রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

দায়িত্বকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হেফাজতের ঘটনা: বেনজীর

benjirrঢাকা মহানগর পুলিশের বিদায়ী কমিশনার বেনজীর আহমেদ বলেছেন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আগামীকাল বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আসাদুজ্জামান মিয়া। এ কারনে শেষ দিন সাংবাদিকদের মুখোমুখি হন বেনজীর।

বিদায়ী পুলিশ কমিশনার বলেন, “আমার দায়িত্বকাল পুরোটাই চ্যালেঞ্জের ছিল। এতো চ্যালেঞ্জের সুযোগ বিগত দিনে অন্য কোনো কর্মকর্তা হয়তো পাননি এবং ভবিষ্যতে কেউ পাবেন কিনা জানি না।”

নিজের দায়িত্বকালকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন বেনজীর আহমেদ।

২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের দিন তিন-চারজন আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসা জন্য পাঠানোর বিষয়ও উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।

দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ

broadbandইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো পিছিয়ে বাংলাদেশ। দেশে মাত্র ৪ দশমিক ৬ শতাংশ গৃহে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানই ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে।

‘দ্য স্টেট অব ব্রডব্যান্ড ২০১৪: ব্রডব্যান্ড ফর অল’ শীর্ষক একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে ব্রডব্যান্ড কমিশন ফর ডিজিটাল ডেভেলপমেন্ট। ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের পিছিয়ে থাকার এ চিত্র প্রতিবেদনে উঠে এসেছে।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর যৌথ উদ্যোগে গঠিত ব্রডব্যান্ড কমিশন দ্রুতগতির ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে। ২০১৩ সালে বিশ্বের বিভিন্ন দেশের ফিক্সড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।

প্রতিবেদন অনুযায়ী, গৃহভিত্তিক হিসাবে ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভুটান। দেশটির ১৫ দশমিক ৫ শতাংশ গৃহে ইন্টারনেট ব্যবহার হচ্ছে। এ অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে ভারতে ১৩ শতাংশ, শ্রীলংকায় ১২ দশমিক ৭, পাকিস্তানে ৮ দশমিক ৩ ও নেপালে ৪ দশমিক ৯ শতাংশ গৃহ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে। আর বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা আফগানিস্তানে ইন্টারনেট ব্যবহার হচ্ছে ২ দশমিক ১ শতাংশ গৃহে।

শ্রীলংকাভিত্তিক তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান লার্নএশিয়ার সিনিয়র পলিসি ফেলো ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের সাবেক মহাসচিব আবু সাইদ খান এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, দেশে দ্রুতগতির ও মানসম্মত ইন্টারনেটের ব্যবহারকারী প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। সরকারের ভ্রান্ত নীতির কারণেই ডিজিটাল বাংলাদেশ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেটের এ শ্লথ প্রবৃদ্ধি।

তিনি বলেন, আইটিইউকে ইন্টারনেট ব্যবহারকারীর এ তথ্য সরবরাহ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে তথ্য সংগ্রহের নিজস্ব কোনো প্রক্রিয়া নেই নিয়ন্ত্রক সংস্থাটির। ফলে আইটিইউর পাশাপাশি সরকারকেও বিভ্রান্ত করছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিপর্যায়ে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের ঘনত্ব দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশে, যা আগের বছর ছিল ৬ দশমিক ৩ শতাংশ। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এ ঘনত্ব বিবেচনায় বাংলাদেশের অবস্থান ২০তম। ২৯ শতাংশ ব্যবহারী নিয়ে ভুটানের অবস্থান এ তালিকায় দ্বিতীয় ও ১৩ দশমিক ৩ শতাংশ নিয়ে নেপাল রয়েছে ১২তম অবস্থানে।

ফিক্সড ব্রডব্যান্ড ব্যবহারের ঘনত্ব বিবেচনায় বিশ্বের ১৯০টি দেশের একটি তালিকা করেছে ব্রডব্যান্ড কমিশন। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৬তম। বাংলাদেশে প্রতি হাজারে মাত্র ছয়জন ফিক্সড ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করেন। দেশে সক্রিয় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রতি হাজারে চারজন। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তালিকার ১২৮তম স্থানে।

