বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

চলছে বিপিএলের দ্বাদশ আসর, এক নজরে দেখে নিন পুরো সূচি

আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। উদ্বোধনী দিনে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন দুটি ম্যাচ। বিকেলে প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যার ম্যাচে চট্টগ্রাম রয়্যালস খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেট পর্ব দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই পর্ব চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর টুর্নামেন্টের দ্বিতীয় ধাপ চট্টগ্রামে। ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো। সবশেষ ধাপে ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি, যা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

লিগ পর্ব শেষে ১৯ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্টের নকআউট ধাপ। ওই দিনই অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এরপর ২১ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সবশেষে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ। প্রতিটি প্লে-অফ ম্যাচের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
পঞ্চগড়ে ঘন কুয়াশায় বেড়েছে শীতের দাপট

ছয়টি দল নিয়ে এবারের বিপিএলে তিনটি ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএলের সময় সূচি:
সিলেট পর্ব
২৭ ডিসেম্বর, ২০২৫: ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট, দুপুর ১টা
২৭ ডিসেম্বর, ২০২৫: সিলেট টাইটান্স-নোয়াখালী এক্সপ্রেস, সিলেট, সন্ধ্যা ৬টা
২৯ ডিসেম্বর, ২০২৫: রংপুর রাইডার্স-চট্টগ্রাম রয়্যালস, সিলেট, দুপুর ১টা
২৯ ডিসেম্বর, ২০২৫: রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস, সিলেট, সন্ধ্যা ৬টা
৩০ ডিসেম্বর, ২০২৫: সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস, সিলেট, দুপুর ১টা
৩০ ডিসেম্বর, ২০২৫: ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স, সিলেট, সন্ধ্যা ৬টা
১ জানুয়ারি, ২০২৬: সিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালস, সিলেট, দুপুর ১টা
১ জানুয়ারি, ২০২৬: রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট, সন্ধ্যা ৬টা
২ জানুয়ারি, ২০২৬: ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়‍্যালস, সিলেট, দুপুর ২টা
২ জানুয়ারি, ২০২৬: সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স, সিলেট, সন্ধ্যা ৭টা
চট্টগ্রাম পর্ব
৫ জানুয়ারি, ২০২৬: রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম, দুপুর ১টা
৫ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়‍্যালস-রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৬ জানুয়ারি, ২০২৬: নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স, চট্টগ্রাম, দুপুর ১টা
৬ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি, ২০২৬: সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স, চট্টগ্রাম, দুপুর ১টা
৮ জানুয়ারি, ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়‍্যালস-নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম, দুপুর ২টা
৯ জানুয়ারি, ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্স, চট্টগ্রাম, সন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি, ২০২৬: রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম, দুপুর ১টা
১১ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়‍্যালস-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি, ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স, চট্টগ্রাম, দুপুর ১টা
১২ জানুয়ারি, ২০২৬: নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা
ঢাকা পর্ব
১৫ জানুয়ারি, ২০২৬: ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা, দুপুর ১টা
১৫ জানুয়ারি, ২০২৬: চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটান্স, ঢাকা, সন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি, ২০২৬: নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা, দুপুর ২টা
১৬ জানুয়ারি, ২০২৬: ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্স, ঢাকা, সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি, ২০২৬: রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস, ঢাকা, দুপুর ১টা
১৭ জানুয়ারি, ২০২৬: নোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্স, ঢাকা, সন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি, ২০২৬: এলিমিনেটর, ঢাকা, দুপুর ১টা
১৯ জানুয়ারি, ২০২৬: প্রথম কোয়ালিফায়ার, ঢাকা, সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি, ২০২৬: দ্বিতীয় কোয়ালিফায়ার, ঢাকা, সন্ধ্যা ৬টা

বিদায়ী বছরে আলোচনায় ঢালিউডের এই পাঁচ সিনেমা

শেষ হতে চলেছে ২০২৫ সাল; শুরু হয়েছে সারাবছরের পর্যালোচনা, যার বাইরে নেই ঢালিউডও। তবে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এবারের সিনেমার বাজার ছিল বেশ রমরমাই। বিগত বছরের আলোচিত সিনেমাগুলোর ব্যবসায়িক হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, শীর্ষ জনপ্রিয় সিনেমাগুলো দেশের বাজার থেকে সর্বমোট আনুমানিক ৬০ কোটির কাছাকাছি আয় করেছে। যদিও চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, দেশে বক্স অফিস থাকলে হিসাবের অঙ্কটা আরও বেশি হতে পারে। তবে শুধু আয়ের নিরিখে নয়, ছবির গল্প, দৃশ্যায়ন, চরিত্রগুলো এবার দর্শকদের অনেকটাই হলমুখী করেছে।

