বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই : তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে গুঞ্জন উঠেছে। তবে বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল শনিবার তাসনিম জারা নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানান, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।

তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সবংলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়।

ইউক্রেন যুদ্ধ থামবে কি না, কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে: ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামবে কি না, তা কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ থামাতে একটি শান্তিচুক্তির জন্য ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করেন দুই নেতা।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যে (চুক্তি) হয়ে যাবে। আর খারাপভাবে এগোলে দীর্ঘ সময় লাগতে পারে।’ যুদ্ধ বন্ধের জন্য একটি সমঝোতার খুব কাছাকাছি ইউক্রেন ও যুক্তরাষ্ট্র রয়েছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

যুদ্ধ বন্ধে নতুন যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে, তা এগিয়ে নিতে তিনি ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘এটার সত্যিই প্রয়োজন আছে কি না, তা আমি নিশ্চিত নই। তবে এটি যদি প্রতি মাসে ২৫ হাজার জীবন বাঁচাতে সাহায্য করে বা যে কাজেই আসুক না কেন নিশ্চিতভাবে এটি করতে চাইব।’

এর আগে জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধ–পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি পৌঁছানো গেছে। তবে এ বিষয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এমন কোনো চুক্তির ক্ষেত্রে ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে। এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউরোপের দেশগুলো বড় দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রায় চার বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়ার দাবি, যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনের পুরো দনবাস অঞ্চল কিয়েভকে মস্কোর কাছে ছেড়ে দিতে হবে। অঞ্চলটি প্রায় পুরোটাই বর্তমানে রাশিয়ার দখলে। ইউক্রেনের নিয়ন্ত্রিত বাকি অংশেরও দখল চায় মস্কো। যুদ্ধ থামাতে ট্রাম্প যে শান্তি প্রস্তাব দিয়েছেন, সেখানেও অঞ্চলটি পুরোপুরি রাশিয়া হাতে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এতে নারাজ ইউক্রেন। জেলেনস্কি সম্প্রতি বলেছিলেন, শান্তি প্রস্তাবের এই দফা নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা নরম হবে বলে আশা করেন তিনি।

গতকালের সম্মেলনে ট্রাম্প ও জেলেনস্কি দুজনই বলেন, দনবাসের ভবিষ্যতের বিষয়টি এখনো সুরাহা হয়নি। এটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। তবে একটি সমাধানের বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। দনবাস নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে একটি সমঝোতা কঠিন বিষয় বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল জেলেনস্কি ও তাঁর প্রতিনিধিদল ট্রাম্পের অবকাশযাপনকেন্দ্রে পৌঁছানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এই আলাপকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অপর দিকে একে ‘বন্ধুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন ক্রেমলিনের পররাষ্ট্র নীতিবিষয়ক কর্মকর্তা ইউরি উশাকভ।

উশাকভ বর্তমানে মস্কোয় অবস্থান করছেন। তাঁর ভাষ্যমতে, ট্রাম্পকে পুতিন বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন যে ৬০ দিন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তা যুদ্ধকে আরও দীর্ঘ করবে। উশাকভ এ-ও বলেন, কোনো বিলম্ব ছাড়াই দনবাস ইস্যুতে কিয়েভকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এদিকে জেলেনস্কির সঙ্গে আলাপের পর পুতিনকে আবার ফোন দেবেন বলে জানিয়েছিলেন ট্রাম্প।

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৭৮০ জন, জমা দেওয়ার শেষ দিন আজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এদিকে গতকাল পর্যন্ত ৩০০ আসনে দুই হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর। গতকাল তিনি বলেন, ‘ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত দুই হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
এর বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১ জন।’

তিনি আরো বলেন, রংপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৮৩ জন আর জমা দিয়েছেন তিনজন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ২৬৯ জন আর কেউ জমা দেননি। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র নিয়েছেন ৩০২ জন আর জমা দিয়েছেন একজন।
বরিশাল অঞ্চলে ১৬১ জন সংগ্রহ করেছেন এবং সাতজন জমা দিয়েছেন।

ফরিদপুর অঞ্চলে ১৪১ জন সংগ্রহ করেছেন এবং আটজন জমা দিয়েছেন, ঢাকা অঞ্চলে ৫০৯ জন সংগ্রহ করেছেন এবং দুজন জমা দিয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৩৯, ৪০৫, ১২৭ ও ২৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নাহিদ ইসলামরা এভাবে প্রতারণা না করলেও পারতেন : আব্দুল কাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করতেই প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান কাদের।