উল্লেখ্য, দেশে এক এমবিপিএস গতির ইন্টারনেটকে ব্রডব্যান্ড হিসেবে সংজ্ঞায়িত করেছে বিটিআরসি। এ হিসাবে সেলফোন অপারেটরদের থ্রিজি এবং ওয়াইম্যাক্স ও আইএসপিগুলোর মাধ্যমেই কেবল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ও ভারতে কয়েক হাজার ইন্টারনেট কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেগুলোর মাধ্যমে সরকারি বিভিন্ন সেবার পাশাপাশি ব্যাংকিং সেবাও পাওয়া যায়। আর এসব কেন্দ্র পরিচালনা করছেন সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীরাই।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও অ্যাসোসিয়েশন অব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অব বাংলাদেশের (আইএসপিএবি) সাবেক সহসভাপতি সুমন আহমেদ সাবির বলেন, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বিশ্বের অন্য অনেক দেশের চেয়ে বেশি। ফলে ইন্টারনেট ব্যবহারকারী বাড়লেও তা পরিসংখ্যানে তুলনামূলকভাবে কম প্রতিফলিত হয়। তবে উচ্চহারের করারোপ থাকায় এখনো ক্রয়ক্ষমতার আওতার বাইরেই রয়ে গেছে ইন্টারনেট। তাই আগ্রহ থাকলেও মানসম্মত ইন্টারনেট সেবা গ্রহণের সামর্থ্য নেই অনেকের।

গত কয়েক বছরে ব্যান্ডউইডথের মূল্য কমেছে। পাশাপাশি চালু হয়েছে ডাটাভিত্তিক থ্রিজি প্রযুক্তি। তার পরও ইন্টারনেট সেবার নিয়মিত গ্রাহকের সিংহভাগই রাজধানী ও বড় শহরকেন্দ্রিক। এখনো মূলত অভিজাত শ্রেণীর সেবা হিসেবেই পরিগণিত হচ্ছে ইন্টারনেট সেবা। উচ্চমূল্য, ইন্টারনেটভিত্তিক প্রয়োজনীয় সেবা ও সচেতনতার অভাবই এজন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের শীর্ষ সেলফোন অপারেটর গ্রামীণফোনের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ডাটাভিত্তিক সেবার সক্রিয় গ্রাহক মাত্র ১১ শতাংশ। ভারতে সেবাটির গ্রাহক ১৫ শতাংশ, পাকিস্তানে ১৫, থাইল্যান্ডে ৩২ ও মালয়েশিয়ায় ৩৭ শতাংশ। দেশে সেলফোন অপারেটরদের আয়ের মাত্র ৪ শতাংশ আসছে ডাটাভিত্তিক সেবা থেকে। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানেও একই অবস্থা। তবে থাইল্যান্ডে ডাটাভিত্তিক সেবা থেকে ১৭ শতাংশ ও মালয়েশিয়ায় ২২ শতাংশ আয় করছে সেলফোন অপারেটররা।
ইন্টারনেট বিষয়ে মানুষের সচেতনতা ও আগ্রহের অভাবকে সেবাটির প্রবৃদ্ধির ক্ষেত্রে বড় বাধা বলে চিহ্নিত করা হচ্ছে। গ্রামীণফোনের জরিপ অনুযায়ী, সেলফোন অপারেটরদের ইন্টারনেট সেবার নিয়মিত ব্যবহারকারী ৮ শতাংশ। সেবাটির অনিয়মিত ব্যবহারকারী রয়েছে ৯ শতাংশ। এর বাইরে মোট জনসংখ্যার ৮০ শতাংশ ইন্টারনেট ব্যবহার সম্পর্কেই জানেন না। আর ৩ শতাংশের এ সম্পর্কিত জ্ঞান থাকলেও ব্যবহার করেন না। ডাটাভিত্তিক সেবার নিয়মিত গ্রাহকের ৮০ শতাংশই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন। এছাড়া ২১ শতাংশ ইউটিউব, ১৪ শতাংশ উইকিপিডিয়া, ১২ শতাংশ সংবাদ মাধ্যম ও ১১  শতাংশ ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন।

