রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

হজযাত্রীদের সেবায় বৈদ্যুতিক বাস চালু করল সৌদি

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ-২০২৬ সামনে রেখে হাজিদের পরিবহন করার জন্য মক্কায় প্রথম বৈদ্যুতিক স্মার্ট বাস নেটওয়ার্ক চালু করলো।

মক্কায় হাজীদের যাতায়াতের জন্য-মাসার বাস বিআরটি সিস্টেমটি আধুনিক সব স্মার্ট সুবিধা এবং পরিবেশবান্ধব (শূন্য কার্বন নিঃসরণ) প্রযুক্তিসহ চার কিলোমিটারের একটি নির্দিষ্ট পথে হাজিদের পরিবহন করবে।

এই বাস নেটওয়ার্কটি চার কিলোমিটার দীর্ঘ একটি নির্দিষ্ট করিডোর বা পথে চলাচল করবে।

এই বাস নেটওয়ার্কটি চার কিলোমিটার দীর্ঘ একটি নির্দিষ্ট করিডোর বা পথে চলাচল করবে। মক্কার নতুন ‘মাসার বিআরটি’ হলো মধ্যপ্রাচ্যের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক বাস র‍্যাপিড ট্রানজিট নেটওয়ার্ক।

হাজিদের আরামদায়ক যাত্রার জন্য এই সিস্টেমে রয়েছে নির্দিষ্ট লেন, স্মার্ট টিকেটিং এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাস। এ বাস চালু করার লক্ষ্য, ভিড় ও পরিবেশ দূষণ কমানো এবং হজের মৌসুমে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করা।

‘মাসার বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি)’ উদ্বোধন করেছে। এটি এই অঞ্চলের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক বাস নেটওয়ার্ক।

হজ ও ওমরাহ পালনকারীদের যাতায়াতের অভিজ্ঞতা আরও সুখকর করার জন্য ডিজাইন করা এই সিস্টেমটি ২০২৬ সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে পুরোপুরি চালু করা হয়েছে। চার কিলোমিটার দীর্ঘ একটি নির্দিষ্ট করিডোর বা পথে চলাচল করবে। এটি হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশনের সাথে মসজিদুল হারামের (কাবা শরিফ) কাছাকাছি কেন্দ্রীয় এলাকাগুলোকে সংযুক্ত করবে। বৈদ্যুতিক বাসগুলো সাধারণ রাস্তার ট্র্যাফিক জ্যাম এড়িয়ে চলতে পারবে। এর ফলে যাত্রার সময়টুকু নির্ভরযোগ্য ও অনুমানযোগ্য হবে, যা হজের মতো প্রচণ্ড ভিড়ের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে রিয়েল-টাইমে বাস আসার তথ্য জানাবে। যাত্রীরা ফোন বা ভেন্ডিং মেশিনের মাধ্যমে সহজেই স্মার্ট টিকেট কাটতে পারবেন। ইলেক্ট্রোমিন দ্বারা পরিচালিত এই বাসের বহরে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। এর মধ্যে আছে উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনিং, ওয়াই-ফাই, ইউএসবি চার্জিং পোর্ট এবং সহজে বাসে ওঠা-নামার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

পে স্কেলের জন্য অর্থের যোগান হয়েছে: অর্থ উপদেষ্টাপে স্কেলের জন্য অর্থের যোগান হয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি দেড় বছরে ঠিক হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেছেন, তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে। সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা, যোগ করেন অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, পে স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে এই সরকার। পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না।

হয়তো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে বলে এমন তথ্য জানিয়েছেন সালেহউদ্দিন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকার গণভোটের জন্য বরাদ্দ রেখেছে। কিন্তু ‘হ্যাঁ’ ভোটের জন্য নয়। গণভোটের কারণে এবার নির্বাচনে অন্যবারের চেয়ে বরাদ্দ বেশি লাগছে।

মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

তিনি বলেছেন, আমরা সবাই যদি সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখি, তবে এই মহিমান্বিত রাতে আমাদের এই প্রার্থনা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।

আজ মঙ্গলবার বিএনপির অফিশিয়াল ওয়েবসাইটে এ বাণী প্রকাশ করা হয়।

শবেবরাত নিয়ে তারেক রহমান বলেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাত হলো শবেবরাত। ‘বরাত’ অর্থ নাজাত বা মুক্তি। এ রাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। শবেবরাতে পরম করুণাময় আল্লাহ তার বান্দাদের জন্য রহমত ও দয়ার ভাণ্ডার উন্মুক্ত করে দেন। এই পবিত্র রজনী রমজান মাসের আগমনী বার্তাও বহন করে।

