শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ফাস্ট বোলারদের মধ্যে আকরামই সেরা: লারা

akrammগোটা কেরিয়ারে খেলেছেন বিশ্বের তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে ৷ রয়েছে ঝুড়ি ঝুড়ি রান৷ এত বোলারদের মধ্যে সেরার সেরা বাছাই করাটা সত্যি খুবই কঠিন কাজ৷ কিন্তু ব্রায়ান চার্লস লারা খুঁজে পেয়েছেন নিজের সবচেয়ে পছন্দের বোলারকে৷ তিনি হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরাম৷ নিজের ১৭ বছরের দীর্ঘ কেরিয়ারে আকরামকেই সবচেয়ে সেরা ফাস্ট বোলার বলে মনে হয়েছে ক্যারিবিয়ান রাজপুত্রের৷

লারার মতে ওয়ালশ, অ্যামব্রোজ, ওয়াকার ইউনিস, ম্যাকগ্রা, ব্রেট লি, ডোনাল্ড, মাখায়া এনতিনি সবাই প্রত্যেকে দারুণ বোলার ছিলেন৷ কিন্তু সবচেয়ে গতিশীল এবং ভালো পেসার হলেন আকরামই৷ কারণ তিনি দু’দিকেই বল রিভার্স স্যুইং করাতে পারতেন৷ হাতে ভালো স্যুইং এবং পেস ছিল৷ তাই আকরামই সেরা বলে মত লারার৷- ওয়েবসাইট।

ঠাকুরঘরে কে? আমি তো…

koyliরণবীর কাপুর আর ক্যাটরিনার বিয়ে নিয়ে দিস্তা দিস্তা নিউজপ্রিন্ট খরচ হয়েছে৷ কিন্ত্ত সেটা ঠিক কবে, কারও জানা নেই৷ ক্যাট-রণের মতো আরও এক ‘হট কাপল’-এর সাতপাক নাকি আসন্ন৷ এদের নিয়েও গণ্ডাগণ্ডা নিউজপ্রিন্ট আর টিভি চ্যানেলের এয়ার টাইম খরচ হয়েছে৷ কিন্ত্ত নিশ্চিতভাবে কোনো কিছু জানা যায়নি এতদিন৷ কিন্ত্ত নানা সময়ে বিরাট কোহলি আর আনুশকা শর্মার ‘না’ বলার বহর দেখে মনে পড়ে যায় বাংলায় একটা ঘরোয়া প্রবাদ-‘ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি’! অর্থাৎ অস্বীকার করা ধুম দেখেই মনে হয় ‘ডাল মে কুছ কালা হ্যয়’৷

ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যত ক্যাপটেন বিরাট আর অভিনেত্রী আনুশকা শর্মার মধ্যে যে প্রেম চলছে, এই গুজব অনেক দিনের৷ কী আশ্চর্য, সংবাদ মাধ্যমে যখন এই খবর দিনের আলো দেখল, তখন তাদের থেকে ‘না’ ছাড়া অন্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তারপর একসময় তারা ধরা পড়লেন পাপারাত্জিেদের ক্যামেরায়৷ তখন ঢোক স্বীকার করে নিলেন যে তারা ‘ডেট’ করছেন৷

এরপর আরব সাগর দিয়ে অনেক পানি গড়িয়েছে৷ জানা গিয়েছে, বিদেশের ক্রিকেট সফর সেরে বিমানবন্দর থেকে সোজা আনুশকার ফ্ল্যাটে গিয়ে উঠেছেন বিরাট৷ কিন্ত্ত বিয়েটিয়ের কথা উঠলে মাছি তাড়ানোর মতো সব কিছু উড়িয়ে দিয়েছেন এই ‘হট কাপল’৷
কিন্ত্ত আন্ধেরিতে আনুশকার পঞ্চবটিকা অ্যাপার্টমেন্টে বিরাট কোহলির যাওয়া আর থাকায় কিন্ত্ত বিন্দুমাত্র ছেদ পড়েনি৷ তবে বর্তমানে আনুশকা আর বিরাট নাকি আরেকটু প্রাইভেট স্পেস চাইছেন৷ কারণ একটাই, পঞ্চবটিকায় মাঝেমধ্যেই আনুশকার বাবা-মা এসে থাকেন৷ বাবা-মায়ের চোখের সামনে বিরাটকে নিয়ে থাকতে নাকি আনুশকার কিছুটা অস্বস্তি রয়েছে৷ বিরাটও সেভাবে স্বচ্ছন্দ হতে পারেন না৷ আর সেই কারণেই তারা একটি ‘লাভ নেস্ট’-এর সন্ধানে রয়েছেন৷

