শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

পুলিশের উচ্চ পদে রদবদল

police logoপুলিশের শীর্ষ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজি ১, ৬ জন ডিআইজি ও ১২জন পুলিশ সুপার রয়েছেন। সিআইডির অতিরিক্ত আইজি পদে নিয়োগ দেয়া হয়েছে শেখ মেহায়েত হোসেন পিপিএমকে। শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাগত এসপি সরকার রকিবুল ইসলামমে নড়াইলের এসপি, এআইজি তারিকুল হাসানকে রাঙামাটির এসপি পদে বদলি করা হয়েছে।

রুবেলকে অব্যাহতি দেয়া বিচারককে হ্যাপির নোটিশ

happirক্রিকেটার মো. রুবেল হোসেনকে মামলার হাজিরা থেকে অব্যাহতি ও তাকে বিদেশে যাওয়ার অনুমতি কেন দেয়া হলো তা জানতে চেয়ে হ্যাপির পক্ষ থেকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

হ্যাপির আইনজীবী ড. ইউনূছ আলী আকন্দ বৃহস্পতিবার দুপুরে সরকারি ডাকযোগে এই নোটিশ পাঠান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়ে দিয়েছেন।

আইন মন্ত্রণালয়ের সচিবকে এই ঘটনা তদন্ত করার জন্য নোটিশে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদানের জন্য এবং বিশ্বকাপ ক্রিকেটে খেলার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে পৃথক দু’টি আবেদন করেন রুবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার শুনানি শেষে দু’টি আবেদনই মঞ্জুর করেন।

আইরিন-মিলনের টার্গেট

airin milonচুমুর বর্ষায় আইরিনকে ভেজাতে চায় আনিসুর রহমান মিলন। ঘটনাটি ঘটেছে সমুদ্র সৈকত কঙবাজারে। তবে এটি বাস্তবের কোন ঘটনা নয়। সাইফ চন্দন পরিচালিত টার্গেট সিনেমার একটি গানে দেখা যাবে এ দৃশ্য।

সম্প্রতি সমুদ্র সৈকত কক্সবাজারে ‘ভেজাবো এই রাতে চুমুরই বর্ষাতে’ শিরোনামের একটি গানের দৃশ্যায়ন করা হয়েছে। এ গানের শুটিংয়ে অংশ নেন আনিসুর রহমান মিলন ও আইরিন।

জাহিদ আকবরের লেখা রোমান্টিক এ গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ন ও কোনাল। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ন। গানটির কোরিওগ্রাফি করছেন হাবিব।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, কঙবাজারে বিভিন্ন মনোরম লোকেশনে টার্গেট সিনেমার এ গানের দৃশ্যায়ন করা হয়েছে। গানটির কথা ও গানের দৃশ্য অনেক ভালো হয়েছে। আশা করছি, দর্শকও ভালোভাবে নিবেন।

সমাজের ঘটে যাওয়া নানা অপরাধ নিয়ে নির্মিত হচ্ছে টার্গেট চলচ্চিত্রটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- আনিসুর রহমান মিলন, আইরিন, নিরব, অমৃতা। এ ছাড়া আরো অভিনয় করছেন – মিশা সওদাগর, ডন, তানভির, তন্ময়সহ আরো অনেকে।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমায় একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকবে।

বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে : রিজভী

rizvi26বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, যারা শতকরা ৫ ভাগ ভোটের ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাদেরকে নাশকতা, সন্ত্রাস, হানাহানী, খুনোখুনির ওপর নির্ভর করেই দেশ চালাতে হয়। কারণ তাদের পেছনে জনগণের কোনো ম্যান্ডেট নেই। অবৈধ সরকারের কোনো বৈধতা নেই। এ কারণেই বিরোধী মত, সমালোচনা এবং বিরোধী দল উচ্ছেদ অভিযানে এরা এখন সর্বশক্তি নিয়োগ করেছে। তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে রক্ষা করার জন্য এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে।

