রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার নেই: মোদিকে খালেদা

khaleda modiসফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ‘বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল সরকান নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও বৈঠকে তারা উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
রোববার বিকেলে ৪৫ মিনিট ব্যাপী এক বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদি ও খালেদা জিয়া। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এ বৈঠক শুরু হয় বিকেল ৩টা ৫০ মিনিটে। বৈঠক শেষে ড. আবদুল মঈন খান সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ”সফররত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উভয় দেশের মধ্যকার স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতি বিষয়ে তিনি (খালেদা জিয়া) ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে বর্তমানে জনপ্রতিনিধিত্বশীল কোনো সরকার নেই। এটা দেশ ও এই অঞ্চলের উন্নয়নের জন্য অন্তরায়। বর্তমান যুগ গ্লোবাল ভিলেজের যুগ। এখানে আমি ভাল আছি, শান্তিতে আছি; এমন ভাবার কোনো কারণ নেই।”
ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত এ বৈঠকে যোগ দিতে এর আগে রোববার বিকেল পৌনে ৪টার দিকে সোনারগাঁও হোটেলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম খান।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ আগে থেকেই সোনারগাঁও হোটেলে অবস্থান করছিলেন।
এর আগে বেলা সোয়া ৩টার দিকে  সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।

জি৭ সম্মেলনে যোগ দিতে জার্মানিতে ওবামা

obama jarmanমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য রোববার ভোরে জার্মানিতে পৌঁছেছেন।
রোববার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান গ্রিনিস মান সময় ৪টা ১৫ মিনিটে মিউনিখে অবতরণ করে। সেখানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের প্রাক্কালে ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয় অধিবাসীরা ওবামাকে স্বাগত জানান।
গ্রিসের অর্থনৈতিক সঙ্কট ও ইউক্রেনে ব্যাপক সহিংসতা এই সম্মেলনে কালো ছায়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

২ প্রকল্পে ৪৭.৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

world bank17আর্থিক খাত শক্তিশালীকরণ ও কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশকে ৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ সহায়তার প্রস্তাব অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত শুক্রবার বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টররা আর্থিক খাত সহায়তা প্রকল্পের জন্য ৩০ কোটি ডলার এবং ১০ লাখ কৃষকের সহায়তায় ‘সেকেন্ড ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের’ জন্য ১৭ কোটি ৬ লাখ ডলারের প্রস্তাব অনুমোদন করেছে।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, ‘আর্থিক খাতকে শক্তিশালী ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই দুই প্রকল্প বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছুতে সহায়তা করবে। এতে দেশটিতে আরও কর্মসংস্থান তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক দশকে বাংলাদেশে দারিদ্র্য নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে পারলে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’
আর্থিক খাতে সহায়তা প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ খাতের অবকাঠামো উন্নয়ন,বাংলাদেশ ব্যাংকের তদারকি ও পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানো এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ তৈরি করা।
সেকেন্ড ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি (এনএটিপি-২) প্রকল্প সম্পর্কে এতে বলা হয়, এর লক্ষ্য হচ্ছে দেশের ৫৭ জেলার প্রায় ১০ লাখ প্রান্তিক কৃষককে বিভিন্ন ধরনের সহায়তা দেয়া। এর মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের বাজারে প্রবেশগম্যতা নিশ্চিত হবে। এছাড়া এ প্রকল্পের অধীনে কৃষকের মধ্যে গ্রুপ তৈরি করা হবে; যাতে ৩৫ শতাংশ নারী থাকবে।
এ প্রকল্পের টাস্ক টিম লিডার প্যাট্রিক ভ্যারিসসিমো বলেন, ‘এনএপিটি-১ প্রকল্প থেকে শিক্ষা নিয়ে এবং এর সফলতার আলোকে এটির পরিকল্পনা করা হয়েছে। অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে বিশ্বব্যাংক বাংলাদেশের কৃষি কর্মকাণ্ডে প্রযুক্তি সুবিধা বাড়ানো ও কৃষককে এর ব্যবহারে সক্ষম করে তুলতে কাজ করবে।’

