শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কম্পিউটার ব্যবহারকারীরা চোখের যত্ন নেবেন যেভাবে

laptop0কম্পিউটার বলা যায় আমাদের নিত্য সময়ের সঙ্গী। অবসর বলুন আর কাজের সময় বলুন, কম্পিউটারের সানি্নধ্য ত্যাগ করা মুশকিল। কিন্তু কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করলে কিংবা টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে মারাত্মক চাপ পড়ে। এজন্য দৃষ্টিশক্তির ক্ষতি, চোখ দিয়ে পানি পড়া ছাড়াও মাথাব্যথাসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
তবে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চললে কম্পিউটার ব্যবহারে চোখের সমস্যাগুলো রেহাই পেতে পারেন।
হকম্পিউটারে কাজ করার সময় মাঝেমধ্যে চোখের পলক ফেলা ভালো অভ্যাস। এতে চোখে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিক থাকে এবং শুষ্কতা সৃষ্টি হয় না।
হযথাযথ আলোর পরিবেশে কম্পিউটারে কাজ করাটা গুরুত্বপূর্ণ। দিনের বেলায় কম্পিউটার ব্যবহারের সময় মনিটরের উল্টোদিকে মনিটরে আলো প্রতিফলিত হয় এমন দরজা-জানালা বা লাইট বন্ধ রাখুন। কম্পিউটারটি এমন স্থানে ব্যবহার করুন যেখান থেকে মনিটরে আলোর প্রতিফলন না ঘটে। আবার পুরোপুরি অন্ধকার ঘরেও কম্পিউটার ব্যবহার করবেন না।
হকম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সব সময় পর্দার সঙ্গে আই লেভেল উচ্চতার সামঞ্জস্য রাখতে হবে। বিষয়টি চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
হকম্পিউটারের উজ্জ্বলতা সহনীয় মাত্রায় রেখে কাজ করা উচিত। উজ্জ্বলতা বেশি হলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।
হকম্পিউটার স্ক্রিনে পড়া বা লেখার জন্য ছোট ফন্ট ব্যবহার করবেন না। চোখের জন্য আরামদায়ক ফন্ট নির্বাচন করুন। কারণ ছোট ছোট লেখা চোখের ওপর বেশি চাপ সৃষ্টি করে। বয়স্করা এ ক্ষেত্রে কন্ট্রোল প্যানেলে গিয়ে ডিসপ্লেতে লেখা ও রেজুলেশন ঠিক করে নিন।
হকম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ ধরে কাজ করার সময় চোখ সুরক্ষার খুব উপযোগী একটি উপায় হচ্ছে, ২০-২০-২০। প্রতি ২০ মিনিট পরপর কম্পিউটার স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে নিন এবং কমপক্ষে ২০ ফুট দূরের কোনো বস্তুর ওপর দৃষ্টিপাত করুন অন্তত ২০ সেকেন্ডের জন্য। চোখের বিশ্রামের জন্য ২০-২০-২০ নিয়মটি মেনে চললে চোখে যথেষ্ট আর্দ্রতা থাকে এবং চোখের ওপর চাপ কমে।
হমনিটর নিয়মিত পরিষ্কার রাখুন। মনিটরে জমা ধুলাবালি দৃষ্টিশক্তির ক্ষতি করে। ফলে মনিটরের অক্ষরগুলো পড়তে সমস্যা হয় এবং চোখের ওপর বাড়তি চাপ পড়ে। তাই কম্পিউটারে ধুলা, ময়লা কিংবা আঙুলের ছাপ পড়তে দেবেন না। প্রযোজনে মনিটর গার্ড ব্যবহার করুন।

এলিয়টের হাফ সেঞ্চুরি, একশো পেরিয়েছে নিউজিল্যান্ড

elliotইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড। একশো পেরিয়েছে নিউজিল্যান্ডের সংগ্রহ। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেছেন রস টেলর ও গ্র্যান্ট এলিয়ট। সেমিফাইনালে কিউইদের জয়ের নায়ক এলিয়ট তুলে নিয়েছেন নবম হাফ সেঞ্চুরি। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান।