ফেসবুক স্ট্যাটাসে কাদের লেখেন, ‘আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যেই প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আজকে এসে পূর্ণতা পাইছে।
এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলাম’রা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন।’

উল্লেখ্য, জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলের জোটে এনসিপি ছাড়াও যোগ দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

এনসিপির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

নির্বাচনকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে তিনি নিজেই ফেসবুকে পোষ্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

ফেসবুকে পোষ্ট তিনি লিখেছেন, আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই। এনসিপি তার জন্মলগ্নে আমাদের স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশপন্থা নিয়ে।

এই প্রতিটা শব্দ আমি আমার মননে, মগজে এবং যাপনে ধারণ করি, এই শব্দগুলো আমার রাজনৈতিক স্বপ্ন। এনসিপির ঘোষণাপত্র থেকে শুরু করে এর সবগুলো লিটারেচার এ বক্তব্য ধারণ করে। এনসিপি গঠনের সময় এটি ঠিক তা-ই ছিল, যা আমি চেয়েছিলাম।

নুসরাত লিখেছেন, আজ ২৮ ডিসেম্বর ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে, আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন।

বিশেষ করে বিভিন্ন সময়ে জনাব আহ্বায়ক (নাহিদ ইসলাম) মহোদয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা ৩০০ আসনে প্রার্থী প্রদান করার ঘোষণা দিতে শুনেছি। এমতাবস্থায় তৃণমূল পর্যন্ত, বিশেষ করে মনোনয়ন নেওয়া ব্যক্তিগণের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি।

তিনি আরও লিখেছেন, এসমস্ত ঘটনাবলির প্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম, (যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি) নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং অবস্থা পুনর্বিবেচনাক্রমে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করছি।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এনসিপি থেকে প্রার্থী হয়ে নির্বাচন করতে দলীয় মনোনয়ন কিনেছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

মাকে বেঁধে মেয়েকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে বেঁধে রেখে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্ত ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল বাশার লিমনের বিরুদ্ধে। এ ঘটনার অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এতে স্থানীয় লোকজন, ভুক্তভোগী পরিবার, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে এমন নৃশংস অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন প্রভাবশালী যুবনেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পুরো সমাজের জন্য একটি ভয়ংকর বার্তা। বক্তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের শাহজাহানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে অভিযুক্ লিমন ও তার সহযোগীরা। এ সময় তারা ঘরের মালিকের স্ত্রীকে হাত-পা বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আব্দুল জলিল বলেন, ইতোমধ্যে ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার বাবা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাচঁরুখি বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পরে কমপে ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে মাইকে ঘোষণা দিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা প্তি হয়ে সেনাবাহিনীর ওপর ইটপাটকেল নিপে করে।

এতে বেশ কয়েকজন সেনা সদস্য অবরুদ্ধ হয়। স্থানীয় সূত্র জানায়, পাঁচরুখি গ্রামের বাচ্চু মিয়া (৫০) নামের এক আদম ব্যবসায়ী এলাকার কমপে ১৫ জনকে সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাঠান। বিদেশে গিয়ে অধিকাংশ ব্যক্তি কাজ না পেয়ে পুলিশের হাতে আটক ছাড়াও পালিয়ে থাকে।
আরও পড়ুন
চলছে বিপিএলের দ্বাদশ আসর, এক নজরে দেখে নিন পুরো সূচি

এ ঘটনার বিচার চাইতে পরিবারের লোকজন আদম ব্যবসায়ী বাচ্চু মিয়ার দ্বারস্থ হলে কোনো কাজে আসেনি। উল্টো বাচ্চু মিয়ার কাছে প্রবাসীর লোকজনের পরিবার নাজেহাল হয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানায়, পুলিশ সঠিক কোনো পদপে না হওয়ায় বিষয়টি দুই গ্রামে ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় রবিবার সকালে সোহেল ভেন্ডারের প থেকে বাচ্চুর অপকর্মের ঘটনায় প্রতিবাদ জানাবে বলে মাইকে প্রচার করা হয়। কিছুণ পর একই কায়দায় বাচ্চুর প থেকেও সোহেল ভেন্ডারেকে প্রতিহত করতে মাইকে ঘোষণা দেওয়া হয়। এক পর্যায়ে মুহূর্তেই দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ মারমুখী অবস্থান নিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

প্রত্যদর্শী স্থানীয় ইউপি সদস্য আবুর কালাম জানান, জনতার জমায়েত দেখে সেনাবাহিনী আচমকা উপর্যুপরি লাঠিচার্জ করলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এতে জনতা প্তি হয়ে যায়। তারা সেনাবাহিনীকে ল্য করে ইটপাটকেল নিপে করতে থাকে।

এ সময় রাতে সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য একটি ঘরে আশ্রয় নেয়। বেশ কিছুণ পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাড়িতে তুলে দেয়। বাচ্চু মিয়া জানান, তার কাছে সোহেল ভেন্ডার ২ লাখ টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় তার লোকজন নিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।

সোহেল ভেন্ডার বলেন, আমি সালিস-দরবার করি। ভুক্তভোগী লোকজন এসে বিচার প্রার্থী হলে বাচ্চুর কাছে জবাব চাইতে গেলে আমাকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এই খবরে লোকজন উত্তেজিত হয়ে তার (বাচ্চু) বাড়িতে হামলা চালায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই সময় সেনাবাহিনী কিছুটা লাঠিচার্জ করে। এতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করে দেয়। এতে এক বৃদ্ধ আহত হয়। এই খবরে তখন কিছুটা উত্তেজনা ছিল।

সেনাবাহিনীর দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. মোর্শেদ জানান, খবর পেয়ে তারা ওই স্থানে গিয়ে এক পকে থামিয়ে অপর পরে কাছে যেতেই তারা এদিক-সেদিক দৌড় দেয়। তখন অনেকেই মাটিতে পড়ে যায়। কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি। এর মধ্যে কিছু লোক ইটপাটকেল নিপে করতে শুরু করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্বর্ণের দামে ফের রেকর্ড

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। দেশের ইতিহাসে এটিই স্বর্ণের সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার (২৯ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আমি এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে সহযোগিতা করলেও বর্তমান বাস্তবতায় নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান বজায় রাখাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এই অবস্থানের কথা স্পষ্ট করেন। ‘আমার রাজনৈতিক অবস্থান’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় নাগরিক কমিটি ও এনসিপির নেতৃত্বে যারা সক্রিয় ছিলেন, তাদের অনেকেই তার সহযোদ্ধা। সে কারণে গত দেড় বছরে প্রয়োজন অনুযায়ী তিনি পরামর্শ, দিকনির্দেশনা ও নীতিগত সহায়তা দিয়ে এসেছেন।

পোস্টে তিনি বলেন, নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো, ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রাম, সামাজিক ফ্যাসিবাদের মোকাবিলা, সমঝোতা এবং মানবিক সমাজ গঠনের মতো বিষয়গুলো নিয়ে তিনি ধারাবাহিকভাবে কথা বলে আসছেন। এসব ধারণা এনসিপি ও নাগরিক কমিটির পক্ষ থেকেও উঠে এসেছে, তবে সেগুলো কতটা গভীরভাবে ধারণ করা হয়েছে—তা নিয়ে তার প্রশ্ন রয়েছে।

মাহফুজ আলম আরও জানান, এনসিপিকে একটি বৃহৎ ‘জুলাই প্ল্যাটফর্ম’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর জন্য তিনি চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু নানা সীমাবদ্ধতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

তিনি স্পষ্ট করে বলেন, সহযোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ও বন্ধুত্ব অটুট থাকবে, তবে তিনি এনসিপির আনুষ্ঠানিক অংশ হচ্ছেন না। জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব না পাওয়ার বিষয়টি সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, কোনো একটি আসনে জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাই তার কাছে বেশি তাৎপর্যপূর্ণ।

বর্তমান পরিস্থিতিকে তিনি এক ধরনের ‘শীতল যুদ্ধের’ সঙ্গে তুলনা করে বলেন, এই সময়ে নির্দিষ্ট কোনো পক্ষ না নিয়ে নিজস্ব বক্তব্য ও নীতিতে অবিচল থাকাই বুদ্ধিমানের। তিনি মনে করেন, বিকল্প ও তরুণ নেতৃত্বনির্ভর জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি।

শেষে মাহফুজ আলম জানান, ভবিষ্যতেও তিনি তার বিশ্বাস ও নীতির জায়গা থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

বৃহত্তর ঐক্যের স্বার্থে ৮ দলের সঙ্গে নির্বাচন করব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে দলের রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরো দুই দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম এই ৩ দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মধ্য নিয়ে নির্বাচনি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে।