শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

শিক্ষামূলক ভ্রমণের জের, অন্তঃসত্ত্বা ৭ নাবালিকা

rape22প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের কীর্তিতে মাথায় হাত মা-বাবাদের! স্কুলের শিক্ষামূলক ভ্রমণে গিয়ে এতটুকু বাচ্চাগুলো যে এই কাণ্ড করে আসবে, দুঃস্বপ্নেও ভাবেননি তারা। হতবাক স্কুলের শিক্ষকরাও।

বসনিয়ার একটি ছোট শহরের প্রাথমিক স্কুলের ঘটনা। মাস খানেক আগে ওই স্কুল থেকে সবাইকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়। একঝাঁক কচিকাঁচাদের নিয়ে পাঁচ দিনের ট্যুর। বেড়াতে গিয়েই কাণ্ডটি ঘটায় সাত নাবালিকা। সকলেরই বয়স ১৩ বছরের মধ্যে। বাড়ি ফেরার পর থেকেই ওই সাত নাবালিকা বেশ টেনশনে দিন কাটাচ্ছিল। শেষমেশ সত্যি কথাটা বলেই ফেলে মা-বাবাকে। সাত নাবালিকাই স্কুল থেকে বেড়াতে গিয়ে গর্ভবতী হয়ে পড়েছে। তাদের বাবা-মায়েরা জানান, কয়েক দিন ধরেই মুখ শুকনো ছিল তাদের সন্তানদের। বারবার জিজ্ঞাসা করতেই সত্যিটা বেরিয়ে পড়ে।

নাবালিকা ছাত্রীগুলি জানায়, বেড়াতে গিয়ে তাদের একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছিল স্কুল কর্তৃপক্ষ। সেখানেই গোপনে কয়েকজন ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় তারা। এমনকি এক ছাত্রী দাবি করে, বয়ফ্রেন্ডের অনুরোধে সে না বলতে পারেনি।

এই ঘটনা প্রকাশিত হতেই আলোড়ন পড়ে গিয়েছে বসনিয়ায়। প্রশ্ন উঠেছে, দেশের যৌনশিক্ষা ব্যবস্থা নিয়েই। নাবালকদের মধ্যে ধর্ষণের প্রবণতা বাড়তে থাকায় ইতিমধ্যেই বসনিয়া সরকার স্কুলে যৌনশিক্ষার পাঠ দিতে তোড়জোড় শুরু করেছে। এহেন সময়ই প্রাথমিক স্কুলের ছাত্রীদের কীর্তিতে বেশ চিন্তায় প্রশাসন। প্রসঙ্গত, গত বছরেই বসনিয়ায় ৩১ জন নাবালিকা গর্ভবতী হয়েছিল।

বৃটিশের হাত ধরেই টিভিতে ফের বৃটিশ ভারত

juliউত্তাল গোটা ভারতবর্ষ। স্বাধীনতার জন্য তোলপাড় কাশ্মীর থেকে কন্যাকুমারী। বণিকের মানদণ্ড যে আসলে রাজদণ্ড, তত দিনে টের পেয়ে গিয়েছেন সবাই। গ্রেফতার করা হয়েছে অনেক নেতাকে। পুণের জেলে বসে অনশনও শুরু করে দিয়েছেন গান্ধী। ১৯৩২-এর ভারতবর্ষের ছবিটা খানিকটা এ রকমই। আর এই সময়টাকেই এবার ক্যামেরা বন্দি করতে চলেছে একটি বৃটিশ প্রযোজক সংস্থা।

‘জুয়েল ইন দ্য টাউন’ এবং ‘ডাউনটোন অ্যাবে’ করে ইতিমধ্যেই শিরোনামে এই প্রযোজক সংস্থাটি। ‘জুয়েল ইন দ্য টাউন’-এর পটভূমিও ছিল ভারতবর্ষ। তবে, সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। ঔপনিবেশিক শক্তির শেষ ক’টা দিন। সেই সিরিজের প্রায় ৩১ বছর বাদে প্রযোজকের নজরে আবার ভারতবর্ষ। নিজে বৃটিশ হয়েও, বৃটিশ রাজশক্তির শোষণের ছবিটা লুকিয়ে থাকে না তার ক্যামেরায়। বরং বারবার নিজের ছবির জন্য ভারতবর্ষকেই বেছে নেন তিনি।

১৯৩২-এর গ্রীষ্মকাল। গরম থেকে বাঁচতে ভারতের রাজধানী তখন নিয়ে যাওয়া হয়েছে শিমলাতে। আর গ্রীষ্মকালীন রাজধানীর ছবিটাই টিভি সিরিজ ‘ইন্ডিয়ান সামারস’-এর মূল বিষয়। স্বাধীনতার ১৫ বছর আগে শহরটির অলিতে গলিতে ঘুরে বেড়াত যে সব গল্প, যে সব কানাকানি, গুজব সিরিজটির হাত ধরে তা-ই এ বার আসতে চলেছে টিভির পর্দায়। প্রেম-অপ্রেম, প্রাপ্তি-অপ্রাপ্তি তখনকার মানুষের চাহিদাগুলো এ বার সময়ের বন্দি বাক্স থেকে উঠে আসবে চোখের সামনে। প্রাণ পাবে ইতিহাস।

তবে, পটভূমি শিমলা হলেও শ্যুটিং কিন্তু শিমলাতে নয়, হচ্ছে মালয়েশিয়ার পেনাং দ্বীপে। মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূলের কাছে এই দ্বীপটি। প্রযোজকের মতে, পেনাং দ্বীপের পরিবেশ সে সময়ের শিমলার মতো। ক্যামেরায় না কি বোঝাই যাবে না এ আসলে ভারত নয় মালয়েশিয়ার কোনো দ্বীপপুঞ্জ।

কিন্তু বারবার ভারতের বৃটিশ শাসনের সময়টাকেই কেন বেছে নিচ্ছেন প্রযোজক?

তার কথায়, ইন্ডিয়ান সামারস আসলে এমন একটি ধারাবাহিক যার পরতে পরতে নাটকীয়তা। এখনকার সময়ে দাঁড়িয়েও তাই সে দিনগুলোর কাহিনি দর্শকরা উপভোগ করবেন বলেই মত প্রযোজকের। ‘ইন্ডিয়ান সামারস’ মূল উপন্যাসের লেখক, পাওল রুটম্যান। তার স্ত্রী ভারতীয়। ভারতে নিজের পরিবারের সঙ্গে তিনি বেশ কিছু সময়ও কাটিয়েছেন। হয়তো সেই সব অভিজ্ঞতাই তাকে অনুপ্রেরণা জুগিয়েছে থমকে থাকা সময়টার প্রাণ প্রতিষ্ঠা করতে।

মামা মিয়া, হ্যারি পটার খ্যাত জুলি ওয়াল্টার্সকে দেখা যাবে এই সিরিজে। ভারতীয় এবং বৃটিশ বহু চরিত্রের বুনোটে তৈরি এই উপন্যাসের মূল তারকারা কাল্পনিক। যদিও তাদের পাশাপাশি ইতিহাস থেকে ভাইসরয় লর্ড উইলিংডনের মতো অনেক চরিত্রও জায়গা করে নেবেন টিভির পর্দায়। জুলি অভিনয় করেছেন সিনথিয়া কফিন নামের এক বিধবার চরিত্রে। শিমলার ‘রয়্যাল ক্লাব’ বলে একটি অভিজাত ক্লাবের মালিক তিনি। তার নির্দেশেই শিমলার বৃটিশ সমাজের ওঠাবসা।

পঞ্চাশ পর্বের এই সিরিজটি ফেব্রুয়ারি মাস থেকে একটি বৃটিশ চ্যানেলে শুরু হওয়ার কথা। ১৯৮৪-এ যথেষ্ট সাড়া ফেলেছিল ‘জুয়েল ইন দ্য টাউন’। স্বাধীনতার ৬৮ বছর পরেও কি অপ্রাসঙ্গিক হয়ে যায়নি ইতিহাস? না কি ‘ইন্ডিয়ান সামারস’ তার পূর্বসূরিকেও ছাপিয়ে যাবে? সে উত্তরের দিকেই এখন তাকিয়ে সবাই।

আমেরিকায় হামলা চালানোর হুমকি উত্তর কোরিয়ার

sony pআমেরিকাকে সন্ত্রাসী ভূখণ্ড উল্লেখ করে তাতে হামলা চালানোর হুঁশিয়ারি জানিয়েছে উত্তর কোরিয়া। রোববার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, “সনি পিকচার প্রতিষ্ঠানে কোরিয়া সাইবার হামলা করেছে বলে বারাক ওবামা বিরামহীনভাবে কুৎসা রটিয়ে যাচ্ছেন। প্রয়োজনে আমেরিকার পুরো সন্ত্রাসী ভূখণ্ডে হামলা চালানো হবে।”

আমেরিকার সঙ্গে কোরিয়ার এ বৈরিতা সব সময়ের। উত্তর কোরিয়ার নেতা কিম জনকে নিয়ে আমেরিকার সনি পিকচারের তৈরি করা বিতর্কিত এক ছবি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আমেরিকা বলছে, “চলচ্চিত্রে হামলার ভয় দেখিয়ে উত্তর কোরিয়া সনি পিকচারে সাইবার সন্ত্রাস চালিয়েছে। আর এ কারণেই ‘দি ইন্টারভিউ’ নামের ছবিটির প্রচার বন্ধ করা হয়েছে।”

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বলেছেন, “উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রে কালো তালিকাভুক্ত করার কথা ভাবছে আমেরিকা। আর এ প্রস্তাবনা প্রস্তুত করাই আছে।”-আল-জাজিরা।

কেন্দ্রীয় কার্যালয়ে এসে মারামারিতে লিপ্ত বিএনপির নেতাকর্মীরা

bnp caরাজধানীর নয়াপল্টনে লালবাগ থানা বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হযেছেন। এসময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। পুলিশ কয়েকজনকে আটক করেছে বলেও জানা গেছে।

সোমবার বেলা ১২টার দিকে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িত দুটি গ্রুপ হচ্ছে কারান্তরীণ ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সমর্থিত লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলতাফ ও সাবেক কমিশনার আজমের গ্রুপ।

প্রত্যক্ষদর্শীর জানান, কর্মীসভায় যোগ দিতে লালবাগ থানা বিএনপির প্রায় চার-পাঁচশ নেতাকর্মী ভাসানী মিলনায়তনে জড়ো হন। এসময় হঠাৎ করেই আলতাফ ও আজম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরে ভাসানী মিলনায়নের নিচের রাস্তায় নেতাকর্মীরা হাতাহাতিতে লিপ্ত হন। এসময় দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বেশকিছ চেয়ার ভাঙচুর করেন নেতাকর্মীরা। পরে দুপুর ১২টার পরে কর্মীসভা শুরু হয়।

তিউনিসিয়ার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট সাইদ এসেবসি

sayedগণজাগরণের চার বছর পর তিউনিসিয়ায় প্রথমবারের মতো  গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে নিদা তিউনিস পার্টির প্রার্থী বেজি সাইদ এসেবসিকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় দফার ভোট শেষে তিনি ৫৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। অবশ্য তার প্রতিদ্বন্দী মোনসেফ মারজুকি এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের এ ফলাফল আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি।  ফলাফল আজ সোমবার ঘোষণা দেওয়ার কথা।

এদিকে দ্বিতীয় পর্যায়ের এ ভোটে জয়ী হওয়ার ঘোষণার পর বেজি সাইদ এসেবসির সমর্থকরা আনন্দ-উৎসবে মেতে উঠেছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটেও ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন   এসেবসি।

তিউনিসিয়া ১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়ার পর দেশটির জনগণ এই প্রথম অবাধ নির্বাচনের মাধ্যমে একজন রাষ্ট্রপ্রধান বাছাই করলেন। চার বছর আগে তিউনিসিয়ায় গণবিক্ষোভের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটে। আরব বসন্ত নামে পরিচিত আলোড়ন তোলা আন্দোলন কর্মসূচির সূচনা হয়েছিল এদেশে।

৮৮ বছর বয়সী এসেবসি তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলী এবং দেশটির স্বাধীনতা-পরবর্তী প্রথম নেতা হাবিব বুরগুবিয়ার অধীনে কাজ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী মোনসেফ মারজুকি একজন মানবাধিকারকর্মী।

বিশ্বকাপ শেষে অবসরে যাবেন আফ্রিদি

afridi22টেস্ট খেলা ছেড়েছেন অনেক আগেই; টোয়েন্টি২০ ক্রিকেটে আরও বেশ কিছু দিন খেলতে চান শহিদ আফ্রিদি। কিন্তু ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারকে আর দীর্ঘ করতে চান না এই ড্যাশিং অলরাউন্ডার। তাই তো আসন্ন আইসিসি বিশ্বকাপ ক্রিকেট শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ‘বুম বুম’ আফ্রিদি।

রবিবার নিজের এই সিদ্ধান্তের কথা মিডিয়াকর্মীদের জানিয়েছেন তিনি।

আফ্রিদি বলেছেন, পাকিস্তানের সাবেক সিনিয়র ক্রিকেটারদের মতো ভুল করতে চাই না আমি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নিতে চাই। সাবেক সিনিয়রদের কেউই অবসর নেওয়ার সঠিক সময়টা বেছে নিতে পারেননি। কিন্তু আমি নিজের সন্মান অক্ষুণ্‌ন থাকতে থাকতেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চাই। বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নিব। তবে টোয়েন্টি২০ ক্রিকেট খেলব। ইতোমধ্যে নিজের এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি।

উল্লেখ্য, পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৯৯৬ সালের অক্টোবরে বিধ্বংসী এই রেকর্ড গড়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল শহিদ আফ্রিদির। অভিষেক ম্যাচে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন তিনি। গত ১৭ বছর রেকর্ডটি অক্ষুণ্নই ছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে রেকর্ডটি ভেঙ্গে দিয়েছেন নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন। এখন পর্যন্ত মোট ৩৮৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৬৭৬৭ রান এবং ৩৯১ উইকেট নিয়েছেন আফ্রিদি।

গত বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া এ সুদর্শন ক্রিকেটার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে আমার যা কিছু অর্জন তাতে করে আমি সন্তুষ্ট। আমার একটাই কষ্ট যে, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আমার হাত ছাড়া হয়ে গেছে।

রাজবাড়ীতে ডাকাতের গুলিতে ১জন নিহত, আহত ৪

marder gunরাজবাড়ীতে ডাকাতের গুলিতে সফি উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত ও চার গ্রামবাসী আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে কালুখালি উপজেলার আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সফি উদ্দিন আমবাড়িয়া গ্রামের সাহাজদ্দিনের ছেলে। কালুখালি থানার ওসি মজিবর রহমান ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, রাতে বোয়ালিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ব্যাবসায়ী সাহাবুদ্দিনের বাড়িতে ডাকাতের হামলার খবর পেয়ে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামের চারপাশ ঘিরে ফেলে। এতে ডাকাতরা বিপদের আশঙ্কায় জীবন বাঁচাতে এলাপাতারি গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। গুলিতে সাফি উদ্দিন ঘটনাস্থলে নিহত এবং আইনুদ্দিন, নাসির, শাহিদ ও শামীম আহত হন। এতে গ্রামবাসী ছত্রভঙ্গ হয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়।

আহতদের পাংশা ও কুষ্টিয়া হাসাপতালে ভর্তি করা হয়েছে। কালুখাীর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ‘রেডিও রেকর্ড’ উপহার দিল ভারত

hamid22১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ও মূল্যবান ‘রেডিও রেকর্ড’ উপহার দিল ভারত। অল ইন্ডিয়া রেডিওর (এআইআর) কর্তৃপক্ষ ভারত সফররত রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে এই উপহার তুলে দেয়। বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ভারতের কাছ থেকে এই মূল্যবান রেডিও রেকর্ড পাওয়ার জন্য দেনদরবার চলছিল। অবশেষে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অনুরোধে বাংলাদেশকে তা উপহার হিসেবে দিল এআইআর।

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দুই দেশের শীর্ষ নেতাদের ভাষণ, বক্তব্য, সাক্ষাৎকার নিয়ে এসব রেকর্ড সিডি আকারে সংরক্ষণ করে এআইআর। রেকর্ডের অনেক বিষয় বাংলাদেশে সংরক্ষিত নেই। যা আছে, তার আবার মূল রেকর্ড নেই। গুরুত্বপূর্ণ এই ডকুমেন্ট মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরো সমৃদ্ধ করবে।

ঐতিহাসিক এই রেকর্ডে আরো রয়েছে ১৯৭২ সালের জানুয়ারিতে সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণ। এ ছাড়া ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ নিয়ে দেওয়া বক্তব্য, সাক্ষাৎকারও এতে রয়েছে।

দুটি সিডি আকারে ঐতিহাসিক সেই রেকর্ড বাংলাদেশের রাষ্ট্রপতিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। একটি সিডির শিরোনাম ‘স্ট্রাগল অব এ্যা নেশন’। ১৯৭১ সালের মার্চ থেকে ১৬ ডিসেম্বর মাস পর্যন্ত আকাশবাণী কলকাতায় প্রচারিত গুরুত্বপূর্ণ ঘটনার রেকর্ডগুলো এতে স্থান পেয়েছে। ‘সংবাদ বিচিত্রা’ শীর্ষক নিউজ-রিলও এতে স্থান পেয়েছে। আকাশবাণীর প্রচারিত সংবাদ বিচিত্রা মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার একটি উৎস ছিল।

দ্বিতীয় সিডির শিরোনাম ‘লিবারেশন অব বাংলাদেশ’। আকাশবাণী দিল্লি থেকে প্রচারিত রেকর্ডগুলো এতে স্থান পেয়েছে। ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধীর ভাষণ, তাদের গুরুত্বপূর্ণ ঘটনা, ভারতের লোকসভার বিবৃতি এবং বাংলাদেশে ঘটে যাওয়ার নানা ঘটনা এই সিডিতে স্থান পেয়েছে।
সরকারিভাবে সিডি দুটি সংরক্ষণ করবে বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের সময় আকাশবাণী কলকাতার ভূমিকা ছিল বাংলাদেশের মুখপত্রের মতো। ফলে অনেক গুরুত্বপূর্ণ রেকর্ড সেখানে জমা হয়। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন

ইয়েমেনে উপজাতীয়দের হামলায় ৪২ হাউথি বিদ্রোহী নিহত

yamenমধ্য ইয়েমেনে সন্দেহভাজন প্রতিশোধমূলক হামলায় অন্তত ৪২ হাউথি বিদ্রোহী নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, আরহাব এলাকায় সুন্নি উপজাতীয়দের হামলায় অন্তত ৪২ হাউথি বিদ্রোহী নিহত হয়েছে।

শিয়া হাউথি বিদ্রোহীরা বেশ কয়েকদিন ধরেই দেশটির রাজধানী সানা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত আরহাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা ইতোমধ্যে ভারী অস্ত্র, ট্যাংক ও গোলাবারুদ নিয়ে স্থানীয় ঘর-বাড়িতে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়।

হাউথিরা এর আগে দেশটির উত্তরের উচ্চভূমিতে ঘাঁটি বানায়। সেখানে জাইদি শিয়া সম্প্রদায়ের লোক জড়ো হয়েছে। গত সেপ্টেম্বরে রাজধানী সানার দখল নেওয়ার পর এর দক্ষিণে অবস্থিত রাজ্যগুলোর দিকে অগ্রসর হয় হাউথিরা।

মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

cross fieeমাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে উজ্জ্বল সর্দার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে সদর উপজেলার বাড়িয়াডাঙ্গা মান্দার তলা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত উজ্জ্বল উপজেলার ধলহরা-চাঁদপুর গ্রামের আওয়াল সর্দারের ছেলে।

পুলিশ জানায়, উজ্জ্বল একটি ডাকাত দলের সর্দার ছিলেন। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, রবিবার রাত দেড়টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল আসামি ধরতে নড়াইল-মাগুরা সড়ক দিয়ে শত্রুজিৎপুর যাচ্ছিল। পুলিশের গাড়িটি বালিয়াডাঙ্গা মান্দার তলা এলাকায় পৌঁছে রাস্তার ওপর গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখে। এ সময় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে রাস্তা থেকে গাছের গুঁড়ি সরাতে গেলে কুয়াশার কারণে  ডাকাত দল পুলিশের গাড়ি বুঝতে না পেরে ডাকাতির চেষ্টা করে।

এএসপি সুদর্শন জানান, হঠাৎ ডাকাতরা গাড়িটি পুলিশের বুঝতে পেরে গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পিছু হটে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়।

তিনি জানান, পরে সকালে স্থানীয়রা ঘটনাস্থলে ডাকাত দলের নেতা উজ্জ্বলের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে  উল্লেখ করে এএসপি সুদর্শন জানান, সম্প্রতি ওই এলাকা থেকে একজনের গলাকাটা লাশ উদ্ধার ও মোটরসাইকেল ছিনতাইকালে ব্যবসায়ী হত্যাসহ ডাকাত সর্দার উজ্জ্বলের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।