-১১০০

অবস্থান: ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল নয়াবাজার ব্রীজ সংলগ্ন স্থানে।

ফোন নম্বর- ৭৩৯০৮৬০।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল

এখানে সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়। বহির্বিভাগ টিকেটের মূল্য ১০ টাকা।

ঠিকানা: শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭

অবস্থান: সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৫০ গজ উত্তর দিকে মিরপুর রোডের পূর্ব পাশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।

ফোন- ০২- ৯১২২৫৬০

ফ্যাক্স- ৮৮-০২- ৮১৪২৯৮৬

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল

প্রধানত মানসিক সমস্যাগ্রস্ত রোগীদের চিকিত্সা সেবা প্রদান করা হয়। বহি:র্বিভাগে ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়।

ঠিকানা: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

এই হাসপাতালের বহির্বিভাগে সাধারণত চোখের যাবতীয় সমস্যার চিকিৎসা দেয়া হয়। বহির্বিভাগের ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়।

ঠিকানা: শেরেবাংলা নগর, ঢাকা- ১২১৭

ফোন- ০২- ৯১১৮৩৩৬, ৮১১৪৮০৭

ফ্যাক্স- ৮৮-০২- ৮১১৭২০২

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

এখানে সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়।হাসপাতালটি বহির্বিভাগের ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা দিয়ে একটি টিকেট সংগ্রহ করতে হয়।

ঠিকানা: মহাখালী, ঢাকা- ১২১২

অবস্থান: মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ৫০ গজ উত্তরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।

ফোন- ০২- ৯৮৮০০৭৮

জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল

বহি:র্বিভাগে রোগী দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়।

ঠিকানা এবং অবস্থান

হাসপাতালটি জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ১০০ গজ উত্তরে হাতের ডান পাশে এবং জাতীয় মানসিক ইনষ্টিটিউট হাসপাতালের দক্ষিণ পাশে।

জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল

শেরে বাংলা নগর, ঢাকা।

ফোন: ৯১৩৬৫৫৬০-৩

জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতাল

বর্হি বিভাগ প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। সরকারী ছুটির দিন ব্যতীত।

বর্হিবিভাগে সাধারণত হাড়ভাঙ্গা, হাড়জোড়া, হাতে টিউমার, দূর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, পঙ্গু, বিকলঙ্গ ইত্যাদি রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

বর্হিবিভাগের টিকেটের মূল্য ১০ টাকা। এই টিকেট নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়।

শ্যামলীতে অবস্থিত শিশু মেলার পূর্বে জাতীয় শিশু হাসপাতালের সাথেই (পূর্ব) জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।

ঠিকানা

শেরে বাংলানগর, ঢাকা- ১২০৭

ফোন- ৯১৪৪১৯০-৪, ৯১১২১৫০

মোবাইল- ০১৮৪১-২২২২২৪

ই-মেইল- nitortz@yahoo.com

আইসিডিডিআরবি

ঠিকানা

মহাখালি কাঁচাবাজার থেকে মহাখালি আন্ত:জেলা বাস টার্মিনালের দিকে ২০০ গজ সামনে হাতের বাম দিকে আইসিডিআরবি অবস্থিত।

ফোন নং – ৮৮০৬৫২৩-৩২, ফ্যাক্স – ৮৮-০২-৮৮১৯১৩৩, ৮৮২৩১১৬

জরুরী বিভাগের নম্বর – ৯৮৯৯০৬৭

ওয়েবসাইট – www.icddrb.org

এস. আলম পরিবহন

s-alom-paribahon-online-dhakaএস. আলম পরিবহন ১৯৯০ সালে যাত্রী পরিবহন শুরু করে। ঢাকা থেকে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে চলাচল করে থাকে এই কোম্পানীর বাসগুলো। এই কোম্পানীর এসি এবং ননএসি দুই ধরনের বাস রয়েছে।

কাউন্টারগুলো:

কাউন্টারের নাম:

ফোন নং

ফকিরাপুল

০২৯৩৩১৮৬৪

কমলাপুর

০২৮৩১৫০৮৭; ০১৯১৭৭২০৩৯৫

সায়েদাবাদ

৯০০২৭০২

০১৮১৩৩২৯৩৯৪

সুরিটোলা

০১৮১৯৫৩৯৬০১

গাবতলী

০২৯০০২৭০২; ০১৮১৩৩২৯৩৯৪

গাজীপুর

০১৬৭৬১৯৮৪৫৬

টঙ্গী

০১৭১১০৭৬৩৩০

বেনাপোল

০১৮২৫০৫১৯৭৩

ঝিকার গাছা

০১৭৩০১৮৪৩৬৯

যশোর

০১১৯১৮৩৯১৫৫

মাগুড়া

০১৯২৫৫০৫৯৩৪

চট্রগ্রাম সিনেমা প্যালেস

০৩১-৬১১০৩৭

বি.আর.টি. সি কাউন্টার দামপাড়া

০৩১৬১৭৩৭২

দামপাড়া

০৩১২৮৬৮৫৬৬

অলংকার মোড়

০৩১৭৫১০২২

কাপ্তাই

০১৮১৮৯৩৯১৯৫

লিচু বাগান

০১৮১৮৩৯০৯৯৫

মরিয়ম নগর

০১৭১১৭১১৬৪৩

পাহাড়তলী

০১৮১৪৩০৩০৩০

রাউজান

০১৯১৭২০৮৩২৩

রাঙ্গামাটি

০৩৫১৬১২৪০

নাজির হাট

০১৮১৯৬৭১৮১৮

হাট হাজারী

০১৮১৯০৭৮৬৭৭

বান্দরবন

০৩৬১৬২৬৬৪

খাগড়াছড়ি

০১৮১৫৩৫৯৮৬৬

পটিয়া

০৩০৩৫৫৬৭০০

ভাটিচারী

০১৫৫৮৬৬১৬০৩

সীতাকুন্ড

০১৮২৫২৮৬৫৮৮

মিরশ্বরাই

০১৮১৭৭৮২০১৭

ফেনী চকরিয়া

০১৭১৫৫৩১৯৮৮

রামু

০৩৪২৫৫৬০৫৫

কক্সবাজার প্রধান সরক লাল দিঘীপাড়

০৩৪১৬৪২৮৬, ০১৯১৭৭২০৩৮৬

টার্মিনাল

০৩৪১৬২২৯০২

টেকনাফ

০১৮১৮৮০০০৪০

উখিয়া

০১৮১৮৮০০০৪১

গন্তব্য

এস আলমের গাড়ীগুলো ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, টেকনাফ এবং খাগড়াছড়ি জেলায় নিয়মিত চলাচল করে।

