বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

দুর্নীতিতে ১৪তম বাংলাদেশ

দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ পিছিয়ে, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৪তম। গত বছর এ অবস্থান ছিল ১৬তম।

বুধবার সকাল ১০টায় বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘বিশ্ব দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশকালে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন সংগঠনটির বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, হাফিজ উদ্দিন আহমেদ।image_108793_0

এ বছর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সূচকের ০-১০০ স্কেলে ২৫ স্কোর পেয়ে ১৭৫টি দেশের মধ্যে ঊর্ধ্বক্রম অনুসারে ১৪৫ তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

২০১৩ সালে সূচকে অন্তর্ভুক্ত ১৭৭টি দেশের মধ্যে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশ ষোড়শ অবস্থানে ছিল। আর উর্ধ্বক্রম অনুযায়ী অবস্থান ছিল ১৩৬তম। ২০১৪ সালে বাংলাদেশ ২ পয়েন্ট কম পেয়েছে এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী ৯ ধাপ নিচে নেমেছে।

এবার ২০তম প্রতিবেদক প্রকাশ করলো টিআই। বাংলাদেশের ক্ষেত্রে সাতটি সূচকের জরিপ থেকে সূচক তৈরি করা হয়েছে।

এদিকে, বার্তাসংস্থা এএফপি প্রকাশিত খবরে বলা হযেছে, দুর্নীতির এই ধারণা সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। আর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সোমালিয়া ও উত্তর কোরিয়া যুগ্মভাবে শীর্ষে রয়েছে।

সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীরের জামিন

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো আসামির তানভীর রহমানের জামিন দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।image_108679_0

আদালতে তানভীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তানভীরের জন্য আদালতে শুনানি করেছেন।

এর আগে গতকাল সোমবার তিনি একই তানভীরের পক্ষে শুনানি করেন। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

এর আগে তানভীরের জামিনের জন্য হাইকোর্টে এই আইনজীবী পাঁচ বার জামিন আবেদন করেন। ছয়বারের বেলায় তার জামিন মেলে। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান তানভীরের জন্য আদালতে এসেছিলেন।

তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ বলেন, আদালত তানভীরের জামিন মঞ্জুর করেছেন এবং রুলও দিয়েছেন। তবে কতদিনের জামিন দিয়েছেন আদালত তা আইনজীবী বলতে পারেননি। আদালতের আদেশের কপি প্রকাশ হলে জানা যাবে কত দিনের জামিন দেয়া হয়েছে।

তিনি বলেন, তানভীর সাগর-রুনি হত্যা মামলার একজন গ্রেফতার দেখানো আসামি। এ হত্যাকাণ্ডের সঙ্গে তানভীরের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরো বলেন, তানভীরকে সাগর-রুনি হত্যা মামলার সংশ্লিষ্টতা না থাকার পরেও বিনা কারণে কারাগারে আটক করে রাখা হয়েছে।

উল্লেখ্য, মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ডাক্তার নারায়ণচন্দ্র হত্যা মামলার আসামি তানভীর। সাগর-রুনি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

পায়রা বন্দরে বিনিয়োগ করবে আমিরাত

বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজারের মেরিন ড্রাইভ প্রজেক্টে বিনিয়োগ করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত। আর এ লক্ষ্যে বাংলাদেশ সফরে আসছে দেশটির দুই শীর্ষ কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ও মুবাদালা।image_108705_0

গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাতের সফর নিয়ে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ তথ্য জানান। তিনি জানান, “প্রধানমন্ত্রীর সফরকালে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যান সুলতান আহমেদ বিল সুলায়েম তার সঙ্গে সাক্ষাত করেন। এসময় প্রধানমন্ত্রী তাকে দক্ষিণাঞ্চলের সমুদ্র বন্দরে ও মিরসরাইয়ে ২৮৫ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রজেক্টে বিনিয়োগ করার আহ্বান জানান।”

সফর পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার এ দুটি প্রস্তাব বিবেচনার জন্য আমিরাত সরকারের কাছে পাঠায়।