বিটিআরসি প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, নভেম্বর শেষে দেশে ইন্টারনেটের সংযোগ সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ৯৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সিংহভাগই সেলফোন অপারেটরদের ডাটাভিত্তিক সেবার গ্রাহক। ছয় সেলফোন অপারেটরের ইন্টারনেট সেবার সংযোগ সংখ্যা ৪ কোটি ১৫ লাখ ১৩ হাজার। এছাড়া আইএসপি ও পিএসটিএনের ইন্টারনেট সেবায় ১২ লাখ ৩৪ হাজার এবং ওয়াইম্যাক্স অপারেটরদের ২ লাখ ৪৯ হাজার সংযোগ চালু রয়েছে। সূত্র: বণিক বার্তা

ফেনীতে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আটক ১

feni map২০ দলের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার দুপুরে ফেনী শহরেরর এসএসকে সড়কে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা। এ সময় সাব্বির নামের এক যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে এসএসকে সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান করেন ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল হোসেন। এ সময় সাব্বির হোসেন (১৮) নামের এক যুবক তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই যুবক রামপুর ভূঞা বাড়ি রোডের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

আটককৃত সাব্বির লক্ষ্মীপুর জেলার হেলাল উদ্দিনের ছেলে। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল হোসেন তাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সাব্বির ভাড়াটে সন্ত্রাসী।

অপরদিকে দুপুর ১টার দিকে অবরোধের সমর্থনে এসএসকে সড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

ছাত্রদল সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত ও স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি সমবায় সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে ইসলামপুর রোডের মাথায় গিয়ে শেষ হয়। এর আগে সকালে বিক্ষোভ করেছে শিবির কর্মীরা।

উইলিয়ামসন-ওয়াটলিংয়ের বিশ্বরেকর্ড

williyamবিশ্বরেকর্ড গডলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং৷মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (ওয়েলিংটন) ষষ্ট উইকেট পার্টনারশিপে ৩৬৫ রান তুলে নয়া নজির গড়লেন তারা৷

৪৩৮ বলে ২৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন উইলিয়ামসন৷গোটা ইনিংসং ১৮টি চারও হাঁকিয়েছেন তিনি৷উইলিয়ামসনের পাশাপাশি ওয়াটলিং ৩৩৩ বলে ১৪২ রানে নট আউট থাকেন৷ন’টি চার ও একটি ছয় এসেছে তার হাত থেকে৷নিউজিল্যান্ডের এই জোড়া ফলার সুবাদে পাঁচ উইকেট হারিয়ে ৫২৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে কিউয়িরা৷শ্রীলঙ্কার সামনে ৩৯০ রানের টার্গেট খাড়া করেছে নিউজিল্যান্ড৷চতুর্থ দিনের শেষে এক উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে শ্রীলঙ্কা৷ ১৭ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন দলের ওপেনার দিমুথ করুনারত্নে৷ক্রিজে অপরাজিত রয়েছেন কৌশল সিলভা (২০) ও ধামিকা প্রসাদ (১)৷উইলিয়ামসন প্রায় ১০ ঘণ্টার উপর ক্রিজে সময় কাটিয়েছেন৷২৪ বছর বয়সি উইলিয়ামসন এই নিয়ে টেস্টে ন’নম্বর সেঞ্চুরি করলেন৷পাশাপাশি সপ্তম সর্বোচ্চ নিউজিল্যান্ডার রান সংগ্রাহক হয়ে গেলেন তিনি৷গত বছরই ভারতের বিরুদ্ধে এই মাঠেই ওয়াটলিং ও ব্রেন্ডন ম্যাককালাম ষষ্ট উইকেট পার্টনারশিপে ৩৫২ রান করেছিলেন৷সেই রেকর্ডই ভাঙলেন ওয়াটলিং ও উইলিয়ামসন৷

