শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

রক্তাক্ত নেইমার

neymar13মেসি-নেইমারদের হারাতে পারলেই পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে আসবে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর বার্সা নেমে যাবে তৃতীয় স্থানে। এমন পরিসংখ্যানকে সামনে রেখে ন্যু ক্যাম্পে বার্সেলানোর মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ৷

গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল৷ জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দু’দলই। কিন্তু বার্সেলোনার বিপক্ষে শেষ পর্যন্ত পেরে ওঠেনি অ্যাটলেটিকো। হারতে হয়েছে ১-৩ গোলে৷ বার্সার একের পর এক আক্রমণের মুখে ছন্দ হারানো অ্যাটলেটিকোর ফুটবলাররা শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকে। অবশ্য ব্যতিক্রম ছিল না বার্সেলোনাও।
এরই মধ্যে ম্যাচের ১২ মিনিটে নেইমার গোলের দেখা পান। ফলস্বরূপ, এই ব্রাজিলিয়ান অ্যাটলেটিকো মাদ্রিদের টার্গেটে পরিণত হন। ম্যাচের ১৬ মিনিটে নেইমার প্রতিপক্ষের ডি বক্সের প্রান্ত থেকে বল মারতে যাবেন, ঠিক এমন সময় বলের দখল নিতে নেইমারের পায়ের ওপর সজোরে ঝাঁপিয়ে পড়েন অ্যাটলেটিকোর হোসে গিমিনেজ। তার বুট মারাত্মকভাবে নেইমারের ডান পায়ে আঘাত করে।

ততক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। এর কিছুক্ষণ পর তার পা দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। পরে মেডিক্যাল স্টাফরা এসে তাকে মাঠের বাইরে নিয়ে যান। স্ট্রেচারে করে মাঠের বাইরে যাওয়ার সময় রক্তাক্ত মোজা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা। অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ফের মাঠে ফেরেন তিনি।

আবারো বিশ্বনবীর কার্টুন ছাপাবে ‘শার্লি এবদো’

ebdo1প্যারিসে সন্ত্রাসী হামলার শিকার শার্লি এবদো সাপ্তাহিকটি চলতি সপ্তাহে আবারো শান্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন ছাপানোর ঘোষণা দিয়েছেন। শার্লি এবদোর বিশেষ সংখ্যায় এ ন্যক্কারজনক কার্টুন পুনরায় প্রকাশ করা হবে বলে সাপ্তাহিকীটির এক আইনজীবী জানিয়েছেন।

পত্রিকাটির পরবর্তী সংখ্যায় হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে প্রচ্ছদে ব্যঙ্গচিত্র করা হয়েছে।

ওই ব্যঙ্গচিত্রে মহানবী (সা.)কে কান্নারত দেখানো হয়েছে। তাঁর মাথায় সাদা পাগড়ি। হাতে ধরা একটি লেখা। তাতে ফরাসি ভাষার লেখা ‘জে সুই শার্লি’।

পত্রিকাটি বলছে, এটি ‘সারভাইভার্স ইস্যু’। কাল বুধবার সংখ্যাটি প্রকাশিত হবে।

পত্রিকার কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যাটির ৩০ লাখ কপি ছাপা হবে। সাধারণত তারা ৬০ হাজার কপি ছাপে।

আইনজীবী রিচার্ড মালকা বলেন, “আগামীকাল এ সাপ্তাহিকীটির বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। ১০ লাখ বিশেষ সংখ্যা ছাপানো হবে এবং এতে তার ভাষায় ‘স্বাভাবিকভাবেই’ ইসলামের নবীর ব্যঙ্গাত্মক নতুন কার্টুন প্রকাশিত হবে। ”

রাজনীতি ও ধর্ম নিয়ে শার্লি এবদো’র কথিত ‘কৌতুক’ও  বিশেষ সংখ্যায় ঠাঁই পাবে। অন্তত ১৬টি ভাষায় শার্লি এবদো অনুদিত হবে এবং ফ্রান্সের বাইরেও এটি পাওয়া যাবে।