বিশ্বকাপ ফাইনালের পঞ্চম বলেই বোল্ড হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। দুই বলে আক্রমণাত্মক ব্যাট চালিয়ে পরাস্ত হয়েছেন ম্যাককালাম (০)। দলীয় ১ রানে তৃতীয় বলে স্টার্কের ফুল লেন্থ ও সুইং ডেলিভারিতে বোল্ড হন তিনি। গাপটিল বোল্ড হন ম্যাক্সওয়েলের নীরিহ স্পিনে। তিনি ১৫ রান করেন। জনসনের বলে কট এন্ড বোল্ড হন কিউইদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ কেন উইলিয়ামসন (১২)।

৩৯ রানেই তিন উইকেট হারিয়ে বসা কিউইদের ত্রাতা হয়েছে রস টেলর ও এলিয়টের জুটি। ধীরে ধীরে তারা ইনিংস মেরামতে যোগ দেন। তাদের যুগলবন্দিও এগুচ্ছে ভালো গতিতে। অভিজ্ঞ রস টেলর ব্যাট হাতে স্বাবলীল হতে না পারলেও এলিয়ট খেলছেন সহজাত ব্যাটিং।

মেলবোর্নে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচে তাই টসভাগ্য কথা বলেনি মাইকেল ক্লার্কের হয়ে। ফাইনালটা তাই স্বাগতিকরা শুরু করে বোলিং দিয়ে। দুদলের একাদশে কোনো পরিবর্তন আসেনি।

বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে অভিজ্ঞ দল অস্ট্রেলিয়া। এর আগে ছয়বার ফাইনাল খেলে চারবারই ট্রফি বগলদাবা করেছে দলটি। সপ্তমবার ফাইনালেও দিন শেষে মেলবোর্নে হলুদের জোয়ার দেখতে চায় অস্ট্রেলিয়ানরা।

অন্যদিকে এক বুক আশা, সাহস ও মনোবল নিয়ে ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড। প্রথমবার ফাইনাল বলে অনভিজ্ঞ বলা চলে কিউইদের। কিন্তু প্রথমবারেই বাজিমাত করতে চায় কিউইরা। আক্রমণই ব্ল্যাক ক্যাপসদের মূল অস্ত্র।

মনোনয়নপত্র জমা দিলেন মনজুর

munjur29চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মনজুর আলম।

সকাল নয়টায় আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান মনজুর। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান এবং চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতারা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত শুক্রবার চট্টগ্রাম সিটি মেয়রের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

রোববার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের মনোনয়নপত্র জমা দেন। তিনি নাগরিক কমিটি ব্যানারে মেয়র পদে নির্বাচন করছেন।

এদিকে মেয়র পদে এম মনজুর আলমকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের ২০ দল।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম মনজুর আলম এবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে লড়াই করবেন।

শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসভবনে চট্টগ্রামের ২০দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

ওই বৈঠকে মেয়র পদপ্রার্থী মনজুর আলম, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চট্টগ্রামের প্রধান নূর মোহাম্মদসহ ২০ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “চট্টগ্রামে দুই হাজারের মতো নেতা-কর্মী জেলে আছেন। হাজার হাজার নেতা-কর্মী মামলার হুলিয়া নিয়ে পলাতক আছেন। এ অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে তিনি মনে করেন।”

তিনি বলেন, এরপরও আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।

জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাকস্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

মাঠে হাজির কিউই প্রধানমন্ত্রী

jon ki0নিউজিল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের ফাইনালে উঠেছে। সহ-আয়োজক দেশ হিসেবে আসরের শুরু থেকে খেলে চলেছে দুর্দান্ত দাপটের সঙ্গে।

আর তাই দলটির ফাইনাল ম্যাচ দেখতে সরাসরি মেলবোর্নের মাঠে হাজির হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জন কি।

প্রথম সেমিফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিউজিল্যান্ড। সে সময়ই জন ঘোষণা দিয়েছিলেন মেলবোর্নের ফাইনালে দলের খেলা তিনি মাঠে বসেই দেখবেন এবং দলের ক্রিকেটারদের উৎসাহ দিয়ে যাবেন।

কথা রেখেছেন জন কি। তবে, এ কারণে তিনি সিঙ্গাপুরের জনক লি কাউন ইউয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি। তার পরিবর্তে লি কাউনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে কিউইদের হয়ে যান দেশটির গভর্নর জেনারেল জেরি ম্যাটপেয়ার।

