সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

দারুণ সূচনা ব্রাজিলের, অপরাজিত দুঙ্গা

brazil

অপরাজিত দুঙ্গা৷ ২০১৪ বিশ্বকাপে লুই ফিলিপে স্কোলারির ব্রাজিলকে ঘরের মাটিতে ৭ গোল দিয়েছিল জার্মানি৷সেই ব্রাজিলই দুঙ্গার হাত ধরে নতুন জন্ম পেয়েছে৷ কোপা আমেরিকা শুরুর আগেই দশে দশ পেয়েছিলেন দুঙ্গা৷ প্রীতিম্যাচ-সহ আন্তর্জাতিক ১০টি ম্যাচের সবকটিই জিতে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ কোপা আমেরিকার শুরুতেও সেই জয়ের ধারাই বজায় থাকল৷ জোগা বোনিতো দেখতে রাত জেগেছিলেন ফুটবলপ্রেমীরা৷ ব্রাজিল ভক্তদের হতাশ করেনি সেলেকাওবাহিনী৷ পেরুকে মাটি ধরিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলল নেইমার অ্যান্ড কোম্পানি৷

বাংলাদেশ সময় সোমবার ভোরে চিলির তেমুকো শহরে হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে এগিয়ে যায় পেরু।

পেরুকে ২-১ গোলে হারাতে বেশ বেগ পেতে হয়েছে নেইমার, ডেভিড লুইস, ফ্রেডদের৷ ব্রাজিলকে হাড্ডাহাড্ডি লড়াই দিল পেরু৷ খেলার শুরু এগিয়ে গিয়েও ইনজুরি টাইমের গোলে পরাস্ত হল গ্রুপ সি-এর দলটি৷ তারদেলি ও নেইমারকে সামনে রেখে ৪-৪-২ ছকে দল সাজিয়ে ছিলেন দুঙ্গা৷ পেরু নামে ৪-২-৩-১ ছকে৷ ব্রাজিলীয় গোলকিপার জেফারসনের ভুল পাসকে কাজে লাগিয়ে খেলা শুরুর ৩ মিনিটেই ব্রাজিলের জালে বল ঢুকিয়ে দেন কুয়েভা৷ ২মিনিট পর ড্যানি অ্যালভেসের ক্রস থেকে দুরন্ত হেডারে গোল করে দলকে সমতায় ফেরান বার্সেলোনা স্ট্রাইকার নেইমার৷এরপর সারা ম্যাচে পেরুর ডেরায় একাধিকবার হানা দিয়েও গোল করতে পারেননি ব্রাজিলীয় ফুটবলাররা৷ পেরুর ডিফেন্সের কাছে বারবার প্রতিহত হয়েছেন নেইমাররা৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রাজিল পোস্টারবয়ের অনবদ্য পাস থেকে জয়সূচক গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা ডগলাস কোস্তা৷ এদিন ম্যাচ জিতলেও দলে অতিরিক্ত নেইমার নির্ভরতা চিন্তায় রাখতে পারে কোচ দুঙ্গাকে৷

বাংলা জানলে ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হওয়া যাবে দুবাইয়ে

driving সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন৷ ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হতে চান? গাড়ি চালানো জানেন কিন্তু  যে ভাষায় লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে তা জানেন না৷ফলে উত্তীর্ণ হতে পারছেন না৷ কিন্তু, সেপ্টেম্বর থেকে সেই সমস্যা থেকে মিলতে চলেছে রেহাই৷

এবার থেকে ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হতে গেলে যে কয়েকটি ভাষা জানা প্রয়োজন সেই তালিকায় স্থান পাচ্ছে বাংলা৷ আরো রয়েছে মধ্যে রয়েছে হিন্দি ও তামিল৷ বর্তমানে ইংরেজি, উর্দু ও আরবিতে এই পরীক্ষা নেওয়া হয়৷ কিন্তু, সেপ্টেম্বর থেকে এই তালিকায় স্থান পাচ্ছে আরও কয়েকটি ভাষা৷ যার মধ্যে এই ভাষাগুলিও রয়েছে বলে জানিয়েছে আরব আমিরাতের সড়ক পরিবহন কর্তৃপক্ষ৷এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রত্যেকেই৷