এবার তবে জেনে নেওয়া যাক, চলতি বছরে আলোচনায় থাকা পাঁচটি সিনেমা প্রসঙ্গে।

১. বরবাদ

২০২৫ সালের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি এর নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ভিন্নধর্মী গল্পের জন্য ‘বছরের সেরা’ সিনেমার তকমা পেয়েছে। রোজার ঈদে মুক্তি পাওয়া ১৫ কোটি টাকা বাজেটের এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। খল চরিত্রে যিশু সেনগুপ্ত এবং শাকিবের সহকারীর চরিত্রে শ্যাম ভট্টাচার্যের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছবিটির আনুমানিক মোট আয় ছিল প্রায় ৩০ কোটি।

২. জংলি

রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি অভিনেতা সিয়াম আহমেদের ক্যারিয়ারে নতুন প্রাণ সঞ্চার করেছে। এম রহিম পরিচালিত এই সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা ও শিক্ষামূলক বিষয়বস্তু থাকায় এটি সব বয়সী দর্শকের মন জয় করেছে। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, এটি এই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা; যার আয় ছিল আনুমানিক ৫ কোটি।

৩. উৎসব

কোরবানির ঈদে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘উৎসব’ ছিল দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি মূলত একটি পারিবারিক গল্পের চিত্রায়ন, যা নব্বই দশকের চিরচেনা আবেগ ফিরিয়ে এনেছে। এক ঝাঁক তারকা সমৃদ্ধ এই সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী এবং সাদিয়া আয়মান। পারিবারিক ঘরানার হওয়ায় এটি প্রেক্ষাগৃহে বেশ ভালো ব্যবসা করেছে। সিনেমাটির আনুমানিক আয় ছিল ৬ কোটি।

৪. তাণ্ডব

ঈদুল আজহার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ছিল রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এটি শাকিব খানের সাথে এই নির্মাতার দ্বিতীয় কাজ। সিনেমাটিতে শাকিব খানের ‘তামাটে লুক’ এবং বড় কাস্টিং দর্শকদের দারুণ আকৃষ্ট করেছিল। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন এবং ক্যামিও চরিত্রে সিয়াম ও আফরান নিশো। পাইরেসির কারণে ব্যবসায়িক কিছুটা ক্ষতি হলেও আলোচনার কেন্দ্রে ছিল এই সিনেমাটি। এরপরও সিনেমাটির আয় দাঁড়ায় প্রায় ১০ কোটির কাছাকাছি।

৫. দাগি

রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাটি অভিনেতা আফরান নিশোর উপস্থিতির কারণে ব্যাপক আলোচনায় ছিল। সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রযোজক এটি ‘ব্লকবাস্টার হিট’ বলে দাবি করেন। বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করতে সক্ষম হয়েছিল এবং এর বাণিজ্যিক প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। ছবিটির আয় ছিল আনুমানিক ৭ কোটি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্যমতে, ২০২৫ সালে বাণিজ্যিক ও বিকল্পধারা মিলিয়ে সর্বমোট ৪৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বছরের দুই প্রধান উৎসব রোজার ঈদ ও কোরবানির ঈদে মুক্তি পেয়েছে ১২টি সিনেমা। তবে দুঃখজনক বিষয় হলো, প্রায় অর্ধশত সিনেমা মুক্তি পেলেও দুই ঈদ ছাড়া বছরের বাকি সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলো ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেনি। অধিকাংশ সিনেমাই তাদের মূলধন তুলতে হিমশিম খেয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে চলচ্চিত্রগুলোর ক্রমিক অবস্থান বা র‍্যাঙ্কিং বোঝানোর জন্য নয়।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়, এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকরা জাহাজে ছিলেন না।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

ঐতিহাসিক মসজিদটির নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদটির ১৩টি লোহার দানবাক্স আছে। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এবার তিন মাস ২৭ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর ) সকাল ৭টায় দানবাক্সগুলো থেকে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৫০০ জনের একটি দল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা তিন মাস ২৭ দিন পর দানবক্স খুলি এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।