এ প্রসঙ্গে জন কি বলেন, এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল আমার পক্ষে। কারণ লি কাউনের অন্ত্যেষ্টিক্রিয়া এবং নিজ দেশের ফাইনাল ম্যাচ দু’টোই আমার কাছে গুরুত্বপূর্ণ। লি কাউন নিউজিল্যান্ডের ঘনিষ্ট বন্ধু ছিলেন। ম্যাটপেয়ার কিউইদের হেড অব স্টেট, তাই তাকে পাঠিয়েছি। আর আমার মনে হচ্ছে এটিই সঠিক সিদ্ধান্ত।

দারুসসালামে বখাটেদের নির্যাতনে শিশু নিহত : অটক ৫

arrestরাজধানীর দারুসসালাম থানার হরিরামপুর চিতাখোলা এলাকায় স্থানীয় বখাটেদের নির্যাতনে আলআমিন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনা গেছে, শনিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় শিশু আল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আলআমিনের বাবার নাম কামাল হোসেন। চিতাখোলা এলাকায় তাদের বাড়ি।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলআমিন কয়েকদিন আগে মাথা ন্যাড়া করে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েক বখাটে ইয়ার্কি করে তার মাথায় বালু দেয়। এসময় আল আমিন এর প্রতিবাদ করে।এসময় তাদের সাথে আলআমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বখাটেরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে।এতে সে অচেতন হয়ে পড়লে। তাকে উদ্ধারের পর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পাঁচজনকে আটক ও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

শাহজালালে বোয়িং ৭৩৭ ফ্লাইটের জরুরি অবতরণ

biman banহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বোয়িং ৭৩৭ নম্বরের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এতে কোনো হতাহত হয়নি।

যান্ত্রিক ক্রটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে।

পাইলটের বুদ্ধিমত্তায় বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ২০৬ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর থেকে আসা বোয়িং ৭৩৭ নম্বরের একটি ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বিমানটি জরুরি অবতরণের জন্য শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরের কন্ট্রোল রুমকে সঙ্কেত দেয়। কোনো রানওয়েতে অবতরণ করবে তার সঙ্কেত না পাওয়ায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ করতে না পেরে চট্রগ্রাম শাহআমানত বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। কিন্তু সেখানেও সঙ্কেত না পাওয়ায় ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই কান্নাকাটি ও চিৎকার করতে থাকেন।

আকাশ পথেই চট্রগ্রাম থেকে আবার ফেরত এসে বোয়িং ৭৩৭ রাত ৮.৪৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোসা: তানজিয়া জানান, যান্ত্রিক ক্রটির কারণে পাইলট দ্রুত ফ্লাইটটিকে অবতরণের চেষ্টা করছিলেন। পাইলটের বুদ্ধিমত্তায় ওই ফ্লাইটের যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

বিমানটিতে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলুও ছিলেন।

সিটি নির্বাচনে অংশ নিলে বিএনপির আন্দোলনের যৌক্তিকতা থাকবে?

bbcস্থানীয় সরকার নির্বাচন হলেও রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে প্রার্থীদের সমর্থন দিয়ে আসছে। বিএনপি সমর্থিত প্রার্থীরা ঢাকা ও চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলে দলটির চলমান রাজনৈতিক আন্দোলনের কোনো যৌক্তিকতা কি থাকবে- এ প্রশ্ন ওঠেছে বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে। আলোচকরা বলছেন, মূলত এ নির্বাচনে অংশ নেয়া এবং পরিস্থিতির আলোকে চূড়ান্ত পর্যায়ে বিএনপি যাওয়া না যাওয়াও একটি কৌশল হতে পারে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলিনায়তনে এ অনুষ্ঠানের ১১০তম পর্ব হয়। এ পর্বে অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. দিলারা চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদেকা হালিম।

অনুষ্ঠানে এক দর্শক জানতে চান- বিএনপি সমর্থিত প্রার্থীরা যদি ঢাকা ও চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়, তাহলে দলটির চলমান রাজনৈতিক আন্দোলনের কোনো যৌক্তিকতা কি থাকবে?

