শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

সুনামির দশ বছর পূর্তিতে মৃতদের জন্য প্রার্থনা

ভারত মহাসাগরে সুনামি আঘাত হানার দশ বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহরে সমবেত হয়েছেন।

সেখানে মৃতদের জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সুনামির শিকার হতভাগ্য মানুষদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ।

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা স্থানীয় স্বেচ্ছাসেবকদের এবং আন্তর্জাতিকভাবে যারা সাহায্য করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ শহর ২০০৪ সালের সেই শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে মাটির সাথে মিশে গিয়েছিল।

ভূমিকম্প ও সুনামির আঘাতের পরও শহরে দাঁড়িয়ে থাকা ১৯ শতকের কয়েকটি ভবনের একটি সেখানকার গ্র্যান্ড মস্ক বা বাইতুর রহমান মসজিদ। সেখানে মৃতদের জন্য স্মরণে এসেছিলেন হাজার হাজার ইন্দোনেশিয়ান।image_111574_0

তাদের একজন ডালিয়া নামের এক নারী বলছিলেন, সুনামি তাদের সবকিছু ধ্বংস করে দিলেও তারা আশার আলো দেখেছেন।

ভারত মহাসাগরে সৃষ্ট সেই সুনামির উৎস ছিল সুমাত্রার পশ্চিম উপকুলে সমুদ্রপৃষ্ঠে এক ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.১ মাত্রার। বিশ্বের ইতিহাসে এটি ছিল তৃতীয় শক্তিশালী ভূমিকম্প। যার ধাক্কায় সমুদ্রের ঢেউ উঠেছিল ৩০ মিটার বা ১০০ ফিট উঁচুতে।

আটশো কিলোমিটার গতিতে প্রচণ্ড সেই ঢেউ আছড়ে পড়েছিল ইন্দোনেশিয়ার আচেহ, শ্রীলংকা, ভারতের আন্দামান, মালদ্বীপ, থাইল্যান্ড ও সোমালিয়ার উপকুলে।

মৃতের সংখ্যা ছিল প্রায় আড়াই লাখের কাছাকাছি। শুধুমাত্র আচেহ প্রদেশে মারা গিয়েছে এক লাখ ৭০ হাজার মানুষ। নিখোঁজ হন প্রায় দুই লাখ মানুষ। ঘরছাড়া হয়েছেন, জীবিকা হারিয়েছেন অসংখ্য মানুষ।

সবমিলিয়ে এক হাজার কোটি ডলার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল।
১০ বছর পর আক্রান্তরা ক্ষতি সামলে উঠলেও মনের ক্ষত এখনো মেলেনি।- বিবিসি

আজ ১০ বছরে পা দিচ্ছে আরটিভি

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি ১০ বছরে পা দিচ্ছে আজ। এ দিনটি উদযাপন করার জন্য সারা দিনই থাকছে জমকালো আয়োজন।

১০ বছর পদার্পণ উপলক্ষে আরটিভির প্রধান  নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, “আমরা আরটিভিকে সব শ্রেণী-পেশা এবং বয়সের দর্শক উপযোগী image_111569_0করে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আরটিভির একদল প্রগতিশীল ও কর্মঠ কর্মী সব সময় নিয়োজিত রয়েছে দর্শকদের নান্দনিক চাহিদা পূরণে। তবে এই পথচলা সব সময় মসৃণ ছিল না। অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। আর এই পথচলায় সব সময় আমরা সঙ্গে পেয়েছি আরটিভি দর্শকদের। সেজন্য আমরা কৃতজ্ঞ।”

আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টা ৩০ মিনিটে থাকছে সরাসরি সংগীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ এবং আগামীর’। এতে উপস্থাপনা ও আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা, চন্দনা মজুমদার, ইয়াসমিন মুসতারী, অনিমা রায়, অনুপমা মুক্তি প্রমুখ। ১০টা ৪০ মিনিটে বিশেষ ‘তারকালাপ’। ১২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘মনে প্রাণে আছো তুমি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

আরটিভির বেঙ্গল স্টুডিওতে লাইভ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা সকাল ১১টা ২০ মিনিটে। বিকালে থাকছে আরেকটি বিশেষ লাইভ গানের অনুষ্ঠান। উপস্থাপনায় ইশিকা। অংশগ্রহণে রিজিয়া পারভীন, দিনাত জাহান মুন্নী, আসিফ আকবর, নির্ঝর, কিশোর প্রমুখ। এটি প্রচার হবে বিকাল ৫টায়। রাত  ৮টা ২০ মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘বেলা শেষে’। রচনা ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, মম, ঊর্মিলা কর। রাত ৯টায় থাকছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ‘দ নয় ধ’। আশরাফুল চঞ্চলের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা প্রমুখ। সবশেষে  রাত ১১টা ২০ মিনিটে ‘আমি আর মা’র বিশেষ পর্ব প্রচার হবে। এছাড়া রাত ১২টা ৫ মিনিটে রয়েছে বিশেষ ‘ফর ডেমোক্রেসি’।

উপজেলা চেয়ারম্যান রিয়াজকে বাঁচানোর চেষ্টা হচ্ছে?

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বলেছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী একেকবার একেক রকম কথা বলছেন। তাই স্বর্ণ চোরাচালানের সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত না হয়ে বলা যাবে না।”image_111568_0

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মগবাজারে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীর ২৯/১ পুরানা পল্টনে ‘ঠিকানা’ নামের বাড়িতে জনৈক মোহাম্মদ আলীর দুটি ফ্ল্যাটে অভিযান চালায় শুল্ক গোয়ান্দারা। অভিযানে তাদের সহায়তা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান শেষে সেখান থেকে বিপুল পরিমান দেশি-বিদেশি মুদ্রা ও সোনার বার উদ্ধার করা হয়।

মইনুল খান বলেন, “উদ্ধার হওয়া ৫২৮টি সোনার বারের মোট ওজন সাড়ে ৬১ কেজি। এগুলোর দাম প্রায় ৩০ কোটি টাকা। এছাড়া দেশি বিদেশি মুদ্রার মধ্যে বাংলাদেশি সাড়ে চার কোটি টাকা এবং ১৫ লাখ সোদি রিয়াল আছে বলে আটক মো. আলী জানিয়েছেন।”

সংবাদ সম্মেলনে  মইনুল খান বলেন, “মুদ্রাগুলো এখনো গণনা করা হয়নি। এই জায়গাটিও গননার জন্য নিরাপদ নয়। তাই আমরা এগুলো গোয়ান্দা পুলিশের সদস্যরাসহ শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাব। স্বচ্ছতার জন্য সেখানে সিসি ক্যামেরার সামনে এগুলো গণনা করা হবে।”

আটক মো. আলী নিজেকে আলী সুইটস নামের একটি মিষ্টি দোকান ও সাফা হাউজিং নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক বলে পরিচয় দিয়েছেন। তবে ওই ডেভেলপার কোম্পানী রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান নয়।

তিনি জানান, পুরানা পল্টনের ওই বাসা থেকে সোনা চোরাচালানের ব্যবসা করা হয়, এমন সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে আটক মো. আলী জানান সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন সোনার বারগুলো তাকে রাখতে দিয়েছেন। এছাড়া দেশি-বিদেশি মুদ্রাগুলো তিনি নিজের বলে দাবি করেন।
image_111568_0
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মইনুল খান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী একেকবার একেক কথা বলছেন। তাই স্বর্ণ চোরাচালানের সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত না হয়ে বলা যাবে না।”

উপজেলা চেয়ারম্যানকে আপনারা বাঁচানোর চেষ্টা করছেন কিনা- এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

খোঁজ নিয়ে জানা যায়, রিয়াজ উদ্দিনের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনা গ্রামে। জনতা ব্যাংকের ক্যাশিয়ার পদে তিনি চাকরি করতেন। সব শেষ মতিঝিল শাখা থেকে বদলি হয়ে বিমানবন্দর শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওই চাকরিতে নেই।

এলাকায় কথিত আছে, রিয়াজ উদ্দিন হুন্ডি ব্যাবসা এবং সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত। গাজীপুর ও টঙ্গি এলাকায় তার পোশাক কারখানা আছে। নিজ গ্রামে বিশাল এলাকা নিয়ে তৈরি নান্দনিক বাড়িতেই তিনি পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। গত ফেব্রুয়ারিতে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। নির্বাচনের আগে তিনি এলাকায় এতোটা পরিচিত ছিলেন না।

মইনুল খান জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনসহ তিনটি ধারায় পৃথক মামলা হবে বলে।

১০০ প্রভাবশালী চিন্তাবিদের তালিকায় পঞ্চম স্থানে ড. ইউনূস

ক্ষুদ্রঋণের প্রবক্তা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের তালিকায় স্থান করে নিয়েছেন।image_111567_0

জুরিখভিত্তিক ‘গোত্তিলেব ডাটওয়েইলার ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ’ এবং ‘এমআইটি স্লোয়ান স্কুলে’র গবেষক পিটার গ্লুর-এর যৌথ পরিচালিত ‘গ্লোবাল থট লিডার ২০১৪’ জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন তিনি।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকার শীর্ষে রয়েছেন পোপ ফ্রান্সিস। এরপর রয়েছেন ‘ইন্টারনেটের পোপ’ হিসেবে পরিচিত টিম বারনার্স-লি। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চেক রিপাবলিকের লেখক মিলান কুন্দেরা রয়েছেন চতুর্থ স্থানে। এরপরই অর্থাৎ বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী চিন্তাবিদের তালিকার পঞ্চমে রয়েছেন ড. মুহম্মদ ইউনূস। বিশ্বের ২৩৬ জন শীর্ষ প্রভাবশালী চিন্তাবিদের তালিকা থেকে সেরা ১০০ জনকে বেছে নেয়া হয়। পদ্ধতিগত বিশ্লেষণের মাধ্যমে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী চিন্তাবিদকে নির্বাচিত করা হয়। জরিপটি পরিচালনায় বিশেষ সফওয়্যারের সাহায্য নেয়া হয়েছে। এর সাহায্যে বিশ্বে সৃষ্টিশীল মননের প্রভাবের গুরুত্ব পরিমাপ করা যায়।

ইউনূস সেন্টারের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ আমাদের চিন্তাধারায় যারা প্রভাব বিস্তার করেছেন, যাদের ধারণা আমাদের ধারণাকে নির্ধারণ করছে এবং যাদের ধ্যান-ধারণা বারংবার মানুষকে সম্পৃক্ত করছে, সেসব ব্যক্তিত্বকে ওই তালিকায় স্থান দেয়া হয়েছে।

সীমান্ত চুক্তি বিল থেকে পিছু হটেছে ভারত

বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে স্পষ্টত নিজেদের অবস্থান থেকে কিছুটা পিছু হটেছে ভারত। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
image_111488_0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত স্থল সীমান্ত বিল প্রসঙ্গে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, “আমি বিশ্বাস করি স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন হবে।”

তিনি বলেন, “ভারতের চলমান সংসদ অধিবেশনে বিলটি পাস না হলে কি হয়েছে? এ বিলটির জন্য আমরা চার দশক ধরে অপেক্ষা করেছি। আমরা এ জন্য ভারতের আরো দু্-একটি অধিবেশনের অপেক্ষা করবো।আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী সরকার অমীমাংসিত বিলটি বাস্তবায়ন করবে।”

সাম্প্রতিক সময়ে নেপালে সার্ক সম্মেলন ও নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দু’বার সাক্ষাত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।এসময় সীমান্ত ও তীস্তা চুক্তি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন মোদী।

সুরঞ্জিত সেন বলেন, “এখন বাস্তবতার প্রেক্ষিতে ভারত সরকার বিলটির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বিলটি পাসের মাধ্যমে দুদেশের বন্ধন আরো দৃঢ় হবে।”
তিনি বলেন, “দুই দেশের মানুষ ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা স্থল চুক্তির বাস্তবায়ন দেখতে চায়।উভয় দেশের ভিতরে ১০০ টিরও বেশী ছিটমহল রয়েছে।”

ভারতীয় সংসদের আগামী অধিবেশনেই স্থল সীমান্ত বিলটি পাস হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সুরঞ্জিত। –জি নিউজ।

বিটিভিকে সরকারের মুখপাত্র করতে চাই না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) শুধু সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করতে চান না, এর কার্যুক্রম আরো বিস্তৃত করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।image_111561_0

বৃহস্পতিবার রাজধানীর রামপুরায় বিটিভির প্রধান কার্যালয়ের চত্বরে  বিটিভির ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “বিটিভিকে শুধু সরকারের মুখপাত্র হিসেবে ব্যবহার করতে চাই না। এটার কার্যক্রম আরও বিস্তারিত হবে। এটা আরো বেশি শিক্ষণীয় হবে। বিনোদনের ক্ষেত্রটা আরও সম্প্রসারিত হবে, সেটাই আমরা চাই।” ইতিমধ্যে বিটিভির জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

ভাষণে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান হিসেবে বিটিভির উত্তরোত্তর উন্নতি কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বিটিভির জন্মলগ্ন থেকে যারা  সেখানে কর্মরত আছেন, তাদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা, সামাজিক জনসচেতনতা বৃদ্ধিসহ বিটিভির নানা দায়িত্ব রয়েছে। তিনি বলেন, “এখানে লাভ-লোকসানের বিষয় নয়, বিষয় হচ্ছে গণসচেতনা বৃদ্ধি হচ্ছে কি না। সেই সঙ্গে বিনোদনের কাজও তাদের করতে হবে।”

বিটিভিকে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিটিভিকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করার পদক্ষেপ নেয়া হয়েছে।

সংসদ টেলিভিশনের কার্যক্রমের বিষয়ে সংসদ নেতা বলেন, “এখানে শিক্ষা, সংস্কৃতিসহ নানা অনুষ্ঠান প্রচার করা যায়। সংসদ টেলিভিশনের যৌথ উদ্যোগেও বিটিভি নানা কর্মসূচি নিতে পারে। বিনোদনের সাথে সাথে শিক্ষামূলক এসব কর্মসূচি বাস্তবায়ন করা গেলে আমরা বেশি মানুষকে সচেতন করে তুলতে পারব।” বিটিভিতে সম্প্রচার করা ক্লাসের অনুষ্ঠানটি সংসদ টেলিভিশনের মাধ্যমে দেখানো যেতে পারে বলে অভিমত দেন তিনি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বাংলাদেশ টেলিভিশন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদারকে সংবর্ধনা

জেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধিত হলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার।image_111560_0

বৃহস্পতিবার বিকেলে  শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে ডাঃ আবুল কালামের সভাপতিত্বে এবং শামছুল আলম জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক গৌরী ভট্টাচার্য্য।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ নিশীত নন্দী মজুমদার বলেন, “স্বাস্থ্য বিভাগকে সামনে এগিয়ে নেয়ার পেছনে মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের ভূমিকা রয়েছে। সুনামগঞ্জকে স্বাস্থ্য উন্নয়নে মাধ্যম জেলায় রূপান্তর করতে জেলা স্বাস্থ্য কর্মচারী অ্যাসোসিয়েশনসহ সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাঃ মনোয়ার আলী (প্রাক্তন বিভাগীয় সহকারি, সিলেট), ডাঃ আবদুর নূর (সাবেক সিভিল সার্জন), ডাঃ আবদুল হাকিম (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) , ডাঃ আশুতোষ দাস (দিরাই উপজেলা স্বাস্থ্য বিভাগীয় পরিবার পরিকল্পনা), রমা কান্ত দাস (জগন্নাথপুর সহকারি স্বাস্থ্য পরিদর্শক) , জ্যোতিন্দ্র কুমার দাস  (জেলা সহ-সভাপতি বাস্বাবিমাকএ), সদস্য মুসলেম উদ্দিন, আমিনুল শরীফ প্রমুখ।