এর আগেও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.আ.) কার্টুন ছাপানো কেন্দ্র করে শার্লি এবদো মুসলমানদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ উস্কে দিয়েছে।

সাপ্তাহিকটি সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রতিবেদন বা কার্টুন প্রকাশ করে দীর্ঘ দিন ধরে বিতর্কিত হয়ে উঠেছে। এর আগে ২০১১ সালের নভেম্বরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশ করার পর ওই পত্রিকার অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছিল।

এদিকে, চলতি মাসের ৭ তারিখে প্যারিসের শার্লি এবদোর দফতরে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত ও অন্তত ছয় ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। প্যারিসের পুলিশ মুখপাত্র রোকো কনটেনটো জানিয়েছিলেন, তিন মুখোশধারী ব্যক্তি শর্টগান এবং কালাশনিকভ রাইফেল দিয়ে ম্যাগাজিন অফিসে হামলা চালায়। এরপর ফ্রান্সজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে, শার্লি এবদো দফতরসহ বিভিন্ন স্থানে যেসব বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়েছে, তার সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই বলে স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। সন্ত্রাসী হামলার বিষয়ে সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উগ্রবাদীদের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। –আইআরআইবি।

রেলপথের নিরাপত্তায় সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন

ansarরেলপথে নাশকতা ঠেকাতে সোমবার সন্ধ্যা থেকে রেলপথের এক হাজার ৪১ ঝুঁকিপূর্ণ পয়েন্টে প্রায় সাড়ে আট হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

রেলের নিরাপত্তা রক্ষা, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা রোধে সারাদেশের ঝুকিপূর্ণ ১০৪১টি পয়েন্টে মোট আট হাজার ৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য কাজ করবে।

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে রেল চলাচল স্বাভাবিক ও রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে রোববার এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুত আনসার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যা থেকেই ১০৪১টি পয়েন্টে নামে আট হাজার ৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য।

প্রতি পয়েন্টে আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

রোনাল্ডোকে বর্ষসেরা বেছে নেওয়ার পিছনে ৫ কারণ

ronaldobalondবিশ্বকাপ চ্যাম্পিয়ন টিমের কোনো সদস্যকে নিয়মানুযায়ী ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেই নিয়ম অনেকদিন আগেই হিমঘরে তুলেছে ফিফা৷ গত পাঁচ বছরে এই খেতাব গিয়েছে মেসি বা রোনাল্ডোরই দখলে৷ তৃতীয় ফুটবলার সেখানে থেকেছেন দর্শকেরই ভূমিকায়৷ এই নিয়ে ফিফাকে একহাত নিতেও ছাড়েননি প্রাক্তনরা৷ এত সমালোচনা সত্ত্বেও এবছরও ব্যালন ডি’অর অনুষ্ঠানে কোনো চমক নেই৷ খেতাব গিয়েছে সিআরসেভেন-এর দখলেই৷ তবে কেন টানা দ্বিতীয় বছরের জন্য বর্ষসেরা ফুটবলারের তকমা পেলেন রোনাল্ডো৷

সেই কারণগুলি একবার দেখা যাক-

১. রিয়ালকে দশম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব (লা ডেসিমা) এনে দেওয়ার পিছনে রোনাল্ডোর ভূমিকা ছিল অপরিসীম৷ এক মরশুমে মেসির সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড ভেঙেছিলেন রোনাল্ডো ১৭টি গোল করে৷

২. লা ডেসিমা জেতার পর স্প্যানিশ লিগেও গোলের বন্যা বইয়ে দিয়েছেন সিআরসেভেন৷ গত মরশুমে চার চারটি হ্যাটট্রিক রয়েছে তার৷

৩. পাওলেতাকে টপকে পর্তুগালের সর্বোচ্চ গোলস্কোরার এখন রোনাল্ডো৷ আন্তর্জাতিক ফুটবলে ৫২টি গোল রয়েছে তার৷