হ্যাপির রিট খারিজ

happirজাতীয় ক্রিকেট দল থেকে রুবেল হোসেনের নাম বাদ দিতে নায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন আদালত। রুবেলের আইনজীবী মনিরুজ্জামান আসাদ বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজের এ আদেশ দেন।

হ্যাপির আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটের শুনানিতে উপস্থিত না থাকায় রিটটি খারিজ করে দেয়া হয় বলে জানা গেছে।

হ্যাপির আইনজীবীর শুনানিতে উপস্থিত না হওয়া প্রসঙ্গে আদালত সূত্রে জানা গেছে, দুপুর ২টায় তার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। তখন তিনি হাজির হননি। পরে আদালত তাকে ৪টায় উপস্থিত হতে বলেন। ইউনুস আলী আকন্দ তখনও উপস্থিত না হলে বিচারক রিটটি খারিজের আদেশ দেন।

এসব বিষয়ে কথা বলতে ড. ইউনুস আলী আকন্দের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

গতকাল সোমবার চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি রুবেলকে জাতীয় দল এবং বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ার জন্য হাইকোর্টে এ রিট আবেদন করেন।

রিটের শুনানির বিষয়ে আইনজীবীদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাইকোর্টে আসেন জাতীয় দলের এ ক্রিকেটার।

২০১৫ বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে থাকা ক্রিকেটার রুবেল হোসেনের নাম বাদ দিতে সোমবার হাই কোর্টে রিট আবেদন করেন হ্যাপি। একইসঙ্গে রুবেলেরে পাসপোর্ট জব্দ করারও আবেদন করা হয় রিটে।

রিটে স্বরাষ্ট্র সচিব, ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, ঢাকার মুখ্য মহানগর হাকিম, ক্রিকেটার রুবেল হোসেন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এবং মিরপুর মডেল থানার ওসিকে বিবাদী করা হয়েছিল।

আলিয়াতে কারিনাকে খুঁজে পান শাহিদ!

aliya6এ বছরেই মুক্তি পেতে চলেছে তাদের ছবি শানদার। এই ছবিতে পরিচালক বিকাশ বাহাল একসঙ্গে এনেছেন আলিয়া ভাট এবং শাহিদ কাপুরকে। কিন্তু খবর এটা নয়। খবর হল, শ্যুটিং-এর সময়ে আলিয়ার মধ্যে বার বার নিজের পুরনো প্রেম কারিনাকে খুঁজে পেয়েছেন শাহিদ কাপুর। আর তা সবার সামনে স্বীকার করতেও কোনো দ্বিধা ছিল না শাহিদের মধ্যে। হ্যাঁ, তিনি পরিষ্কার করে জানিয়েছেন, আলিয়ার কথা বলার ধরন, চাল-চলন সবকিছুতেই করিনার ঝলক পাওয়া যায়। তিনিও এও বলেছেন, ‘আলিয়ার সঙ্গে অভিনয় করার সময় বার বার মনে হচ্ছিল যেন কারিনার সঙ্গে অভিনয় করছি!’

এই কথা শুনে বেজায় খুশি আলিয়া। তিনি চিরকালই স্বীকার করে এসেছেন যে কারিনা কাপুরের তিনি অন্ধ ভক্ত। আর তাই কারিনা কাপুরের প্রাক্তন প্রেমিকের থেকে যখন এমন প্রশংসা পেলেন তখন আলিয়া একেবারে ক্লাউড ৯-এ!

মির্জা ফখরুল আটক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। তাকে রাজধানীর মিণ্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রায় ২৪ ঘণ্টা ‘অবরুদ্ধ’ থাকার পর জাতীয় প্রেস ক্লাব থেকে বের হন ফখরুল। এ সময় মূল ফটকে তাকে আটক করে পুলিশ।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ফখরুল জানান, ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে তিনি প্রেস ক্লাবে অবস্থান করছিলেন। জাতীয় প্রেস ক্লাবে তাকে থাকতে দেয়ায় সাংবাদিকদের কৃতজ্ঞতা জানান ফখরুল।