সাংবাদিক লুলু ছিলেন একজন আদর্শবান মানুষ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া বলেছেন, “বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ বেতারের বাগেরহাট প্রতিনিধি ও খানজাহান আলী কলেজের অধ্যক্ষ, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বাগেরহাট ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মরহুম মীর জুলফিকার আলী লুলু ছিলেন সত্যিকারের একজন আদর্শবান মানুষ। জুলফিকার আলী লুলুর মতো  ভালো  মানসিকতা সম্পন্ন লোকের শত্রু থাকতে পারে তা ভাবতে পারি না। তাকে অন্যায়ভাবে খানজাহান আলী ডিগ্রি কলেজ থেকে অপসারণ করা হয়েছিল তা জেনে আমি ক্ষোভ ও নিন্দা জানাই।”image_111558_0

বাগেরহাট ফাউন্ডেশন আয়োজিত নাগরির শোক-সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অসময়ে পরপারে চলে যাওয়া লুলু পত্নীর উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, “আপনাকে সাহসিকতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। লুলুর আদর্শ ও প্রেরণায় আপনি আপনার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যাবেন।”

এ সময় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক মু: শুকুর আলীর সভাপতিত্বে নাগরিক শোক -সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সুকন্ঠ কুমার মণ্ডল, বাগেরহাট প্রেস ক্লাবের সভপতি বাবুল সরদার, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানুজী নাগ, বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক এমদাদুল হক প্রমুখ।

বর্ষসেরা নির্বাচিত হলেন রোনাল্ডো

সম্প্রতি বর্ষসেরা ফুটবলার বা সেরা পুরস্কারের তালিকার দিকে তাকালে সহজেই যে নামটার ওপর সকলের দৃষ্টি আটকে যায়, তা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বছরের শুরুতেই ফিফা বর্ষসেরা দিয়ে শুরু। এরপর প্রায় সারা বছরজুড়েই সম্ভাব্য সব সেরার পুরস্কারই উঠেছে রিয়াল মাদ্রিদ তথা পর্তুগিজ তারকার হাতে। ব্যতিক্রম শুধু বিশ্বকাপ৷ বছর শেষে রিয়াল তারকার আরেকটি সুসংবাদ লন্ডনের বিখ্যাত পত্রিকা গার্ডিয়ানের চোখে ‘বর্ষসেরা’ সেই রোনাল্ডোই।image_111553_0

গার্ডিয়ানের বিচারে, বিরাট পার্থক্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়েছেন সিআর-সেভেন। ৭৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষে পর্তুগিজ উইঙ্গার। আর মেসি পেয়েছেন মাত্র ১২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ম্যানুয়েল ন্যুয়ারের প্রাপ্ত ভোট ৮ শতাংশ। গার্ডিয়ানের শীর্ষ দশের চারজনই বায়ার্ন মিউনিখের ফুটবলার৷ এরা হলেন ন্যুয়ার, রবেন, মুলার ও ফিলিপ লাম। প্রথম দশে আছেন বার্সেলোনার তিন ফরোয়ার্ড- মেসি-সুয়ারেজ-নেইমার। রিয়াল মাদ্রিদের দুজন- রোনাল্ডো ও গ্যারেথ বেল। শীর্ষ দশে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের কেউ। ১১ নম্বরে আছেন ম্যাঞ্চেস্টার সিটির সার্জিও অ্যাগুয়েরো।

২০১৩ সালে গার্ডিয়ানের এই সমীক্ষায় মেসি ভোট পেয়েছিলেন ৬০ শতাংশ, রোনাল্ডো সেখানে ছিলেন মাত্র ২০ শতাংশে আর ইব্রাহিমোভিচ ১৩ শতাংশ। ২০১২ সালের হিসাবটা ছিল আরও সহজ-১০০ শতাংশ ভোটই পেয়েছিলেন মেসি!

এই বছর গার্ডিয়ানের সমীক্ষায় নেতৃত্বে ছিলেন ক্রেসপো, গিলবার্তো সিলভা, স্লাভেন বিলিচ ও ডিটমার হামান। বিচারক প্যানেলে ছিলেন ২৮টি দেশের ৭৩ জন ফুটবল বিশেষজ্ঞ ও ক্রীড়া সাংবাদিক।- ওয়েবসাইট।

‘ভারত নিজেদের মধ্যেই ঝগড়ায় ব্যস্ত, ওদের স্লেজিং করে কী হবে’

বক্সিং ডে টেস্ট শুরু হতে বাকি আর করয়েক ঘন্টা৷ আর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে কথার লড়াই থাকবে না, তা কি হয়! ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুতে সিরিজের প্রথম তিনটি দিনই কেবল শোকের আবহাওয়া ছিল। চতুর্থ দিনেই ‘খোলস’ থেকে বেরিয়ে স্লেজিংয়ে লিপ্ত হয়েছেন দু’দলের খেলোয়াড়েরা। তবে নিজেদের মধ্যে নানা ঘটনায় বেশি আলোচিত ভারতীয় দল।image_111552_0

এই কারণে স্টিভেন স্মিথ মজা করেই বললেন, ‘আমরা স্লেজিং করব কী, ভারতের ক্রিকেটাররা নিজেরাই তো নিজেদের সঙ্গে ঝগড়ায় ব্যস্ত!’

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে শিখর ধাওয়ানের চোটকে কেন্দ্র করে ভারতীয় সাজঘরে এক চোট নাটক হয়েছিল। সেদিন কোহলি-ধাওয়ানের মধ্যে নাকি তপ্ত কথার লড়াইও হয়েছিল। এ ছাড়া চতুর্থ দিনে কয়েকজন ভারতীয় ক্রিকেটারের দেরিতে মাঠা আসা নিয়েও সৃষ্টি হয়েছে আলোড়ন। এই সুযোগে দারুণ এক খোঁচাই দিয়ে বসলেন স্মিথ।

অস্ট্রেলিয়া অধিনায়ক রসিকতা করে বললেন, ‘আমাদের স্লেজিং কিংবা খুব বেশি কথা বলার দরকার নেই। এই মুহূর্তে ভারতীয়রা নিজেদের মধ্যেই এটা করছে। নিজেদের মধ্যেই তারা বাগবিতণ্ডায় জড়িয়েছে। একে অপরকে অভিযুক্ত করছে। তারা এসব করে আমাদের উপকারই করছে৷ আশা করি, চলতি সপ্তাহে এসব ওদের আরও পেছনে ঠেলে দেবে।’
এরই মধ্যে সিরিজ ২-০ করে ফেলেছে অস্ট্রেলিয়া। সিরিজ আর হারার আশঙ্কা নেই ক্যাঙারুদের৷ এবার জেতার পালা। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘এই সিরিজ হচ্ছে একবারেই ভিন্ন এক পরিবেশে। আমরা খেলছি ঘরের মাঠে। চলচি বছরটা আমাদের ভালোই কেটেছে৷ যখন টেস্ট জিততে পারব না, তখনই বিষয়টা চ্যালেঞ্জিং হবে। আশা করি, এই ম্যাচের পরই ৩-০ করে ফেলতে পারব। তারপর সিডনিতে একইভাবে নতুন বছরটা শুরু করব৷’- ওয়েবসাইট।