৪. তিনটি বিশ্বকাপের মূলপর্বেই গোল রয়েছে রোনাল্ডোর৷ যা আগে কোনও পর্তুগিজ ফুটবলার করে দেখাতে পারেননি৷

৫. রিয়ালের ঘরের মাঠ বার্নাবিউতে এককথায় গত বছর অপ্রতিরোধ্যই ছিলেন রোনাল্ডো৷ প্রতিটি ম্যাচেই প্রায় গোল পেয়েছেন তিনি৷ ১৪ ম্যাচে ২৩টা গোল করেছেন রোনাল্ডো৷

সংকটের সমাধান কোন পথে?

karjaloy khaleda৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির দিন থেকেই রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হয়ে রয়েছে। চলছে বিএনপির লাগাতার অবরোধ। কিন্তু সরকার সংকট নিরসনে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন দু’পক্ষের কঠোর অবস্থানে উদ্বেগ বাড়ছে।

বিএনপি বলছে ৩ জানুয়ারি থেকে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়া চাইলে তার বাসায় যেতে পারেন।

ওদিকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একের পর এক গ্রেফতার হচ্ছেন।
পাশাপাশি চলছে বিএনপি অবরোধ এবং বিভিন্ন জেলায় নানা ঘটনায় দেয়া হচ্ছে হরতাল।

এরইমধ্যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সমাবেশে বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে, সেই মূল্য বিএনপিকেই দিতে হবে, জনগণকে নয়। তাহলে এই অবস্থায় চলমান রাজনৈতিক সংকটের সমাধান কোন পথে?

এ নিয়ে বিবিসির সকালের অধিবেশনে স্টুডিওতে এসে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মনজুরুল ইসলাম।
তিনি বলেন, “সরকারের অবস্থান কঠোর বলেই মনে হচ্ছে। কাল যারা সমাবেশে বক্তব্য দিয়েছেন তাদের কথা শুনে মনে হয়েছে যে তারা দল, দেশ ও সরকারকে একটা হার্ডলাইনে নিয়ে যেতে যান। এবং প্রধানমন্ত্রীর বক্তব্যেও তাদের কথাই প্রতিধ্বনিত হয়েছে”।

তিনি বলেন, সরকার একেবারেই কঠোর অবস্থানে চলে যাচ্ছে। আওয়ামী লীগ ছাড় দেয়ার মানসিকতাতে নেই। প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন ২০১৯ সালের আগে সংলাপের সম্ভাবনা নেই।

তিনি আরো বলেন, “যেটুকু সংলাপের সম্ভাবনা ছিল সেটুকু তিরোহিত হয়ে গেছে। ২০১৯ সালের আগে নির্বাচন হবেনা, নির্বাচন না হলে সংলাপ হবে না এবং সংলাপ কার সঙ্গে এমন কথাও বলা হয়েছে আওয়ামী লীগের সমাবেশ থেকে।”

বিএনপির ছাড় দেয়ার সম্ভাবনা নিয়ে মনজুরুল ইসলাম বলেন, বিএনপিরও ছাড় দেয়ার সম্ভাবনা নেই বলেই তিনি মনে করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা যে ভাষা ব্যবহার করা হয়েছে তাতেও মনে হচ্ছে তারাও হার্ডলাইনে যাচ্ছে।”

মনজুরুল বলেন, “অবরোধ কোনো সমাধান নয়। জনসম্পৃক্ততা সেখানে নেই। ১৮/১৯ জন মারা গেছে অকারণে। বিএনপির পক্ষ থেকেও বড় অবস্থানে যাওয়ার সম্ভাবনা নেই।”

তিনি মনে করেন সংলাপের শুরু হলে একটা সমাধান আসতো। তিনি বলেন, “সামনের চিত্র ভয়াবহ। মানুষ উদ্বেগের মধ্যে আছে। যেভাবে চোরাগোপ্তা হামলা সে কারণে মানুষের মধ্যে স্বস্তি নেই। এভাবে দেশ চলতে পারে না।” –বিবিসি

