এরকম উইকেট আগে দেখেননি মুশফিক-হাথুরুসিংহে
ক্রীড়া প্রতিবেদক : নয় বছর পর বুধবার টেস্ট ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।
ক্রীড়া প্রতিবেদক : নয় বছর পর বুধবার টেস্ট ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার চিন্তা-ভাবনা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইস ওয়াচ।
সংগঠনটি মনে করে, এই ধরনের কোনো পদক্ষেপ হবে ভুল সিদ্ধান্ত ।
রাজধানী ঢাকার আজ প্রেসক্লাবে সংগঠনটির পক্ষ থেকে বাল্যবিবাহ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন বক্তব্য তুলে ধরেন সংস্থাটির জ্যেষ্ঠ একজন গবেষক হেদার বার।
বাল্যবিবাহ প্রতিরোধে যতটা ব্যবস্থা নেয়া দরকার বাংলাদেশের সরকার ততটা উদ্যোগ নিচ্ছে না বলেও মনে করে সংগঠনটি।
গত বছর সেপ্টেম্বরে মন্ত্রিসভার এক বৈঠকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন করা হয় ।
সেখানে সাজা ও জরিমানার পরিমাণ বাড়ানো হলেও, ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং মেয়েদের ক্ষেত্রে ১৬ করা যায় কি না, তা পর্যালোচনার জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ এবং মেয়েদের ১৮ বলা আছে।
এরপর থেকে বিভিন্ন নারী অধিকার ও মানবাধিকার সংগঠন বিষয়টিতে আপত্তি জানিয়ে আসছে।
এবার হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এ ধরনের সিদ্ধান্ত হবে বাংলাদেশের মেয়েদের জন্য মারাত্মক ক্ষতিকর।
তারা মনে করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্যবিবাহ নির্মূল করতে যে অঙ্গীকার করেছেন, তার সাথে বিয়ের বয়স ১৬ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত হবে স্ববিরোধী।
সেক্ষেত্রে বাল্য বিবাহ বন্ধে তার অঙ্গীকারের বাস্তবায়ন নিয়েও সংশয় প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
রাহাত সাইফুল : ভারতের পশ্চিম বঙ্গের নায়ক সোহমের সঙ্গে ডেট মেলাতে বহুদিন ধরেই কথা চালাচালি চলছিলো। অবশেষে সোহমের ডেট মিলেছে। সোহম কলকাতা থেকে থাইল্যান্ড গেছেন। আর তার সঙ্গে মিলিত হতে গতকাল সোমবার ঢাকা থেকে থাইল্যান্ডে গেছেন ঢাকাই সিনেমায় নবাগত নায়িকা মিষ্টি জান্নাত।
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : ২০১৫-১৬ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটে অনলাইনে পণ্য ও সেবা বিক্রয় ও সরবরাহে বা ই-কমার্স খাতে ৪ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রস্তাব করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ ১১ জুন থেকে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের তাড়াইলের সৈয়দ মো. হাসান আলী বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষিত হওয়ার পর প্রসিকিউটর মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, ফাঁসি অথবা গুলি করে হাসান আলীর মৃত্যুদণ্ড কার্যলকর করা যাবে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ হাসান আলীকে তিনটি অপ রাধে আমৃত্যু কারাদণ্ড এবং দুটি অপরাদে ফাঁসির আদেশ দিয়ে রায় ঘোষণা করেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের এর আগের সব রায়েই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এই প্রথম কোনো রায়ে ফাঁসি অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্য কর করা যাবে বলা হয়েছে।
ট্রাইব্যুনালের ফ্রসিকিউটর এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, হাসান আলীকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয় ততক্ষণ গুলি করে রায় কার্যকর করা যাবে। কীভাবে রায় কার্যুকর করা হবে সেটা পরে কর্তৃপক্ষ বিবেচনা করবে।
