সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে।

এদিকে সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ভোটের দিন ঠিক রেখে পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা জটিলতা নিরসন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক রেখে এই তফসিল ঘোষণা করে ইসি।

গতকাল বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির এক আদেশের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে প্রকাশিত ১১ ডিসেম্বরের প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি রবিবার রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে। এই আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নিধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের বিষয়টি দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবহিত করেছেন।
সে অনুযায়ী বেলস পার্কের জনসভাকে বড় সমাবেশে রূপ দিতে আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভা ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি। বরিশাল ক্লাবে বিকেল ৩টার দিকে সেই সভায় বিভাগের ধানের শীষের প্রার্থীরা ছাড়াও সংগঠনের নেতারা অংশ নেবেন।’

তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে স্বচক্ষে দেখার সুযোগ ঘিরে বিভাগজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা।
দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে প্রস্তুতি শুরু করেছেন।

তারেক রহমান ২০০৬ সালের ১৪ মে বরিশালে এসেছিলেন তারেক রহমান। ওই দিন তিনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বরিশাল স্টেডিয়ামে একটি কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। একই সফরে তিনি সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
এ ছাড়া বাকেরগঞ্জ উপজেলায় একটি সেতু উদ্বোধন করেন। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন।

লাইভ-অ্যাকশন সিরিজ ‘টম্ব রেইডার’ এর প্রথম লুক প্রকাশ

প্রাইম ভিডিও আসন্ন লাইভ-অ্যাকশন সিরিজ ‘টম্ব রেইডার’ এর প্রথম লুক প্রকাশ করেছে। এই সিরিজে ভিডিও গেম আইকন লারা ক্রফট এর ভূমিকায় সোফি টার্নার অভিনয় করছেন।

সিরিজটি বর্তমানে প্রযোজনাধীন এবং এটি ক্লাসিক ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির রূপান্তর। এটি ২০২৪ সালের মে মাসে প্রাইম ভিডিওতে প্রদর্শিত হবে।
টার্নারের এই ভূমিকায় জড়িত থাকার খবর প্রথম ২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত হয়েছিল। টার্নার সর্বশেষ হাই-প্রোফাইল অভিনেত্রী যিনি লারা ক্রফটের চরিত্রে অভিনয় করছেন। এর আগে এই চরিত্রটি অ্যাঞ্জেলিনা জোলি এবং অ্যালিসিয়া ভিকান্ডার এর মাধ্যমে সিনেমায় দেখানো হয়েছে।

টার্নার ছাড়াও সিরিজে অভিনয় করছেন মার্টিন বব-সেম্পল, সিগর্নি ওয়েভার, জেসন আইজ্যাকস, জ্যাক ব্যানন, জন হেফারনান, বিল প্যাটারসন, জোসেফ প্যাটারসন, সাশা লুস, জুলিয়েট মোটামেড, সেলিয়া ইমরি ও অগাস্ট উইটজেনস্টাইন।
ফোবি ওয়ালার-ব্রিজ এই সিরিজের স্রষ্টা, লেখক এবং নির্বাহী প্রযোজক।

টম্ব রেইডার ভিডিও গেমটি ১৯৯৬ সালে মুক্তি পায় এবং লারা ক্রফট দ্রুত একটি অ্যাকশন আইকন হয়ে ওঠেন। এটির সর্বশেষ গেম ‘শ্যাডো অফ দ্য টম্ব রেইডার’ ২০১৮ সালে প্রকাশিত হয়। পরবর্তী দুটি নতুন গেম ‘টম্ব রেইডার: লিগ্যাসি অফ আটলান্টিস’ (২০২৬) এবং ‘টম্ব রেইডার: ক্যাটালিস্ট’ (২০২৭) মুক্তি পাওয়ার কথা।

সিরিজটি ক্রিস্টাল ডায়নামিক্স, স্টোরি কিচেন, ওয়েলস স্ট্রিট প্রোডাকশন এবং অ্যামাজন এমজিএম স্টুডিও যৌথভাবে প্রযোজনা করছে। ওয়ালার-ব্রিজ বর্তমানে অ্যামাজন এমজিএম স্টুডিওতে একটি সামগ্রিক চুক্তির অধীনে কাজ করছেন। সিরিজটি টম্ব রেইডার গল্পগুলোকে সিরিজ ও চলচ্চিত্রে রূপান্তর করার জন্য প্রথম-প্রকাশের চুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

