রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

গুগলের ধন্যবাদ পেলো জেনিফার লোপেজের পোশাক

jenifar lopezগুগলের ইমেজ সার্চ তৈরির পেছনে জেনিফার লোপেজের একটি ছবিই হয়ে উঠেছিল অনুপ্রেরণা। ১৫ বছর আগে তার ওই ছবিটি চোখ ধাঁধিয়ে দিয়েছিল গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, সের্গেই ব্রিন আর গুগলের কর্মকর্তা এরিক স্মিডকেও।

সম্প্রতি গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমরা এখন গুগলে ছবি অনুসন্ধান করলে কোটি কোটি ছবি দেখি। কিন্তু জেনিফারের ওই ছবিটির কল্যাণেই এই গুগল ইমেজ সার্চ সুবিধাটি তৈরি করেছিলেন গুগলের দুই প্রতিষ্ঠাতা। ওই পোশাকটি ২০০০ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসের সময় পরেছিলেন তৎকালীন ৪৫ বছর বয়সী এই শিল্পী।

গুগলের চেয়ারম্যান এরিক স্মিডের ভাষায়, ‘আমরা দেখেছিলাম সবচেয়ে জনপ্রিয় সার্চ বিষয়ের মধ্যে ছিল জেনিফারের ওই ছবিটি। ওই ছবিটি দেখে গুগল কর্তৃপক্ষ অনুপ্রাণিত হয়। মানুষ যাতে সহজে এ ধরনের ছবি খুঁজে পায় সে লক্ষ্য থেকে ইমেজ সার্চ তৈরি করে গুগল।

নগ্ন হয়ে অফিসে আসাটাই নিয়ম যেখানে!

office eএই গরমে অফিসে যেতে হলেই ফর্ম্যালওয়ার পরতে হবে ভাবলেই কি আপনার কান্না পায়? আপনি কি জানেন এমন এক অফিসের কথা যেখানকার সমস্ত কর্মীরা টানা এক মাস ধরে কার্যত নগ্ন হয়ে কর্মরত। ক্যালিফর্নিয়ার একটি প্রকাশনা দফতরের কর্মীরা কিন্তু দিব্যি স্বাচ্ছ্যন্দের সঙ্গে দৈনিক অফিসের কাজ সারছেন এভাবেই।
ভাবছেন এ আবার কোন পাগলের দফতর যেখানে অসভ্যদের মত কাজ হয়? আসলে গল্পে এখানেই ট্যুইস্ট। দফতরের কর্মীরা একটি সার্ভে করছেন। যেখানে তাঁরা খতিয়ে দেখছেন, অফিসের কাজে পোশাকের ভূমিকা কতখানি? তাতে কী কাস্টমারেরা প্রভাবিত হন? সমীক্ষা শেষে ফলাফলে দেখা যাচ্ছে হ্যাঁ! ভদ্র পোশাকে অফিসে এলে সেদিনই বিক্রিবাট্টা বেশি হয়। আর এভাবে নগ্ন হয়ে অফিসে গেলে ক্রেতারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন।
তবে কর্মীরা বলছেন, এভাবে অফিসে আসার পর সহকর্মীদের সঙ্গে পারস্পরিক সু-সম্পর্ক তৈরি হয়েছে।

বেনাপোল সীমান্ত থেকে ৫৬ জন আটক

benapollঅবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর আজ সোমবার ভোররাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শিশুসহ ৫৬ জনকে আটক করেছে বিজিবি।

২৬ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ৫৬ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের সাথে থাকা দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।

আটককৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। এদরে বাড়ী নড়াইল, বাগেরহাট ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ক্লিনটন ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন হিলারি

Hillary Rodham Clinton Signs Copies Of Her Memoir "Hard Choices"যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নেতৃত্বাধীন পারিবারিক প্রতিষ্ঠান ক্লিনটন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে ঘোষণার পর রোববার তিনি পদত্যাগ করেন।