এদিকে পলাতক হাসান আলীর জন্য ট্রাইব্যুনালের নিয়োগ করা আইনজীবী আবদুস শুকুর খান এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশনসহ কারো কাছ থেকে যথাযথ সহযোগিতা পাননি তিনি। উচ্চ আদালতে আপিল করা হলে হাসান আলী মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
গত ১৫ ও ১৯ এপ্রিল হাসান আলীর বিরুদ্ধে দাখিল করা অভিযোগ ও আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। অন্যদিকে ২০ এপ্রিল হাসান আলীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর হাসান আলীর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। পরদিন থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত হাসান আলীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা হরি দেবনাথসহ রাষ্ট্রপক্ষের ২৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। তবে আসামির পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না।
২০১৪ সালের ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। একই বছরের ২২ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবুল কালাম আজাদ।
ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা ছড়ানোর চক্র। সোমবার রাতে এই চক্রের সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। চক্রটি চার-পাঁচ কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনায় ছিল বলে দাবি ডিবির।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় ডিবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিবি গত এক বছরে প্রায় ৫০ জনকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। এর পরও এই চক্রটি সক্রিয়। সোমবার রাতে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এই চক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেফতার করেন গোয়েন্দারা। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, সোহাগ অধিকারী, সুমন আহমেদ, বায়েজিদ উদ্দিন, সিদ্দিকুর রহমান ও জেসমিন আক্তার।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, চক্রটির প্রধান শফিকুল। তিনি ও তার সহযোগীরা ছয়-সাত বছর ধরে এই কাজে জড়িত। এর আগে শফিকুল দুবার পুলিশের কাছে ধরা পড়েছিলেন; কিন্তু অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আবার পুরোনো পেশায় ফিরে যান।
ডিবি জানায়, ঈদ সামনে রেখে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। তারা প্রায় চার-পাঁচ কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে তাদের কাছ থেকে ছাপা-অর্ধছাপা মিলিয়ে ৫০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জাল টাকা তৈরির সরঞ্জাম।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা জাল টাকা তৈরি করে আরেকটি চক্রকে দেয়। দ্বিতীয় চক্রটি আরেকটি চক্রকে জাল টাকা সরবরাহ করে। তৃতীয় চক্রটি জাল টাকা বাজারে ছাড়ে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে বলে জানায় ডিবি।
ত্রিমুকুট জিতে মরশুম শেষ করেছেন বার্সেলোনার দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার৷ এবার পালা দেশের জার্সি গায়ে কোপা আমেরিকার কঠিন লড়াইয়ের নামার৷ বার্সেলোনার হয়ে সব বড় ট্রফি জিতে নিয়েছেন এলএম টেন৷ কিন্তু আর্জেন্টিনার হয়ে ২০০৮ বেজিং অলিম্পিকে সোনা ছাড়া ঝুলিতে তেমন কিছু ভরা হয়নি৷ তাই কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর তিনি৷ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে মেসির জন্য গলা ফাটাতে করতে ২০ হাজারেরও বেশি আর্জেন্টিনা সমর্থক চিলি উড়ে যাচ্ছেন৷ গ্রুপ বি-তে উরুগুয়ে, প্যারাগুয়ে ও জামাইকার সঙ্গে রয়েছে ব্রাজিল বিশ্বকাপের রানার্স-আপ দল৷ ১৪ জুন মেসিদের প্রথম প্রতিপক্ষ প্যারাগুয়ে৷ মেসি বলেন, ‘এবার জয়টাই লক্ষ্য হবে৷’
এদিকে, বিশ্বকাপের গ্লানি ভুলে দুঙ্গার তত্ত্বাবধানে নতুন করে শুরু করেছে ব্রাজিল৷ বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ মিলিয়ে টানা ন’টি ম্যাচে জয়ী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ নেইমারের নেতৃত্বে কোপা আমেরিকাতেও দল ভালো পারফর্ম করবে বলে আশাবাদী কোচ দুঙ্গা৷ গ্রুপ সি-তে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার সঙ্গে রয়েছে ব্রাজিল৷ ১৫ তারিখ পেরুর মুখোমুখি হবেন নেইমাররা৷
সীমান্ত চুক্তি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হওয়া উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যকার বিবদমান সীমান্ত চুক্তি সম্পন্ন করেছেন। এই ফাঁকে নরেন্দ্র মোদি সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে। ওই সাক্ষাতে মোদিকে খালেদা জিয়া হয়তো বলে থাকতে পারেন যে, বাংলাদেশে প্রয়োজন সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, যেখানে নির্বাচনের অখণ্ডতা নিয়ে সব রাজনৈতিক দলের থাকবে আস্থা।
সোমবার বৃটেনের প্রভাবশালী ম্যাগাজিন ‘ইকোনমিস্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া: টাইডিং আপ দেয়ার বর্ডার শ্যুড বি অনলি দ্য ফার্স্ট অর্ডার অব বিজনেস’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের ত্রুটিপূর্ণ নির্বাচনের ওপর ভর করে টিকে আছে শেখ হাসিনার শাসনের বৈধতা। ওই নির্বাচনের সময় বিরোধীদলীয় অনেক নেতা ছিলেন কারারুদ্ধ। অনেক আসনে ভোটই হয়নি। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। রাজধানী ঢাকায় এমন একটি ধারণা দেখা যাচ্ছে যে, সেই সুবর্ণজয়ন্তী পালন নিশ্চিত করতে যা যা করণীয় শেখ হাসিনা তা করবেন। ওই অনুষ্ঠানে সঠিক মানুষকে সভাপতি দেখতে চান। সঠিক মানুষ বলতে তাদের বোঝানো হচ্ছে, যারা তার পিতা ও বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, বিশাল মাপের কোনো নেতা বাংলাদেশ সফর করছেন এমনটা বিরল। সুতরাং যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান এ সপ্তাহে মাটি স্পর্শ করল তাকে স্বাগত জানাতে টারমার্কে লাইন ধরে দাঁড়িয়ে গেলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের নেত্রী শেখ হাসিনা, যিনি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে শাসনের পথে রয়েছেন, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের নেতার কাছ থেকে তিনি অনুমোদন পাওয়ার জন্য উদগ্রীব ছিলেন এবং তার কাছ থেকে সহায়তা নিয়ে অন্যভাবে ইতিহাস গড়তে চেয়েছেন। নরেন্দ্র মোদি হংকং দ্বীপের অর্ধেকের সমান ৪০ বর্গকিলোমিটার আয়তনের ভূখণ্ড উপহার নিয়ে এসেছেন বাংলাদেশে। এ ভূখণ্ড দুই দেশের অভিন্ন সীমান্তে। ৪১ বছর পরে ভারত ২০০ ছিটমহল নিয়ে বিরোধ মিটিয়ে ফেলতে সম্মত হয়। এসব ছিটমহল দুই দেশের অনিষ্পন্ন সীমান্তে অবস্থিত। এই সীমারেখা ছিটমহলের প্রহেলিকায়। দুই অংশেই রয়েছে ছিটমহল। এসব অনুন্নত স্থানে বসবাস করেন প্রায় ৫০ হাজার মানুষ। অবশেষে তাদের রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ভারত ও বাংলাদেশ।
এই যে ছিটমহল বিনিময়, এটা দীর্ঘদিন অনিষ্পন্ন ছিল। নরেন্দ্র মোদির পূর্বসূরি মনমোহন সিং এ কাজটি করার জন্য ২০১১ সালে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। কিন্তু মাত্র গত মাসে ভারতের পার্লামেন্ট অনুমোদন দেয় ১৯৭৪ সালের সীমান্ত চুক্তি। এখনো চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের রয়েছে বিরোধপূর্ণ সীমান্ত। নেপালের সঙ্গে রয়েছে ক্ষুদ্র অংশ। তবে এখন বাংলাদেশের সঙ্গে আর কোনো বিরোধপূর্ণ সীমান্ত রইল না।