উত্তরে সাদেকা হালিম বলেন, যৌক্তিকতা হারিয়ে যাবে না। কিছু জায়গায় তারা (বিএনপি সমর্থিতরা) মনোনয়ন নিয়েছেন। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে তাদের আন্দোলনের রাজনৈতিক দাবিগুলো একটি প্রক্রিয়ার মধ্যে আসবে।

সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, নির্বাচনে গেলে বিএনপি একটি নতুন লিস্ট পাবে। সরকারকে বুঝতে পারবে। আর সরকার যদি ঊনিশ থেকে বিশ করে, পানের থেকে চুন খসিয়ে দেয়, তাহলেও বিশ্ববাসী বুঝতে পারবে এ সরকারের (আওয়ামী লীগ) নির্বাচনকালীন আচরণ কী হয়। বিএনপি সর্বাত্মক চেষ্টা করবে নির্বাচনে অংশ নেয়ার।

ড.দিলারা চৌধুরী বলেন, অংশগ্রহণ করা উচিত, কারণ- বিএনপি নির্বাচনমুখী দল এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচন কেমন হয়, তা প্রকাশ্যে উঠে আসবে। তবে নির্বাচন কমিশনের কর্মকান্ডে আশঙ্কা আছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে কিনা।

তিনি বলেন, নির্বাচন শেষে আন্দোলনে ফিরে আসার জন্য বিএনপিকে তখন কৌশল পাল্টাতে হতে পারে।

জি এম কাদের বলেন, সব দল অংশ নিয়ে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হলে তা আগামীতে যেকোনো সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নির্বাচনে যাওয়াও আন্দোলনের একটি কৌশল হতে পারে। নির্বাচনী কর্মকাণ্ডে সরকারের আচরণ কেমন হয়, তার প্রেক্ষিতে পরবর্তীতে কৌশল পরিবর্তন করারও সুযোগ আসবে।

এক দর্শক জানতে চান, দেশের বিভিন্ন স্থানে (বিরোধীদল সমর্থক) জনপ্রতিনিধি অপসারণে সরকার দ্বৈতনীতি গ্রহণ করছে বলে যে অভিযোগ উঠেছে, তা কি স্থানীয় সরকার ব্যবস্থাকে দূর্বল করছে?

উত্তরে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, অবশ্যই স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করছে। সরকার তার নিজস্ব চরিত্র তুলে ধরছে। জনগণের নির্বাচিত ব্যক্তিদের সরিয়ে দেয়া জনগণের মতামতে চপেটাঘাত করা হবে। এটা হলো বিরোধীদলীয় ব্যক্তিদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা এবং নিজেদের লোকদের তুলে ধরার জন্য সরকারের একটি ফাঁদ।

জি এম কাদের বলেন, দ্বৈতনীতি থাকা উচিত না। আমাদের দেশে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড করা হচ্ছে, যা মুক্তিযুদ্ধের চেতনার বাইরে।

দিলার চৌধুরী বলেন, গ্রস মিনকন্ডাক্ট’ হলে তাকে সরকার সরিয়ে দিতে পারে কিন্তু দলের কারণে নয়। এটা গণতন্ত্রের উপর সাংঘাতিক আঘাত।

সাদেকা হালিম বলেন, যে রাজনৈতিক দল ক্ষমতাসীন তারাও নিজেদের অনেক লোককে ক্ষমতাচ্যুত করেছে। আসন্ন স্থানীয় নির্বাচনে এ দ্বৈতনীতির প্রসঙ্গ তদন্ত করে দেখতে হবে।

এছাড়া পুলিশের আটক বাণিজ্য, জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা এবং পুরুষ নির্যাতন আইন প্রণয়নের বিষয়েও অনুষ্ঠানে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানটির প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন। বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয়ে দর্শকরা সরাসরি প্যানেল সদস্যেদর কাছে প্রশ্ন বা মতামত প্রকাশ করতে পারেন।

সাতক্ষীরায় স্কুল ভবনের দেয়াল ধসে নিহত ২, আহত ১০

satkhiraসাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে লক্ষীদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে ও টিনের চাল পড়ে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই চারদিকে শোরগোল পড়ে যায়।