আগামী বছর আমিরাতের দুটি কোম্পানি বাংলাদেশ সফরে আসবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা পায়রা বন্দর ও মেরিন ড্রাইভ প্রজেক্ট নিয়ে ডিপি ওয়ার্ল্ড ও মুবাদালার সঙ্গে আলোচনা চলছে।”

ছয়টি মহাদেশে ৬৫টিরও বেশি সামুদ্রিক বন্দর নির্মাণে সুনাম রয়েছে ডিডি ওয়ার্ল্ডের। এটি এখন ভারত, আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাদের প্রজেক্ট অব্যাহত রেখেছে।

মুবাদালা একটি বিনিয়োগ ও উন্নয়ন প্রতিষ্ঠাতা কোম্পানি। সামাজিক অবকাঠামো নির্মাণ ও পৃথিবীর অন্যান্য দেশে শিল্প প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে এটি কাজ করে যাচ্ছে। বিভিন্ন খাতে বিনিয়োগ ও উন্নয়নে এ কোম্পানি ৬০.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আরব আমিরাত ও দুবাইয়ে যেসব সামুদ্রিক ব্যবসায়ীদের পরিবহন ভিসা প্রয়োজন সে জটিলতাও দূর করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অনেক আর্ন্তজাতিক জাহাজ প্রতিষ্ঠান বাংলাদেশের লোকদের নিয়োগ দিচ্ছে এবং তাদেরকে দোবাই জাহাজে আসার আমন্ত্রণ জানাচ্ছে। কিন্তু বাংলাদেশি নাবিকদের ভিসা না থাকার কারণে তারা দুবাই যেতে পারছে না। আর এ সুযোগই কাজে লাগাচ্ছে অন্য দেশের নাগরিকরা।

গত ২৮-২৯ অক্টোবর জলদস্যুদের নিয়ে দুবাইয়ে আয়োজিত এক সভায় এ বিষয়টি তোলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে আমিরাত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিরাত সরকার এ সমস্যার বিষয়টি একন দেখছে। আশা করি খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।”-ইউএনবি।

আমার স্বামীকে কেন ভিকটিমাইজ করা হচ্ছে: ব্যারিস্টার সারা

ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য প্রতিবেদন প্রকাশে সাংবাদিক ডেভিড বার্গম্যানকে দণ্ড দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেছেন, “ট্রাইব্যুনালের এ রায় মুক্তিযুদ্ধের চেতনার ওপর চরম আঘাত। মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি হচ্ছে স্বাধীনভাবে মুক্ত চিন্তার চর্চা করা ও ভিন্নমত সহ্য করে নেয়া। ভিন্ন মত যদি থাকে, থাকলেও তার বিরুদ্ধে কথা বলার অধিকার সংবিধান স্বীকৃত। খুবই দুঃখের বিষয়, এই আদালত আজকের এই রায়ে বাকস্বাধীনতাকে কোনোভাবেই সংরক্ষণ করে না। বরঞ্চ বাক স্বাধীনতাকে রুদ্ধ করে।”image_108698_0

মঙ্গলবার ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনাল-২ পাঁচ হাজার টাকা জরিমানা এবং মামলা চলাকালীন আদালতে বসে থাকার সাজা দেন। ধার্যকৃত টাকা অনাদায়ে সাত দিনের দণ্ড ঘোষণা করেন।

এ রায়ের পর বার্গম্যানের স্ত্রী ও বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনে মেয়ে সারা হোসেন বলেন, “যারা এখানে সংবাদকর্মী আছেন তাদের প্রথমেই এ বিষয়ে প্রশ্ন তোলা উচিত, সাংবাদিকরা কি কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না।”

তিনি বলেন, “অবমাননার আইন দিয়ে এভাবে রুদ্ধ করে, আপিলের সুযোগ থাকবে না, যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত না, এসব কর্মকাণ্ডে বাংলাদেশকে পৃথিবীর কাছে ভালো চোখে দেখায় না। বিদেশি নাগরিকদের কাছে আমরা আমাদের অধিকার রাখতে পারছি কি না। সবকিছু যে কোর্টের আইন দিয়ে বেঁধে দেয়া সাংবিধানিক কিনা, অবমাননা হবে এবং এখানে আপিলের সুযোগ থাকবে না, প্রশ্ন তোলার জায়গা থাকবে না, সেটা বাংলাদেশকে বিশ্বের কাছে অধিকারটুকু আদায় করতে পারবে কিনা তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।”