হিলারি বলেন, “আমি ক্লিনটন ফাউন্ডেশনে থাকাকালে এবং এর একজন কর্মী হিসেবে যখন দৈনন্দিন কাজ করেছি তখন আমি সর্বান্তকরণে আত্মনিয়োগ করেছিলাম। আজ আমি সেই বোর্ড থেকে পদত্যাগ করছি।”

ক্লিনটনের পারিবারিক এ ফাউন্ডেশন একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ২০০১ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর তহবিল প্রায় ২শ’ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশ সময় গতকাল রোববার রাত দেড়টায় হিলারি ক্লিনটন আগামী বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ইউটিউবে এক ভিডিওবার্তায় হিলারি বলেন, “প্রতিদিন আমেরিকানদের একজন চ্যাম্পিয়ন দরকার। আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।”

সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ২০০৮ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। তবে দল বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে মনোনয়ন দেয়। তার পরও ওবামার পক্ষে কাজ করেন হিলারি। পরে প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হিলারি এর আগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

হিলারি প্রেসিডেন্ট হলে তিনিই হবেন বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। আর টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসবে তার দল ডেমোক্রেটিক পার্টি।

একসঙ্গে থাকলেই স্বামী-স্ত্রীর মর্যাদা

wife husবিয়ে না করেও কোনো জুটি যদি স্বামী-স্ত্রীর মতো বসবাস করে তবে তারা আইনত স্বামী-স্ত্রী হিসেবেই বিবেচিত হবেন। এমনকি ওই পুরুষের মৃত্যু হলে তার সঙ্গী মৃতের সম্পত্তিরও অধিকারী হবেন। ভারতের সর্বোচ্চ আদালত সম্প্রতি এ রায় দিয়েছে বলে সোমবার জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বিচারক এমওয়াই ইকবাল ও অমিতাভ রায়ের বেঞ্চ এক রায়ে বলেছে, কোনো নারী-পুরুষ যদি একত্রে অনেকদিন ধরে বসবাস করে তাহলে তা বৈধ বিয়ে হিসেবেই অনুমোদিত হবে।

২০১০ সালে করা এক মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেয়।

মামলা সূত্রে জানা যায়, এক ব্যক্তির সঙ্গে ২০ বছর ধরে স্বামী-স্ত্রীর মতো বসবাস করে আসছিলেন এক নারী। ওই ব্যক্তির যৌথ পরিবারের অংশ হিসেবেই ছিলেন তিনি। পরবর্তী সময়ে ওই ব্যক্তির মৃত্যু হলে তার নাতি-নাতনিরা ওই নারীকে সম্পত্তির উত্তরাধিকার দিতে অস্বীকার করে।

এ ঘটনার পর ওই নারী মৃতের সম্পত্তির অধিকার চেয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে আদালত ওই নারীকে বৈধ স্ত্রীর মর্যাদা দিয়ে সম্পত্তির উত্তরাধিকার দান করেন।

আদালত ওই নারীকে সম্পত্তির উত্তরাধিকার দিলেও সবার জন্য বিষয়টি এতটা সহজ হবে না। এ ক্ষেত্রে বহুদিন ধরে একসঙ্গে থাকার উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে।

‘সিটি নির্বাচন প্রচারে খালেদা নামলে প্রতিহত করা হবে’

hasan28আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারকাজে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেট্রলবোমা বাহিনী নিয়ে রাস্তায় নামলে মুক্তিযোদ্ধের স্বপক্ষের জনগন প্রতিহত করবে। দেশে হরতাল-অবরোধ থাকবে কি না, সেটি এ নির্বাচনের মাধ্যমে জনগণ ফয়সালা করবে  বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত হরতালের প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “সিটি নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে জামায়াত-বিএনপি বিতর্কিত করার চেষ্টা চালাছে। কিন্তু নির্বাচনে পেট্রলবোমা বাহিনীর প্রার্থীদের জনগণ লাল কার্ড দেখাবে। নির্বাচনে  দেশে হরতাল-অবরোধ থাকবে কি না, যুদ্ধাপরাধিদের গাড়িতে পতাকা উড়বে কি না সিদ্ধান্ত নেবেন জনগণ।”