তিনি বলেন, ভোটারবিহীন সরকারের নিত্য সঙ্গী হচ্ছে অবিরাম মিথ্যাচার। প্রধানমন্ত্রী প্রতিদিন বলছেন- দেশে নাকি তিনি গণতন্ত্র দিয়েছেন, এক অদ্ভুত মানবী হচ্ছেন আমাদের ভোটারবিহীন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপির প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে, বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ কার্যালয়ে বালুর ট্রাক, ইটের ট্রাকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে অবরুদ্ধ করে রেখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে দেশব্যাপী নির্বিচারে গ্রেফতার আর ব্যাপক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে গণমাধ্যমে বিরোধীদের বক্তব্য বন্ধ করে দিয়ে এক নতুন ধরনের  গণতন্ত্র চালু করেছেন প্রধানমন্ত্রী। অবশ্য এ ধরনের একদলীয় গণতন্ত্র তাদের ঐতিহ্য।

রিজভী বলেন, বিরোধী দলের চলমান আন্দোলন দমাতে শতকরা ৫ ভাগ জনসমর্থনের এই সরকার নিষ্ঠুর জুলুমের বিষাক্ত দাঁত নিয়ে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডের নামে চালানো হচ্ছে অবর্ণনীয় জুলুম।

তিনি বলেন, দেশব্যাপী জনগণকে নিপীড়ণের এই দুঃসহ যন্ত্রণা দিয়ে প্রধানমন্ত্রী নিজে এবং তার উচ্ছিষ্টভোগীদের কুৎসা ও অরুচিকর বক্তব্যের বাকস্বাধীনতার গণতন্ত্রই এখন চালু রয়েছে।

রিজভী আহমেদ গভীর আক্ষেপ করে বলেন, দেশের জনগণ এখন শ্বাসরুদ্ধ। চারিদিকে ভয় ও আতঙ্কের পরিবেশ। দেশের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছেন বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে বিষোদগার করে। এই অবৈধ সরকার শান্তি, সম্প্রীতি ও শুভেচ্ছা নির্বাসনে পাঠিয়ে নিজের দেশের লোককেই লাঠিপেটা করতে বেশি পারঙ্গম হয়ে উঠেছে। তাই রক্তাক্ত হানাহানি আর নাশকতা উৎপাদনের কারখানা হচ্ছে এই অবৈধ ক্ষমতাসীন গোষ্ঠী। এর বহু দৃষ্টান্ত জনগণের সামনে জাজ্জল্যমান।

তিনি বলেন,  নারায়ণগঞ্জে ৭ খুন এবং ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামকে হত্যা করে আগুনে পুড়িয়ে ফেলাটা আর বর্তমানে যাত্রীবাহী বাসে আগুন নিক্ষেপ করা একেবারে হুবুহ মিলে যায়। সুতরাং নাশকতার চর্চাকারী আওয়ামী ক্ষমতাসীন গোষ্ঠীর তীব্র হিংসাপরায়ণতাই এদের ধর্ম, আর তাই এই অবৈধ শক্তির বিরুদ্ধে গড়ে ওঠা চলমান আন্দোলন অজ¯্র নির্দয় দলন-পীড়ণের মধ্যেও দমিয়ে রাখতে না পেরে তারা আবারো ৫ জানুয়ারীর পূর্বাপর নিজেরাই নাশকতা সৃষ্টি করে সেটি আন্দোলনকারী বিরোধীদের বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচারের ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কোনো বর্বরোচিত আক্রমণই বিরোধী দলের চলমান আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। অমানবিক নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালালেও জনগণ তা কখনোই বিশ্বাস করবে না।

রিজভী বলেন, যদিও ক্ষমতাসীন গোষ্ঠী সকল গণমাধ্যম দখল করে সেগুলোকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তির ন্যায় যখন যা ইচ্ছা তাই বলছেন, তথাপিও জনগণই হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, জনগণ এই দুঃশাসনের অত্যাচারীদের বিচার করবেই।

তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিশিষ্ট কূটনীতিক ও সাবেক মন্ত্রী রিয়াজ রহমানকে হত্যার উদ্দেশে গুলিবিদ্ধ করার প্রতিবাদে দেশব্যাপী আজকের ১২ ঘণ্টার হরতাল আবারো সফল করার জন্য জনসাধারণকে আহ্বান জানান।

লেবার পার্টির চেয়ারম্যান গ্রেফতার

mostafijurবাংলাদেশে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পল্টনের কালভার্ট রোড এলাকায় নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। লেবার পার্টির মহাসচিব জানিয়েছেন, ডা. ইরানকে বর্তমানে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত সেনাবাহিনী

hasina23যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে শেখ হাসিনা একথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন দলের প্রধান এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সাক্ষ্য বহন করে। অশুভ শক্তিকে দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।’

প্রতিরক্ষা বাহিনীকে মানুষের আস্তা ও বিশ্বাস অর্জন করতে হবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

এর আগে বেলা ১১টা ৪০মিনিটে হেলিকপ্টারে করে সোনাকান্দা গড়াই নদীর তীরে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

এর কিছুক্ষণ পরেই তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত মহড়া পরিদর্শন করেন।

শেখ হাসিনা সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ ২০১৪ এ ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত মহড়া পরিদর্শন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ও প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমদ সিদ্দিকী। এছাড়াও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘দুর্জয় বাংলা’ নামে মহড়াটি প্রদর্শন করে ৫৫ পদাতিক ডিভিশন। মহড়ায় দুইটি অংশ ছিল। এক অংশে ছিল লাল দল (শত্রু পক্ষ) ও নীল দল (বাংলাদেশ)।

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখে শত্রু পক্ষ ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশে আক্রমণ চালায়। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী একযোগে স্থল, নৌ ও বিমান হামলা চালিয়ে বাংলাদেশ স্বাধীন করে।

এদিকে, অন্যান্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে সোনাকান্দা ত্যাগ করবেন।

মগবাজারে দগ্ধ প্রাইভেটকার চালকের মৃত্যু

mogbazarমগবাজারে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় দগ্ধ প্রাইভেটকার চালক আবুল কালাম (২৮) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইউনিটের আইসিইউ প্রধান শাহ আলম ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবার নাম মৃত আব্দুল হক হাওলাদার। বাড়ি বরিশালের আগৈলঝড়া থানার রাংতা গ্রামে।

গত শুক্রবার রাত ১১টার দিকে মগবাজারে গাড়ি থেকে নামার সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হয় কালাম। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি।

মা শূন্য গ্রাম

laiberiyaআফ্রিকায় প্রাণঘাতি এবোলা ভয়ঙ্কর স্মৃতিচিহৃ রেখে যাচ্ছে। ইবোলায় আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার একটি গ্রামে মা শূণ্য হয়ে পড়েছে। অর্থাৎ গ্রামটিতে সব শিশুদের মায়েদের মৃত্যু হয়েছে। দেশটির জোইবলো গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্ট্রিট চাইল্ড নামে একটি বেসরকারি সংস্থার প্রতিষ্ঠাতা টম ডেন্নাট জানান, ঘটনার শুরু হয়েছিল ইবোলায় আক্রান্ত গ্রামের এক সম্ভ্রান্ত নারীর অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে। প্রচলিত প্রথা অনুযায়ী ওই নারীর মৃতদেহ গোসলের পানি দিয়ে গ্রামের সব নারীরা গোসল করে।পরবর্তীতে তারা একের পর একে এবোলায় আক্রান্ত হয়ে পুরো গ্রামের তরুণীরা মরতে শুরু করে।
টম ডেন্নাট জানান, ‘ গত বছর ডিসেম্বরে আমার এক সহকর্মি যখন গ্রামটিতে যায় তখন সেখানে কেবল কয়েকজন বৃদ্ধ নারী, বেশ কয়েকজন দাদী পুরো গ্রামের শিশুদের দেখভাল করতে দেখেছে। পুরুষরা মাঠে কাজ করছিল।’
স্লো ব্রেত নামে স্ট্রিট চাইল্ডের এক কর্মি জানান, ‘এটা এখন মা ছাড়াদের গ্রাম, চেহারায় শূণ্যতার অভিব্যক্তি নিয়ে শিশুরা খুবই দ্বিধাগ্রস্থ ।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাব অনুযায়ী, ইবোলার কারণে গিনি, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়ার ১০ হাজার শিশু তাদের মা কিংবা বাবাদের মধ্যে একজনকে হারিয়েছে।