ডেভিড বার্গম্যানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে সারা হোসেন বলেন, “এটা ট্রাইব্যুনালে এখতিয়ার না।”

তিনি বলেন, “কারো নাগরিকত্ব দেখা না দেখা এটি তাদের কাজ না। তারা যদি হুমকি দিতে চায়, বাংলাদেশি একজন নাগরিকের স্বামী, তার অধিকার থাকবে না এদেশে থাকার, এদেশে কথা বলার, তাহলে আমি এ ব্যাপারে চরম, চরম, চরম আপত্তি জানাচ্ছি।”

সারা বলেন,  “মনে হচ্ছে এদেশে দুই ধরনের নাগরিক আছে, যারা অন্য দেশের নাগরিককে বিয়ে করতে পারবে, ঢাল তলোয়ার পরে আছে।’

তিনি বলেন, “উচ্চতর পর্যায়ে তারা যা ইচ্ছা তাই করতে পারবেন, যা ইচ্ছা তাই বলতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যারা সরকারের কোনো বিষয়ে প্রশ্ন তুলবে তাদের জন্য সমস্যা সৃষ্টি হবে।”

এই আইনজীবী বলেন, “এ সরকারের কোনো কাজ নিয়ে সমালোচনা করলেই সেটা উনি (ডেভিড বার্গম্যান) , আমি বা অন্য যে কেউ হোক… আপনারা সবাই ভালো বুঝছেন তার ওপরে কেন আক্রমণ আসছে।”

তিনি বলেন, “কোর্ট একটা রায় দিয়েছে, কিন্তু কোর্ট এ রায় কিসের ভিত্তিতে দিয়েছেন। প্রসিকউশনের কোনো আবেদনের ভিত্তিতে দেয়নি। তৃতীয় একটি পক্ষের আবেদনে এ রায় দিয়েছে। ওই তৃতীয় পক্ষ কারা? কারা তাদেরকে এখানে পাঠিয়েছে? কেন তারা এখানে এসছেন? আপনারা কেন এ প্রশ্নগুলো করছেন না? ”

এসময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, কারা তাদেরকে পাঠিয়েছে বলে আপনি মনে করেন? এর জবাবে সারা বলেন, “আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা কারণ আছে। আপনারা খোঁজ করেন, আপনারা সংবাদকর্মী, আপনাদের তদন্ত করে বের করা উচিত কেন মনে করা হচ্ছে যে, সরকারের বিরুদ্ধে কোনো একটি প্রশ্ন তোলা যাবে না।”

“মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস আছে। সেটা নিয়ে কেন কথা বলা যাবে না?” বলেন সারা।

এক সাংবাদিকের প্রশ্ন করেন, আপনি কি মনে করেন চর্চার মানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা? জবাবে সারা হোসেন বলেন, “৩০ লাখ, তিন লাখ বলা বা ইতিহাস বিকৃত করার কথা এখানে আসছে না। ৩০ লাখ নিয়ে প্রশ্ন তুলেছেন এমন অনেককে হাতের কাছে পাওয়া যায়নি। হাতের মধ্যে একজনকে পাওয়া গেছে সেজন্যই কি রায় দেয়া হয়েছে? ”

মুক্তিযুদ্ধের ব্যাপারে জনসাধারণের আবেগ নিয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ নিয়ে ইমোশন কি আপনার চেয়ে আমার কম আছে? আপনি কি মনে করেন মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারটা কি শুধু আপনার কাছেই থাকবে, আমার কাছে থাকবে না?”

তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধের বিষয়ে তার কাজ আছে। সেগুলো আমরা কোর্টে সাক্ষ্যপ্রমাণ হিসেবে দাখিলও করেছি। বিচারের পক্ষে সে বলে গেছে সবসময়, কখনোই সে বলেনি বিচার হবে না। এ প্রশ্ন তোলা হলে সেটা আমি মনে করি অন্যায় হয়েছে।”

তারপরও যে রায় দেয়া হয়েছে সেটা আমরা পুরোটা দেখে নেই…তারপর পরে সিদ্ধান্ত নেব।  -জানান ড. কামালের মেয়ে।

তিনি বলেন, “আমি আবারো বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ২০ বছর আন্দোলন করেছি, মিছিল করে এসছি। সেখানে আমার স্বামীকে কেন দেশ থেকে উৎখাত করা হবে? সেটা কোর্টের এখতিয়ারের বিষয়ও না, তা নিয়ে তারা কেন মন্তব্য করবে, এটা আমার কাছে একটা রহস্য মনে হয়। আমি ঘোর আপত্তি জানাচ্ছি যে, কেন এমন করে ভিকটিমাইজ করা হচ্ছে?”

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আবারো বলেন, “আমরা ৪৩ বছর ধরে বলে এসেছি, অনেকে আরো অনেক কিছু বলেছেন, লিখেছেন, যদি অন্য করো লেখা নিজের লেখার মধ্যে উল্লেখ করা হয় তাহলে কেন সেটা অপরাধ হবে সেটা আমার বোধগম্য নয়। ”

সারা হোসেন বলেন, “মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যার বিষয়ে এখনো পৃথিবীতে অনেক জায়গায় আছে, অনেক একাডেমিক জার্নালে লেখা আছে, সেগুলো আপনারাও সংগ্রহ করতে পারেন, আপনারাও পড়তে পারেন। আমার মনে হয় আপনারা যদি আজকে ডেভিড বার্গম্যানের শাস্তিকে যদি আপনারা সঠিক মনে করেন তাহলে হার্ভার্ডের প্রফেসর আছেন, ভারতীয় যে সাংবাদিকরা আছেন যারা এ নিয়ে লিখেছেন তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত।” যারা লিখেছেন প্রশ্ন তুলেছেন তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলেও মনে করেন তিনি।

নোয়াখালীতে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে বিক্ষোভ

নোয়াখালীতে গ্যাস-বিদ্যুদের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।image_108696_0

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা শহরের মাইজদীর ঢাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বাসদ নোয়াখালী জেলা আহ্বায়ক অধ্যাপক মতিনুদ্দীন আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন, তেল, গ্যাস, বিদ্যু, বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী জেলা আহ্বায়ক আনম জাহের উদ্দীন, বাসদের সদস্য সচিব দলিলুর রহমান দুলাল, সদস্য মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি বিটুল তালুকদার ও সম্পাদক মোবারক হোসেন।

মানববন্ধনে বক্তারা, সরকার বিগত কয়েকমাস যাবৎ থেকে বিভিন্ন ভাবে উদ্যোগ নিচ্ছে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করার জন্য। এটা বাস্তবায়ন হলে দ্রব্য মূল্য, গণপরিবহনসহ গ্যাস ও জ্বালানিনির্ভর সব ক্ষেত্রে জনজীবনে প্রভাব পড়বে।

সরকারে এই সিদ্ধান্তের প্রতিবাদে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি অনুরোধ জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

১৮০০ প্রজেক্টে লিফট স্থাপন করেছে প্রপার্টি লিফটস্

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গড়ে উঠছে নতুন নতুন শিল্পকারখানা, বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ নানান দালানকোঠা। ফলে বাড়ছে নগরায়ন বাড়ছে আধুনিক সব যন্ত্রের ব্যবহার। এসব ভবনে যেসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয় লিফট তন্মধ্যে অন্যতম। ফলে দেশে লিফটের চাহিদা বেড়েছে অনেক। লিফটের এই চাহিদা পূরণ করতে বাংলাদেশে বেশকয়েকটি প্রতিষ্ঠান লিফট আমাদানি ও বাজারজাত করছে। এদের মধ্যে অন্যতম প্রপার্টি লিফট্স ১৯৮৮ সাল থেকে বাংলাদেশে লিফট আমাদানি ও বাজারজাত কার্যক্রম শুরু করে। প্রায় তিন দশকের ব্যবধানে বাংলাদেশে সর্ববৃহৎ লিফট স্থাপনকারী প্রতিষ্ঠান হিসেবে প্রপার্টি লিফটস্ দেশের লিফট ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বলে জানান, প্রপার্টি লিফটসের নির্বাহী পরিচালক বাবুল ইসলাম। image_108655_0