রাজি ছিল না প্রিয়াঙ্কার পরিবার

priyanka7বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে। এরপর দীর্ঘদিনের অভিনয় জীবনে অনেক জনপ্রিয় সিনেমায় উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি এ বলিউড তারকা জানান, তার অভিনয়ের বিষয়টি শুরুতে ভালোভাবে নেয়নি তার পাঞ্জাবী রক্ষণশীল পরিবার।

৩২ বছর এ অভিনেত্রী জানান, পরিবারের পক্ষ থেকে তাকে বাধাও দেওয়া হয়েছিল সেই সময়।

সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি’ বা ‘আইফা’ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বলেন, আমি একটি রক্ষণশীল পাঞ্জাবী পরিবার থেকে উঠে এসেছি। এ কারণে যখন আমি সিনেমা জগতে প্রবেশ করি তখন আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার বাবা-মা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেন। এবং আমার ইচ্ছে মতো কাজ করার অনুমতি দেন তারা।

এ সময় তিনি গত ৫ জুন মুক্তিপ্রাপ্ত দিল ধারাকনে দো সিনেমায় তার চরিত্র সম্পর্কেও কিছু কথা বলেন। তিনি জানান তার এ চরিত্রটি ভারতের বেশির ভাগ নারীর একটি প্রতীকি রূপ বহন করে।

তিনি বলেন, নারীদের বাক্সে বন্দি করে রাখা হয়। আপনি কী বা কী করতে চান এটি কোনো বিষয় নয়।

২০০০ সালে মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার সিনেমা জগতে অভিষেক হয়। ২০০৩ সালে তিনি সানি দেওলের বিপরীতে দ্য হিরো সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। ২০০৪ সালে আন্দাজ সিনেমার জন্য তিনি সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি ফ্যাশন সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন।

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ৯ আগস্ট

shagor runiসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের আগামী  ৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে  র্যাব তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলাম পরবর্তী এ দিন ধার্য করে আদেশ দেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার (সাগর সারোয়ার) ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন নাহার রুনা (মেহেরুন রুনি) দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন।

২০১২ সালে সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি শেরেবাংলা নগর থানার মাধ্যমে তদন্ত শুরু হয়।

এর চারদিন পর চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে এর তদন্তভার ঢাকা মহানগর ডিবি পুলিশকে দেওয়া হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে ২০১৪ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে হত্যা মামলাটির তদন্তভার র্যা বের ওপর ন্যস্ত করা হয়।

‘ধর্ষণ করতে এলে, জাস্ট খুন করে ফেলুন’

bashpiধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচতে কোনও মহিলা যদি সেই অপরাধীকে খুনও করে ফেলেন, তবুও তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে না। এমনকী, এক্ষেত্রে সেই মহিলার নামে অপরাধ মামলাও হবে না। কারণ, আত্মরক্ষার্থেই তিনি খুন করতে বাধ্য হয়েছেন। শনিবার ভারতের রাজধানী শহরে এক অনুষ্ঠানে এ ভাবেই মহিলাদের ভরসা জোগালেন খোদ দিল্লি পুলিশের এসপি বি এস বাস্সী।

মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া এ ধরনের অপারাধের বিরুদ্ধে সবসময়ই কড়া মনোভাব ব্যক্ত করেছেন দিল্লির পুলিশ কমিশনার। শুক্রবার সিরি ফোর্ট অডিটোরিয়ামে স্কুলের ছাত্রীদের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে এসে বাস্সী বলেন, মহিলাদের সুরক্ষায় ক্রাইম এগেনস্ট উওমেন সেলের চারটে স্পেশাল স্কোডায় তৈরি হয়েছে। ওই স্কোয়াড দিল্লি শহরে পেট্রোলিং করবে।

মেয়েদের আত্মরক্ষার প্রাসঙ্গিকতা বলতে গিয়ে, দিল্লির পুলিশ কমিশনার গুরগাঁওয়ে ক্যাবের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া যৌন নিগ্রহের প্রসঙ্গ তোলেন। বাস্সী বলেন, ওই তরুণী আত্মরক্ষার কৌশল জানা থাকলে, সহজেই তা ঠেকাতে পারতেন। তার বক্তব্য, মেয়েরা নিজেকে দুর্বল বলে মনে করার কারণেই রুখে দাঁড়াতে পারেন না।