আহতদের দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নাম জানা যায়নি।

নিহতরা হলেন দেবহাটার বালিয়াডাঙা গ্রামের শফিকুর রহমানের ছেলে মৎস্য ঘের শ্রমিক সাদ্দাম হোসেন (২৫) ও একই উপজেলার সেকেন্দারা গ্রামের করিম গাজীর ছেলে ইঞ্জিনভ্যান চালক ফরিদুল ইসলাম (১৮)।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন- সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ষষ্ঠ শ্রেনীর ছাত্র সাকিব (১৪) এবং আলিপুর গ্রামের রমজান আলীর ছেলে ইঞ্জিনভ্যান চালক মোশাররফ হোসেন (২৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকাকালে এই দুর্ঘটনা ঘটে। তিনি দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ভোমরা বন্দর এলাকায় দায়িত্বরত পুলিশ ও বিজিবি কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু আদর্শ যুবসংঘের উদ্যোগে লক্ষীদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান চলছিল। এতে শত শত মানুষ যোগ দেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ভোমরা কাস্টমস্ সহকারি কমিশনার তারেক মাহমুদ, শিল্প ও বনিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং স্থানীয় আওয়ামী লীগ ইউনিয়ন সেক্রেটারি আনারুল ইসলাম।

শিল্প ও বনিক সমিতির সভাপতি নাসিম ফারুক খান মিঠু জানান, অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির জানিয়েছেন, স্কুলের ওই ভবনটি আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিছু উৎসুক মানুষ সেখানে উঠে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হোসেন জানান, আহত দুজনের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সবাইকে সরিয়ে নিয়েছে। সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সহিংসতায় শেষ হয়েছে নাইজেরিয়ার ভোটগ্রহণ

naijeriya voteসহিসংতা আর কারিগরি ক্রুটির মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে নাইজেরিয়ার সাধারণ নির্বাচন। সহিংসতার কারণে স্থগিত হওয়া বেশ কয়েকটি কেন্দ্রে আজ রোববার পুনরায় ভোট নেয়া হবে।

ভোট গ্রহণের সময় সহিংসতায় সারাদেশে কমপক্ষে কুড়ি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে এসব সত্ত্বেও ভোট গ্রহণের হারে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

পর্যবেক্ষকরা বলছেন, তা সত্ত্বেও নির্বাচন অনেকটাই সফল হয়েছে বলে তারা মনে করেন।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি। দেশটির স্বাধীনতার পর এই প্রথম দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

গত ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বোকো হারামের দখল থেকে উত্তরাঞ্চল পুনরুদ্ধার করতে নির্বাচনের সময়সীমা পিছিয়ে দেয়া হয়।

এদিকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চল থেকে খবর পাওয়া যাচ্ছে যে, কুড়ি জনের বেশি স্থানীয় বাসিন্দার শিরশ্ছেদ করা হয়েছে।

বর্ণ প্রদেশের কর্মকর্তা আর স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, সেখানকার বুরাতি গ্রামে গত শুক্রবার রাতে জঙ্গিরা হামলা চালিয়ে ওই হত্যাযজ্ঞ চালায়।

এজন্য বোকো হারাম জঙ্গিরাই দায়ী বলে ধারণা করা হচ্ছে।– বিবিসি।

পুলিশের গুলিতে রাজশাহীতে তিন যুবক আহত

police bandorbanরাজশাহীতে পুলিশের ছোড়া শর্টগানের গুলিতে তিন যুবক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে নগরের কাশিয়াডাঙা মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তিন যুবক হলেন, রাজশাহী নগরের কাজীহাটা এলাকার পারভেজ (২৬), রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ (২০) ও নর্দান ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী তুষার (২২)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

পুলিশের দাবি, চেকপোস্টে পরীক্ষা করার সময় যুবকেরা অস্ত্র বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ ঘটনার পর ছাত্রলীগের কয়েকজন নেতা হাসপাতালে ওই তিনজনকে দেখতে যান। তবে তারা ছাত্রলীগ করেন কিনা এমন প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, “রাজশাহী কলেজের ছাত্র শুভ আমাদের কর্মসূচিতে মাঝে মাঝে আসত। তবে তিনি ছাত্রলীগের কেউ নন। বাকি দুজনও ছাত্রলীগের কেউ না, কোনো পদেও নেই।”

এ ব্যাপারে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।