ফখরুল বলেন, “আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গোটা দেশকে একটি কারাগারে পরিণত করেছে। গণতন্ত্র আজ বিপন্ন।”

তিনি অভিযোগ করেন, “সরকার বাকস্বাধীনতা হরণ করেছে। গণতন্ত্রকে কবর রচনা করেছে। শিক্ষা-অর্থনীতি সব ধ্বংস করা হয়েছে।”

‘বিপন্ন’ গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশবাসীর সহযোগিতা চান মির্জা ফখরুল। সবাইকে খালেদা জিয়ার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

বার্সা ছাড়লেন কার্লোস পুয়েল

puyelবার্সেলোনার সাবেক ডিফেন্ডার কার্লোস পুয়েল এক ঘোষণার মাধ্যমে ক্লাবের সহকারি পরিচালকের পদ থেকে বিদায় জানালেন। এর আগে দলের স্পোর্টিং ডিরেক্টর আন্দোনি জুবিজারেতা বিদায় নিলে এ পদে পুয়েল অভিষিক্ত হয়েছিলেন।

পুয়েল তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, আমি এ ঘোষণার মাধ্যমে সবাইকে জানাতে চাই, ক্লাবের সঙ্গে সকল কাজ থেকে আমি বিদায় জানাচ্ছি। গত তিন মাসের বেশি আমাকে ক্লাবের বিভিন্ন দিক দেখার সুযোগ দেয়া হয়েছিল।

আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। আমি বার্সার প্রতি কৃতজ্ঞ। তবে আমি আমার এ অভিজ্ঞতা অন্য কোথাও কাজে লাগাতে চাই।

তিনি আরো বলেন, আমি ভবিষ্যতে আমার ব্যক্তিগত ও পেশাদারি ব্যাপারগুলো আরো উন্নতি করতে চাই। আমি আশাকরি এখানে আবারো ফিরে আসবো। কারণ এ ক্লাব আমাকে যা দিয়েছে আমি আরো বেশি দিতে চাই।

পুয়েল পাশাপাশি এ ক্লাবে খেলে যত সুনাম অর্জন করেছে তার জন্য ক্লাবের কর্মকর্তা, সতীর্থ ও সকল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

স্প্যানিস এ তারকা বার্সেলোনার হয়ে ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত ৩৯২টি ম্যাচ খেলেছিলেন। ডিফেন্ডার হিসেবে খেলা এ তারকা ১২টি গোলও করেছেন।

ভাষা দিবস মমতা ঢাকায় কাটাতে চান

  • একুশে ফেব্রুয়ারি ঢাকার ভাষা-শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত থাকতে চান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সোমবার বাংলাদেশ সরকারের পক্ষে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পৌঁছায় মমতার কাছে। ডেপুটি হাই কমিশনার জকি আহাদ ও আরও দুই অফিসার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলির তরফে এই আমন্ত্রণ নবান্নে মমতার হাতে তুলে দেন। নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রী কার্যত সেই আবেদন লুফে নিয়ে জানিয়ে দেন, একুশে ভাষা আন্দোলনের দিনেই তিনি ঢাকায় থাকতে চান। তার পরে প্রাথমিক আলোচনার পরে এক রকম নিশ্চিত ভাবেই জানিয়ে দেন ১৯ ফেব্রুযারি ঢাকায় গিয়ে তিনি ২১শে রাতের বিমানে কলকাতা ফিরতে চান।

    কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, সরকারিভাবে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সফরের দিনক্ষণ দু’-এক দিনের মধ্যেই তাদের জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

    তবে নবান্ন সূত্রের খবর, বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে প্রায় এক ঘণ্টার আলোচনায় একুশের ভাষা আন্দোলনের বিষয়ে তার আগ্রহের বিষয়টিই বার বার উল্লেখ করেন মমতা। মমতা বলেন তিনি বরাবর এই দিনটি ঢাকায় কাটাতে চেয়েছেন। এ বছর এই সময়ে রাজ্যে তার কোনো কর্মসূচি থাকলে তিনি তা পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করবেন বলেও জানিয়ে দেন। আগাগোড়া খোশমেজাজে থাকা মমতা বাংলাদেশি অতিথিদের চা এবং ফিস কাটলেট দিয়ে আপ্যায়ন করেন।

