সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

রমজানে মার্কেট খোলা রাত ১০টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, রমজান মাসে সব ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিপণিবিতান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত।
 
 
 
 

‘খেলাপি ঋণ আদায়ে আন্তরিকতার অভাব রয়েছে’

অর্থনৈতিক প্রতিবেদক : খেলাপি ঋণ আদায়ে স্ব স্ব ব্যাংকের আন্তরিকতার অভাব রয়েছে বলে দাবি করেছে বেসরকারি খেলাপি ঋণ আদায়ের উদ্যোক্তা প্রতিষ্ঠান দি পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস করপোরেশন লিমিটেড (পিডিএসসি)।

রাস্তার ওপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার-চিলাহাটি রাস্তার মায়া মার্কেট ও শান্তা মার্কেটের সামনে কর্দমাক্ত রাস্তার ওপর রোপণ করা হয়েছে ধানের চারা।

কে তুমি? কে তুমি? || টোকন ঠাকুর

জমির মালিক যদি জমিদার হন, মেঘের মালিক কে? মেঘাদার? রবীন্দ্রনাথ ঠাকুর পারিবারিক পরম্পরায় জমিদার ছিলেন, আমরা জানি।

‘মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া আপিল বিভাগের রায়ে এ প্রজন্মের আশা-প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।

আর্জেন্টিনার জয়ে ফেরার পথে উরুগুয়ে বাধা

ক্রীড়া প্রতিবেদক : ২২ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে এবারের কোপা আমেরিকার মিশনে নেমে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার।

দেবাশীষের ‘প্রথম চুমুর দিব্যি’

মোখলছেুর রহমান : তরুণ কণ্ঠশিল্পী দেবাশীষ সমদ্দারের প্রথম একক অ্যালবাম বাজারে আসছে ১২ শ্রাবণ।

বেসরকারি খাতে জিডিপি বেড়েছে দশমিক ৮১ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক : গত এক বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি)বেসরকারি খাতের অবদান বেড়েছে।

ফখরুলসহ ৭৩ জনের অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

53575_Fokrul-26.নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।

মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কোটি ছাড়িয়েছে উদ্বাস্তু সংখ্যা, বলছে জাতিসংঘ

image_129706_0সন্ত্রাসের ঘায়ে সর্বহারা বিশ্বের প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ! ভিটেমাটি ছেড়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে সীমান্তের কাঁটাতারে আটকে পড়েছেন কেউ। কেউ আবার কোনও মতে দু’বেলার খাবার জোগাচ্ছেন উদ্বাস্তু শিবিরে। অনেকে যাত্রিবোঝাই নৌকোয় সমুদ্রে পাড়ি দিচ্ছেন আস্তানার খোঁজে। বর্তমানে বিশ্ব জুড়ে উদ্বাস্তু সমস্যার এই ভয়াবহ চেহারা সামনে এনেছে জাতিসংঘের একটি রিপোর্ট। সেখানে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন ভয়ানক শরণার্থী সমস্যা আর হয়নি। শুধু ২০১৪ সালেই ঘর ছেড়েছেন এক কোটি দশ লক্ষ মানুষ।

ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) লড়াইয়ে গৃহহারা প্রায় লক্ষাধিক। ইউক্রেন, আফগানিস্তানে সন্ত্রাসে সর্বহারার সংখ্যাও কম নয়। দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু অংশে টানা সংঘর্ষ আর অর্থাভাবে নিঃস্ব  হাজার হাজার মানুষ। ইসরাইয়েল-গাজার লড়াইয়ে গোটা শহর এখন ধ্বংসস্তূপ। কর্মহীন, স্বজনহীন, সহায় সম্বলহীন মানুষের ভিড়ে উপচে পড়ছে শরণার্থী শিবিরগুলো।

উদ্বাস্তু সংখ্যা বৃদ্ধি প্রভাব ফেলছে বিভিন্ন দেশের অর্থনীতিতে। বিশেষ করে পড়শি দেশগুলোতেও। যেমন, সিরিয়া ও ইরাকে দু’বছর ধরে টানা রাজনৈতিক টালমাটাল এবং জঙ্গিগোষ্ঠীর দাপট চলতে থাকায় সে দেশের মানুষ আশ্রয় নিতে শুরু করেছেন তুরস্ক, জর্ডান, লেবাননের মতো দেশে। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের একটি রিপোর্ট বলছে, ২০১১ সালের তুলনায় ২০১৪ সালে জর্ডনে দ্বিগুণ হয়েছে বেকারের সংখ্যা। বিশেষত শরণার্থী অধ্যুষিত এলাকাগুলিতে। পড়শি দেশ থেকে আসা শরণার্থীরা এখন লেবাননের মোট জনসংখ্যার ২০ শতাংশ দখল করেছে। গত মার্চ মাসে তুরস্কের সরকার জানিয়ে দিয়েছে, সিরিয়ার সঙ্গে যে দু’টি মূল সীমান্তরেখা রয়েছে তা-ও অবিলম্বে বন্ধ করবে তারা।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে উদ্বাস্তু নৌকা নিয়ে সরব হয়েছে ইউরোপের দেশগুলিও। ইউরোপীয় ইউনিয়নের মতে, আফ্রিকার উপকূলেই ঠেকাতে হবে চোরাচালানকারীদের। ভূমধ্যসাগরের নৌকাডুবি এবং যাবতীয় বাধাবিপত্তি পেরিয়ে যাঁরা তীর পর্যন্ত পৌঁছতে পারেন, তাদের কোথায় রাখা হবে তা নিয়ে মতপার্থক্য রয়েছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে। জাতিসংঘের ওই রিপোর্ট বলছে, বাংলাদেশে জঙ্গিদৌরাত্ম্য বেড়ে যাওয়ায় বাড়তে শুরু করেছে উদ্বাস্তুদের সংখ্যা। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ স্বাভাবিক ভাবেই ভিড় বাড়াচ্ছেন পড়শি দেশগুলোতে। একটা সময়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো তুলনামূলক ভাবে কম জনসংখ্যার দেশগুলোতে বাংলাদেশের উদ্বাস্তুদের নিয়ে সমস্যা না হলেও বর্তমান পরিস্থিতিতে ঘরছাড়াদের ফেরত পাঠাতে শুরু করেছে তারাও।

এই শরণার্থী সমস্যা যে বিশ্বের অর্থনীতির উপরে প্রভাব ফেলতে শুরু করেছে তা নিয়ে বিভিন্ন রাষ্ট্রের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরাও। মানবিকতার খাতিরে ঠিকানাহীন মানুষগুলোর পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছে জাতিসংঘ। তবে তাতে অভাব মিটছে না। সর্বহারার জীবন থমকেই রয়েছে।