এই ‘লাভ নেস্ট’-এর ধারণাটা মূলত ছড়িয়েছে মার্কিন মুলুক থেকে৷ পরিবারের অন্যান্যদের চোখ এড়িয়ে কোনো যুগল মাঝেমধ্যে যেখানে অতরঙ্গ সময় কাটায়, সেটাই হলো লাভনেস্ট৷ আর সেই লাভনেস্ট হিসেবে পঞ্চবটিকা অ্যাপার্টমেন্টের অনতিদূরেই নাকি একটি ফ্ল্যাট খুঁজছেন বিরাট-আনুশকা৷ স্থানীয় এক প্রপার্টি ব্রোকারই নাম গোপন রেখে এই কথা জানিয়েছেন৷ বিরাট-আনুশকার পুরোপুরি নিজেদের এই নতুন ফ্ল্যাট খোঁজা বা আরও সময় একসঙ্গে থাকার ইঙ্গিত কি বিয়ের দিকেই? ইন্ডাস্ট্রির একটি অংশ কিন্ত্ত সেইরকমই ভাবছে!

ভারতের বর্ষসেরা নারী জ্যাকুলিন

jakolinএবার ভারতের বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর দেশটির বর্ষসেরা পুরুষ হয়েছেন সুপ্রিম কোটের্র সাবেক প্রধান বিচারপতি কেএস কৃষ্ণ [অবসরপ্রাপ্ত]।

প্রাণী সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পেতা ইন্ডিয়া এ দু’জনকে ভারতের ‘পিপল অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করে। পেতা ইন্ডিয়া এক বিবৃতিতে একথা জানায়। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রাণী অধিকারবিষয়ক সংস্থা হচ্ছে পেতা। খবর ইন্ডিয় টুডে’র।

পেতা ইউকে’র পরিচালক এ প্রসঙ্গে বলেন, ‘বিচারপতি কৃষ্ণ ও ফার্নান্দেজ হচ্ছেন এক্ষেত্রে রোল মডেল যারা তাদের গৃহীত কাজের মাধ্যমে প্রাণীর প্রতি তাদের সহজাত মায়ামমতা ও ভালোবাসা প্রদর্শন করেছেন।’

ক্যানাডায় আলুর শয়তানি ধরতে পুরস্কার ঘোষণা

potatoক্যানাডার পুলিশ আলু নিয়ে অন্তর্ঘাত সমস্যা সমাধান করার চেষ্টায় হিমশিম খাচ্ছে। তারা বলছে, আলুর ভেতরে সূঁচ পাওয়ার বেশ কয়েকটি ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন এবং অপরাধীকে ধরতে তারা এক লাখ ক্যানাডীয় ডলার (৮৭ হাজার মার্কিন ডলার) পুরস্কার ঘোষণা করেছে।

বিবিসির মনিটরিং বিভাগ ক্যানাডার ‘দ্য নিউজ’ ওয়েবসাইটকে উদ্ধৃত করে বলছে আলুর মধ্যে সূঁচ পাওয়ার ঘটনা প্রথম ঘটে অক্টোবর মাসে।

রয়্যাল ক্যানাডীয় মাউন্টেড পুলিশ বলছে, দেখে মনে হচ্ছে আলুর ভেতরে ইচ্ছা করে সূঁচ ঢুকিয়ে দেয়া হয়েছে।

এ পর্যন্ত এরকম দশটি আলু পাওয়া গেছে এবং প্রতিটি আলুই এসেছে পূর্বাঞ্চলীয় প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রদেশের একই খামার থেকে।

প্রথমে অপরাধীকে ধরার জন্য ৫০ হাজার ক্যানাডীয় ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

কাজেই এলাকার আলু ব্যবসায়ী এবং স্থানীয় সরকার প্রশাসন পুরস্কারের অর্থ বাড়িয়ে দ্বিগুণ করেছে। তারা এমনকী বলছে কেউ নাম পরিচয় গোপন রেখে কোনোরকম সূত্র দিতে পারলেও তাকে পুরস্কার দেয়া হবে।

সংশ্লিষ্ট খামারের একজন মালিক গ্যারি লিংকলেটার বলেছেন, অপরাধীকে ধরার ব্যাপারে সবাই একযোগে উদ্যোগী হয়েছে যেটা আশার কথা।

আলু শিল্পকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে এই নাশকতার কাজে যারা যুক্ত- আশা করি পুরস্কারের বিনিময়ে তাদের ধরিয়ে দেয়ার জন্য কেউ তথ্য দিতে এগিয়ে আসবে।

এই ঘটনার পর ওই এলাকার বাজার থেকে ৩ লাখ ৬০ হাজার কেজির বেশি ওজনের আলু তুলে নেয়া হয়েছে। শুরু হয়েছে ব্যাপক তদন্তের কাজ।

ন্যাশানাল পোস্ট নামে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সূঁচ ঢোকানো আলু’ বাছাই করতে এঙ-রে মেশিন এবং মেটাল ডিটেক্টার যন্ত্র ব্যবহার করা হচ্ছে।