তিনি বলেন. “পেট্রলবোমা হামলার প্রত্যক্ষ মদদদাতা মির্জা আব্বাসকে জনগন লালকার্ড দেখাবে। লালকার্ড দেখাবে  পেট্রলবোমার অর্থায়নকারী মিন্টুর পুত্র তাবিথ আওয়াল ও মনজুরুল আলমকে।”

বিএনপি চেয়ারপারসন সিটি নির্বাচনে গণসংযোগের প্রসঙ্গে হাছান বলেন, “পেট্রলবোমায় আহতদের দেখে বিদেশীরা কাঁদলেও তিনি কাঁদলেন না। তিনি শুধু পুত্রশোকে কাতর। এখন পেট্রলবোমা বাহিনী নিয়ে  যদি রাস্তায় নামেন তাহলে মুক্তিযোদ্ধের স্বপক্ষের জনগণ প্রতিহত করবে।”

মানববন্ধনে আরো বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, শাহজাহান আলম সাজু প্রমুখ।

মসজিদ ও গির্জায় হিন্দু দেব-দেবীদের মূর্তি বসাতে হবে : সাধ্বী

deba thakurমুসলিম ও খ্রিশ্চানদের জোর করেই নির্বিজকরণ করিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করে নতুন বিতর্কের সূত্রপাত করলেন ভারতের হিন্দু মহাসভার অন্যতম শীর্ষ নেত্রী সাধ্বী দেবা ঠাকুর। তিনি আরো বলেন, মসজিদ ও গির্জায় হিন্দু দেব-দেবীদের মূর্তি বসাতে হবে।

শনিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মুসলিম ও খ্রিশ্চানদের বাধ্যতামূলক ভাবে নির্বিজকরণ অস্ত্রোপচার করিয়ে দেয়া উচিত। তাতে তাদের সম্প্রদায়ের সম্প্রসারণের ওপর নিয়ন্ত্রণ থাকবে, না হলে যে হারে মুসলিম-খ্রিশ্চান সম্প্রদায়ভূক্তদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে হিন্দুদের অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে।

সাধ্বী বলেন, ‘মুসলিম ও খ্রিশ্চানদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। একে নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রকে জরুরি অবস্থা জারি করতে হবে। সেখানে সব মুসলিম ও খ্রীশ্চানদের জোর করে নির্বিজকরণ করাতে হবে, যাতে তারা সংখ্যা বৃদ্ধি না করতে পারে।’

সারা ভারত হিন্দু মহাসভার সহ-সভানেত্রী একইসঙ্গে হিন্দুদের উদ্দেশে অধিক সন্তান জন্ম দেয়ার আহ্বানও করেন। সাধ্বী জানান, হিন্দুদের উচিত অধিক সন্তানের জন্ম দিয়ে সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধিতে জোর দেয়া, যাতে সারা বিশ্বে এর প্রভাব পড়ে। এখানেই শেষ নয়।

সাধ্বী এর পাশাপাশি আরও একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি জানান, হিন্দু দেব-দেবীদের মূর্তি মসজিদ ও গির্জায় বসাতে হবে। পাশাপাশি, নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করে হরিয়ানায় তাঁর মূর্তি বসানোর জোর সওয়াল করেন তিনি।
সূত্র : এবিপি আনন্দ

