সেপ্টেম্বরে পৃথিবী ধ্বংস, গুজব নাকি সত্যি?
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২০১২ সালে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে শোনা গিয়েছিল। যদিও তা হয়নি। কিন্তু গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে পৃথিবী ধংসের সেই সম্ভাবনা নাকি ফের দেখা দিয়েছে।
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ২০১২ সালে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে শোনা গিয়েছিল। যদিও তা হয়নি। কিন্তু গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে পৃথিবী ধংসের সেই সম্ভাবনা নাকি ফের দেখা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার ভারতকে সকল প্রকার সুবিধা দিতে দানবীর হাতেম তাইয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমদ।
মুম্বাই সিনেপাড়ার তিন খানের মধ্যে কে সেরা? এই প্রশ্ন বরাবরই উঠছে। কিন্তু মাইক্রোব্লগিং সাইট সাইট টুইটারে সম্প্রতি সালমান খান বললেন, শাহরুখ খান কিংবা আমির খান, কেউই তার প্রতিদ্বন্দ্বী নন, বরং তারা সবাই বন্ধু।
শাহরুখ-সালমান-আমির – বক্স-অফিসে এই তিন খানের টক্কর চলছে অনেক বছর ধরে। তাদের মধ্যে কে শীর্ষস্থানে রয়েছেন – তা নিয়ে ভক্তদের মধ্যে প্রায়ই লেগে থাকে দ্বন্দ্ব। তবে ব্যক্তিগত জীবনে তারা কেউই প্রতিদ্বন্দ্বী নন, জানালেন সালমান।
২৪টি ভিন্ন ভিন্ন টুইটের মাধ্যমে সম্প্রতি সালমান প্রকাশ করেছেন দুই খানের প্রতি তার ভালবাসা। এর মধ্যে একটি টুইট ছিল, আমার ভক্তদের বলছি, আপনারা আমাকে আশাহত করবেন না। শাহরুখ আর আমিরের সঙ্গে আমার কোন প্রতিদ্বন্দ্বিতা নেই, আমরা সবাই বন্ধু। তারা দুজনও এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পছন্দ করেন না। চুলোয় যাক ১, ২, ৩………আমরা সবাই বন্ধু।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সাম্প্রতিক সময়ে টুইটারে প্রায়ই ভক্তরা টুইটযুদ্ধে জড়িয়ে পড়ছেন। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ নয় সালমানের।
তিনি টুইট করে জানান, যারা ভুয়া নাম দিয়ে একাধিক একাউন্ট খুলছেন শুধুমাত্র শাহরুখ এবং আমিরের ভক্তদের সঙ্গে ঝগড়া করার জন্য, তারা আসলে সত্যিকার সালমানভক্ত নন।
তাদের বাড়াবাড়ি না থামলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নেওয়ারও হুমকি দেন সালমান।
সালমান জানান, তিন খানের মধ্যে বন্ধুত্ব অনেক গভীর। তিনি চান, ভক্তদের মধ্যেও থাকুক এমনই আন্তরিকতা।
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইশ পিস ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায়, প্রতিবন্ধী, দেশের সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ সকল উপজাতি উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। যা বুধবার ব্যাংকের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে জানায়।
সার্কুলারে বলা হয়, সমাজের অনগ্রসর ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে এসএমই কার্যμমে সম্পৃক্ত করার লক্ষ্যে তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায় হিজড়া, প্রতিবন্ধী, দেশের সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ সকল উপজাতি উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, এ ঋণ বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচির আওতায় সরাসরি অথবা এনজিও লিংকেজের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিতরণ করা যাবে।
সুনামগঞ্জ প্রতিনিধি : অব্যাহত বৃষ্টিপাত ও সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি নারীদের আরও নেতৃত্বে এগিয়ে যেতে হবে। ২০২১ সালে মধ্য আয়ের দেশে যেতে হলে নারীদের প্রযুক্তিগত জ্ঞানের ব্যবহার বাড়াতে হবে।
এ পর্যন্ত বিডব্লিউসিসিআই ৪৭ হাজার নারীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়েছে। এর সঙ্গে সরকারের সহযোগিতা যোগ হলে বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ৭০ বিলিয়ন ডলারের রফতানি আয় করা সম্ভব হবে।
উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগে নারীর অগ্রগতি সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আজ বুধবার দুপুরে এ অনুষ্ঠান হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষা করতে নারীদের একসঙ্গে কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তিতে বর্তমান সরকার খুব গুরুত্ব দিয়েছে। এ খাত থেকে আগামী বছর ১ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। তথ্যপ্রযুক্তিখাতের পাশাপাশি জাহাজশিল্প ও ওষুধশিল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব খাতে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাজেটে নারীদের জন্য থোক বরাদ্দ দেওয়া হয়েছে। নারীদের জন্য ব্যাংক ঋণে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এ নিয়ে কোন হতাশা নেই। আগামীতে বাংলাদেশ বিশ্বের ১১টি উদীয়মান অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে চলে আসবে। এজন্য নারীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আগামীতে বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ ছাড় দেওয়া হবে।
মাতলুব আহমাদ বলেন, আগামীতে নারী উদ্যোক্তাদের নিয়ে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই। বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য দেশের ৭ বিভাগের ৭ নারী উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ রিপোর্টিংয়ের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার দুই সাংবাদিককেও পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত ৭ নারী উদ্যোক্তা হলেন বরিশালের চন্দ্রিমা ফ্যাশন হাউজের মাকসুদা খাতুন, চট্টগ্রামের নিকোর ক্র্যাপসের নুরুন্নাহার, ঢাকার ট্রিমটেক্স বাংলাদেশের শাহিদা পারভিন, খুলনার এক্সিকিউটিভের কানিজ সুলতানা, রংপুরের আসমাউল হোসনা, ইলেক্ট্রনিক মিডিয়ার যমুনা টেলিভিশনের সীমা ভৌমিক এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কামরুন নাহার।
বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, গ্রামীণ ফোনের চিফ করপোরেট এফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন, বিডব্লিউসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআই পরিচালক হাসিনা নেওয়াজ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া আসামির কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকা ও ৫ হাজার টাকা জরিমানার সাজার বিরুদ্ধে আপিল করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বজ্রপাতের হাবিবুর রহমান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ করতে গিয়ে আব্দুর রহিম (২১) নামে এক যুবক গণ ধোলাইয়ের শিকার হয়েছে।