শাহজালাল বিমানবন্দরে ৩২৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ

shahjalalঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের দাম প্রায় ৫ লাখ টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষ এক যাত্রীর কাছ থেকে সিগারেট জব্দ করে।

জানা যায়, সৌদি আরব থেকে এয়ার এরাবিয়ার এক যাত্রী আমদানি নিষিদ্ধ ৩২৫ কার্টন বিদেশি সিগারেট নিয়ে আসেন। ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজ তল্লাশি করে সিগারেটগুলো জব্দ করা হয়।

মেহেরপুরে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

fencidilমেহেরপুরের গাংনী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, একদল চোরাকারবারি ফেনসিডিলগুলো নিয়ে হাড়াভাঙ্গা এলাকার দিকে যাচ্ছে- এমন খবর পেয়ে বিজিবির একটি দল ওই এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মিরপুর সেক্টরে জমা দেয়া হবে এবং এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জাান গেছে।

ভিডিও কলের সুযোগ আনছে রবি-এয়ারটেল

airtelমোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের গ্রাহকরা নিজেদের মধ্যে ভিডিও কল করার সুযোগ পাবেন। বাংলাদেশে  প্রথম বারের মত ভিন্ন দুটি অপারেটরের গ্রাহকরা পরস্পর ভিডিও কল করতে পারবেন।  বৃহস্পতিবার থেকে এ সুবিধা পাবেন অপারেটর দুটির গ্রাহকরা।

দেশে গত বছর থ্রিজি সেবা চালু হওয়ার পর এই প্রথম ভিন্ন অপারেটরের (অফনেট) গ্রাহকরা ভিডিও কলের মত একটি অনন্য থ্রিজি পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন। এর আগে সব মোবাইল অপারেটরই শুধু নিজের অপারেটরে (অননেট) ভিডিও কলের সুযোগ প্রদান করেছিল।

সঠিকভাবে একটি ভিডিও কল করার জন্য রবি ও এয়ারটেল উভয় গ্রাহকের ভিডিও কল করার উপযোগী হ্যান্ডস্টেসহ থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। উল্লেখ্য, থ্রিজি নেটওয়ার্কের ভয়েস চ্যানেলের মাধ্যমে এটি পরিচালিত হয় বলে ভিডিও কলের জন্য সময় ইন্টারনেটের সেবা মূল্যের প্রয়োজন হবে না।

গাজীপুরে ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত

road accident2গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রাকিব হোসেন জুয়েল (৩০) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভাওরাইদ এলাকার আব্দুর রশিদের ছেলে।

বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জেলার মাস্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মোটরসাইকেলযোগে কাউলতিয়ার নান্দুয়াইন এলাকা থেকে বাড়ি ফেরার পথে রাকিবকে মাস্টারবাড়ি এলাকায় চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিয়ে উল্টে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে স্বজনদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই রাকিবের লাশ হস্তান্তর করা হয়েছে।

গণতন্ত্র শক্তিশালী করতে সব দলের অংশগ্রহণ জরুরি : মজিনা

mojina khaledaবাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করতে হলে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অংশ গ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

বুধবার বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জে খালেদা জিয়ার যে জনসভাটি হয়েছে, তাতে ব্যাপক মানুষের সমাগম ও তাদের অনুভূতির কথা আমাকে জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ জায়গা। এদেশের মানুষও খুব ভালো, ভেরি স্পেশাল। ‘আই সুড নট সে- গুড বাই’- আবার দেখা হবে। আমি আগামী বছর বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গীত উৎসবে যোগ দিতে এদেশে আসব।

বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে স্বস্ত্রীক বিদায়ী সাক্ষাৎ করেন ড্যান ডব্লিউ মজীনা।

বগুড়ায় জামায়াত নেতাসহ গ্রেফতার ৭১

arrest28বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার জামায়াত নেতাসহ ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে বগুড়া শহরের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হানজেলার রহমানসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং মাদক বিক্রেতাও রয়েছে। গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলার ১২টি থানা এবং গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

জানা যায়, ২৪ ঘণ্টায় জেলার ১২টি থানা এবং গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সদর থানায় ২৬, শিবগঞ্জ ৭, সোনাতলা ৫, গাবতলী ২, সারিয়াকান্দি ৪, ধুনট ৫, শেরপুর ৫, নন্দীগ্রাম ১, আদমদীঘি ৩, দুপচাঁচিয়া ২, শাজাহানপুর ১০ এবং গোয়েন্দা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

অভিযান চলাকালে পুলিশ ৭৬ বোতল ফেনসিডিল, ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০৭ গ্রাম হেরোইন উদ্ধার করে।