নরেন্দ্র মোদির এ সপ্তাহের সফরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বাংলাদেশের বিরোধী দলকে বশে আনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যকরভাবে তাদের রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে। এ বছরের শুরুতে তারা নতুন নির্বাচন দেয়ার দাবিতে ভয়ংকর আন্দোলন করে। কিন্তু তাতে ব্যর্থ হয় তারা। তখন থেকেই তারা দিকশূন্য। হাসিনার কঠোর হাতের চাল এতে ভূমিকা রেখেছে। বিএনপির বেশির ভাগ নেতা হয়তো নির্বাসনে না হয় জেলে। খালেদার মতো যারা জেলে বা নির্বাসনে নেই তাদের বিরুদ্ধে আদালতে রয়েছে নানা অভিযোগ। এ দলটির প্রধান নির্বাচনী মিত্র জামায়াতে ইসলামীর নেতাদের বেশির ভাগই যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসিতে মৃত্যুদণ্ডের অপেক্ষায়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অপরাধের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা। এখনো জামায়াত নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানায়নি।
২০০৬ সালে ক্ষমতা হারানোর পর বিএনপিতে কোনো আইডিয়া নেই। নেতাকর্মীরা সক্রিয় নন। বিএনপিকে কখনো দুর্বল দেখা যায়নি। নরেন্দ্র মোদির সফর এটা জোরালো করেছে যে, তার সরকার-প্রধানোচিত নেতৃত্ব প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক আর কোনো আমলার হাতে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে থাকবে না। বাংলাদেশকে তারা যেভাবে দেখেছেন তা হলো ভারতের নিরাপত্তার ঝুঁকির বেশি কিছু নয়। বাংলাদেশ ১৯৭১ সালে যখন স্বাধীনতা অর্জন করে তখন থেকেই সদিচ্ছা বিনিময়ের চেয়ে ভূখণ্ড ও সন্ত্রাসের বিষয়ে লড়াই করে আসছে। মেগা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে প্রাধান্য পেয়েছে এটাই।
মোদির সফরে অনেক দলিল স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয়েছে। তিনি বাংলাদেশকে বিপুল অংকের ঋণ অনুমোদন করেছেন। এ জন্য মোদি তার প্রতিনিধিদলে এনেছিলেন মোদির সঙ্গে ঘনিষ্ঠতা আছে যে রিলায়েন্স ও আদানি গ্রুপ, তাদের দুজনকে। তারা বাংলাদেশের বিদ্যুৎ খাতে ৫৫০ কোটি ডলার বিনিয়োগ করার কথা বলেছেন। তিস্তার পানি বন্টন হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। কিন্তু এই মিশনে এ সমস্যার সমাধান কন্টকিত প্রমাণিত হয়েছে। দুই পক্ষের রাজনীতি ও মিডিয়া এসব উদ্যোগকে নতুন যুগের সূচনা বলে আখ্যায়িত করেছেন। প্রশ্ন হলো, বাস্তব সত্য এ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে কি না।
বাংলাদেশে এখনো ভারতবিরোধিতা প্রবল। এ অঞ্চলে ভারতীয় শক্তির আধিপত্যের যে অভিলাষ তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। একদা স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্মের সময় সহায়তা করেছিল ভারত। তারপর থেকেই ভারতকে দেখা হয়েছে সৎমায়ের মতো। বাংলাদেশে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব তাতে বাংলাদেশ বিষয়ে মন আকৃষ্ট হয়েছে ভারতের। ফলে তারা ভালো কিছু করার প্রতিযোগিতা করেছে। আমদানি, অস্ত্র ও বিনিয়োগের দিক থেকে এরই মধ্যে চীন হলো বাংলাদেশের সবচেয়ে বড় উৎস।
ইত্যবসরে দৃশ্যত আমেরিকা বাংলাদেশী নীতি পৌঁছে দিয়েছে ভারতের কাছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালের প্রথম ৫ মাসে ভারতের সীমান্ত রক্ষীদের হাতে নিহত হয়েছেন ২০ বাংলাদেশী। যদি নরেন্দ্র মোদি এ ধারা খতম করার কথা বলতেন, তাহলে তা হতো মহৎ কাজ।
মোস্তফা আরিফ : পুরো নাম গ্লেন ডোনাল্ড ম্যাকগ্রা। ডাক নাম পিজিয়ন, মানে কবুতর। তবে ম্যাকগ্রা নামেই বেশি পরিচিত। সাদা কবুতরের মতই ছোট্ট ছোট্ট পায়ে হেলে দুলে বল করতেন।