এর আগে, গত (৩০ আগস্ট) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স থেকে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। সে সময় সাড়ে এগারো ঘণ্টায় ৫০০ জনের একটি দল এ টাকা গণনার কাজ করেন।

এর আগে, গত (১২ এপ্রিল) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। প্রায় ৯ ঘণ্টায় ৪০০ জনের একটি দল এ টাকা গণনার কাজ করেন। সঙ্গে ছিল স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, এমনকি রুপার অলংকারও।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর দান সিন্দুক খোলা হয়েছিল। তখন ২৯ বস্তা টাকা পাওয়া যায়, আর গণনা শেষে তখন রেকর্ড ভেঙে এক অভাবনীয় অঙ্ক ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা সংগ্রহ হয়েছিল। প্রায় ১০ ঘণ্টায় ৪০০ জনের একটি দল এ টাকা গণনার কাজ করেন। সঙ্গে ছিল স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, এমনকি রুপার অলংকারও।

এর আগে গত বছরের ১৭ আগষ্ট ৩ মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক খুলে ২৮ বস্তা টাকার গণনা শেষে পাওয়া গিয়েছিল ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা ও বিপুল পরিমান স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১৩টি দান দানবাক্স খোলা হয়েছে। দান দানবাক্সগুলো খুলে ৩২টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।

টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার,সদর উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছীসহ ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদরাসার ২২০ ও পাগলা মসজিদের নুরুল কোরআন হাফিজিয়া মাদরাসার ১২০ জন ছাত্র, ব্যাংকের ১০০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ২০ জন সদস্য অংশ নিয়েছেন।

মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এ মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ মসজিদে দান করে থাকেন।

জনশ্রুতি আছে, এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।

কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এ মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, স্বর্ণ ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন।

বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জায়গা আছে। এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য।

এরই মধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।

পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৩০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

পেসারদের দাপট চলছেই, ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

১৩০ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে প্রথম দিনেই ২০ উইকেট পড়েছে মেলবোর্নে। পেসারদের সেই দাপট আজ (শনিবার) দ্বিতীয় দিনে আরও বেড়েছে। ফলে মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের মাত্র ১০ ওভার খেলতে পেরেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পেসত্রয়ীর সামনে তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ১৩২ রানে। তবে প্রথম ইনিংসে পাওয়া ৪২ রানের লিড মিলিয়ে তারা ১৭৪ রানের পুঁজি পেয়েছে।

গত ৩০ বছরে চলমান ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন ৪৭৯ বল খেলতে পেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ ছাড়া দুই ইনিংস মিলিয়ে তাদের রান ২৮৪, যা ২০০০ সালের পর টেস্টে তাদের তৃতীয় সর্বনিম্ন। একই সময়ে তৃতীয় সর্বনিম্ন ১৩২ রানে অলআউটের নজির গড়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বোঝাই যাচ্ছে এমসিজিতে কেমন দাপট দেখাচ্ছেন পেসাররা। গতির ঝড় ও সুইংয়ের মিশেলে প্রথম দিনের চেয়ে সেটি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো।

প্রথম দিন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দুই দলেরই প্রথম ইনিংস শেষ হয়েছিল। এমনকি শেষ বিকেলে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসের এক ওভার ব্যাট করেছে। দিন শেষে তাদের লিড ছিল ৪৬। আজ ৮৬ রান করতেই ১০ উইকেট হারায় স্টিভ স্মিথের দল। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ট্রাভিস হেড। তিনি ৬৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ৪টি চারের সাহায্যে। এ ছাড়া স্বদেশি কিংবদন্তিকে অ্যালান বোর্ডারকে ছাড়িয়ে যাওয়ার পথে স্মিথ শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত ছিলেন। অ্যাশেজে তার বর্তমান রান ৩৫৫৩, ৫ রান কম ছিল চার নম্বরে নেমে যাওয়া বোর্ডারের।

ক্যামেরন গ্রিনের ব্যাটে এসেছে ১৯ রান। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার তিন ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। ১৩২ রানে তাদের ইনিংস থেমেছে ৩৪.৩ ওভারে। এর আগে ৪৫.২ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৫২ রান করেছিল। পরবর্তীতে ইংল্যান্ডের ১১০ রান তুলতেই ২৯.৫ ওভারে প্রথম ইনিংস শেষ হয়।

ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন চোটের কারণে এই ইনিংসে ৫ ওভারের বেশি করতে পারেননি। তবে এরই মাঝে নিয়েছেন ১ উইকেট। এ ছাড়া বাকি তিন পেসারই কঠিন পরীক্ষায় ফেলেন অজিদের। ব্রাইডন কার্স সর্বোচ্চ ৪, বেন স্টোকস ৩ এবং জশ টাং ২ উইকেট শিকার করেছেন।

ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, “রাজধানীতে বিস্ফোরণ। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। শেল্টারে থাকুন।”

ইউক্রেনের বিমানবাহিনীও পুরো দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তারা বলেছে, রাজধানীসহ বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখেছেন।

আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে তার আলোচনা হতে পারে। ঠিক এর আগেই ইউক্রেনে বড় হামলা চালাল রুশ সেনারা।

গতকাল শুক্রবার রাশিয়া অভিযোগ করে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এ শান্তি আলোচনা ‘নস্যাৎ’ করে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির একটি ২০ দফা খসড়া তৈরি করেছেন। এতে বলা হয়েছে, যদি দুই দেশ এটি মানে তাহলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে এবং রুশ সেনারা ইউক্রেনের যেসব ভূখণ্ডে আছে সেখানে অবস্থান করবে। অপরদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পিছু হটবে। যেখানে পরবর্তীতে একটি ইকোনোমিক জোন তৈরি করা হবে।

সূত্র: এএফপি

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে। এই কারণে আজ (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে, ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙ্গর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের চলাচল স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুইটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং কয়েকজন আহত হন। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে। পরে এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ এবং চারজন স্টাফকে আটক করা হয়।

হাদির কবর জিয়ারতে যাবেন তারেক রহমান, শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারেক রহমান আজ (শনিবার) বেলা ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার কর্মসূচি রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদল। তারা সেখানে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে সবাইকে উজ্জীবীত করার চেষ্টা করছে। তারা বলছে, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শাহবাগে এসেছেন।

গতকাল দুপুর থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত শাহবাগ মোড়ের হাদি চত্বরে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদি হত্যার বিচার দাবিতে তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে সেখানে রাতভর অবস্থান করেন। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। তারেক রহমানের কবর জিয়াতে কর্মসূচি শেষে তারা দুপুর ১২টায় আবারও সেখানে অবস্থান নেবেন বলে জানা গেছে।

আজ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, যাবেন পঙ্গু হাসপাতালেও

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ (শনিবার) রাজধানীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচিও রয়েছে।

এ ছাড়াও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কর্মসূচিও রয়েছে তার।

ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার এই এনআইডি নিবন্ধনের বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) যাবেন। সেখানে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন।

নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে : প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়া নিয়ে যে সংশয় ছিল তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

প্রেসসচিব তার পোস্টে লিখেছেন, ‘সাধারণ নির্বাচন এবং গণভোট এখন আর মাত্র সাত সপ্তাহ বাকি —৪৯ দিন। আমি কখনো সন্দেহ করিনি যে নির্বাচন ঠিক সময়ে হবে, যদিও এমন কিছু মুহূর্ত ছিল যখন আমার উদ্দীপনার উদ্দীপনা কাটিয়ে উঠতে হয়েছিল।
গতকালের ঘটনা, যাহোক, ১২ ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারিত হবে কি না, তা নিয়ে সমালোচকদের যত সংশয় ছিল তা মুছে দিয়েছে।’

তিনি আরো লিখেন, ‘রেকর্ড ভঙ্গকারী জনতা সিজনের নিকৃষ্টতম কোন্দলকে উপেক্ষা করে ৩০০ ফুট উচ্চতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়। এটি একটি নির্বাচনের জন্য দেশের প্রস্তুতির একটি স্পষ্ট প্রমাণ ছিল। দু-এক দিনের মধ্যে সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করা হবে।
হাজার হাজার প্রার্থী তারপর দেশে ফিরবেন। প্রিন্টিং প্রেসগুলো কাজে গর্জন করবে। টেলিভিশন স্টেশনগুলোতে নির্বাচনী বিতর্ক শুরু হবে, যা গ্রামস্তরে পৌঁছে যাবে।’

বাংলাদেশ গভীর ক্ষত বহন করে—একটি চির-বিস্তৃত ফ্র্যাকচার, যা শুধুম একটি সত্যিকারের বিশ্বাসযোগ্য নির্বাচন সারিয়ে তুলতে পারে।