আমেরিকায় আবারো গুলিতে নিহত ৩

amrikaআমেরিকায় আবারো  গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আইডাহ অঙ্গরাজ্যের মস্কো শহর গত শনিবার এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের ধাওয়া খেয়ে গাড়িযোগে পালানোর সময় দুর্ঘটনায় পড়লে পু্লিশের হাতে নাতে তাদের গ্রেফতার করেন। এদের মধ্যে ২৯ বছর বয়সী জন লি নামের একজনকে সনাক্ত করেছে পুলিশ।

স্থানীয় সময় দুপুর আড়াইটায় স্থানীয় এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান, এক বন্দুকধারী স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠানে দু্ই ব্যক্তিকে গুলি করেছে।

ধারণা করা হচ্ছে, লি এর আগে বাসায় নিজের মাকে গুলি করে হত্যা করে। তারপর গাড়ি চালিয়ে একটি অফিস ভবনে গিয়ে নিজের বাড়িওয়ালাকে গুলি করে হত্যা করেন। এখানে লি’র গুলিতে আরো একজন গুরুতর আহত হন বলে মস্কো পুলিশ প্রধান ডেভিড ডিউক জানিয়েছেন।

এরপর স্থানীয় এক রেস্তোরায় গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে চান লি, তারপর ৪৭ বছর বয়সী ওই নারী ম্যানেজারকে গুলি করে হত্যা করেন। রেস্তোরা থেকে বেড়িয়ে গাড়ি যোগে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তার পিছু নেয়।

পুলিশের তাড়া খেয়ে তীব্র বেগে গাড়ি চালানোর সময় আন্তঃরাজ্যিয় এক মহাসড়কে লি’র গাড়িটি দুর্ঘটনায় পড়ে, অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হন। এর আগে ওয়াশিংটন অঙ্গরাজ্য পুলিশকে ফাঁকি দেয়ার অপরাধে লি’কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।

পরে তাকে নিজ রাজ্য আইডাহো’র কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ডিউক। নিহতদের লি’র মা টেরি গ্রজেবিলেস্কি (৬১), বাড়িওয়ালা ডেভিড ট্রেইল(৭৬) এবং রেস্তোরা ম্যানেজার বেলিন্দা নেইবুর (৪৭) বলে সনাক্ত করা হয়েছে। এরা সবাই মস্কো শহরের স্থানীয় বাসিন্দা।

সিয়াটলের বাসিন্দা মাইকেল চিন (৩৯) গুলিতে আহত হয়ে মস্কো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে আগুন

narayonganj mapনারায়ণগঞ্জে অবরোধ চলাকালে সোমবার রাতে নগরের উকিলপাড়া দুটি যাত্রীবাহী উৎসব পরিবহনের বাস ও একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাস দুটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। কাভার্ডভ্যানের আংশিক পুড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সাড়ে রাত ৮টার দিকে নগরীর উকিলপাড়া এলাকাতে উৎসব পরিবহনের দুটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-১৫৮৫) ও (ঢাকা মেট্রো ব ১৪-০৪২০) এবং একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ড-১১-১৯২৮) গতিরোধ করে দুর্বৃত্তরা। ওই সময়ে দুর্বৃত্তরা গাড়ি তিনটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে করে বাস দুটির বেশীরভাগ অংশ পুড়ে যায়। কাভার্ডভ্যানটির আংশিক পুড়ে গেছে। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে রোববার রাতে নগরের চারারগোপ এলাকায় উৎসব পরিবহনের যে বাসটিতে (ঢাকা মেট্রো ব ১৪-০৪২০) আগুন দেয়া হয়েছিল সোমবার রাতে সেই বাসটি আবারো আগুনের শিকার হয়েছে। রোববার রাতে আগুনে বাসটির আংশিক ক্ষতি হয়েছিল।

চাকরিতে ২৪ বছর সিক লিভ!