সূত্র: ভ্যারাইটি

ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক

ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ টেলিবৈঠক করেছেন তারেক রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এই আধাঘণ্টার বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার বিভিন্ন দিক উঠে আসে।

বৈঠকে ট্রেড নেগোসিয়েশনের অগ্রগতি নিয়ে গ্রিয়ার জানতে চান, এ বিষয়ে তারেক রহমানের অবস্থান কী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তার মনোভাব কেমন। এ প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, সরকার যে নেগোসিয়েশন করেছে, তাতে তাদের সম্মতি রয়েছে। তিনি বলেন, বাণিজ্য আলোচনায় সরকার যেভাবে অগ্রসর হয়েছে, সে বিষয়ে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই।

বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই টেলিবৈঠক রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, বর্তমান সময়ে তারেক রহমান কোনো সরকারি পদে নেই। সে বিবেচনায় যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন—ব্রেন্ডা লিঞ্চ (অ্যাসিসট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া), এমিলি অ্যাশবি (ডিরেক্টর, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া), রিক সুইৎজার (ডেপুটি অ্যাসিসট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ), স্যাম মুলোপুলোস (ইউএসটিআর চিফ অব স্টাফ) এবং ডি. আর. সেকিঞ্জার (ডেপুটি ইউএসটিআরের সিনিয়র পলিসি অ্যাডভাইজার)।

এবার ভারতের ভিসা জটিলতায় পড়লেন দুই ইংলিশ ক্রিকেটার

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভারতের ভিসা পেতে জতিলতায় পড়ছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। সহযোগী পাঁচ দেশের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়ের পর এখনোও ভারতের ভিসা পাননি ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদ। এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, কেউ অন্য দেশের নাগরিক হলেও যদি তিনি নিজে বা তার বাবা-মা কিংবা দাদা-দাদি পাকিস্তানে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তাকে পাকিস্তানি পাসপোর্টে ভিসার আবেদন করতে হয়।
এতে যাচাই-বাছাইয়ের সময় দীর্ঘ হয় এবং অনেক ক্ষেত্রে ভিসা অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়ে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রশিদ ও রেহানের ভিসায় আপত্তি না থাকার আশ্বাস দিলেও, সময় নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দ্রুত সমাধানের জন্য যুক্তরাজ্য সরকারের সহায়তাও নেওয়া হয়েছে।

বর্তমানে রশিদ দক্ষিণ আফ্রিকায় এসএ২০ লিগে, আর রেহান অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে খেলছেন।
ভিসা পেলে সরাসরি শ্রীলঙ্কা বা ভারতে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

ইসিবি আশাবাদী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই রশিদ ও রেহান ভিসা পেয়ে যাবেন।

দুই বছর আগে শোয়েব বশির ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি ভিসা জটিলতায়। একই ধরনের সমস্যায় পড়েছিলেন সাকিব মাহমুদও।

ভোটের দিন ঠিক রেখে পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা জটিলতা নিরসন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক রেখে এই তফসিল ঘোষণা করে ইসি।

গতকাল বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির এক আদেশের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে প্রকাশিত ১১ ডিসেম্বরের প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি রবিবার রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে। এই আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নিধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা, কোন দল কত আসন পেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে। এতে ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতার কথা জানানো হয়।

আজ বৃহস্পতিবার রাতে আসন সমঝোতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।

আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান জামায়াতের নায়েবে আমির।

পোস্টাল ব্যালট বিতরণের ভাইরাল ভিডিও নিয়ে যা বলল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ পোস্টাল ব্যালট নিয়ে অগ্রগতি, অনিয়ম ও শাস্তি নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। এ সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ব্যালট বিতরণের ভিডিওগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব বিষয় তদন্ত করে এখন পর্যন্ত ব্যালট জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি নিজেদের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে আজ সংশ্লিষ্ট সব দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে।’

