শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

অহনা নাঈমের লাভবক্স

ohonaমাইদুল রাকিবের পরিচালনায় নাটক ‘লাভবক্স’ তৈরি হলো মালয়েশিয়াতে। সম্প্রতি শ্যুটিং শেষ করে দেশে ফিরেছেন এর শিল্পী ও কলাকুশলীরা। শ্যামল শিশিরের রচনায় নাটকটিতে মূল চরিতে অভিনয় করেছেন নাঈম ও অহনা।

এই নাটকে অহনাকে একটি ফুলের দোকানের কর্মী চরিত্রে দেখা যাবে। অহনা প্রতিদিন একটি গিফট বক্স উপহার পান। কিন্তু কে দেয় এই উপহার তা তিনি জানেন না। হঠাৎ পরিচয় হয় নাঈমের সঙ্গে। দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধত্বের সম্পর্ক। একপর্যায়ে নাঈম তাকে প্রেমের প্রস্তাব দেন। রাজি হন না অহনা। কারণ ওই গিফটি যে তাকে প্রতিদিন পাঠায় তিনি তাকে না দেখেই ভলোবেসে ফেলেছেন।

কে পাঠায় এই গিফট বক্স? তাকে মনে মনে খুঁজে প্রতিনিয়ত অহনা। অন্যদিকে নাঈম অহনার প্রেমের সান্নিধ্য পেতে পাগলপ্রায়।

এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা নাঈম ও অভিনেত্রী অহনা বলেন, ‘নাটকটির গল্প ও লোকেশনে রয়েছে বৈচিত্র্যতা। দেশের বাইরে শুটিং করতে ভালো লেগেছে। আশা করি, দর্শক নাটকটি দেখে রোমাঞ্চিত ও পুলকিত হবেন।’

শিগগিরই নাটকটি কোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।

বনানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

bonaniরাজধানীর বনানী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় ও ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। যুবকটির পরনে শার্ট, কালো জ্যাকেট ও কালো ফুলপ্যান্ট ছিল।

ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২০ ছাগল ৩ উট ১০ গরুর বদলে বউ!

naiberiyaবরপক্ষের কাছে বেচে দেয়া হয় মেয়েটিকে। কিন্তু এই খবর শুনে বাড়ি ছেড়ে পালানোর সময় বাবার হাতে ধরা পড়েন তিনি।

এ যেন বউ কেনাবেচার বিরাট হাট! ২০টি ছাগল, তিনটি উট ও ১০টি গরুর বিনিময়ে বউ পাওয়া যায় এখানে। এজন্য মেয়ের বাবার সঙ্গে অনেক দরকষাকষি করতে হয় বরপক্ষের।

অনেক ক্ষেত্রে বর তাদের উপজাতীয় জুয়েলার্সও দিয়ে থাকেন মেয়েকে। কেনিয়ায় উপজাতীয় এলাকায় এভাবেই একটি ছেলের হাতে মেয়েকে তুলে দেন বাবা, যেটাকে তারা বিবাহ বলে থাকেন।

কেনিয়ার উপজাতীয় এলাকায় বিশেষ করে পাকট সম্প্রদায়ের বাবারা নিজের প্রাণপ্রিয় মেয়েকে একটি ছেলে হাতে তুলে দেন পশুর বিনিময়ে। বিয়ের এক মাস আগে কনেকে একটি নির্জন জায়গায় বিচ্ছিন্ন রাখা হয়।

এরপর বাবাদের সঙ্গে বরপক্ষের চলে ব্যাপক দরকষাকষি। যে বেশি পশু ও জুয়েলার্স দিতে পারবে, তার হাতেই মেয়েকে তুলে দেন বাবা। মেয়ের অজান্তেই চলে বিবাহের এ আয়োজন। অনেকেই জানেন না, তাদের কার হাতে তুলে দিচ্ছেন বাবা।

মেয়েরা বিয়ের কথা শুনলে বাড়ি থেকে পালাতে পারে এমন আশংকার কারণে প্রায়ই এ বিষয়টি তাদের কাছে গোপন রাখে পরিবার। প্রথা অনুযায়ী সর্বশেষ দিনে ও রাতে গরু বলি দেয় গ্রামের পুরুষেরা। -ডেইলি মেইল।

রোববার হেলিকপ্টারে বরিশাল যাচ্ছেন আল্লামা শফী

shofiiহেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী রোববার সকালে হেলিকপ্টারযোগে বরিশালে আসছেন। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত দু’দিনব্যাপী ইসলামী সম্মেলনের শেষদিনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের নেতারা প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে সম্মেলনের অনুমতি পেয়ে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এদিকে ইসলামী মহা সম্মেলন এবং আল্লামা শাহ আহমদ শফীর আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। সম্মেলনস্থলের চারিপার্শ্বের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে সার্বক্ষণিক কঠোর নজরদারিতে রয়েছেন।

