রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

কোহলিকে শুধু অফ স্ট্যাম্পের বাইরে বল করো

bdc7কী টেস্ট, কী ওয়ানডে, কী টি-২০; তিন ফরম্যাটেই এখন ভারতের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান বিরাট কোহলি। তাছাড়া ভারতীয় ব্যাটিং লাইনের প্রাণভোমরাও বলা হয় তাকে। আসন্ন সিরিজেও ভারতের ব্যাটিং লাইনকে ধাক্কা দিতে হলে বাংলাদেশকে দ্রুতই নিতে হবে কোহলির উইকেট।

তারপরও তো ব্যাটিং কোহলির দুর্বল জায়গা আছে। ক্রিকেট বিশ্বে সমাদৃত কোহলির র্দুবলতা হচ্ছে, উইকেটে সেট হওয়ার আগে অফ স্ট্যাম্পের সামান্য বাইরের বল। হতে পারে সেটা ইন কামিং, হতে পারে সেটা আউট গোয়িং। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই চ্যানেলে বল করেই কোহলির বিরুদ্ধে সফল হয়েছিলেন রুবেল হোসেন।

প্রতিটি সিরিজের আগেই যেকোনো দল প্রতিপক্ষকে নিয়ে গবেষণা, বিশ্লেষণ, কাটা- ছেড়া করে। ঠিক করে প্রতিপক্ষ ঘায়েলের রণকৌশল। নিজেদের শক্তি ঝালিয়ে নেয়ার পাশাপাশি প্রতিপক্ষের দুর্বলতার দিকেও নজর রাখতে হয়। বাংলাদেশও তার বাইরে নয়। এতদিন নিজেদের মতো অনুশীলন করলেও শনিবার বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা বসেছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংয়ের ক্লাসে।

মিরপুরে বিসিবির বোর্ড রুমে প্রায় দুই ঘন্টা ক্রিকেটারদেরকে আসন্ন সিরিজের প্রতিপক্ষ ভারত সম্পর্কে তালিম দিয়েছেন হাথুরুসিংহে। সেখানে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। ভারতের বিভিন্ন খেলোয়াড়ের র্দুবলতা তুলে ধরা হয়েছে। কাকে কিভাবে বল করতে হবে, কিভাবে ব্যাটিং করতে হবে বোলারদের বিরুদ্ধে এসবও ছিল সেই ক্লাসে। ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু আগেই তৈরি করে রেখেছিলেন সবকিছু। শনিবার হাথুরুসিংহে সহ নাসু ধরিয়ে দিয়েছেন মুশফিক-রুবেল-সাকিবদের।

তা ক্লাস থেকে কী মিলল? নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, পেসাররা কোহলিকে টার্গেট করে বল করবেন। সেটা হবে অফ স্ট্যাম্পের বাইরে ইন সুইং ডেলিভারি। কোহলির ব্যাটিং ভিডিও দেখে সবাই মিলে তাকে ওই চ্যানেলে বোলিং করার সিদ্ধান্তই নিয়েছেন। ওই ক্রিকেটার বলেন, “সবাই জানে কোহলি কি পছন্দ করে। তার হয়তো ব্যাটিংয়ে র্দুবলতা কম। তারপরও তাকে কোনো টার্গেট ছাড়া বল করে লাভ নেই। অফ স্ট্যাম্পের বাইরে কোহলি একটু র্দুবল। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে ওই খানেই আক্রমণ করবো। সেট হওয়ার আগে তাকে যদি আপনি ওই ইনসুইং বল করতে পারেন সে সমস্যায় পড়বে।”

হাথুরুসিংহে ও বোলিং কোচ হিথ স্ট্রিক পেসারদের বলেছেন, বোলিংয়ের সময় খুব বেশি জিনিস চেষ্টা না করতে। ওই ক্রিকেটার বলেন, “আমাদেরকে একটা চ্যানেলে বল করতে বলা হয়েছে। তাতে ব্যাটসম্যানরা আরও বেশি সমস্যায় পড়তে পারে। যদি আমরা নিয়ন্ত্রিত বোলিং করতে পারি তাহলে আমরা সফলতা পাব। কারণ তখন ব্যাটসম্যান ভিন্ন কিছু চেষ্টা করতে চাইবে। আর আমাদের তো বোলিং অনুযায়ী ফিল্ডিং সেট করাই থাকবে।”

শনিবার জিম সেশনের পর শুরু হওয়া ওই ক্লাসে স্পিনারদের মনে করিয়ে দেয়া হয়েছে, হোম কন্ডিশনে স্পিনই বাংলাদেশের বোলিং আক্রমণের মূল শক্তি। স্পিনারদেরও বলা হয়েছে তাদের লুপ, ফ্লাইট দিয়ে বোলিং করতে। বল এমন জায়গায় ফেলতে হবে যেখান থেকে ব্যাটসম্যান বাধ্য হবে বলটা খেলতে এগিয়ে আসতে। তাতে সুযোগ আরও বেশি তৈরি হবে উইকেট পাওয়ার।

ব্যাটসম্যানদের বলা হয়েছে, পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে। মানসিকভাবে শক্ত থাকতে। এবং নির্দিষ্ট বোলারের জন্য দেয়া পরিকল্পনাও মাথায় রাখতে বলেছেন হাথুরুসিংহে ও তার কোচিং স্টাফরা।

কক্সবাজারে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

fashi25হৃদয় নামে একটি শিশুকে অপহরণ করে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার বেলা সাড়ে ১১টায় এ রায় দেওয়া হয়।

তেইশে ইতিহাস গড়লেন নেইমার

neimar7চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনালে টানা গোল করে মাত্র ২৩ বছর বয়সে ইতিহাসের পাতায় আলাদা একটা জায়গায় নাম লেখালেন ব্রাজিলীয় ফুটবলার নেইমার। এই কীর্তি  আর কারও নেই! এই সাত গোলও আবার করেছেন কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। টানা পাঁচ ম্যাচে।

কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে প্রথম লেগে করেছিলেন ১ গোল, ফিরতি লেগে দুটি। সেমিতে বায়ার্নকে বিধ্বস্ত করা ম্যাচে প্রথম লেগে জোড়া গোল করে ফিরতি লেগটাকে অর্থহীন করে দিয়েছিলেন। ফিরতি লেগেও গোলদাতার তালিকায় নাম লেখাতে ভোলেননি। শনিবার ফাইনালে কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না। একটা গোল তো হয়েও হলো না হ্যান্ডবলের অপরাধে।

ম্যাচ প্রায় শেষ হয়ে যায় যায়। রেফারি মুখে বাঁশি নিয়েই দৌড়াচ্ছেন। শুধু খেলার গতির কারণে ফুরসত পাচ্ছেন না শেষ বাঁশি বাজানোর। সেই গতিতেই পাল্টা আক্রমণে বার্সা। যোগ করা সময়ে পেদ্রোকে বদলি হিসেবে নামিয়েছিলেন কোচ এনরিকে। যোগ করা সময়ে খেলোয়াড় নামানো মানে হলো কিছুটা সময় নষ্ট করা। এগিয়ে থাকা দলগুলো তা-ই করে, খুবই চেনা কৌশল।

মেসির থ্রু বল থেকে নেইমার, নেইমার থেকে পেদ্রো, পেদ্রো থেকে আবার নেইবার। এবার জিজি বুফোন আর পারলেন না। গোল! রেফারি গোলের বাঁশি বাজালেন নাকি খেলা শেষের—ঠিক বোঝা গেল না। নেইমারও যেন এর থোড়াই কেয়ার করছেন। নেইমার ততক্ষণে জার্সি খুলে ফেলেছেন। নাঙা-আদুল গায়ের লিকলিকে শরীরটা বেরিয়ে এসেছে। নেইমার ট্র্যাকে দৌড়াচ্ছেন। এরপর হু হু করে কাঁদেন নেইমার।

আগামী ১৫ বছরে হাইব্রিড মানুষ

kurjwelভবিষ্যতে মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তন আসবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন গুগলের প্রকৌশল পরিচালক রে কুর্জওয়েল। তার মতে, আর ১৫ বছরের মধ্যেই মানুষ তার মস্তিষ্ক সরাসরি ক্লাউডের সঙ্গে সংযুক্ত করতে পারবে। ক্লাউড হলো ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে তথ্য ও প্রোগ্রাম সংরক্ষণ।

সম্প্রতি নিউইয়র্কের এক্সপোনেনশিয়াল ফাইন্যান্স করপোরেশনের এক সম্মেলনে রে কুর্জওয়েল মানুষের সঙ্গে ক্লাউড প্রযুক্তির সম্পর্ক নিয়ে ভবিষ্যদ্বাণী করেন। মানুষের মস্তিষ্কের সঙ্গে ক্লাউড প্রযুক্তির সংযোগ ঘটবে এবং চিন্তাভাবনার বিষয়টি হবে কিছুটা জীববিদ্যাগত, কিছুটা যান্ত্রিক।

কুর্জওয়েলের এই ভবিষ্যদ্বাণী নিয়ে সিএনএন তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে্- ‘২০৩০ সালে আমাদের চিন্তাভাবনা বায়োলজিক্যাল ও নন-বায়োলজিক্যালের হাইব্রিড হয়ে যাবে’।

কুর্জওয়েলের মতে, মানুষ তাদের সীমাবদ্ধতাগুলো দূর করতে ক্লাউড প্রযুক্তির সঙ্গে নিজেকে যুক্ত হতে শুরু করবে।

কুর্জওয়েল বলেন. প্রতিটি কারিগরি উন্নতির ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। মানুষ প্রযুক্তিকে যেদিকে নিয়ে যাবে প্রযুক্তি সেই দিকেই অগ্রসর হবে।

কুর্জওয়েল ছাড়াও সম্প্রতি হাইব্রিড মানুষ নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ইসরায়েলের এক অধ্যাপক। তিনি বলেন, মানুষ আর মানুষ থাকবে না, হয়ে যাবে যন্ত্রমানব। মানুষ হিসেবে নিজের ওপর অসন্তুষ্টি, ধর্মবিশ্বাস লোপ পাওয়ায় মানবজাতির মধ্যে আগামী ২০০ বছরের মধ্যেই বিশাল পরিবর্তন আসতে পারে। ইসরায়েলের জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুবাল নোয়া হারারি এ কথা বলেছেন।

হারারি বলেন, মানুষ নিজেকে আপগ্রেড করে আগামী ২০০ বছরের মধ্যেই সাইবর্গ বা যন্ত্রমানবে রূপান্তর করতে সক্ষম হবে। দীর্ঘায়ু লাভের আশায় মানুষ শরীরে যন্ত্র বসিয়ে নিজেকে সাইবর্গ করে তুলবে।

অধ্যাপক হারিরি মনে করেন, বিশ্বের ধনী ব্যক্তিরা নতুন ধরনের দীর্ঘায়ুসম্পন্ন মানবজাতিতে পরিণত হবে এবং জীবন-মৃত্যুর সম্পূর্ণ ক্ষমতার অধিকারী হয়ে যাবে। মানুষ হিসেবে অসন্তুষ্টি তাদের নিজেদের আপগ্রেড করতে উদ্বুদ্ধ করবে এবং সাইবর্গ প্রযুক্তি সহজলভ্য হওয়ায় তারা এই প্রযুক্তির প্রয়োগ শুরু করবে।

হারারি সতর্ক করে বলেন, এই সাইবর্গ প্রযুক্তির বিনিয়োগের সুফল কেবল ধনীরাই ভোগ করবে। কারণ এ ধরনের প্রযুক্তিগত পরিবর্তনের পেছনে খরচ করার সামর্থ্য কেবল তাদেরই থাকবে। ধনী আর গরিবের বৈষম্য বাড়তেই থাকবে। কেবল ধনীরাই দীর্ঘায়ু হতে থাকবে।

বাজপেয়ীকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত

hasina5প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অকৃত্রিম বন্ধু অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। এ সম্মাননা তার হাতে তুলে দিতে পারলে আমরা আরও বেশি আনন্দিত বোধ করতাম।

রোববার দুপুরে বঙ্গভবনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করি বাংলাদেশ ও ভারতের মধ্যে যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

প্রধানমন্ত্রীর বক্তৃতার পর তাকে নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে বাজপেয়ীল সম্মাননা তুলে দেন ।

মোদির সঙ্গে বৈঠকে খালেদা

নিজস্ব প্রতিবেদক : সব সংশয় ছাপিয়ে অবশেষে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী আর নেই

razzak spekerবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলী আর নেই।

 

রবিবার বেলা ২টা ৪৫ মিনিটে খুলনার ফারাজি পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭।  তিনি অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।

তিন রাজাকারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের সিরাজ মাস্টার (কসাই সিরাজ), খান আকরাম হোসেন ও লতিফ তালুকদারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের দিন পিছিয়ে ১৫ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

উৎফুল্ল লিটন চমক দেখানোর অপেক্ষায়

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট স্কোয়াডেও ডাক পেয়েছিলেন লিটন কুমার দাস। বেশ দাপটের সঙ্গে ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নেন লিটন।

মোদির সঙ্গে বৈঠক করতে সোনারগাঁওয়ের পথে খালেদা

khaleda nilfamariসফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন।

রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। বিকেল ৪টায় মোদি-খালেদার বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মোদি সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সোয়া তিনটার দিকে রওশন সোনারগাঁওয়ে প্রবেশ করেছেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মঈন খান, চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।

বাংলাদেশে গত বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুষ্ঠিত মোদি-খালেদা বৈঠকের দিকে এখন সবার চোখ।

সূত্র জানায়, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদির সহায়তা চাইতে পারে বিএনপি।