এ নির্বাচন কমিশনার বলেন, ‘বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ লাখ ৭ হাজার ৫০০টি ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে এবং এখন পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৮৭৩ জন ভোটার ব্যালট হাতে পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন। তবে ভুল ঠিকানার কারণে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে, যার বেশির ভাগই মালয়েশিয়া থেকে।

তিনি জানান, ‘মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় অনেক প্রবাসী স্বল্প পরিসরে বসবাস করায় একাধিক ভোটার একই ঠিকানা ব্যবহার করেছেন। এ কারণে কোথাও কোথাও বাল্ক ডিস্ট্রিবিউশনের ঘটনা ঘটেছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো তদন্ত করে এখন পর্যন্ত ব্যালট জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

বাহরাইনের একটি ঘটনার কথা উল্লেখ করে এ নির্বাচন কমিশনার বলেন, ‘সেখানে একটি এলাকায় একসঙ্গে ব্যালট বিতরণের ভিডিও পাওয়া যায়।
বিষয়টি তদন্ত করে বাহরাইন পোস্টকে মৌখিক নোট দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ব্যালটগুলো দূতাবাসে ফেরত এনে ব্যক্তিগতভাবে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে সিপিআর (ন্যাশনাল আইডি সমমান) দেখানো ছাড়া কোনো ব্যালট হস্তান্তর করা হবে না।’

তিনি বলেন, ‘সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়নি। ওমান ও কুয়েতের কিছু ভিডিও যাচাই করা হচ্ছে, তবে সেগুলো মূলত বাল্ক বিতরণ প্রক্রিয়ার বাস্তবতা থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সানাউল্লাহ বলেন, ‘ইলেকটোরাল ইন্টেগ্রিটি রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
পোস্টাল ব্যালট নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, জাতীয় পরিচয়পত্র ব্লক এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হতে পারে। লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোটগ্রহণ করা হবে না।’

তিনি আরো বলেন, “২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেশীয় ভোটের ব্যালট ছাপানো ও বিতরণ শুরু হবে। প্রয়োজনে প্রবাসীদের জন্যও ‘অ্যাকচুয়াল ব্যালট’ পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।”

এ নির্বাচন কমিশনার বলেন, ‘এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে যেন এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত না হয়, এ জন্য প্রবাসী ভোটারসহ সবার সহযোগিতা প্রয়োজন।’

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

যাকে নিয়ে বিতর্ক সেই এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েও ক্রিকেটারদের মাঠে ফেরাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফল ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচই মাঠে গড়ায়নি।

ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত থেকে সরে না আসায় এবার বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে যাচ্ছে বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ রাত ৮টায় কোয়াবের সঙ্গে বিসিবির বৈঠকের পর।

এর আগে বিপিএলের দ্বিতীয় ম্যাচও হয়নি। তাতে আজ থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও তা স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে। ক্রিকেটারদের বয়কটের কারণে দিনের প্রথম ম্যাচটিও হয়নি। ঢাকা পর্বের প্রথম ম্যাচটিতে খেলার কথা ছিল সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স।

দিনের প্রথম ম্যাচটি খেলতে মিরপুরে না গিয়ে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সেই সম্মেলনের ডাক দেয়। তারা দুপুরে জানিয়েছিল, বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ করলে তবেই মাঠে ফিরবে ক্রিকেটাররা।

সঙ্গে এমনটাও জানায়, আজকে না পারলেও বিসিবি যদি পরে তার পদত্যাগের বিষয়ে গ্যারান্টি দিতে পারে তাহলে দ্বিতীয় ম্যাচটি খেলবে তারা।
সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের। কোয়াবের সংবাদ সম্মেলনের পর নাজমুলকে আজ অর্থ বিভাগের প্রধান থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। তবে এর পরও ক্রিকেটারদের মাঠে ফেরানো যায়নি।

ক্রিকেটারদের বেতন-ভাতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। তার মন্তব্যের জেরেই গতকাল তাকে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
ক্রিকেটারদের সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (আজ) বিপিএলের ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কট করবেন ক্রিকেটাররা। সেই কথাই যেন রাখল তারা, এমনকি নাজমুলকে অব্যাহতি দেওয়ার পরেও। তারা মাঠে না ফেরায় এবার বিপিএলই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে।