সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

স্কুলে নিষিদ্ধ ‘শর্ট স্কার্ট’

image_129695_0স্কুলে ছোট স্কার্ট পড়ে আসায় তাদের নিষিদ্ধ করেছে ব্রিটেনের একটি বালিকা বিদ্যালয়৷ তাদের নির্দেশ দেওয়া হয়েছে ভদ্রস্থ পোষাক পরে স্কুলে আসাতে৷

হের্টফোর্ডশায়ারের বুশ এলাকার সেন্ট মার্গারেট স্কুল কর্তৃপক্ষ উঁচু শ্রেণির ছাত্রীদের স্কুলে ছোট পোশাক পরে আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ ওই স্কুলের প্রধানশিক্ষিকা রোজ হার্ডি জানিয়েছেন, ছাত্রীরা এমন পোষাক পরে স্কুলে আসবে যাতে তাদের ভদ্র ও দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হয়৷

যদিও স্কুলের এহেন নিষেধাজ্ঞায় ছাত্রীদের তুলনায় বেশি ক্ষুব্ধ হয়েছে তাদের অভিভাবকেরা৷ এমনকি এ বিষয়ে এক ছাত্রীর অভিভাবক চিঠি লিখে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন, কেন তারা এমনভাবে ড্রেসকোড বদল করে দিলেন৷

যদিও প্রধানশিক্ষাকার মতে, তিনি চান তার ছাত্রীরা খুশি, স্বচ্ছন্দ্য ও দৃঢ় প্রতিজ্ঞ থাকুক৷ তিনি মনে করেন, স্কুল জীবনেই মেয়েদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়৷ এই কারণে ভদ্রস্থ পোষাক সেক্ষেত্রে তাদের সাহায্য করবে বলেই তার মত৷ এই কারণেই ছাত্রীদের জন্য নতুন রঙের ও নয়া ঢঙের পোষাকও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ এই পোশাকের ক্ষেত্রে মোজাকেও নিষিদ্ধ করা হয়েছে৷

রায়ে আমরা খুশি: অ্যাটর্নি জেনারেল

53570_Mahbuba--ALAMঅ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি মুজাহিদের এই রায়ে খুশি হয়েছেন।

১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার দুইদিন আগে পরিকল্পিত ভাবে বুদ্ধিজীবীদের নৃশংস-নির্মমভাবে হত্যা করা হয়। এই নৃশংসতা ও নির্মমতা হিটলারের হিংস্রতাকেও হার মানায়। আশা করি এই রায় দ্রুত কার্য কর হবে।

মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিটে মুজাহিদের ফাঁসির রায় বহালের ঘোষণার পর তিনি এই সন্তোষ প্রকাশ করেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলেও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।

ঢাকায় ধোনি

indexবাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে ঢাকা পৌঁছলেন ধোনি-রায়নারা৷রবিবারই শেষ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের একমাত্র বৃষ্টিবিঘ্নিত টেস্ট ৷সামনে তিন ওয়ান ডে-র সিরিজ৷প্রাক্তন টেস্ট অধিনায়ক ওয়ান ডে সিরিজ খেলতে সোমবার বিকেলে ঢাকা পৌঁছেন৷সঙ্গে ওয়ান ডে সিরিজের অনান্য সদস্যরা৷

বিরাট কোহলির ভারত শেষ মুহূর্তে বাংলাদেশকে ফলো-অন করালেও ম্যাচের চতুর্থ দিনই বোঝা গিয়েছিল টেস্টের ফলাফল হওয়া সম্ভব নয়৷রবিবার ম্যাচের শেষ দিনও ম্যাচে বৃষ্টি থাবা বসায়৷ফলে এক ইনিংসের বেশি ব্যাটিং করার সুযোগ হয়নি কোহলিদের৷ ওয়ান ডে-র সিরিজ৷নেতৃত্বের ব্যাটনটাও কোহলির হাত থেকে চলে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির হাতে৷

বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ৷সিরিজের বাকি দু’টি ম্যাচ ২১ ও ২৪ তারিখ৷মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে৷

অধিনায়ক ধোনির সঙ্গী ওয়ান ডে স্পেশালিস্ট সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, অম্বাতি রায়ডু, মোহিত শর্মা, অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি ও ধবল কুলকার্নী৷ বিমানবন্দর থেকে সোজা সোনারগাঁওয়ে টিম হোটেলে কোহলিদের সঙ্গে যোগ দেন ধোনিরা৷

বাংলাদেশকে চিঠি দিয়েছেন মমতা

53560_Momota1434426703বাংলাদেশকে চিঠি দিয়েছেন মমতা। সোমবার মালদহের দুর্গাকিঙ্কর ভবনে প্রশাসনিক বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

কী নিয়ে চিঠি? মালদহের আম এ দেশে রফতানির জন্য বাংলাদেশ সরকারকে চিঠি লেখা হয়েছে বলে জানান মমতা। তিনি সাংবাদিকদের বলেন, আম রফতানি নিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি লেখা হয়েছে।

এটা দুই দেশের আভ্যন্তরীণ বিষয়। এখানে আলোচনা করে লাভ হবে না। চাষিরা আম বিক্রি করতে পারলে আমরা খুশি হব। এর পরে স্থানীয় অন্যান্য প্রসঙ্গে আলোচনায় ডুবে যান মুখ্যমন্ত্রী।

তবে বাংলাদেশকে মালদহের আম নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি দেওয়ার খবরে খুশি জেলার আম ব্যবসায়ী ও চাষিরা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদহের ব্যবসায়ীরা। ব্যবসায়ী সংগঠন সূত্রের খবর, চার বছর ধরে বাংলাদেশে মালদহের আম রফতানি বন্ধ। কারণ, বাংলাদেশ সরকার আগের প্রতি কর দ্বিগুণ বাড়িয়েছে।

মালদহের ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, মুখ্যমন্ত্রী আম রফতানি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করায় আমরা খুব খুশি। কারণ, বাংলাদেশে আম রফতানি না হলে চাষি এবং ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হবে।

সরকারী সূত্র মতে, পশ্চিমবঙ্গে এবার প্রায় ১০ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। তার মধ্যে মালদহেই ৫ লক্ষ মেট্রিক টন। বিপুল পরিমাণে আম উৎপাদন হওয়ায় মাথায় হাত পড়েছে জেলার আম চাষিদের।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

মুজাহিদের ফাঁসি বহাল

image_129699_0মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকী।

গত ২৭ মে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে, আসামিপক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। এর মধ্যে আপিল বিভাগের রায় অনুযায়ী মৃত্যুদ- কার্যকর হয় মুহাম্মদ কামারুজ্জামান এবং আবদুল কাদের মোল্লার। আমৃত্যু কারাদণ্ডের রায় ভোগ করছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। মৃত্যুর কারণে আপিল পরিত্যক্ত ঘোষণা করা হয় গোলাম আযম ও আবদুল আলিমের মামলায়।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেন ট্রাইব্যুনাল। একই বছর ১১ আগস্ট ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। গত ২৯শে এপ্রিল থেকে আপিলের শুনানি শুরু হয়। মুজাহিদের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটির প্রমাণ পান ট্রাইব্যুনাল। এর মধ্যে ১, ৩, ৫, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয় এবং ২ ও ৪ নম্বর অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি। প্রমাণিত ১ নম্বর অভিযোগকে ৬-এর সঙ্গে সংযুক্ত করে এ দুটি অভিযোগে সমন্বিতভাবে ও ৭ নম্বর অভিযোগে মুজাহিদকে মৃত্যুদ-, ৫ নম্বর অভিযোগে যাবজ্জীবন এবং ৩ নম্বর অভিযোগে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

মুজাহিদের বিরুদ্ধে প্রথম অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ১০ ডিসেম্বর রাতে রাজধানীর ৫ নম্বর চামেলীবাগ বাসা থেকে ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সিরাজ উদ্দিন হোসেনকে অপহরণ করা হয়। মুজাহিদের পরিচালনাধীন ও নিয়ন্ত্রণাধীন ৭-৮ যুবক তাকে ধরে মিনিবাসে তুলে নেয়। আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের মে মাসে একদিন মুজাহিদের নেতৃত্বে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় বিভিন্ন গ্রামে হিন্দুদের প্রায় ৩০০ থেকে ৩৫০টি বাড়িঘর পুড়িয়ে দেয় পাকিস্তানি সেনা ও রাজাকাররা। পরে এলোপাতাড়ি গুলি করে ৫০-৬০ জন হিন্দু নর-নারীকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের জুন মাসের প্রথম সপ্তাহে যে কোন একদিন ফরিদপুর শহরের খাবাসপুর মসজিদের সামনে থেকে রাজাকাররা ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোয়ালচামট (রথখোলার) মৃত রমেশ চন্দ্রনাথের পুত্র রণজিৎ নাথ ওরফে বাবুনা থকে আটক করে। এরপর ফরিদপুর পুরনো সার্কিট হাউসে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে মুজাহিদ পাকিস্তানি সেনা অফিসার মেজর আকরাম কোরাইশীর সঙ্গে কথা বলার পর বাবু নাথের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। তার একটি দাঁত ভেঙে ফেলা হয়। নির্যাতনের পর মুজাহিদের ইশারায় তাকে হত্যার উদ্দেশ্যে বিহারি ক্যাম্পের উত্তর পাশে আবদুর রশিদের বাড়িতে নিয়ে রাজাকাররা আটকে রাখে। পরে রাতে রণজিৎ নাথ বাবু সেখান থেকে পালিয়ে জীবন বাঁচান। চতুর্থ অভিযোগে বলা হয়, একাত্তরের ২৬শে জুলাই সকাল বেলায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থেকে স্থানীয় রাজাকাররা মো. আবু ইউসুফ পাখিকে মুক্তিযোদ্ধা সন্দেহে আটক করে।

এরপর পাখিকে ফরিদপুর স্টেডিয়ামে আর্মি ক্যাম্পে নিয়ে আটক করা হয়। আটক বন্দিদের মধ্যে আবু ইউসুফ পাখিকে দেখে মুজাহিদ সঙ্গে থাকা পাকিস্তানি মেজরকে কিছু একটা বলার পরই তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সেখানে ১ মাস ৩ দিন আটক রেখে অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে যশোর ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেয়া হয়। নির্যাতনের ফলে আবু ইউসুফ পাখির বুকের ও পিঠের হাড় ভেঙে যায়।

পঞ্চম অভিযোগে বলা হয়, একাত্তরের ৩০ আগস্ট রাত আটটায় পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সেক্রেটারি মুজাহিদ, পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি মতিউর রহমান নিজামী ঢাকার নাখালপাড়ার পুরনো এমপি হোস্টেলের আর্মি ক্যাম্পে যান। সেখানে তারা আটক সুরকার আলতাফ মাহমুদ, জহির উদ্দিন জালাল, বদি, রুমি, জুয়েল ও আজাদকে দেখে তাদের গালাগাল করেন। একপর্যায়ে পাকিস্তানি ক্যাপ্টেনকে বলেন, প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণার আগেই তাদের হত্যা করতে হবে। মুজাহিদ অন্যদের সহায়তায় আটকদের একজনকে ছাড়া অন্য বন্দিদের অমানুষিক নির্যাতনের পর হত্যা করেন এবং তাদের লাশ গুম করেন।

ষষ্ঠ অভিযোগে বলা হয়, একাত্তরের ২৭ মার্চের পর ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে দখলদার পাকিস্তান সেনাবাহিনী ক্যাম্প তৈরি করে। সেখানে রাজাকার ও আলবদর বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করে সেখান থেকে অপরাধজনক নানা কার্যক্রম চালায়। মুজাহিদ ইসলামী ছাত্রসংঘের সেক্রেটারি হওয়ায় ওই আর্মি ক্যাম্পে নিয়মিত যাতায়াত করতেন। ছাত্রসংঘের ও আলবদর বাহিনীর নেতা হিসেবে সেখানে উপস্থিত পাকিস্তান সেনাকর্মকর্তাদের সঙ্গে স্বাধীনতাবিরোধী নানা অপরাধের পরামর্শ ও ষড়যন্ত্র করতেন। এ ধরনের পরামর্শ ও ষড়যন্ত্র মাধ্যমে মুজাহিদ গণহত্যা, হত্যা, নির্যাতন, দেশান্তর, একাত্তরের ১০ই ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যাসহ মানবতবিরোধী অপরাধ সংঘটিত করেন।

সপ্তম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৩ মে মুজাহিদের নির্দেশে রাজাকার বাহিনী ফরিদপুরের কোতোয়ালি থানার বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করে। সেখানে বিরেন্দ্র সাহা, উপেন সাহা, জগবন্ধু মিস্ত্রি, সত্য রঞ্জন দাশ, নিরোদ বন্ধু মিত্র, প্রফুল্ল মিত্র, উপেন সাহাকে আটক করা হয়। পরে তাদের হত্যা করে তাদের বাড়িঘরে আগুন ধেিরয় দেয়া হয়। এ ছাড়া রাজাকাররা সুনীল কুমার সাহার কন্যা ঝুমা রানীকে ধর্ষণ করে। অনিল সাহাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়।

চট্টগ্রামে ১০ চোরাই মোবাইলসহ কলেজ ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজার নামক এলাকা থেকে ১০টি চোরাই দামি মোবাইলসহ এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শায়েস্তাগঞ্জের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার জংশন এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

রাজধানীতে ১ কোটি টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে শিপমেন্টে পাঠানোর সময় ছিনতাইকৃত ৪৯৫ কার্টুন গার্মেন্টস পণ্য রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীতে জাল টাকা চক্রের নারী সদস্যসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা চক্রের নারী সদস্যসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

মোবাইলের ভেতর ৪ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মোবাইলের ভেতর থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।