মোদির সঙ্গে বৈঠক করলেন খালেদা জিয়া

modi kkবাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে রবিবার বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে ৪টা ৫০ মিনিট পর্যন্ত।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

তিস্তা সমস্যায় সমাধান চেয়েছেন রওশন এরশাদ

modi rowshonঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তিস্তা সমস্যার সমাধান চেয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

জবাবে মোদি রওশনকে বলেছেন, দুই দেশ মিলেমিলে একসঙ্গে কাজ করলে সব সমস্যার সমাধান সম্ভব।

মোদির সঙ্গে দেখা করতে রোববার বিকেল সোয়া ৩টার দিকে হোটেল সোনারগাঁওয়ে যান রওশন। এরপর মোদির সঙ্গে রওশনের বৈঠকটি শেষ বিকেল ৪টায়।

রওশনের সঙ্গে বৈঠক শেষ হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শুরু করেন মোদি।

তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে ভোট চলছে

turosko7তুরস্কের সাধারণ নির্বাচনের ভোট নেয়া হচ্ছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয় লাভ করেন, তাহলে সংবিধানের বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন।  তার দল এখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতলে তুরস্ককে প্রেসিডেন্টশিয়াল রিপাবলিকে রূপান্তরিত করা হবে।

ইস্তানবুলে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন, ১৩ বছর আগে ক্ষমতায় আসা একেপি দলের জন্য বড় নির্বাচনী চ্যালেঞ্জ এটি।

তবে দেশটির বামপন্থী দল এইচডিপি তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিতে পারেন তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

যদি একে পার্টি ৩৬৭টি আসন অর্থাৎ দুই-তৃতীয়াংশ আসন নিশ্চিত করতে পারে, তাহলে তারা সহজেই সংবিধান সংশোধন করতে পারবে।

যেভাবে নয়ছয় হয়েছে ফিফার লাখ লাখ ডলার

wornerসাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারের নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্টে ফিফা যে দশ মিলিয়ন ডলার পাঠিয়েছিল, তা কী করা হয়েছিল সেই তথ্য-প্রমাণ উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানে।

টাকাটা ক্যারিবীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নের জন্য ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু বিবিসির হাতে থাকা এক দলিল বলছে, ওই টাকা দিয়ে ওয়ার্নারের ব্যক্তিগত দেনা পরিশোধ করা হয়েছে এবং একটা বড় অংশ পাচার হয়েছে।

৭২ বছর বয়সী ওয়ার্নারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের এফবিআই।

তবে কোনোরকম অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন ওয়ার্নার।

তথ্য-প্রমাণে দেখা গেছে, ওয়ার্নারের ওই অ্যাকাউন্ট থেকে ৪৮ লাখ ৬০ হাজার ডলার ত্রিনিদাদের একটি বড়সড় সুপারমার্কেটে কয়েক দফায় পাঠানো হয়েছে।

ওয়ার্নারের নিজের দেশ ত্রিনিদাদ।

মার্কিন কৌঁসুলিরা বলেছেন, বকেয়া পরিশোধের নামে অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা জেটিএ সুপার মার্কেটে পাঠাতেন ওয়ার্নার এবং পরে তাদের কাছ থেকে স্থানীয় মুদ্রায় নগদ অর্থ সংগ্রহ করতে তিনি।

এভাবে তিনি ফিফার অর্থ পাচার করেছেন।

এ ছাড়া প্রায় ১৬ লাখ ডলার তিনি নিজের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করেছেন ও ব্যক্তিগত ঋণ হিসেবে নিয়েছেন।

বিবিসির হাতে থাকা দলিলে দেখা যাচ্ছে, ওয়ার্নার ফিফার ওই অ্যাকাউন্ট থেকে সবচেয়ে বড় যে ব্যক্তিগত ঋণটি নিয়েছেন, তার পরিমাণ চার লাখ ১০ হাজার ডলার।

আর সবচেয়ে বড় ক্রেডিট কার্ডের বিলটি তিনি দিয়েছেন ৮৭ হাজার ডলারের। -বিবিসি।