গাড়ি ছাড়ার সময়

গন্তব্য

সময়

গন্তব্য

সময়

চট্টগ্রাম

০৬.১৫

কক্সবাজার

২১.০০

০৭.৩০

রাঙ্গামাটি

২১.৪৫

রাঙ্গামাটি

০৮.০০

বান্দরবন

২২.১৫

খাগড়াছড়ি

০৮.৩০

কক্সবাজার

২২.৩০

বান্দরবন

০৮.৪৫

চট্টগ্রাম

২২.৪৫

কাপ্তাই

০৯.১৫

কাপ্তাই

২২.৪৫

চট্টগ্রাম

১০.০০

নাজিরহাট

২২.৪৫

নাজিরহাট

১০.৪৫

কক্সবাজার

২৩.১৫

পটিয়া

১১.৩০

চট্টগ্রাম

২৩.১৫

চট্টগ্রাম

১২.১৫

কক্সবাজার

২৩.৩০

১৩.৩০

খাগড়াছড়ি

২৩.০০

১৪.৩০

২৩.৪৫

১৫.৩০

চট্টগ্রাম

০০.১৫

১৬.৩০

খাগড়াছড়ি

০০.১৫

১৭.৩০

চট্টগ্রাম

০০.৩০

১৮.৪৫

টিকেটের মূল্য

শুধুমাত্র ঈদ উপলক্ষ্যে অগ্রীম টিকেট কাটার ব্যবস্থা রয়েছে।
এছাড়া ফোনের মাধ্যমে বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে।
টিকেট ফেরত দিতে হলে কমপক্ষে ৩ ঘন্টা পূর্বে কাউন্টার কর্তৃপক্ষকে অবহিত করতে হয়।
ঢাকা থেকে গন্তব্য অনুসার ভাড়ার হার নিম্নরুপ-

গন্তব্য

ভাড়া(টাকা)

চট্টগ্রাম

৪৩০

কক্সবাজার

৭০০

চকোরিয়া

৬৫০

বান্দরবন

৫৫০

বেনাপোল

৫০০

কাপ্তাই

৫০০

পটিয়া

৫০০

রাঙ্গামাটি

৫৪০

হাটহাজারী

৪৮০

নাজিরহাট

৪৯০

খাগড়াছড়ি

৪৫০

যাত্রী সেবা

একজন যাত্রী টিকেট সর্বোচ্চ ২০ কেজি পরিমাণ পণ্য বহন করতে পারে।
গাড়ির সকল যাত্রী বীমাকৃত। গাড়ি কোন দূর্ঘটনায় পড়লে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
নন এসি বাসে অডিও এবং ভিডিও বিনোদন ব্যবস্থা রয়েছে।
একটি বাসে ৪০ টি সিট থাকে। যাত্রীর চাপ বেশী থাকলে ইঞ্জিন কভারে অতিরিক্ত ৬ জন বহন করার ব্যবস্থা রয়েছে।
গাড়ি ছাড়ার ১৫ মিনিট পূর্বে যাত্রীদের কাউন্টারে উপস্থিত হতে হয়।
যাত্রাকালে লাগেজ, ব্যাগ বাসের বক্সে দিয়ে টোকেন সংগ্রহ করতে হয়। তবে গাড়ীর ভেতর থেকে কোন যাত্রীর কোন কিছু হারিয়ে গেলে বাস কর্তৃপক্ষের কিছুই করার থাকে না।
যাত্রা পথে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার রেষ্টুরেন্টে ২০ মিনিটের যাত্রাবিরতি দিয়ে থাকে।
দিনের বেলায় ঢাকা শহরের বিভিন্ন কাউন্টার থেকে সায়েদাবাদ টার্মিনালে কোম্পানীর নিজস্ব মিনিবাসের মাধ্যমে পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
বাসের ভেতর ধুমপান করা সম্পূর্ণরূপে নিষেধ।

প্রিন্স বাজার, মিরপুর ১

24 1st floor Toys Corner২০০৪ সালে মিরপুর আউটলেটের মাধ্যমে প্রিন্স বাজারের যাত্রা। এই সুপার শপের আয়তন ২০০০ বর্গফুট। মিরপুর ছাড়াও মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বিপরীত পাশে এই সুপার শপের একটি চেইন শপ রয়েছে। সপ্তাহের সাতদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি খোলা থাকে। সার্বক্ষনিক শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সহজ যোগাযোগ, নিরাপত্তা ও মান সম্পন্ন পণ্য প্রাপ্তির প্রত্যাশায় মিরপুর-১ ও মিরপুর-২ এলাকার অধিবাসীগণ তাদের সাপ্তাহিক বা মাসিক বাজার এখান থেকে সেরে থাকেন।

ঠিকানা

মিরপুর-১ নং সনি সিনেমা হল থেকে মিরপুর-১ নং ওভারব্রীজের দিকে ২০০ গজ সামনে গিয়ে হাতের বাম পাশে বাণিজ্যিক প্লট- ৬ এন্ড ১১, ব্লক- বি, প্রধান সড়কে বাটার শোরুমের সাথেই প্যারাডাইজ প্লাজার নিচ তলাতে প্রিন্স বাজারের অবস্থান।

যে সব পণ্য পাওয়া যায়

প্রিন্স বাজারের প্রধান এই শাখাতে কসমেটিকস, শোপিস ফ্যান্সি আইটেম, গ্রোসারী সামগ্রী, স্টেশনারী, বেবীফুড, ক্রোকারিজ, ড্রিংকস, ড্রাইফুড, টয়েজ, ফাষ্টফুড, সুইটমিট, গার্মেন্টস, ড্রিংকস, হারবাল পণ্য, ফ্রোজেন ফুডস, শাক-সবজি, ফলমূল, নিজস্ব উৎপাদিত চাল, আটা, মাংস (গরু, খাসি, মুরগী, কবুতর) এবং রুই, চিংড়ি, কাতলা, ইলিশ, রূপচাঁদা ছাড়াও দেশী প্রজাতির ছোট মাছও পাওয়া যায়। এখানে তাদের ও অন্যান্য খাবার পাওয়া যায়।

নিত্য পণ্যের মূল্য তালিকা

ক্রমিক নং

বিবরন

০১.

হাড়যুক্ত গরুর মাংস

০২.

গরুর মগজ

০৩.

গরুর পায়া

০৪.

গরুর কলিজা

০৫.

খাশির মাংস

০৬.

খাশির আস্ত মাথা (প্রতি পিছ)

০৭.

দেশী মুরগী

০৮.

ফার্মের মুরগী

০৯.

মুরগীর গিলা কলিজা

১০.

দেশী রুই (মাঝারী)

১১.

দেশী কাতলা

১২.

দেশী চিতল

১৩.

রূপচাঁদা

১৪.

ইলিশ মাছ (ছোট সাইজ)

১৫.

ইলিশ মাছ (মাঝারী সাইজ)

১৬.

ইলিশ মাছ (বড় সাইজ)

১৭.

দেশী ছোট মাছ

ক্রেতার চাহিদা মত প্রিন্স বাজারে মাছ-মাংস কেটে দেওয়া হয়।

বিল পরিশোধের ব্যবস্থা

পণ্যসামগ্রীর মূল্য পরিশোধের জন্য প্রিন্স বাজারের প্রধান শাখার প্রবেশ মুখে পাশাপাশি মোট ৬টি ক্যাশ কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলোতে স্বয়ংক্রিয় ক্যাশমেশিন, হিসেব করার জন্য কম্পিউটার, প্রিন্টার, বারকোড রিডার এবং পেমেন্ট কার্ড রিডার রয়েছে। এখানে ভিসা কার্ড, মাষ্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ডসহ দেশের সকল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমেও বিল পরিশোধ করা যায়।

গাইডের ব্যবস্থা

প্রিন্স বাজারে সেলফ অনুযায়ী দুই শিফটে মোট ৪০ জন গাইড দায়িত্ব পালন করে। পণ্য সম্পর্কে ক্রেতার প্রশ্নের উত্তর ও তা খুঁজে পেতে সাহায্য করে গাইডগণ।

বিবিধ

এই শাখাতে পণ্য পরিবহনের জন্য ক্যাশ কাউন্টারের পাশেই ১৫০ টি ট্রলি সারিবদ্ধভাবে রক্ষিত থাকে। এছাড়া এখানে টয়লেট, ফায়ার এক্সিট ওয়ে এবং সিকিউরিটি দরজা রয়েছে। তবে এখানে কোন কিডস জোন নেই। এই শাখার গ্যারেজে প্রায় ৩৮-৪০ টি গাড়ী বিনা চার্জে পার্কিং করা যায়।