sick leaveভারতে এক সরকারি কর্মকর্তা ২৪ বছর ধরে অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ কাটানোর পর সরকার শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করেছে। ১৯৮০ সালে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগে এঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন এ.কে. ভার্মা।

এক্সিকিউটিভ এঞ্জিনিয়ার হিসেবে ১৯৯০ সালে তিনি সিক লিভ-এ যান এবং এরপর তিনি আর অফিসে ফিরে আসেননি। তার এই দীর্ঘ ছুটি নিয়ে কেন্দ্র সরকার ১৯৯২ সালে একটি তদন্ত কমিটি গঠন করে।

কিন্তু তাকে সরকারি চাকরি থেকে ছাঁটাই করা হবে কি না, সেই প্রক্রিয়া শুরু হতে হতে ২০০৭ সালে এসে যায়। আর তাকে ছাঁটাই করার চুড়ান্ত সিদ্ধান্তটি নিতে গণপূর্ত বিভাগের সময় লাগে আরো সাত বছর।

তবে এই পুরো সময়টিতে ভার্মাকে বেতন দেয়া হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, ভারতের সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের অফিস কামাই করার প্রবণতা প্রকট আকার ধারণ করেছে।

একই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সরকারি স্কুলগুলোতে, যেখানে শিক্ষকরা ব্যাপক হারে ক্লাস ফাঁকি দিচ্ছেন।

গত অগাস্ট মাসে মধ্যপ্রদেশের এক সরকারি স্কুল শিক্ষিকাকে ছাঁটাই করা হয়। তার ২৪ বছরের চাকরি জীবনে তিনি ২৩ বছরই ছুটিতে ছিলেন।–বিবিসি।

মন্ত্রীর বউ হচ্ছেন অভিনেত্রী পরিমনি!

porimoniশিগগিরই মন্ত্রীর বউ হচ্ছেন চিত্রনায়িকা পরিমনি। পাঠক শিরোনাম পরে ঘাবরে গেলেন বুঝি! হ্যা ঠিকই পরেছেন আপনি। পরিমনি মন্ত্রীর বউ হচ্ছেন, তবে বাস্তবে নয়, পর্দায়।

গত বছর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেন। আর এই বিয়ের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো কোন মন্ত্রীর বিয়ে দেখার সৌভাগ্য লাভ করে। আর এ বিয়ে নিয়ে মিডিয়ার মাতামাতির কোন কমতি ছিলোনা।

মন্ত্রীর বিয়ের প্রভাব পড়ে ঢালিউড চলচ্চিত্রেও! কিভাবে সেই আলোচনা তা সবারই কম বেশি জানা রয়েছে। ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার। তিনি মন্ত্রী মহাদয়ের কাছের মানুষ হিসেবেই পরিচিত। মন্ত্রীর বিয়ের পর তিনি ঘোষণা দেন মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্র প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি সরকার।

ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও মন্ত্রীর বউয়ের চরিত্রে পরিমনি। গেল বছর ডিসেম্বরেই মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। তবে প্রযোজক আবুল হোসেন আশা প্রকাশ করে বলেন ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু করতে পারব।

প্রধানমন্ত্রীর ফোনে চমকে উঠলেন বন্যা

hasinabonnaটেলিভিশনে চলছিল লাইভ গানের অনুষ্ঠান। দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন উপস্থাপিকা। হঠাৎ করেই উপস্থাপিকা বিস্মিত। ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে।

এভাবেই টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চমকে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন মঙ্গলবার। এ উপলক্ষে সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান গানে গানে সকাল শুরু। অতিথি বন্যা নিজেই। হঠাৎ করেই প্রধানমন্ত্রী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে সেরা চমকটি দেন।

এ সময় উপস্থাপিকাও অনেকটাই অপ্রস্তুত ছিলেন। রেজওয়ানাও প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান।

বন্যা বলেন, সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী পেয়েছি, যে কিনা সকালে ঘুম থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত শোনেন।