ব্যক্তি খাতে বিনিয়োগ ত্বরান্বিত করতে হবে
আলী নওশের : জাতীয় সংসদে ৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আলী নওশের : জাতীয় সংসদে ৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত বন্ধ থাকার একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা ফের শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। খেলা চলবে ছয়টা পর্যন্ত।মহিউল ইসলাম: বর্তমানে অনেকেই ঠাণ্ডা ও গরমের হাত থেকে মাথাকে রক্ষা করার পাশাপাশি ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করে থাকেন ক্যাপ।
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগস্থ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় পরবর্তী সাক্ষগ্রহণের জন্য ১৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
অর্থনৈতিক প্রতিবেদক : তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায়, প্রতিবন্ধী, দেশের সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ সকল উপজাতি উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
‘মোদির পক্ষ থেকেই খালেদার সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করা হয়। এবং খালেদাও রাজি হন।মোদির সফরের আগে বিএনপি ঘোষণা করেছিল, সেই সময় তারা বিক্ষোভ দেখাবে। এ ব্যাপারে বিএনপি-কে গোলমাল পাকানোর জন্য ইন্ধন দিচ্ছিল জামায়াত। কিন্তু খালেদাও জামায়াতদের চাপের কাছে নতিস্বীকার করেননি। খালেদার দল বলেছিল, তিস্তা চুক্তি কেন হচ্ছে না, এই দাবিতে তারা মোদির সামনে বিক্ষোভ দেখাবে। কিন্তু মোদী যাওয়ার পর আমরা দেখলাম, গোটা শহরে কোথাও মোদি-বিরোধী বিক্ষোভ দেখাল না বিএনপি। উল্টো মোদীর সঙ্গে বৈঠকে বসতে খালেদা রাজি হয়ে গেলেন।’
ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে আজ কলকাতার আনন্দবাজার পত্রিকা প্রকাশিত একটি লেখায় এ কথা বলা হয়েছে। লিখেছেন পত্রিকাটির নয়া দিল্লি ব্যুরো চিফ প্রবীণ সাংবাদিক জয়ন্ত ঘোষাল। তিনি একাধিকবার বাংলাদেশে এসেছেন। এবারও মোদির সফরসঙ্গী ছিলেন।
জয়ন্ত ঘোষাল লিখেছেন:
গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। মোদি সেই বৈঠকে হাসিনাকে বলেছিলেন, বঙ্গবন্ধু দেশ গঠন করেছিলেন, আর আপনি সেই দেশ বাঁচিয়েছেন।
বাংলাদেশ এক ছোট সার্বভৌম রাষ্ট্র। কিন্তু ছোট রাষ্ট্র হলেও এই রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা ভারতের জন্য বিশেষ জরুরি। অটলবিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনও নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেন। ভারত এই সম্পর্ককে আওয়ামী লীগ এবং বিজেপি অথবা আওয়ামী লীগ এবং কংগ্রেসের সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় না।
মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রণব মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী। প্রণববাবুর সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কও ছিল অত্যন্ত মধুর। শেখ হাসিনার পুত্র জয়কে প্রণববাবুর বাড়িতে এসে থাকতেও আমি দেখেছি। কিন্তু ভারত-বাংলাদেশ সম্পর্ককে যাতে কংগ্রেস-আওয়ামী লীগ সম্পর্ক হিসেবে দেখা না হয়, সে কথা বার বার কংগ্রেস নেতারা বলতেন। জয়রাম রমেশ তো এই ব্যাপারে একটি বিবৃতিও দিয়েছিলেন।
এবারও নরেন্দ্র মোদি কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার পাশাপাশি বিরোধী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন। প্রথমে যে কর্মসূচি সাংবাদিকদের দেওয়া হয়েছিল, তাতে প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদার বৈঠকের উল্লেখ ছিল না। ছিল বিরোধী দলনেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা। কিন্তু মোদির পক্ষ থেকেই খালেদার সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করা হয়। এবং খালেদাও রাজি হন।
মোদির সফরের আগে বিএনপি ঘোষণা করেছিল, সেই সময় তারা বিক্ষোভ দেখাবে। এ ব্যাপারে বিএনপি-কে গোলমাল পাকানোর জন্য ইন্ধন দিচ্ছিল জামায়াত। কিন্তু খালেদাও জামায়াতদের চাপের কাছে নতিস্বীকার করেননি। খালেদার দল বলেছিল, তিস্তা চুক্তি কেন হচ্ছে না, এই দাবিতে তারা মোদির সামনে বিক্ষোভ দেখাবে। কিন্তু মোদি যাওয়ার পর আমরা দেখলাম, গোটা শহরে কোথাও মোদি-বিরোধী বিক্ষোভ দেখাল না বিএনপি। উল্টো মোদির সঙ্গে বৈঠকে বসতে খালেদা রাজি হয়ে গেলেন।
প্রধানমন্ত্রী সচিবালয়ের এক জন অফিসার আমাকে বলছিলেন, খালেদাকে ঠান্ডা করে রাখতে পারলে আসলে কিন্তু শেখ হাসিনারও লাভ। দেশের স্বার্থরক্ষার প্রশ্নে অনেক ব্যাপারেই প্রধানমন্ত্রী যেমন বিরোধী দল কংগ্রেসকে সঙ্গে রাখতে চান, ঠিক সেই ভাবেই বাংলাদেশে শেখ হাসিনাও খালেদাকে সঙ্গে রাখতে চান জাতীয় বিষয়ে।
অতীতে প্রণব মুখোপাধ্যায়, এস এম কৃষ্ণ, সালমান খুরশিদ, এমনকী প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গেও একাধিক বার ঢাকা গিয়েছি। যখনই গিয়েছি, তখনই দেখেছি ভারত বিরোধী নেত্রীর সঙ্গেও তারা সব সময় বৈঠক করেছেন। এবারের বাংলাদেশ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে এক প্রত্যাশা তৈরি করলেন, তা প্রশংসনীয়। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনমোহন সিংহ বাংলাদেশের ব্যাপারে কাজে লাগাতে সমর্থ হননি, সে কাজে কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী সফল হলেন।
ব্যক্তিগত সম্পর্ক আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঠমান্ডুতে সার্ক সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অটলবিহারী বাজপেয়ীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। খালেদার তখন খুব হাঁটুর ব্যথা। ক’দিন আগেই বাজপেয়ীর হাঁটু বদলের অপারেশন হয়েছিল। শল্যচিকিৎসক ছিলেন নিউ ইয়র্কের ড. রানওয়াত। খালেদাকে বাজপেয়ী রানওয়াতের কথা বলেন এবং তাকে পরামর্শ দেন যাতে খালেদা তাকে দেখিয়ে হাঁটুর অপারেশন করিয়ে নেন। এই ব্যক্তিগত আলাপচারিতা একটি অন্য রাষ্ট্রনায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা- এগুলি সবসময়েই বিশেষ তাৎপর্যপূর্ণ।
নরেন্দ্র মোদি কয়েক দিন আগেই আমাকে বলছিলেন, ‘‘পৃথিবীটা যতই বড় লাগুক, ২০-২৫ জন রাষ্ট্রনায়ক নিরন্তর নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। রাষ্ট্রনায়কদের একটি ক্লাব তৈরি হয়ে গিয়েছে।’’ বস্তুত, বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই ক্লাবের সদস্য।
বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী খুশি। কিন্তু তিনি তার অফিসারদের নির্দেশ দিয়েছেন, এই সফরে বাংলাদেশ নিয়ে কাজ শেষ নয়, আসলে শুরু।
পাবনা প্রতিনিধি : পাবনা শহরের ব্যস্ততম জেনারেল হাসপাতাল সড়কে শালগাড়িয়া এলাকায় জেলা ছাত্রলীগের প্রাক্তন সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসায় বুধবার দিনে দুপুরে চুরি সংঘটিত হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনার (খালেদা জিয়া) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে কি আলোচনা হয়েছিল সেটা একটু জানতে চাই। একটু খোলাসা করে বললে জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেন।
বুধবার কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে করদাতা উদ্বুদ্ধকরন সেমিনারে যোগ দেয়ার পুর্বে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
হানিফ বলেন, নরেন্দ্র মোদির সফরে জাতি উচ্ছাসিত। দুই দেশের বন্ধুত্বপুর্ন সর্ম্পক আরো উচ্চতার মাত্রায় পৌছেছে। ইতিমধ্যেই ছিটমহল সহ অনেক সম্যসার সমাধান হয়েছে। তিস্তার পানি চুক্তি সম্যসার সমাধানও হবে, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত ফিরে যাওয়ার আগে বক্তব্যে বলে গেছেন।
বিএনপি ও খালেদা জিয়ার কর্মকান্ডকে সমালোচনা করে হানিফ বলেন, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি একবার ভারত সফরে গিয়েছিলেন। তার এজেন্ডার মধ্যে সুনির্দিষ্টভাবে ছিল গঙ্গার পানি চুক্তির বিষয়ে আলোচনা করা।
উনি সেই সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের বলেছিলেন, গঙ্গার কথা ভুলেই গিয়েছিলাম। যে দলের নেত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এজেন্ডার একটি গুরুত্বপুর্ন আলোচনা করতে ভুলে যান, সেই দলের নেতারা নরেন্দ্র মোদির সফরকে বাঁকা চোখে দেখবেন, বির্তকিত করার জন্য নানা বিভ্রান্তিমুলক কথা বলবেন এটাই স্বাভাবিক।
হানিফ চুক্তি নিয়ে বিএনপি দলীয় নেতাদের সমালোচনা সর্ম্পকে বলেন, যে ২২টি চুক্তি হয়েছে তা পত্রিকায় এসেছে। এটা গেজেটে আছে, পার্ল্টামেন্টে আলোচনা হবে। এটি জাতি জানতে না পারার কোন কারন নেই।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন স্যামি খেদিরা। এই জার্মান মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে ‘তুরিনের ওল্ড লেডিরা’।
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও গণসচেতনতামূলক সভা বুধবার দুপুরে শুরু হয়েছে।