পিংক সিটি শপিং কমপ্লেক্স

1235087_10202118104938993_198759990_nপিংক সিটি শপিং কমপ্লেক্স ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই শপিং কমপ্লেক্সে ৮০% বিদেশী এবং ২০% দেশীয় ব্র্যান্ডের পণ্য সামগ্রী পাওয়া যায়। বিদেশী পণ্যগুলো ভারত, চীন, সৌদি আরব, আমেরিকা এবং পাকিস্তানের তৈরী। এই শপিং কমপ্লেক্সের নিচতলা ও দ্বিতীয় তলায় কসমেটিক, গার্মেন্টস পণ্য, জুতা এবং তৃতীয় তলায় জুয়েলারী পণ্য ও চতুর্থ তলায় বাচ্চাদের খেলনা পাওয়া যায়।

অবস্থান

গুলশান ২ গোলচত্ত্বর থেকে ২০০ গজ দক্ষিণ দিকে এসে হাতের বাম পাশে পিংক সিটি শপিং কমপ্লেক্স অবস্থিত।

ঠিকানা

বাড়ি# ১৫, রোড# ১০৩, গুলশান এভিনিউ, গুলশান ২, ঢাকা।

সময়সূচী

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে এই শপিং কমপ্লেক্স।
শপিং কমপ্লেক্সের সাপ্তাহিক পূর্ণদিবস বন্ধ রবিবার। এছাড়া সোমবার দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকে।

মার্কেট ভবন

শপিং কমপ্লেক্সটি ৪ তলা বিশিষ্ট।
এই শপিং কপ্লেক্সটির পূর্ব এবং উত্তর দিক দিয়ে প্রবেশের জন্য দুটি আলাদা পথ রয়েছে।
মার্কেটটি কেন্দ্রীয়ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত।
পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রয়েছে।
অগ্নি নির্বাপণের জন্য মার্কেটের প্রত্যেক তলার পূর্ব দিকের কর্ণারে ছোট ছোট অগ্নি নির্বাপণ যন্ত্র মজুদ রয়েছে।
মার্কেটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার সম্পর্কে অবগত।

যেসব পণ্য পাওয়া যায়

শিশু পোষাক (প্যান্ট, শার্ট, গেঞ্জি)
কসমেটিকস পণ্য
পারফিউম
শাড়ী (সূতি, নরমাল, ব্র্যান্ড)
থ্রি-পিস (সূতি, নরমাল, ব্র্যান্ড)
সালোয়ার কামিজ
মেয়েদে জুতা (নরমাল, হিল, বেল্ট)
ছেলেদের জুতা ,শার্ট, প্যান্ট
বিছানার চাদর
পর্দার কাপড়
স্বর্ণের অর্নামেন্টের দোকান
ডায়মন্ড অর্নামেন্টের দোকান
শিশুদের খেলনা
স্পোর্টস আইটেম (কেডস, মুজা, টি-শার্ট, ফুটবল, ব্যাটমিন্টন)
ব্যায়ামের যন্ত্রপাতি

পণ্যের গুনগত মান ও অন্যান্য

স্বর্ণের ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি দেওয়া হয়। (রং, মান, ভেজাল ছাড়া)
স্বর্ণের ক্ষেত্রে আধুনিক ডিজিটাল মেশিনে আন্তর্জাতিক মানের মাপ ব্যবহার করা হয়।
কাপড়ের ক্ষেত্রে ৬ মাসের গ্যারান্টি দেওয়া হয়। (রং, কাপড় নষ্ট না হওয়া, আরামদায়ক)।
ক্রয়কৃত পণ্য কেনার ৭ দিনের মধ্যে কোনরুপ ক্ষতি না করা সাপেক্ষে পরিবর্তন করার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে কোন অতিরিক্ত চার্জ দিতে হয় না।

পন্যগুলোর খুচরা দামের তালিকা-

পণ্যের নাম

সর্বনিম্ন দাম

সর্বোচ্চ দাম

প্যান্ট (সূতি, কটন)

৩০০ টাকা

২,০০০ টাকা

শার্ট (সূতি, কটন)

২৫০ টাকা

১,৫০০ টাকা

পার্টিড্রেস (সূতি, কটন)

৬০০ টাকা

২,০০০ টাকা

বেল্ট (সূতি, কটন)

৬৯ টাকা

গেঞ্জি (কটন কাপড়)

২২০ টাকা

জুতা (চামড়া, বেল্ট, সেন্ডেল)

৩০০ টাকা

২,০০০ টাকা

কসমেটিকস/ পারফিউম (ভারত, চীন, আমেরিকা)

পণ্যের নাম

দাম

নেইল পালিস

১,০০০ টাকা

ক্রিম

১,০০০ টাকা

সেন্টা

১,৫০০ টাকা

আতর

১২০ টাকা

বেনিটি ব্যাগ (চামড়া)

১,০০০ টাকা

শাড়ি, থ্রি-পিস ও মেয়েদে পোষাক-

ব্র্যান্ডের নাম

পণ্যের নাম

পণ্যের দাম

শাড়ি

কটন

২,৫০০ টাকা

হাতের কাজ করা

৬,০০০ টাকা

সূতি

২,০০০ টাকা

থ্রি-পিস

কটন/ সিনথেটিক-

২০০০ টাকা

সুতি

২,৫০০ টাকা

মেয়েদের জুতা

হিল, নরমাল, বেল্ট

১,০০০ টাকা

ছেলেদের পোষাক

জিন্স প্যান্ট

২,৫০০ টাকা

শার্ট (নরমাল / হাফহাতা / ফুলহাতা)

১,৫০০ টাকা

টি-শার্ট (হাফহাতা জ্যোতি)

৬০০ টাকা

বেল্ট (চামড়া)

৫০০ টাকা

পাঞ্জাবি (বড় / শর্ট / সূতি)

৩,০০০ টাকা

জুতা (স্যান্ডেল)

১,২০০ টাকা

লেদার জ্যাকেট

৭,০০০ টাকা

বিছানা/ পর্দা

বিছানার কাপড় (বড়)

৩,০০০ টাকা

পর্দার কাপড় (গজ )

৩০০ টাকা

সোফার কাপড় (নরমাল)

৩,০০০ টাকা

মার্কেটে একদরের দোকানের তালিকা-

দোকানের নাম

অবস্থান

Raymond

নিচতলা

Thai Gallery (জুতা, সান্ডেল)

নিচতলা

Celebration

নিচতলা

Rainbow (পারফিউম দোকান)

নিচতলা

Yellow (ছেলেদের পোষাক)

নিচতলা

Shova Fashion (গার্মেন্টস পণ্য)

নিচতলা

Gitanjoli Jewelers

তৃতীয় তলা

Diamond Jewelers

তৃতীয় তলা

Baby Shop

চতুর্থ তলা

গাড়ি পার্কিং

শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে ৩০ টি গাড়ি পার্কিং সুবিধা রয়েছে।
পার্কিং এর প্রবেশ পথ শপিং মলের উত্তর পাশে অবস্থিত।
গাড়ি প্রতি পার্কিং চার্জ ২০ টাকা। পার্কিং সময় নিয়ে বাধ্যবাধকতা নেই।