রেলিং ভেঙে পিকআপ ভ্যান খাদে, এক পুলিশ নিহত

policeঘাটাইলে সেতুর রেলিং ভেঙে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে গেলে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  তার নাম রেজাউল করিম নামে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে ঘাটাইল উপজেলার সানবান্দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের বাড়ি গাজীপুর জেলার কালিয়কৈর উপজেলায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, প্রতিদিনের মতো সাগরদিঘী পুলিশ ফাঁড়ির সদস্যরা সাগরদিঘী-গারোবাজার সড়কে টহল দিচ্ছিলেন।  ভোরে উপজেলার সানবান্দা এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন। এতে আহত হন আরো তিন পুলিশ সদস্য।

ওসি আরো জানান, আহত এসআই আব্দুল ওহাব, নায়েক মমিন ও মজনুকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ ঘাটাইল থানায় রয়েছে।

ঢাকার সিটির অধিকাংশ প্রার্থী অর্ধশিক্ষিত ও ব্যবসায়ী

sujon13ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধিকাংশ মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অর্ধশিক্ষতি ও ব্যবসায়ী।

সোমবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ৩৭২ জন প্রার্থীর মধ্যে ২২১ জন জন অর্থা ৮৯.৪০ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। ঢাকা দক্ষিণেও ৪৮৪ জন প্রার্থীর মধ্যে ৩২৩ জন অর্থাৎ ৬৬.৭৩ শতাংশ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে।

এছাড়া ঢাকা উত্তরের প্রার্থীদের মধ্যে ২৫৫ জনই অর্থাৎ ৬৭.২০ শতাংশ প্রার্থী ব্যবসায়ী এবং দক্ষিণে ৪৮৪ জন প্রার্থীর মধ্যে ৩৪৫ জন অর্থাৎ ৭১.২৮ শতাংশ প্রার্থী ব্যবসায়ী।

সংবাদ সম্মলনে উপস্থিত আছেন সুজন সম্পাদক বদরুল আলম মজুমদার, নির্বাহী সদস্য হামিদা হোসেন ও কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।

খালেদা আর সরকার পতনের কথা চিন্তাও করবেন না: প্রধানমন্ত্রী

hasina1সরকারবিরোধী আন্দোলন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কী লাভ হয়েছে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে খালেদা জিয়া আর সরকার পতনের কথা চিন্তা করবেন না।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “গত বছরের ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াও শুরু করলেন। সরকারি সম্পদ, জনগণের সম্পদ ধ্বংস করলেন। এতগুলি মানুষ পুড়িয়ে কী পেলেন, সেখানেই আমার প্রশ্ন।”

শেখ হাসিনা বলেন, “সরকার উৎখাত করে ঘরে ফিরবেন বলে কার্যালয়ে বসেছিলেন বিএনপির নেত্রী। বাবা-ছেলে,  ট্রাক ড্রাইভার-হেলপারকে পুড়িয়ে মেরেছেন। জানি না তার কী অর্জন হয়েছে।” তিনি বলেন, “তাকে (খালেদা জিয়া) ঘরে ফিরে যেতে হয়েছে। কোর্টেও হাজিরা দিয়েছেন। আশা করি ভবিষ্যতে সরকার পতনের এমন কথা আর চিন্তা করবেন না।”

বিএনপি ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “যারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল, তাদের ফিরিয়ে এনেছিল। সেই রাজাকার-প্রধান, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তাদের ক্ষমতায় বসিয়েছিল, তাদের হাতে পতাকা তুলে দিয়েছিল বিএনপি।”

প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তখন তাণ্ডব চালানো হয়েছে। দেশের প্রত্যেকেই বিএনপিকে প্রত্যাখান করেছে। সাধারণ মানুষ শান্তি চায়।”

দেশে এখন শান্তি ফিরে আসছে দাবি করে আওয়ামী লীগের সভাপতি বলেন, “গত তিন মাসে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারব বলে বিশ্বাস করি। আজ বাংলাদেশ এত তাণ্ডবের পরও প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি।” সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনার হোতাদের খুঁজে বের করে তাদের শাস্তি দেয়া প্রয়োজন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।