তারেক রহমান বলেন, এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ও নিজেদের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিত, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। শবেবরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত লাভের সুযোগ। এ রাতে বিশ্বাসী মুসলমানরা সব অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে একান্ত মোনাজাত করার আহ্বান জানান।

বাণীর শেষাংশে তারেক রহমান পবিত্র শবেবরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক আলোচনা দেশের ‘জাতীয় স্বার্থের’ কাঠামোর মধ্যেই এগোবে। তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, হুমকি ও অযৌক্তিক প্রত্যাশা থেকে মুক্ত উপযুক্ত পরিবেশ তৈরি হলে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক আলোচনার পথে এগোনোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন।

কোনো চুক্তি না হলে ‘খারাপ কিছু ঘটতে পারে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেয়ার পর তিনি এ মন্তব্য করেন।

গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠায়।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে ‘কোনো একটি সমাধানে পৌঁছানো সম্ভব’ বলে আশা করছে। তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে ‘খারাপ কিছু ঘটবে’।

তেহরান একদিকে কূটনীতির ওপর জোর দেওয়ার কথা বলছে, অন্যদিকে যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে।

ইরান বারবার জানিয়েছে, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা তারা নাকচ করেছে।

সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি সম্ভব।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক চুক্তির কথা বলেছেন, মার্কিন আলোচক দল যদি সেই পথে এগোয় তবে নতুন করে আলোচনা হতে পারে। কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে।

আরাঘচি বলেন, সে ক্ষেত্রে একটি চুক্তি অর্জনে তিনি আত্মবিশ্বাসী।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা ‘আঞ্চলিক যুদ্ধে’ রূপ নিতে পারে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি একটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ দিলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রার্থীকে শোকজ করার পরদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, তবে মনে করবেন না শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‌্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।

ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে দায়ী করেছেন।

তেহরানে পুলিশ ক্যাডেটদের এক স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি দীর্ঘ নীরবতা ভেঙে এই মন্তব্য করেন। খামেনির মতে, সাম্প্রতিক এই বিশৃঙ্খলা সাধারণ ইরানিদের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয়, বরং এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি রুখে দিতে পশ্চিমা শক্তিগুলোর একটি পরিকল্পিত চক্রান্ত।

খামেনি বলেন, ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু ছিল একটি বেদনাদায়ক ঘটনা, যা সবাইকে শোকাহত করেছে। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি দাবি করেন, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিল এবং আমিনির মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা ইরানে অস্থিরতা উসকে দিয়েছে।

ভাষণ চলাকালীন খামেনি নিরাপত্তা বাহিনীর ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন, বিক্ষোভের নামে যারা জননিরাপত্তা বিঘ্নিত করছে এবং পবিত্র স্থানগুলোতে হামলা চালাচ্ছে, তারা আসলে ইরানের শত্রুদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরানের সাধারণ মানুষ সবসময় দেশের সংহতির পক্ষে এবং তারা এই বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যারা বিদেশের মদদে দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এই অস্থিরতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

সূত্র: সামা টিভি।

১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুরনো কায়দায় একটি শক্তি বানচালের চেষ্টা করবে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।

এনসিপির আহ্বায়ক বলেন, ১২ তারিখ একটি শক্তি নির্বাচনকে পুরনো কায়দায় বানচাল করার চেষ্টা করবে, ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করবে। কিন্তু প্রশাসন অ্যাকটিভ থাকলে তারা সফল হবে না।

জনগণের অর্থায়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম। এ সময় ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় তার নির্বাচন করার বৈধতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেউ চোরাগোপ্তা পথে ক্ষমতায় যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, অতীতের কাসুন্দি জনগণ এখন আর পছন্দ করে না৷ ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির সমাপ্তি টানতে চায় বর্তমান যুব সমাজ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যে-ই জিতুক আমরা তাদের বরণ করে নেবো, কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণ যদি ভালোবেসে আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নেন, তাহলে আমরা সব শক্তি দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো।’

নদী সংস্কারের মাধ্যমে দেশ সংস্কার শুরু করা হবে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে৷ অতীতে যে জেলা যত বেশি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেসব জেলায় তত বেশি উন্নয়ন করবো।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে আমি সোচ্চার থাকায় আমার বিরুদ্ধে অপপ্রচারে লেগেছে একটি গোষ্ঠী।

তিনি বলেন, ‘আমরা প্রশাসনের কাছে আনুকূল্য চাই না। তবে আমাদের অধিকার যদি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়, তাহলে কঠিন জবাব দেয়া হবে।’

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রিট খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।