বিএনপি মুসলিম লীগের মতো হয়ে যাবে : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : আমাগী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের আগেই বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে মুসলিম লীগের মতো হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : আমাগী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের আগেই বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে মুসলিম লীগের মতো হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। আর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
অর্থনৈতিক প্রতিবেদক : চায়না কাউন্সিল ফর দি প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) আমন্ত্রণে চীনের কুনমিং গেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ১৩ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল।
অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অর্জন সম্ভব হলেও এর সুফল তৃণমূল জনগণের কাছে পৌঁছায় না।
অর্থনৈতিক প্রতিবেদক : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি মাহাবুবুল আলমের নেতৃত্বে ৩০ সদস্য বিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধি দল চীন যাচ্ছে।
ফলে মেশানো স্বাস্থের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যালকে অনেকে ‘বিষ’-এর সঙ্গে তুলনা করেছেন। গ্রীষ্মকালীন ফল, বিশেষ করে রাসায়নিকমুক্ত আম পেতে ফলের বোঁটা শুষ্ক কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বোঁটা শুষ্ক হলে বুঝতে হবে, এতে রাসায়নিক মিশ্রিত রয়েছে। বিশেষজ্ঞরা বিষাক্ত ফলের কারণে রাজশাহী অঞ্চলে অনেক শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ম্যাংগো রিসার্চ সেন্টারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, “যখন আপনি আম অথবা এ ধরনের গ্রীষ্মকালীন ফলের বোঁটা শুষ্ক দেখবেন, নিশ্চিত হবেন এতে রাসায়নিক মেশানো হয়েছে। মারাত্মক ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইডের পাশাপাশি ইথাফোন গ্রীষ্মকালীন ফলে ব্যবহার করা হয়ে থাকে ফল রাতারাতি পাকানো ও আকর্ষণীয় রঙের জন্য এবং ফরমালিন ব্যবহার করা হয় ফল সংরক্ষণের জন্য।”
ড. শফিকুল ইসলাম বলেন, “আমে মিশ্রিত কার্বাইডের মতো রাসায়নিক মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে মৃত্যু ঝুঁকি রয়েছে। এই রাসায়নিক শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।”
দেশের উত্তর-পূর্বাঞ্চলে আম নগদ অর্থ আয়কারী প্রধান মৌসুমি ফল এবং এই সুস্বাদু ফলের জন্য বিখ্যাত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতিতে আমের প্রাধান্য রয়েছে।
ইনস্টিটিউটের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, মাত্র ১০০ গ্রাম ক্যালসিয়াম কার্বাইড প্রায় ১০০ কেজি আম পাকাতে পারে। এই রাসায়নিক ক্যানসার, কিডনি ও লিভার সমস্যায় মানুষের মৃত্যু ঘটাতে পারে।
লোভী ব্যবসায়ী ও জড়িত অন্যরা আম ও লিচুতে দুই পর্যায়ে অবাধে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মেশাচ্ছে। অসময়ের ফলে সাধারণত রাসায়নিক মিশ্রিত থাকে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা তিনটি পর্যায়ে রাসায়নিক মেশাচ্ছে। অতি লাভের জন্য ফল পাকানো ও সংরক্ষণের জন্য রাসায়নিক মেশানো বন্ধ করতে আরো প্রচার কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।
ড. আলীম উদ্দিন রাসায়নিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের পাশাপাশি আম উৎপাদক ও ব্যবসায়ীদের সচেতনতা তৈরির প্রতি গুরুত্বারোপ করেন।
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : সম্প্রতি পেশ করা ২০১৫-১৬ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে প্রাপ্তির চেয়ে প্রত্যাশার বেশিরভাগই উপেক্ষিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বৃহস্পতিবার সকালে দু’দফা প্রবল বর্ষণে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস ও আশপাশ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পানিতে তলিয়ে যায়।
রাজধানীর মিরপুর এলাকায় জাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুলের মিরপুর ১১ নম্বরের পাঁচ নম্বর অ্যাভিনিউতে ওষুধের দোকান রয়েছে। সেখানেই তাকে হত্যা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহিদুলের মাথায় গুলি করা হয়েছে।
নিহত জাহিদুলের ভাই রুবেল জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে জাহিদুল তার ওষুধের দোকান মেডিকেয়ার ফার্মেসিতে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন জাহিদুলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে।
জাহিদুলকে প্রথমে মিরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত পৌনে দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৬০ হাজার সৌদি রিয়ালসহ মোহাম্মদ মুসা (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ী ফেনী জেলায়।