    ঢাকার কূটনৈতিক সূত্রের খবর, গত তিন মাস ধরেই ঢাকা সফরের আগ্রহ দেখিয়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছিলেন মমতা। নভেম্বরে বাংলাদেশ থেকে আসা সংসদীয় প্রতিনিধি দলের কাছেও তিনি এই সফরের বিষয়ে উৎসাহ দেখিয়েছিলেন। ডিসেম্বরে দিল্লি ও কলকাতা সফরে আসা বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও তিনি জানিয়েছিলেন ঢাকা যেতে চান। হামিদ ঢাকা ফিরে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। হাসিনা জানান, মমতা ঢাকায় আসুক তিনিও চান। সম্প্রতি স্থলসীমান্ত চুক্তি নিয়ে আপত্তি তুলে নেওয়ার পরে তিস্তার পানি চুক্তির বিষয়েও মমতা যাতে রাজি হন, সফরে সেই আর্জি বাংলাদেশের তরফে জানানোর সুযোগ মিলবে।

    ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, মমতার সফরের বিষয়টি নিয়ে তাদের কর্মকর্তারা দিল্লির সঙ্গেও কথা বলেছিলেন। দিল্লি জানিয়ে দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে প্রকাশ্যে জানিয়েছেন, সম্ভব হলে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়েই ঢাকা সফরে যেতে চান। মমতা যদি এর আগে ঢাকায় যান, দু’দেশের বকেয়া সমস্যাগুলি নিয়ে আলোচনার আরও একটি সুযোগ মিলবে। ঢাকা তার পরই মমতাকে সফরে আসার আমন্ত্রণ পত্র পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সোমবার সরকারিভাবে মমতাকে আমন্ত্রণ জানানোর আগে গত সপ্তাহেই নবান্নের সঙ্গে কথা বলে নেওয়া হয়েছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “তিস্তা চুক্তি-সহ বকেয়া বিষয়গুলি নিয়ে ভারতের সঙ্গে যে আলোচনা প্রক্রিয়া চলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঢাকায় এলে তা আরও গতি পাবে। বাংলাদেশ সব সময়েই চেয়েছে ভারতের এই বাংলাদেশ-লাগোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ঢাকা সফরে আসুন। এতে মৈত্রী বাড়বে।”

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, খাগড়াগড় বিস্ফোরণ-সহ নানা ঘটনায় বাংলাদেশের মানুষের মধ্যে পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। তার কথায়, “এই রাজ্যের শাসক দলের সঙ্গে জামায়াতে ইসলামির সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে বেশ কিছু খবর প্রকাশ হয়েছে। বিষয়টি যদি সত্যিও হয়, মমতা ঢাকা সফরে এলে তার দলের জামায়াত-ঘনিষ্ঠ নেতাদের মধ্যে এর বিরুদ্ধে একটা বার্তা পৌঁছবে। সেটাও বা কম কী?”

    নবান্ন সূত্রের খবর, ঢাকায় গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়ে আসবেন মমতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসিনাকে তার সূচনায় থাকার জন্য বলতে পারেন মমতা। কিন্তু বাংলাদেশ হাই কমিশনার সূত্রে জানা গিয়েছে, এ দিনের আলোচনায় এ প্রসঙ্গ ওঠেনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

একুশে ফেব্রুয়ারি ঢাকার ভাষা-শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত থাকতে চান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ৪

road acciকুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

সোমবার দিবাগত রাত একটার দিকে দরিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাহানারা বেগম (৬০), রানুয়ারা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৪৫) ও সালমা আক্তার (৩২)। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, “দরিয়ারপাড় এলাকায় এক বাড়িতে মিলাদ মাহফিলে অংশ নিয়ে ওই ব্যক্তিরা বাড়ি ফিরছিলেন। এ সময় কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন সালমা। হাসপাতালে নেয়ার পথে নিহত হন আরো তিনজন।”