বিবিধ

এখানে কোন পণ্য পাইকারী বিক্রির ব্যবস্থা নেই।
বিদেশী ক্রেতাদের পণ্য ক্রয়ে দোকানের সেলসম্যান ও সেলসগার্লরা সাহায্য করে থাকে।
ঋতু পরিবর্তনের সাথে পোষাক, কসমেটিকস প্রভৃতির পরিবর্তন হয়।
এখনো এখানে খাবারের আলাদা কোন জোন গড়ে ওঠেনি।
মার্কেটের প্রত্যেক তলার উত্তর পাশে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ২ টি করে টয়লেটের ব্যবস্থা রয়েছে। অবস্থিত।

নববর্ষের খাবার দাবার
অনলাইনে বৈশাখী কেনাকাটা
বৈশাখী পোশাক
ঢাকার বিউটি পার্লার
নির্বাচিত প্রতিবেদন
ঢাকার মার্কেটগুলোর সময়সূচীদোয়েল চত্ত্বর শো-পিস মার্কেটআতর, তসবি, টুপির মার্কেটসোলার প্যানেল অনলাইন প্রতিষ্ঠানগুলোব্যাগের মার্কেট বন্দুকের দোকানফার্নিচার মার্কেটবিয়ের মার্কেটপশু – পাখির মার্কেটআরও »
বাংলা ফন্ট না দেখা গেলে মোবাইলে দেখতে চাইলে
আপডেট নিউজ
লাইফ স্টাইল
গহনার সাজে বাঙালিয়ানাপোশাক সম্ভারমুখচিত্র…বৈশাখী সাজেবৈশাখী টিপসবর্ষবরণে খাবারের আয়োজনসরা ও মুখোশের গল্প…রঙের বাহারনিরামিষে ভোজবৈশাখে টো টোফুলেল জীবনবসে থাকার বিপত্তিলাইফ স্টাইল নিয়ে আমাদের সাইট
নির্বাচিত লেখা থেকে
ট্রেড লাইসেন্স সংগ্রহ
ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। যে কোন ব্যবসা করতে হলে আগে ট্রেড লাইসেন্স নিতে হয়। ‘১৯৮৬ সালের মিউনিসিপ্যাল করপোরেশন ট্যাক্সেশন বিধিমালার ৪৪(১) বিধি অনুসারে সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে চাইলে অবশ্যই ট্রেড লাইসেন্স নিতে হবে। যদি কেউ তা না নিয়ে ব্যবসা করেন, তবে তাঁর বিরুদ্ধে মামলা হতে পারে। মামলায় তাঁর জেল-জরিমানার বিধান আছে।’ শুধু যে আইনি বাধ্যবাধকতার জন্যই আপনাকে লাইসেন্স নিতে হবে, তা… বিস্তারিত

নর্থ টাওয়ার

north-tower-online-dhaka-com২০০২ সালে উত্তরা ৭ নম্বর সেক্টরে নর্থ টাওয়ার চালু হয়। ১৩ তলা ভবনের নিচের দিকে ছয় তলা জুড়ে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এই মার্কেটটি পরিচালিত হচ্ছে। ওপরের দিকে বিভিন্ন অফিসের অবস্থান। মার্কেটটিতে ঢোকা এবং বের হওয়ার জন্য আলাদা আলাদা পথ রয়েছে।

অবস্থান ও ঠিকানা

উত্তরার হাউজ বিল্ডিং বাস স্টপেজ চৌরাস্তার পশ্চিম দিকে রাস্তা সংলগ্ন স্থানে মার্কেটটির অবস্থান।

ঠিকানা-১০৭, সেক্টর# ৭, উত্তরা, ঢাকা।

সাপ্তাহিক ছুটি

বুধবার এই মার্কেটের সাপ্তাহিক ছুটি।

এখানে যেসব পণ্য পাওয়া যায়-

ঘড়ি, কসমেটিকস, খেলনা, শিশু পোষাক, শাড়ি, থ্রি পিস, জুতা, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, জুয়েলারি, মোবাইল ফোন, সিডি প্রভৃতি পাওয়া যায়। বিদেশে তৈরি অনেক পণ্যও এই মার্কেটে পাওয়া যায়। এগুলো প্রধানত চীন, ভারত, থাইল্যান্ড, মালেয়েশিয়া প্রভৃতি দেশের পণ্য সামগ্রী। ভালো পরিবেশ ও গুণগত মানের জন্য প্রধানত উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতারা এখানে কেনাকাটা করতে আসেন।

বিভিন্ন পণ্যের মূল্য

কাজ চালিয়ে নেবার মত ঘড়িগুলো ৫০০ থেকে ১০০০ টাকায় পাওয়া যায়। আর দামী সৌখিন ঘড়িও পাওয়া যায় এখানে। সেগুলোর দাম এক লাখও পেরোতে পারে। একতালায় Time Zone এর দোকান আছে, এটি একদরের দোকান। থ্রি-পিসের দাম ৩,০০০ টাকা। তবে দামী থ্রী পিসের মধ্যে ১৮,০০০ টাকার থ্রী পিসও আছে।

চতুর্থ তলায় Rich man, Dargi Bari, CATS EYE প্রভৃতি ফ্যাশন হাউজ আছে। কম দামী চাইনীজ মোবাইল ফোন সেটও পাওয়া যায়। এছাড়া সুপরিচিত ব্রান্ডের মোবাইল ফোনও পাওয়া যায়। ৬ষ্ঠ তলায় স্যামসাং ও নকিয়ার শো রুম আছে। মাঝেমধ্যে বিদেশী ক্রেতাদের আগমনও ঘটে এই মার্কেটে।

এই মার্কেটে কেবল খুচরা পণ্য বিক্রি হয়। পাইকারী ক্রেতারা এখানে আসেন না।

মৌসুমভেদে অন্যান্য মার্কেটের মত এই মার্কেটেও পণ্যের ধরণে পরিবরর্তন আসে। যেমন শীতকালে শীতবস্ত্র আর গরমকালে ঢিলেঢালা পোশাকের আধিক্য থাকে। আবার ঈদ, পূঁজা, বর্ষবরণ, বিজয় দিবস, বন্ধু দিবস প্রভৃতি উসৎবে ৫% থেকে ২০% পর্যন্ত ছাড় দেয়া হয়। আবার একটি পণ্য কিনলে আরেকটি পণ্য ফ্রি দেয়া সহ বিভিন্ন ধরনের অফার দেয়া হয়।

অন্যান্য সুবিধাদি

মার্কেটটির আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং সুবিধা আছে। সেখানে প্রায় ১০০ টি গাড়ি পার্ক করা যায়। সারাদিনের জন্য ২০ টাকা দিতে হয় পার্কিং চার্জ হিসেবে।

সপ্তম তলায় খাবারের জন্য ফুড কোর্ট আছে।
পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট আছে।
ক্রেতাদের জন্য সিঁড়ির পাশাপাশি লিফটএর ব্যবস্থা আছে।
মার্কেটের প্রতিটি ফ্লোরে একাধিক অগ্নি নির্বাপণ যন্ত্র রয়েছে।
ক্রয়কৃত পণ্য ফেরত নেওয়া হয় না। তবে পণ্যটি অক্ষত থাকলে ৭ দিনের মধ্যে রশিদ দেখিয়ে বদল করে নেয়া যায়।

জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল

জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি সরকারী হাসপাতাল। এই হাসপাতালটিতে কিডনী সমস্যায় জর্জরিত রোগীদের সেবা প্রদান করা হয়।