নাজমুল হুদার নতুন জোট বিএনএ

nazmul hudaসংকট নিরসনে ২৫টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ জাতীয় জোট’ (বিএনএ) নামের নতুন জোট ঘোষণা করেছে জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ জোটের ঘোষণা দেন।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ লেবার ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল জার্নালিস্ট পার্টি, বাংলাদেশ শ্রমিক পার্টি, বাংলাদেশ জাতীয় তফসিল ফেডারেশন, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক দলসহ ২৫টি দল রয়েছে নাজমুল হুদার এই জোটে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “দেশের রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। আলোচনার মধ্যবর্তী নির্বাচন ছাড়া এই জ্বালাও-পোড়াও এর রাজনীতি থেকে দেশকে মুক্ত করা সম্ভব নয়। তাই সংসদে আইন প্রণয়ন করে অথবা প্রয়োজনে সংবিধান সংশোধন করে হলেও অবাধ-নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।”

নাজমুল বলেন, “বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্বাচনই অর্থবহ হবে না যদি নির্বাচন কমিশন ও প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করে। তবে বিএনএ জনগণকে সঙ্গে নিয়ে দেশে নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অ্যাডভোকেট. মো. জাহাঙ্গীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, গণ-সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ মাসুমসহ ২৫ দলীয় জোটের নেতারা।

রোগ প্রতিরোধে বাঁধাকপি

badhakopi1শীতকালীন হাজারো সবজির মধ্যে বাঁধাকপি একটি অতি পরিচিত নাম। সবজি ছাড়াও পাকোড়া করে খেতে বাঁধাকপির কোনো তুলনা নেই। বর্তমানে সারা বছরই বাজারে এ কপির দেখা মেলে। রোগ প্রতিরোধসহ বাঁধাকপিতে রয়েছে অতি প্রয়োজনীয় কিছু পুষ্টিগুণ। বাঁধাকপির গুণাগুণ সম্পর্কে জানাচ্ছেন আমৃত গ্লোবাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর ম্যানেজার পুষ্টিবিদ আবু সাইদুজ্জামান। আসুন জেনে নেয়া যাক…

প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে রয়েছে প্রোটিন ১.৩ গ্রাম, শর্করা ৪.৭ গ্রাম, ভিটামিন বি১ ০.০৬ মিলিগ্রাম, ভিটামিন বি২ ০.০৫ মিলিগ্রাম, ভিটামিন সি ৬০ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩১ মিলিগ্রাম, লৌহ ০.৮ মিলিগ্রাম, ৬০০ মাক্রোগ্রাম ক্যারোটিন এবং ২৬ কিলোক্যালরি খাদ্যশক্তি।

বাঁধাকপিতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি ও কে হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে হাড়কে মজবুত রাখে। নিয়মিত বাঁধাকপি খেলে বয়স জনিত হাড়ের সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। যারা শরীরে ভিটামিনের অভাব দূর করতে মাল্টি ভিটামিন ট্যাবলেট খান, তারা নিয়মিত বাঁধাকপি খেলে আর মাল্টি ভিটামিন খাওয়ার প্রয়োজন হবে না।

বাঁধাকপি আলসার প্রতিরোধ করে থাকে। পাকস্থলির আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপির জুড়ি নেই, এটি প্রাকৃতিক ওষুধও বটে। বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। যারা ওজন কমাতে চান তারা সালাদ হিসেবে নিয়মিত খেতে পারেন। ওজন কমাতে বাঁধাকপি অতুলনীয়।

বাঁধাকপিতে থাকা ফ্রি র‍্যাডিকেল ফাইটিং প্রোপার্টি ত্বকের যে কোনও সমস্যা সমাধান করতে সক্ষম। বাঁধাকপি নিয়মিত খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। তাই যারা ত্বক ভালো রাখতে চান, তারা বেশি করে বাঁধাকপি খেতে পারেন।