হেফাজত ইসলামের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব জানান, বিভাগীয় কওমি মাদরাসা ঐক্য পরিষদের ৫ম বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল তিনটা থেকে সম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ওই সম্মেলনের শেষদিনে রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও হেফাজত ইসলামে বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

সূত্রে আরো জানা গেছে, রোববার সকালে চট্টগ্রাম থেকে হেফাজতের আমির হেলিকপ্টারযোগে বরিশাল নগরীর বঙ্গববন্ধু উদ্যানে (বেলস পার্ক) অবতরণ করবেন। তার সফর সঙ্গী হিসেবে আসছেন, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষারেবার্ডের সহ-সভাপতি আল্লামা নুর হোসেন কাসেমী, মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী ও আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী প্রমুখ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সোয়েব আহমেদ জানান, সম্মেলনের উপস্থিত  নেতাকর্মীদের নিরাপত্তাদানের বিষয়টি মাথায় রেখে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছেন।

এছাড়া সম্মেলনস্থল বান্দ রোডস্থ ঈদগাহ মাঠের প্রবেশদ্বারের তিনটি পয়েন্টে  শনিবার সকাল থেকে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

assadujzamবাংলাদেশ স্বাধীন হলেও যাতে এর অগ্রযাত্রা ব্যাহত হয় সেই কারণেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে সেজন্য বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে পঙ্গু করার নীলনকশা করা হয়েছিল।

তিনি বলেন, আইনকে পাশ কাটিয়ে সরকার কোনো কাজ করবে না। আইন অনুযায়ী সময়মতো যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবস্থান চিহ্নিত করে তাদের ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে। পলাতক খুনিরা বারবার অবস্থান এবং কৌশল পরিবর্তন করছে, কিন্তু সরকার তাদের অবস্থান চিহ্নিত করে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।

আ.লীগকে সরাতে হবে : খালেদা জিয়া

khaleda13বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই বোঝাকে সরাতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরের বালু মাঠে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিকাল ৪টায় খালেদা জিয়ার বক্তব্য শুরু হয়।

খালেদা জিয়া অভিযোগ করেন, এদেশে আজ কোনো প্রতিষ্ঠান ঠিক নেই। সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করছে। দেশে কোনো গণতন্ত্র নেই। সবখানে চলছে দুর্নীতি। সিভিল প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে।

তিনি বলেন, ডিসেম্বর মাস বিজয়ের, এই মাস আনন্দের। কিন্তু মানুষের মনে আনন্দ নেই। কারণ তারা পদে পদে লাঞ্ছিত, গুম-হত্যার শিকার হচ্ছে।

খালেদা জিয়া নারায়ণগঞ্জের সাত খুনের প্রসঙ্গ তুলে বলেন, এখনো খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যাদের ধরা হয়েছে তাদেরকেও রাখা হয়েছে জামাই আদরে।

নারায়ণগঞ্জে সাতজন নয় ১১ জনকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন খালেদা জিয়া।

তিনি বলেন, র‌্যাবের জিয়া হচ্ছে সবকিছুর হোতা। তার চাকরিতে থাকার কোনো অধিকার নেই। তাকে চাকরিচ্যুত করতে হবে।

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

marderরাজধানীর আগারগাঁও থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরনে ছিল খাকি রঙের প্যান্ট ও জ্যাকেট।

শনিবার সকাল ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ আগারগাঁওয়ের নতুন রাস্তা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ১০০

indoneshiyaইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসে কমপক্ষে ৮ জন নিহত এবং ১০০ জন নিখোঁজ রয়েছেন।

জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে জাভার মধ্যাঞ্চলের জেমব্লাং গ্রামে ভূমিধসের কারণে বহু ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। এরপর শত শত উদ্ধারকারী ঘটনাস্থলে গিয়ে মাটি ও নুড়ি পাথর সরানোর চেষ্টা করছেন।

সংস্থার মুখপাত্র সুতোপো পুরবো নুগ্রুহো বলেন, এখন পর্যন্ত ৮ জনের লাশ পাওয়া গেছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ১০০ জন। আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি।

তিনি বলেন, ভূমিধসে একটি রাস্তা কাদায় ঢেকে গেছে। রাস্তা থেকে মাটি সরানোর জন্য আমাদের ভারী যন্ত্রপাতি প্রয়োজন।

নাম প্রকাশ না করার শর্তে সংস্থার অপর এক কর্মকর্তা জানান, ২০০ উদ্ধারকর্মী ও ৫০০ স্বেচ্ছাসেবী নিখোঁজদের অনুসন্ধান কাজে অংশ নিচ্ছেন।