ঠিকানা এবং অবস্থান

হাসপাতালটি জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ১০০ গজ উত্তরে হাতের ডান পাশে এবং জাতীয় মানসিক ইনষ্টিটিউট হাসপাতালের দক্ষিন পাশে।

জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল

শেরে বাংলা নগর, ঢাকা।

ফোন: +৮৮-০২-৯১৩৬৫৫৬০-৩

হাসপাতাল ভবন

হাসপাতাল ভবন ৩টি। ভবন তিনটি এ বি এবং সি ব্লকে বিভক্ত। প্রতিটি ভবনে দুটি করে লিফট রয়েছে। হাসপাতালের আইসিইউ এবং অপারেশন থিয়েটার এ ব্লকের ৩য় তলায় লিফটের ডানে অবস্থিত। ব্লাড ব্যাংকটি বামে অবস্থিত। হাসপাতালের তৃতীয় তলায় নামাজের জন্য জায়গা রয়েছে।

ডাক্তার

হাসপাতালের মোট ডাক্তারের সংখ্যা ৪০ জন এবং বিশেষজ্ঞ ৩ জন। তিনটি শিফটে ডাক্তারগন দায়িত্ব পালন করে থাকেন। প্রতি শিফটে ৯ জন করে ডাক্তার বসেন।

টেস্ট

এখানে সাধারনত কিডনী সম্পর্কিত বিভিন্ন প্রকার টেস্ট করা হয়। সরকারী হাসপাতাল হওয়ায় সাধারনত টেস্টের জন্য কোন প্রকার ফি দিতে হয় না। কয়েকটি টেস্টের নাম; (০১) নিথোট্রিপাস; (০২) হেমোডায়ালাইসিস; (০৩) রেডিওলজি এন্ড ইমেজিং (০৪) ইউরোলজী; (০৫) ফিজিওলজী।

রোগী ভর্তি

এখানে রোগী ভর্তির জন্য প্রথমে অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে হয়। ২৫ টাকা দিয়ে ভর্তি ফরম পূরন করতে হয়। তারপর সংশ্লিষ্ট ডাক্তার রোগী দেখার পর হাসপাতালে ভর্তি নেওয়া হয়।

বহি:র্বিভাগ সেবা

এই বিভাগে সাধারনত কিডনী সম্পর্কিত যাবতীয় সমস্যা বা রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে প্রত্যেহ ৮ জন করে ডাক্তার বসেন। বহি:র্বিভাগে রোগী দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হয়।

এ্যাম্বুলেন্স সুবিধা

এই হাসপাতালের নিজস্ব এ্যাম্বুলেন্স রয়েছে ৩টি। হাসপাতালে রোগী পরিবহনের কাজে এ্যাম্বুলেন্সগুলো ব্যবহৃত হয়ে থাকে। এ্যাম্বুলেন্স সুবিধা পেতে হাসপাতালের অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে হয়। যোগাযোগ নম্বর +৮৮-০১৭২২-৭২০৮৯৪৩। ঢাকার মধ্যে রোগী পরিবহনের জন্য এ্যাম্বুলেন্সের ভাড়া ৩৫০ টাকা।

অপারেশনগুলো

ক্রমিক নং

অপারেশনের নাম

খরচ

০১.

অ্যাপেন্ডিসাইটিস

১২০০ টাকা

০২.

কিডনী পাথার

২০০০ টাকা

০৩.

কিডনী স্পট

২৫০০ টাকা

০৪.

কিডনীতে ব্লাড জাম

২৯০০ টাকা

০৫.

কিডনী সিজারিয়ান

২১৫০ টাকা

কেবিন / ওয়ার্ড

হাসপাতালে মোট ওয়ার্ড ৭টি।
মোট কেবিন ৩২টি।
সিট ৩৫০ টি।

কেবিন ভাড়া দৈনিক ৪৫০ টাকা এবং সিট ভাড়া দৈনিক ২৫০ টাকা।

এই হাসপাতালে জটিল রোগীর জন্য সবসময় সিট পাওয়া যায়।

ঔষধ বিপনন সেবা

হাসপাতালের রোগীদের জন্য এখানে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। তবে কিছু কিছু ঔষধ বাহির থেকে কিনে নিতে হয়। হাসপাতালের কাছাকাছি ঔষধের দোকান রয়েছে।

অগ্নি নির্বাপন এবং নিরাপত্তা ব্যবস্থা

হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপন এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

গাড়ি পার্কিং

গাড়ি পার্কিংয়ের জন্য এখানে নিজস্ব পার্কিং স্পেস রয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য কোন প্রকার চার্জ দিতে হয় না। এখানে ২০-২৫ টি গাড়ি পার্ক করা যায়।

নার্স এবং ব্রাদার

হাসপাতালে নার্সের সংখ্যা ১৪৫ জন এবং ব্রাদারের সংখ্যা ২৫ জন। এখানে নার্স এবং ব্রাদারগন প্রশিক্ষিত।

গরীব রোগীদের জন্য বিশেষ সুবিধা

এখানে গরীব রোগীদের বিনা খরচে চিকিত্সা সেবা প্রদান করা হয়। গরীব রোগীদের থাকা, খাওয়া, ঔষধ খরচ এবং প্রয়োজনের ব্লাড ব্যাংক থেকে রক্ত পরীক্ষার বিশেষ সুবিধা পাওয়া যায়। হাসপাতালের সমাজ কল্যান কার্যালয় থেকে গরীব এবং দুস্থ রোগীদের ঔষধ, রক্ত, খাওয়ার জন্য অর্থায়ন এবং দাফন কাফনের ব্যবস্থা করা হয়।

স্বপ্ন সুপার শপ

???????????????????????????????এসিআই লিজিস্টিক লি: ২০০৮ সালে বাংলাদেশে এই সুপার শপটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠালগ্নে একটি মাত্রা শাখা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এই সুপার শপটির দেশের ১৬টি জেলায় ৫৯টি শাখা রয়েছে। এর মধ্যে ঢাকাতেই সর্বাধিক ৩৪টি শাখা রয়েছে।

কর্পোরেট অফিস

নভো টাওয়ার, ২-৮, ২৭০ তেজগাঁও, ঢাকা।

ফোন: ৮৮২৫৯২৪

ওয়েব সাইট: www.shwapno.com

খোলা বন্ধের সময়সূচী

প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের সকল শাখাগুলো খোলা থাকে। সাপ্তাহিক ও সরকারী ছুটির দিনগুলোতেও একই সময়সূচী অনুযায়ী সবগুলো শাখা খোলা থাকে।

মূল্য পরিশোধ

নগদ টাকার পাশাপাশি দেশের সবগুলো শাখাতেই ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে কেনাকাটা করার ব্যবস্থা রয়েছে।

মেম্বারশীপ

এই সুপার শপটির যেকোনো শাখা থেকে একসাথে ২,০০০ টাকার পণ্য কিনে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে জমা দিলে ক্রেতাকে একটি মেম্বারশীপ কার্ড প্রদান করা হয়। পরবর্তীতে প্রতি ১০০ টাকার কেনাকাটায় ক্রেতার এই মেম্বারশীপ কার্ডে ১ পয়েন্ট করে জমা হয়। প্রতি ১০০ পয়েন্ট এর জন্য কেনাকাটায় ৭৫ টাকা ছাড় দেওয়া হয়। এছাড়া কর্পোরেট মেম্বারদের ক্ষেত্রে প্রতি ১০০ টাকার কেনাকাটা করলে ১ পয়েন্ট করে তার মেম্বারশীপ কার্ডে জমা হয়। তাদের ক্ষেত্রে প্রতি ১০০ পয়েন্টে ১০০ টাকা ছাড় দেওয়া হয়। মেম্বারশীপ কার্ডের পয়েন্ট এর নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। ক্রেতা যেকোনো সময় এই পয়েন্ট এর সুবিধা গ্রহণ করতে পারেন।