নেতাকর্মীদের অসহিষ্ণু আচরণে সরকারের ভোট কমছে: আইজিপি

igp

নেতাকর্মীদের অসহিষ্ণু আচরণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং ভোট কমছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। জেল না খাটলে তো বড় নেতা হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। রোববার সন্ধ্যায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে নগর ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশ আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় সরকারি দলের এক নেতার মামলায় অন্য নেতার অনুসারীকে গ্রেফতারের পর ব্যারিকেড দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে দেওয়ার বিষয়টি উল্লেখ করে শহীদুল হক বলেন, এতে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হন। তিনি বলেন, “গ্রেফতারের পর সড়ক অবরোধ করে এই যে হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়া হলো তাতে কি রুলিং পার্টির (ক্ষমতাসীন দল) ভোট বেড়েছে, নাকি কমেছে? আমি তো বলব ভোট কমেছে? রুলিং পাটির ভাবমূর্তি নষ্ট হয়েছে।” সরকারি দলের নেতাদের আইনের পক্ষে থাকারও আহ্বান জানান তিনি।

ওই দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে দেওয়ার পরও ত্বরিত ব্যবস্থা না নেওয়ায় চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারকে তিরস্কার করেন আইজিপি। তিনি বলেন, “আপনি তো ঘুষ খান না। তাহলে চেয়ার ধরে থাকেন কেন?” পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, “গ্রেফতার করে তাকে থানায় নেওয়ার পর যদি ছেড়ে দিতে হয় তাহলে আইনের শাসন কোথায় থাকে?” সরকারি দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বলতে পারতেন, গ্রেফতার করেছেন ঠিক আছে। আমরা আদালতে জামিনের আবেদন করব। আপনারা জামিনের বিরোধিতা করবেন না। স্ট্রংলি বিরোধিতা করতাম না। রিলাক্স থাকতাম। কোর্ট জামিন দিলে দিত, না হলে ১০-১৫ দিন জেল খাটলে কী এমন অসুবিধা হতো? জেল না খাটলে তো বড় নেতা হওয়া যায় না।”

উল্লেখ্য, গত ১৩ মে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা করেন পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর ভাই মজিবুল হক চৌধুরী। গ্রেফতারের পর ওই দিন প্রায় আট ঘণ্টা পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়।
অনুষ্ঠানে শহীদুল হক বলেন, স্লোগানে নয়, কাজের মাধ্যমে পুলিশকে জনগণের সতিক্যারের বন্ধু হতে হবে। পুলিশ ও জনগণের সর্ম্পক উন্নয়ন দরকার বলে মন্তব্য করেন তিনি।

সুধী সমাবেশে নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ চৌধুরী ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ।

এর আগে শনিবার সকালে নগরের নন্দন কানন এলাকায় আর এফ পুলিশ প্লাজার উদ্বোধন করেন আইজিপি এ কে এম শহীদুল হক। এ সময় তিনি বলেন, “দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতে দেব না। যেকোনো ধরনের জঙ্গি তৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে। পেট্রলবোমা মেরে, বাসে আগুন দিয়ে মানুষ মারা আন্দোলন নয়। আপনারা আন্দোলন করেন সমস্যা নেই। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে।”

কুষ্টিয়ায় রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি : পবিত্র রমজানকে সামনে রেখে গরিব অসহায় মানুষের মাঝে প্যাকেজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রেমিকাকে গলা কেটে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে প্রেমিকার বিয়ের খবরে ক্ষিপ্ত হয়ে প্রেমিকা আর্জিনা খাতুনকে (১৭) গলা কেটে হত্যা করেছে তার পাষন্ড প্রেমিক আইয়ুব আলী (২২)।

চবির নতুন ভিসি ড. ইফতেখার দায়িত্ব নিবেন আজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আজ দায়িত্ব গ্রহণ করবেন আজ সোমবার।

উইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক : আবারও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ গুঁড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার বোলাররা।

যশোরে ৫ পুলিশসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ইসমাইল শেখ ও তার বন্ধু আলামিনকে হত্যার অভিযোগে যশোর কোতোয়ালি থানার পাঁচ এসআইসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।

রাবি সাংবাদিকদের হুমকি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও বিজয় সরণী এলাকার হুন্ডাগলিতে প্রিয়জন ছাত্রাবাসে ইমরান (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।