২০ দলীয় জোটের জনসভা শুরু

bnp jonoshovaনির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এবং দেশব্যাপী বর্তমান সরকারের অব্যাহত গুম-খুন ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জের কাঁচপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। এখন বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপি সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার।

বিকালে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজকের সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দেবেন বলে আশা করছেন দলটির নেতারা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে সকালেই পূর্ণ হয়ে গেছে জনসভা ময়দান। ঘন কুয়াশা আর শীতকে উপেক্ষা করে মিছিলে মিছিলে মুখরিত করে তোলে সমাবেশস্থল এবং এর আশপাশের এলাকা। বরাবররের মতো কাঁচপুরেও নিজেদের সরব উপস্থিতি জানান দিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সকালেই তারা মাঠের সামনের দিকে অবস্থান নিয়েছেন।

এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে ব্যানার ফেস্টুন ও তোরণ নির্মাণ করে ছেয়ে ফেলা হয়েছে পুরো নারায়ণগঞ্জ। সমাবেশস্থলের চারপাশে প্রায় এক কিলোমিটার পর্যন্ত এলাকায় ব্যানার ফেস্টুনের আধিক্য দেখা গেছে। আজকের সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা, বন্দরসহ নরসিংদী, মুন্সীগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি, ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী এলাকার নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিচ্ছেন।

এদিকে সমাবেশ সাফল্যম-িত করতে নারায়ণগঞ্জ অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ স্থানীয় সিনিয়র নেতারা।

ডিম খেলে মেদ কমে!

eggডিমের পুষ্টিগুণের কথা কারো অজানা নয়। সবার ধারণা, ডিম খেলে মেদ বাড়ে। বিশেষ করে ডিমের লাল অংশ। তবে গবেষণায় দেখা গেছে তার উল্টোটা। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। যা পেটের মেদ গলাতে সাহায্য করে। তাছাড়া, ডিম খেলে শরীরে অনেক শক্তি জমা হয়। ফলে কেউ যদি প্রতিদিন সকালের নাস্তায় একটি ডিম খান তাহলে সারাদিনে তার খুদা অনেক কম অনুভূত হবে। অর্থাৎ ঘন ঘন খুদা লাগার সম্ভাবনা কমে যায়। আর কম খেলেও শরীরে মেদ জমতে পারে না। তাই যারা শরীরের মেয়াদ নিয়ে চিন্তিত আছেন তারা প্রতিদিন সকালের নাস্তায় অবশ্যই একটি ডিম রাখবেন।

ডিম ছাড়াও আরো যেসব উপকরণ আপনার শরীরের মেয়াদ ঝড়াতে সাহায্য করতে পারে সেগুলোর তালিকা দেয়া হলো

ব্রকোলি: এই ছট্টো সবুজ সবজিটি ভিটামিন সি আর ক্যালসিয়ামে পরিপূর্ণ, যা শরীর থেকে কেমিক্যাল উপাদান কমিয়ে মেটাবলিজম কমাতে সাহায্য করে। ব্রকোলিতে জল, ফাইবারের পরিমান বেশি থাকে। ফলে সারাদিনে সামান্য ব্রকোলি আপনার শরীরের চাহিদার অনেকটাই মেটাবে। চিকিৎসকরা বলছেন, সপ্তাহে চার দিন ব্রোকলি খান। মাইক্রোওয়েভে সামান্য ভাপিয়ে নিয়ে নুন দিয়ে গোলমরিচ ছড়িয়ে ব্রকোলি খেতে পারেন।

দারচিনি: এই মশলাটায় প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। যা আপনার ব্লাট সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়ন্ত্রণে রাখে ইনসুলিনের মাত্রা। হজম শক্তি বাড়াতেও কাজ করে দারচিনি। আপনি খাওয়ার পরিমান কমিয়ে দিলে স্বাভাবিকভাবেই শরীরে জমা হওয়া ফ্যাট থেকে শক্তি নিতে শুরু করে। ফলে ডায়েটিং করলে দারচিনি আপনার শরীরের চাহিদা মেটাতে সাহায্য করবে। ফলে আপনারা দারচিনি চা খান। কিংবা খাবারের তালিকায় এই মশলাটা রাখলেই হবে। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।

অ্যাভোকাডো: অন্য ফলের তুলনায় অ্যাভোকাডোতে ফ্যাটের পরিমান বেশি থাকে। পরিসংখ্যান থেকে দেখা গেছে, এই ফল কোলেস্টোরেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিউট্রিয়েন্সগুলোকে এনার্জিতে পরিণত করতে সাহায্য করে অ্যাভোকাডো। এই ফলে ভিটামিন বি থাকে, যা মেদ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।