পণ্য প্রক্রিয়াজাতকরণ

স্বপ্ন সুপার শপের সবগুলো শাখাতেই ক্রয়কৃত পণ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা রয়েছে। বিশেষত কাঁচা পণ্য যেমন – মাছ, মাংস প্রভৃতি। এর জন্য আলাদা কোনো চার্জ প্রদান করতে হয় না। এছাড়া সম্পূর্ণ প্রক্রিয়াজাতকরণ অবস্থায়ও পাওয়া যায়।

যেসব পণ্য পাওয়া যায়

শিশু খাদ্য
বেভারেজ সামগ্রী
বেকারী সামগ্রী
ডেইরী সামগ্রী
গিফট এন্ড টয়েস
গৃহস্থালী পণ্য
প্যাকেটজাত খাবার
ফল এবং সবজি
গ্রোসারী পণ্য
হেলথ এন্ড বিউটি পণ্য
স্টেশনারী পণ্য
ইলেকট্রনিক্স সামগ্রী

ঢাকার শাখাগুলো

শাখার নাম

ঠিকানা ও খোলা-বন্ধের সময়সূচী

গ্রীন রোড শাখা

প্লট-৩এ, রোড-৪, ধানমন্ডি আবাসিক এলাকা, ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারের পাশে।

পান্থপথ শাখা

হাউজ-৫৬/এ, লেকসার্কাস, কলাবাগান, ঢাকা।

ফোন নম্বর: ৮৮২৫৯৪০

বনানী শাখা

ডব্লিউবিসি, ৭৬/এ, ব্লক-এম, রোড-১১, বনানী, ঢাকা।

গুলশান – ২ শাখা

প্লট-৩, গুলশান উত্তর, সার্কেল-২, ঢাকা।

ফোন-৮৮২৪৭৭৩

মালিবাগ শাখা

২৬০/৬, মালিবাগ, বিজ্ঞান কলেজ এর নীচতলা, ঢাকা।

মগবাজার শাখা

৪৩৫/১, বড় মগবাজার (ওয়্যারলেস গেট), ঢাকা।

খিলগাও শাখা

হাউজ-৩৮৯/বি, স্কাই ভিউ আফরিনা, চৌধুরীপাড়া, খিলগাও, ঢাকা।

মধ্য বাসাবো শাখা

আর রহিম গার্ডেন, ৪৭, মধ্য বাসাবো, ঢাকা।

মোবাইল- ০১৯৭০-০২৪২৯৯

বিজয় নগর শাখা

টেপা টাওয়ার, ১৬৯, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণি, পুরানা পল্টন (পুরাতন), ঢাকা।

মোবাইল: ০১৯১৯-৮৩৮৮৬১

সিপাহীবাগ শাখা

২২৫, নর্থ গোরান, সিপাহীবাগ, ঢাকা।

যাত্রাবাসী (বিবিরবাগিচা) শাখা

ফুলজান মার্কেট, ৮০/সি, উত্তর যাত্রাবাড়ী, বিবিরবাগিচা, ঢাকা।

যাত্রাবাড়ী-২ শাখা

৩৩, শহীদ ফারুক রোড, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা।

নর্থ বনশ্রী শাখা

সি-৪১, রোড-৬, উত্তর বনশ্রী, রামপুরা, ঢাকা।

সাউথ বনশ্রী

হাউজ-৭৬, জহুরুল ইসলাম রোড (মেইন রোড), ব্লক-কে, সাউথ বনশ্রী, গোরান, ঢাকা।

পশ্চিম কাফরুল শাখা

পাললিক মল্লিক প্লাজা, ২১৮/৯, পশ্চিম কাফরুল (শেওড়াপাড়া), রোকেয়া সরণি, ঢাকা।

মিরপুর ৬ শাখা

হাউজ-৯/২, সেকশন-৬, এভিনিউ-৫, ব্লক-জি, মিরপুর-২, ঢাকা।

রূপনগর শাখা

১৬/৩৪, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা।

পল্লবী শাখা

২/৬, পল্লবী সাড়ে এগারো, মিরপুর, ঢাকা।

মোহাম্মদপুর টাউন হল শাখা

১৪/২৩, মানামা তুরাগ বিল্ডিং, শাহজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।

মনসুরাবাদ শাখা

প্লট-১৩-১৪, রোড-২, মনসুরাবাদ আবাসিক এলাকা, আদাবর, ঢাকা।

রায়ের বাজার শাখা

মনিকা এস্টেট, ২৯৫/ঝ/১৪, রায়ের বাজার (সিকদার মেডিকেল কলেজ ক্যাম্পাস), ঢাকা।

পূর্ব নাখালপাড়া শাখা

হাউজ-২৮৬/২, পূর্ব নাখালপাড়া, ঢাকা।

সূত্রাপুর শাখা

হাউজ-৬১, সুভাষ বোস এভিনিউ, লহ্মীবাজার, সূত্রাপুর, ঢাকা।

ফোন- ০১৬৭০-৮২৯৫৫৪

মানিকনগর শাখা

৬৫/১/এ, মানিকনগর ওয়াসা রোড, সবুজবাগ, ঢাকা।

ওয়ারী শাখা

৩৬/১, রেংকিন স্ট্রীট, ওয়ারী, ঢাকা।

মোবাইল নং ০১৯২৮৬৪৫৯৭৮

পোস্তগোলা শাখা

১/২, আর্সিন গেট, ইস্টার্ন হাউজিং সোসাইটি, পোস্তগোলা, শ্যামপুর, ঢাকা।

নাজিমুদ্দিন রোড শাখা

৯০/৯১, স্যার নাজিমুদ্দিন রোড, লালবাগ, ঢাকা।

লালবাগ শাখা

প্লট-৫৪, ওয়াটার ওয়ার্কস রোড, লালবাগ, ঢাকা।

ধনিয়া শাখা

৫৫৪, গোয়াল বাড়ির মোড়, ধনিয়া, ঢাকা।

উত্তরা সেক্টর ৬ শাখা

শাহজালাল এভিনিউ, প্লট-১ ও ২, রোড-১৩/ডি ও ১৩/সি, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।

ফোন: ৮৮২৫৯২৮

নিকুঞ্জ শাখা

প্লট-১৫, রোড-৬, নিকুঞ্জ-২, ঢাকা।

আশকোনা শাখা

৩০১, আশকোনা বাজার রোড, আশকোনা, ঢাকা।

টঙ্গী শাখা

বাদুর উদ্দিন ম্যানসন, বাড়ি-৩২, চেরাগ আলী মার্কেট, কলেজ গেট, টঙ্গী, গাজীপুর।

দোহার শাখা

জয়পাড়া কলেজ মার্কেট, দোহার।

যমুনা ফিউচার পার্ক

jamuna-future-park-dhaka-city-guideবিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ শপিংমল হিসেবে পরিচিত “যমুনা ফিউচার পার্ক”। রাজধানীর কুড়িলে অবস্থিত এই শপিং কমপ্লেক্সটিতে সকল ধরনের কেনাকাটা ও বিনোদন সুবিধা রয়েছে।

ঠিকানা ও যোগাযোগ:

ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা।

ফোন: ৮৪১৬০৫১-২

মোবাইল: ০১৯৩৭-৪০০২০৫-২২

ফ্যাক্স: ০২-৮৪১৬০৫০

ওয়েবসাইট: www.jamunafuturepark.com

মার্কেটের বিস্তৃতি:

প্রগতি সরণি থেকে ফিউচার পার্ক প্রাঙ্গণে প্রবেশ করলে প্রথমেই পড়ে আউটডোর রাইডস। সারা পৃথিবীতে তোলপাড় করা ছয়টি রোমাঞ্চকর রাইড রয়েছে এখানে। বর্ণিল আলোকছটায় উদ্ভাসিত ফিউচার পার্কের এই আউটডোর রাইডসের রোলার কোস্টার, স্কাইড্রপ, ম্যাজিক উইন্ডমিল, পাইরেট শিপ, ফ্লাইং ডিসকো ও টাওয়ার চ্যালেঞ্জার রীতিমতো শিহরণ জাগানিয়া। প্রথম তলার পুরোটাই গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত। অন্যান্য ফ্লোরগুলো পণ্যের ক্যাটাগরী ভিত্তিক বিন্যাস করা হয়েছে। প্রতিটি ফ্লোরকে “দক্ষিণ-পশ্চিম”, “উত্তর-পশ্চিম”, “দক্ষিণ-পূর্ব” ও “উত্তর-পূর্ব” অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে নির্দিষ্ট ক্যাটাগরীর পণ্য ও সেবা পাওয়া যাবে। এই শপিংমলের ষষ্ঠ তলার সম্পূর্ণটাই বিনোদন জোন হিসেবে গড়ে তোলা হয়েছে। ষষ্ঠ তলায় রয়েছে ফুডকোর্ট, রেষ্টুরেন্ট, প্লেয়ারস জোন, ব্লকবাস্টার সিনেমাস প্রভৃতি।

ব্লকবাস্টার সিনেমাস:

সর্বাধুনিক প্রযুক্তির সাতটি সিনেমা হলের সমন্বয়ে ‘ব্লকবাস্টার সিনেমাস’। ডিজিটাল সাউন্ড সিস্টেম, থ্রিডি সিনেমার আয়োজন, চিত্তাকর্ষক ও বিলাসবহুল কফি লাউঞ্জ, অতিথিদের আরামদায়ক বসার জায়গা, ভিআইপি লাউঞ্জ, অনলাইন টিকিটিং, সাতটি হলের সাত ধরনের আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন, মনোমুগ্ধকর লবি ডিজাইনসহ ‘ব্লকবাস্টার সিনেমাস’-এর অভিনব সব আয়োজন সাজানো হয়েছে দেশের মানুষের বিনোদন ও প্রত্যাশা মেটানোর প্রত্যয়ে।

খোলা-বন্ধের সময়সূচী:

বিলাসবহুল এই মার্কেটটি সপ্তাহের রবিবার বন্ধ থাকে। আর মার্কেট অফিস শুক্রবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে। বি:দ্র: এই সময়সূচী পরিবর্তনযোগ্য

সৌদিয়া পরিবহন

soudiaদেশের বাইরে কলকাতা সহ দেশের অভ্যন্তরের বিভিন্ন অঞ্চলে যাত্রী পরিবহন করে সৌদিয়া পরিবহন। এই পরিবহনে এসি ও ননএসি উভয় ধরনের গাড়ি রয়েছে। ১৯৯৬ সাল থেকে যাত্রী পরিবহন করে আসছে সৌদিয়া পরিবহন বাস কোম্পানী। সৌদিয়ার এসি বাসগুলো সব মার্সিডিজ বেঞ্জ ব্র্যান্ডের। বাসগুলো ২৭ এবং ৩৭ আসন সমৃদ্ধ। সৌদিয়া পরিবহনের বড় এসি গাড়িগুলো পান্থপথ থেকে ছেড়ে যায়।

সৌদিয়ার সার্ভিসগুলো

চট্টগ্রাম, কলকাতা, কক্সবাজার, সিলেট, বরিশাল, খাগড়াছড়ি, ফটিকছড়ি, টেকনাফ, বরগুনা, খেপুপাড়া, ভান্ডারিয়া, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, মংলা, যশোর, বেনাপোল, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর।

প্রধান অফিসের ঠিকানা ও যোগাযোগ

১৬৭, ইডেন বিল্ডিং, মতিঝিল, ঢাকা-১০০০।

মোবাইল: +৮৮০১৯১৯-৬৫৪৯৩৫

ই-মেইল: info@soudiaonline.com

ওয়েব: www.soudiaonline.com

গন্তব্য ও ভাড়া

গন্তব্য

ভাড়া

এসি

ননএসি

চট্টগ্রাম

৯০০/-,১১০০/-

৪৩০/-

কলকাতা

১৫০০/-

৭৩০/-

কক্সবাজার

১৬০০/-,১৮০০/-

৭০০/-

সিলেট

৯০০/-,১১০০/-

৪৪০/-

বরিশাল

৬০০/-

৩৫০/-

খাগড়াছড়ি

–

৪৫০/-

ফটিকছড়ি

–

৫০০/-

টেকনাফ

–

৮০০/-

বরগুনা

–

৪৫০/-

খেপুপাড়া

–

৪৫০/-

ভান্ডারিয়া

–

৪০০/-

পিরোজপুর

–

৪৫০/-

সাতক্ষীরা

–

৫০০/-

খুলনা

–

৪৫০/-

মংলা

–

৫০০/-

যশোর

–

৪৫০/-

বেনাপোল

–

৪৫০/-

ময়মনসিংহ

–

৪০০/-

জামালপুর

–

৪৫০/-

শেরপুর

–

৪৫০/-

ঢাকা – কোলকাতা:

সৌদিয়া পরিবহনের ঢাকা – কোলকাতা সার্ভিসের বাসগুলো প্রতিদিন আরামবাগ থেকে ছেড়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলোতে জনপ্রতি ভাড়া ১,২০০ টাকা। এছাড়া বর্ডার অতিক্রম করার পর যাত্রী প্রতি ২৪০ রুপি করে পরিশোধ করতে হয়।

ঢাকাস্থ কাউন্টার (ননএসি সার্ভিস)

কাউন্টার

মোবাইল

সায়েদাবাদ-১

০১৯১৯-৬৫৪৮৫৬

সায়েদাবাদ-২

০১৯১৯-৬৫৪৮৫৭

সায়েদাবাদ-৩

০১৯১৯-৬৫৪৭৫২

ফকিরাপুল

০১৯১৯-৬৫৪৮৫৮

কলাবাগান

০১৯১৯-৬৫৪৮৬১

গাবতলী-১

০১৯১৯-৬৫৪৮৬৩

গাবতলী-২

০১৯১৯-৬৫৪৭৫৩

কমলাপুর

০১৯১৯-৬৫৪৮৫৯

আবদুল্লাহপুর

০১৯১৯-৬৫৪৭৫৪

কাউন্টার ও যোগাযোগ নম্বর (এসি সার্ভিস)

কাউন্টার

মোবাইল

পান্থপথ

০১৯১৯-৬৫৪৯২৬-২৭

কল্যানপুর

০১৯১৯-৬৫৪৯২৮

সায়েদাবাদ

০১৯১৯-৬৫৪৯২৯

রাজারবাগ

০১৯১৯-৬৫৪৯৩০-৩১

আরামবাগ

০১৯১৯-৬৫৪৯৩২-৩৩

ইডেন

০১৯১৯-৬৫৪৯৩৫

চট্টগ্রাম

ধামপাড়া

০১৯১৯-৬৫৪৯০২-০৪

কর্নেল হাট

০১৯১৯-৬৫৪৯০৬

কক্সবাজার

০১৯১৯-৬৫৪৯১৬-১৭

সিলেট

০১৯১৯-৬৫৪৯১৯-২০

বেনাপোল

০১৯১৯-৬৫৪৯৪৫-৪৬

এসি গাড়ি ছাড়ার সময় ( আরামবাগ থেকে)

গন্তব্য

সময়

চট্টগ্রাম

০৯.০০

১৯.৩০

১৪.৩০

১৬.৩০

২৩.১০

২৩.৩০

২৩.৪৫

কক্সবাজার

২২.০০

২২.৩০

যশোর

২২.২০

বেনাপোল

২২.২০

গাড়ি ছাড়ার সময় ( ননএসি ,সায়েদাবাদ থেকে)

গন্তব্য

সময়

চট্টগ্রাম

০৭.৪৫টা-১৮.৩০টা ও ২০.০০টা-০০.৩০টা পর্যন্ত ১৫ মিনিট পর পর, ০০.৩০টা-০৩.০০টা পর্যন্ত ৪৫ মিনিট পর পর

সিলেট

কক্সবাজার

বরিশাল

২১.৩০(এসি),২২.৩০,২৩.০০,২৩.৩০

খাগড়াছড়ি

০৮.০০,২১.৩০

ফটিকছড়ি

১০.৩০,২২.৩০

টেকনাফ

০৮.৩০

বরগুনা

২২.৩০,২৩.০০,২৩.৩০

খেপুপাড়া

ভান্ডারিয়া

পিরোজপুর

সাতক্ষীরা

২২.৩০

খুলনা

২৩.০০

মংলা

২২.৪৫

যশোর

২১.৪৫

বেনাপোল

কলকাতা

ময়মনসিংহ

২৩.৩০

জামালপুর

শেরপুর

টিকেট ক্রয় ও বুকিং

আসন খালি থাকা সাপেক্ষে যেকোন সময় টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যায়।
পছন্দমত আসন বুকিংয়ের জন্য ফোন করার ব্যবস্থা রয়েছে।

টিকেট বাতিল বা পরিবর্তন

যাত্রার নির্ধারিত সময় পরিবর্তন বা বাতিল করতে হলে ৬ ঘন্টা পূর্বে কাউন্টারে জানাতে হয়।
টিকেট বাতিলের জন্য প্রতিটিকেট থেকে ১০% হারে কমিশন কেটে রাখা হয়।

মালামাল পরিবহন

দ্রুত পঁচনশীল গন্ধযুক্ত মাছ/শুটকী বাসের ভেতর নেওয়া যায় না।
মালামাল উঠা-নামার যাবতীয় খরচ যাত্রীকে বহন করতে হয়।
প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ১০ কেজি মালামাল বহন করতে পারেন। এর অধিক হলে মালামালের পরিমান ও আকার অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়।
গাড়ির ছাদে মালামাল পরিবহন করা হয় না।

গাড়ি ছেড়ে যাওয়ার সময় ও স্থান

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গাড়িগুলো ছেড়ে যায়।
ঢাকাস্থ অন্যান্য কাউন্টারের যাত্রীদেরকে কোস্টার গাড়িতে করে সায়েদাবাদ নিয়ে আসা হয়।

শাহী মোরগ পোলাও

shahi-morog-polow-online-dhaka-guideপুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবারের দোকান নান্না মিয়ার বিরিয়ানী সুস্বাদু মোরগ পোলাওয়ের জন্য প্রসিদ্ধ। ‘নান্না মিয়ার বিরিয়ানী’র প্রধান শাখাটি বেচারাম দেউরিতে অবস্থিত। শাখাটি ১৯৭৩-৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই দোকানের কর্ণধার হাজী নান্না মিয়া পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা, ১৯৬২-৬৩ সালের দিকে বিরিয়ানীর ব্যবসা আরম্ভ করেন। এখন তাঁর শুভানুধ্যায়ী, পরিবার, বন্ধু এবং আত্বীয়-স্বজনেরা হাল ধরেছেন।

এখানে শাহী মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানী, লাবাং, বোরহানী, ফিরনী, টিকিয়া ইত্যাদি বিক্রি হয়। প্রতিদিনই এখানে প্রচুর ক্রেতা সমাগম হয়। এখানে খেতে এসে সংগে নিয়ে যান কয়েক প্যাকেট। আবার কারো বেশী পরিমানে অর্ডার থাকলে, তার আয়োজন করা হয়। এধরনের আয়োজন প্রায় প্রতিদিনই থাকে। বিরিয়ানীর দোকানটি চার রাস্তার মুখে অবস্থিত বলে পাশ দিয়ে গেলে বিরিয়ানীর সুঘ্রানে আশে পাশে ভরে যায়। ইদানিং এখানে একটি বিশেষ পদ্ধতি চালু করা হয়েছে, নির্ধারিত সংখ্যক অতিথি খেতে আসতে চাইলে তারা বিরিয়ানীর সাথে কি কি খেতে পছন্দ করেন তা ফোনের মাধ্যমে জানিয়ে দিলে তৈরী করে রাখা হয়। এখানে শাহী মোরগ পোলাও বেশ জনপ্রিয়। রোস্টের ঝোল বরাবরই মুখরোচক। পাত্রে ঝোল থাকা সত্ত্বেও তাই অনেকে আগ বাড়িয়ে বাড়তি ঝোল দেওয়ার জন্য অনুরোধ করেন।

লালবাগ চৌরাস্তা, নাজিমুদ্দিন রোড, মতিঝিল এবং নাজিমুদ্দিন রোডে এর শাখাসমূহ অবস্থিত। তবে মূল শাখা বেচারাম দেউরীর বিরিয়ানীর স্বাদ অন্য যেকোন শাখাকে হার মানাবে। এখানকার তৈরী লাবাং ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

নান্না মিয়ার বিরিয়ানীর দোকান মূলত সুস্বাদু মোরগ পোলাওয়ের জন্য বিখ্যাত বলে গুলশান, ধানমন্ডি, বারিধারা, উত্তরা এবং ক্যান্টনমেন্টসহ অন্যান্য দুরবর্তী এলাকা থেকে এখানে ক্রেতার সমাগম হয়।

এখানে মূলত দুই ধরনের মোরগ পোলাও পাওয়া যায়। ১. পোলাওয়ের সাথে রোস্ট মিশানো ২. পোলাও ভিন্ন, মসলাদার রোষ্ট বিশিস্ট। তবে ২ নং মোরগ পোলাওয়ের স্বাদ অতুলনীয়। এই বিশেষ স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না। একবার খেলে ক্রেতাকে আবার এখানে আসতে হবে। খাসির বিরিয়ানীর মধ্যেও সেই একই রীতি চলে আসছে, ১. পোলাওয়ের সাথে খাসির মাংস মিশানো ২. পোলাও ভিন্ন, মসলাদার খাসির মাংস বিশিষ্ট। এছাড়া এখানে সপ্তাহে ১টি দিন থাকে বিশেষ দিন। সেই দিনে ৩ জনের খাওয়ার মতো একবোল পোলাও এবং সংগে থাকে একটি গোঁটা মুরগী।

সুস্বাদু মোড়গ পোলাওয়ের জন্য প্রসিদ্ধ অন্যান্য দোকানগুলো হলো নয়াবাজারের করিমের বিরিয়ানী, ইসলামপুরের রূপম বিরিয়ানী এবং নাজিমুদ্দিন রোডের মামুন বিরিয়ানী।