তিনি আরো জানান, প্রপার্টি লিফটস্ সারাদেশে প্রায় ১৮০০ প্রজেক্টে লিফট স্থাপনের কাজ করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য ভবন ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর্মি হেড কোয়ার্টাস, ঢাকা মেডিকেল কলেজ, সিএমএইচ, মিরপুরস্থ কিডনি ফাউন্ডেশন, হোটেল শেরাটন, বিজিবি সদর দফতর, ন্যাশনাল হাউজিং অথরিটি, গণপূর্ত মন্ত্রণালয়, রূপায়ন হাউজিং এস্টেট লিমিটিডে, হোমল্যান্ড ও এসোর্ট হাউজিং এন্ড ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি। এছাড়াও বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন আবাসনে লিফট স্থাপনের কাজ এগিয়ে চলছে।

তিনি জানান, প্রপার্টি লিফটস্ বিভিন্ন স্থাপনা ও আবাসনে প্যাসেঞ্জার লিফট, কার্গোলিফট, কার লিফট, হসপিটাল লিফট, ক্যাপসিউল লিফট ও স্কেলেটার দক্ষতার সঙ্গে প্রতিস্থাপনের কাজ করে চলেছে। এসব লিফট আমদানি করা হয় স্পেন, ইতালি, জার্মানি ও চায়না থেকে। প্রপার্টি লিফটস্ দেশের বাইরে থেকে পূর্ণাঙ্গ লিফট আমদানি করার মাধ্যমে দেশে বাজারজাত করছে। তবে ক্লোন লিফটের চাহিদা বর্তমানে প্রচুর থাকলেও প্রপার্টি লিফটস্ কেন তা বাজারজাত করছে না এ ব্যাপারে বাবুল ইসলাম বলেন, ক্লোন লিফটে সঠিক মান নিয়ন্ত্রণ করা যায় না। ওভার বা লো ভলটেজে লিফটের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয় না, স্পিড নিয়ন্ত্রণে থাকে না সর্বোপরি স্পিড গভর্নন্যান্স কখনো সঠিকভাবে কাজ করে না। ফলে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এ কারণেই প্রপাটি লিফটস্ ক্রেতাদের কাছে পূর্ণাঙ্গ লিফটের সেবা প্রদান করছে। ফলে প্রপার্টি লিফট চলে র্নিঝঞ্জাট ও দীর্ঘস্থায়ী এবং মানেও সেরা।

বাবুল ইসলাম আরো জানান, প্রাপার্টি লিফটস্ এর রয়েছে একদল দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা গঠিত নিরলস কর্মী বাহিনী। যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রজেক্টে কাজ করে চলছে। প্রপার্টি লিফটস্ ক্রেতাদের জন্যে বিক্রয়োত্তর সেবা ২৪ ঘণ্টা নিশ্চিত করে থাকে। কোন কাস্টমার ফোন করার ৩০ মিনিটের মধ্যে তার সেবা নিশ্চিত করা হয়। এক্ষেত্রে লিফটের যেকোনো পার্টসের প্রয়োজন হলেও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হয়। ভবিষ্যতে ক্রেতাদের আরো নিবিড় সেবা প্রদানের ব্যাপারেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, প্রপার্টি লিফটস্ দেশের বৃহত্তম খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী ও হাউজহোল্ড প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের, আহত আরো ৩

সিলেট-তামাবিল সড়কের বটেশ্বর এলাকার তালেরপাড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকসা চালকসহ আরো তিন সেনা সদস্য আহত হয়েছেন।image_108686_0

মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম মিজানুর রহমান (২৪)। তিনি রাজশাহী জেলার বাঘমারা থানাধীন দিবপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে।

জানা যায়, ছুটি কাটিয়ে বাড়ি থেকে ওই সেনা সদস্যরা সিলেট ক্যান্টনমেন্টে ফিরছিলেন। সকাল ৬টার দিকে সিলেট রেলস্টেশন থেকে সিএনজি অটোরিকশায় করে তারা ক্যান্টনমেন্ট ফিরছিলেন।  পথে বটেশ্বর এলাকার তালেরপাড় নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকসাটিকে ধাক্কা দেয়।  এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান।

এ ঘটনায় আহত অটোরিকসা চালক ও তিন সেনা সদস্যকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরান থানার ডিউটি অফিসার এসআই শিরিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহত তিন সেনা সদস্যের পরিচয় জানাতে পারেননি তিনি।

ইবোলায় প্রায় ৭ হাজার লোকের মৃত্যু : ডব্লিউএইচও

whoপশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭ হাজার লোক মারা গেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে।

সংস্থাটি বলছে, পশ্চিম আফ্রিকার সিয়েরালিওন, গিনি ও লাইবেরিয়ায় মোট ১৬ হাজার ১৬৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ৬ হাজার ৯২৮ জন।

বুধবার সংস্থাটি ইবোলায় মৃতের সংখ্যা ৫ হাজার ৬৭৪ বলে উল্লেখ করে। মাত্র দুদিনে এ সংখ্যা ১ হাজার ২০০ জনেরও বেশি বেড়ে যায়।

তথ্য সংগ্রহে সমস্যার কথা উল্লেখ করে সংস্থাটি এর আগে বলেছিল তাদের ধারণা ঘোষিত এ সংখ্যার চেয়ে মৃতের পরিমাণ আরো বেশি।

উল্লেখ্য, ইবোলায় আক্রান্ত হয়ে লাইবেরিয়ায় সবচেয়ে বেশি লোক মারা গেছে। দেশটিতে ৭ হাজার ২৪৪ জন আক্রান্তের মধ্যে মারা গেছে ৪ হাজার ১৮১ জন।

ইবি ভিসির বাসভবনে হামলা, ২০ বাসে আগুন

eu uকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব পরিবহনের একটি বাসের চাপায় তৌহিদুর রহমান টিটু (২১) নামে বায়ো টেকনোলজি এন্ড জেনেটিঙ ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন। টিটুর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনে হামলা-ভাংচুর এবং বিশ্ববিদ্যালয়ের ২০/২৫টি বাসে অগ্নিসংযোগ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন।

জানা যায়, বাসে উঠার জন্য টিটু হ্যান্ডেল ধরলে ওই অবস্থাতেই বাসচালক গাড়িটি ছেড়ে দেয়। এ সময় ভারসাম্য রাখতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়েন টিটু। চলন্ত বাসটি মোড় নিলে টিটুর মাথা এর নিচে পড়ে থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রশাসন ভবন ও ভিসির ভবনে গিয়ে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়।

একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুড়ে। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে পাল্টা আক্রমণ করে ক্যাম্পাসের বাইরে বের করে দেয়।

রাজধানীর মুগদাপাড়ায় ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

lash28রাজধানীর মুগদাপাড়ায় ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে শাহিনুর আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শাহিনুর আক্তার ওই এলাকার সাজ্জাদ কাদেরের স্ত্রী।

রবিবার সকাল পৌনে ৭টার দিকে দক্ষিণ মুগদাপাড়ার ৮৬/৭ নম্বর বাসায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, গৃহবধূ শাহিনুর আর তার ভাই সালাউদ্দিনের বাসা পাশাপাশি। প্রতিদিনের মতো রবিবার সকালে শাহিনুর ছাদে ফুল গাছে পানি দিচ্ছিলেন। পানি দিয়ে ওই ছাদ থেকে সালাউদ্দিনের বাসার ছাদে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান শাহিনুর।

সঙ্গে সঙ্গে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নেয়া হয় এবং পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে মৃত বলে ঘোষণা করেন।