শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

সুদসহ ঋণের সব অর্থ পরিশোধ করল শ্রীলঙ্কা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে নেওয়া ঋণের পুরোটাই সুদসহ পরিশোধ করেছে শ্রীলঙ্কা। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে শ্রীলঙ্কা সুদসহ তৃতীয় কিস্তিতে ৫১ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। ২০০ মিলিয়ন ডলারের ঋণ থেকে বাংলাদেশের মোট আয় হয়েছে ২৫ মিলিয়ন ডলার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

২০২১ সালের মে মাসে এক বছর মেয়াদে এ ঋণ নিয়েছিল দেশটি। তবে গত বছর অর্থনৈতিক সংকট প্রকট হলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কা। সে কারণে কয়েকবার ঋণ পরিশোধে সময় নেয় তারা। চলতি বছর শ্রীলঙ্কার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে।
এর আগে গত ২০ আগস্ট শ্রীলঙ্কা প্রথম কিস্তিত ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয়। তারপর ৩১ আগস্ট আরও ১০০ মিলিয়ন ডলার দিয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে শ্রীলঙ্কার পর্যটন খাত ব্যাপক ক্ষতিতে পড়েছিল। বৈদেশিক বিনিময়ে প্রতিনিয়ত মান হারাতে শুরু করে দেশটির মুদ্রা রুপি। এতে টান পড়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে। এমন পরিস্থিতিতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ডলার ধার করে শ্রীলঙ্কা। এরই অংশ হিসেবে ২০২১ সালের মে মাসে বাংলাদেশ সরকারও ২০০ মিলিয়ন ডলার ধার দেয় দেশটিকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এ ডলার দেওয়া হয়।

পরিণীতি-রাঘবের রাজকীয় বিয়ে

নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার হবু বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উদয়পুরের উদ্দেশে দিল্লি ছাড়েন পরিণীতি-রাঘব।
২৪ সেপ্টেম্বর উদয়পুরের হোটেল লীলা প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পুরোদমে চলছে রাজকীয় প্রস্তুতি। রাঘব বরযাত্রী নিয়ে সজ্জিত একটি নৌকায় দ্য লীলা প্যালেসে পৌঁছাবেন। বিয়েকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বিয়ের ভেন্যুতে ১০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। হোটেল লীলার পাশে অবস্থিত পিচোলা লেক। এ লেকের মাঝখানে বিয়ের মঞ্চ তৈরি করা হয়েছে। এর চারপাশে পাঁচটি নৌকায় থাকবেন নিরাপত্তারক্ষীরা।

ডিভোর্সের প্রতিক্রিয়ায় যা বললেন রাজ

চিত্রনায়িকা পরীমনির পাঠানো ডির্ভোস লেটার পেয়েছেন চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ। দাম্পত্য অস্থিরতার প্রেক্ষাপটে পরীর এই সিদ্ধান্তকে সম্মান করছেন বলে জানিয়েছেন তিনি।
রাজ বলেছেন, ‘এখন পরী যে পদক্ষেপটা নিয়েছে, সেটার সঙ্গে আমি আন্তরিকভাবে একাত্মতা পোষণ করছি। আলহামদুলিল্লাহ কবুল বলছি।’

গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠন পরীমনি। বিষয়টি জানাজানি হওয়ার পর গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হয় ২০ সেপ্টেম্বর। এর পর শুক্রবার একটি গণমাধ্যমে প্রতিক্রিয়া দেন রাজ।
রাজ আরও বলেছেন, ‘পরীমনি যা যা বলেছে, একদমই ঠিক। পুরোপুরি সত্য। সবকিছু আমি মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ!’
তিনি বলেন, পরীর সিদ্ধান্তের সঙ্গে থাকতে চাই। আজ হোক বা কাল, সম্পর্কটা হয়তো টিকত না। বিয়ের কিছুদিন পরই আমাদের মধ্যে সমস্যা শুরু হয়।
নানা জটিলতায় জড়ানো ছিল রাজ আর পরীমনির সংসার, এই ভাঙে তো এই জোড়া লাগে! এরই মধ্যে কদিন ধরে গুঞ্জন ওঠে, ভেঙে গেছে তাদের সম্পর্ক! তবে শেষ পর্যন্ত জানা যায় রাজকে ডির্ভোাস লেটার পাঠিয়েছেন পরী।
রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে পরীমনি জানিয়েছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া ও মানসিক অশান্তির জন্য আর সংসার করবেন না।

এ ছাড়া রাজকে নিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্টও করেছিলেন পরী। এতে নায়কের প্রতি নানা বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি। তবে কিছুক্ষণ পরই সেই পোস্ট ডিলিট করে দেন তিনি।
এর আগে সর্বশেষ একটি অনুষ্ঠানে দেখা হয় পরী-রাজের। সেখানে ছেলের জন্মদিনের কেক কাটেন তারা। তবে ওই কেক কাটার ছবি ও ভিডিও ফেসবুকে আসার পরই দুজনের মারামারির খবরও প্রকাশ্যে আসে।
রাজ ও পরীর সম্পর্কটা অনেক দিন ধরেই বৈরি পথে যাচ্ছিল। এই বিবাদের শুরুও বেশ আগে। এ দম্পতির সাংসারিক কলহও ফেসবুকে আসা নতুন কিছু নয়।
তবে সর্বশেষ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে জড়িয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে গত ২৯ মে রাতে। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজের কিছু ছবি এবং ভিডিও রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়।
এসব পোস্টে অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেরাহ ও তানজিন তিশাকে। কয়েকটি ছবিতে দেখা গেছে রাজ ও সুনেরাহকে ভিডিও কলে কথা বলতে। একটি ভিডিওতে লিফটের ভেতরে নাচছিলেন তানজিন তিশা। পরে অবশ্য রাজের অ্যাকাউন্টে সেসব ভিডিও বা ছবি আর পাওয়া যায়নি।

ছবি ও ভিডিও ফাঁস হওয়ার দায় রাজের স্ত্রী নায়িকা পরীমনিকে দিয়ে পরদিন রাতে একটি পোস্ট দেন সুনেরাহ। একই সঙ্গে তিনি দেন আইনি ব্যবস্থারও হুমকি। এর পর দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। সুনেরাহকে এর দায় দেন তিনি। পরে কথা বলেন রাজও। তার বক্তব্য, তিনি এগুলোর কিছুই জানেন না।
এরপর পরীমনি আবার গণমাধ্যমকে বলেন, রাজের সঙ্গে তার যোগাযোগ নেই বেশ কিছুদিন। সুনেরাহর সঙ্গেই থাকছে রাজ। তার ফোনও নাকি তার কাছেই। এসব ছবি ও ভিডিও সুনেরাহই ছড়িয়েছেন। এ নিয়ে একে অন্যকে দায় দিয়েছেন তারা।
আগেও রাজ-পরীর পারিবারিক দ্বন্দ্বের ব্যাপার সামনে এসেছিল, গত পহেলা জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাজের সঙ্গে আর সংসার করবেন না বলে ঘোষণা দেন পরীমনি। একই ঘোষণা দিয়েছিলেন রাজও।
এর দু-একদিন আগে থেকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে নানা পোস্ট দিচ্ছিলেন পরীমনি। তবে শেষ পর্যন্ত টিকে যায় এ দম্পতির সংসার।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।
পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাদের বিয়ের খবর। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় রাজ্যের।

দেশে নতুন ধরনের সাইবার অপরাধ বেড়েছে ২৮১ শতাংশ

দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ার সাথে সাথে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা। সাম্প্রতিক সময়ে নতুন ধরনের সাইবার অপরাধ বেড়েছে শতকরা ২৮১ দশমিক ৭৬ শতাংশ। এ অবস্থায় তরুণ ও শিশুদেরকে টার্গেট করে আগামী অক্টোবর মাসকে সাইবার নিরপত্তা সচেতনা মাস পালন করার কথা জানিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। চার সপ্তাহে ডিজিটাল সুরক্ষার ৪টি বার্তা দিয়ে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সচেতনতার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা রাখতে অক্টোবর মাস জুড়ে সবাইকে ইন্টারনেটে নিরাপদ থাকার অনুশীলন করানো হবে। চার সপ্তাহে ডিজিটাল সুরক্ষার ৪টি বার্তা দিয়ে এই সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। এবার তরুণ ও শিশুদেরকে টার্গেট করে বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে সাইবার নিরপত্তা সচেতনা মাস পালন করবে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের জাতীয় কমিটির সদস্য প্রকৌশলী মুশফিকুর রহমান জানান, বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী, নতুন ধরনের সাইবার অপরাধ বেড়েছে ২৮১ দশমিক ৭৬ শতাংশ। আর এটা ঘটে অসচেতনতার কারণে। এ কারণেই ডিজিটাল ডিভাইস ব্যবহার এবং অনলাইনের বাসিন্দা হতে কিংবা ডিজিটাল স্পেসে কীভাবে চলতে হবে সেই সংস্কৃতি গড়ে তুলতে আমরা কাজ করব। সক্রেটিসের থ্রি ফিল্টার ব্যবহার শেখাব। এজন্য আমারা চাই এই মাসটি জাতীয়ভাবে পালন করা হোক। আমরা সম্মিলিতভাবে ডিজিটাল হাইজিন গড়ে তুলতে চাই।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেসের (ব্লাস্ট) পরিচালক (সালিস এবং প্রশিক্ষণ) তাপসী রাবেয়া বলেন, শিশুর হাতে ডিভাইস তুলে দিলেও তাদের সুরক্ষার বিষয় লক্ষ্য রাখা হয় না। ফলে তাদের কেউ কেউ অপরাধ করছে, কেউবা আক্রান্ত হচ্ছে। তাই সাইবার নিরাপত্তার বিষয়ে নারী ও শিশুদের সচেতনতা তৈরিতে গুরুত্ব দিতে হবে।

সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির সদস্য মোহাম্মাদ আবুল হাসান বলেন, করোনাকালীন সময়ে আমরা শিশুদের ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস দিয়েছি কিন্তু তাদের এর ব্যবহার ও নিরাপদ থাকার কৌশল শেখাইনি। আবার আমরা নিজেরাও অসতর্ক। তাই সবাইকে সচেতন করতেই এই ক্যাম্পেইন।
ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন বলেন, কোভিড সময়ে আমরা শিশু ও এমন কিছু ব্যক্তিকে ইন্টারনেট বা ডিজটাল ডিভাইসে যুক্ত করেছি যা আরও অনেক পরে হতো। কিন্তু তাদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিলেও আমরা এগুলো ব্যবহারে সচেতন করতে পারেনি। আমাদের শিক্ষিত মানুষেরাও এ বিষয়ে অসচেতন।
সাইবার নিরাপত্তার অসচেতনতার চিত্র তুলে ধরে তিনি বলেন, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা প্রেমিকের সঙ্গে বিশ্বাসের প্রশ্নে ফেসবুকের পাসওয়ার্ড শেয়ার করেন। এমনকি একজন পুরুষ শিক্ষকও এভাবে আক্রান্ত হয়েছেন। আমাদের ভুলে গেলে চলবে না পাসওয়ার্ড হচ্ছে টুথব্রাশের মতো। এটি একাধিক ব্যক্তি একসাথে ব্যবহার করতে পারে না। তাই আমাদের এসব বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আবেদন আসেনি : আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, তার বিদেশ যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সেখান থেকে তারা আমাদের কাছে মতামত চাইবে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া দণ্ডাদেশপ্রাপ্ত। প্রধানমন্ত্রী বদন্যতা ও মহানুভবতায় এখন মুক্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন।
বিএনপির হরতাল কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কসবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী। সেখান থেকে তিনি সড়কপথে কসবায় যান।
এদিকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অবস্থার অবনতি হলে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দেশে করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়। তখন থেকে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত বছরের জুনে বুকে ব্যথা অনুভব করলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। চলতি বছরের ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতালে ৫ দিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়। সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ওই হাসপাতালের প্রফেসর শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তিন সংস্করণেই শীর্ষে ভারত

সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। সেই সাথে ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে তিন সংস্করণে শীর্ষস্থান দখলের রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া।
আগেই টেস্ট আর টি-টোয়েন্টিতে শীর্ষে ছিল ভারত। এবার ওয়ানডের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো তারা।

ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছে ভারত। এই সিরিজে অবশ্য বিশ্রামে রাখা হয়েছে রোহিত-বিরাটদের।
তবে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে কোনো বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়ার। ম্যাচ জয়ের পর র‌্যাঙ্কিংয়েও বড় সুঃসংবাদ পেয়েছে টিম ইন্ডিয়া। তিন ফরমেটের এখন বিশ্ব ব্যাঙ্কিংয়ে শীর্ষ দল তারা।
এরআগে, এই রেকর্ড ছিল কেবল দক্ষিণ আফ্রিকার। ২০১২ সালের আগস্টে তিন ফরম্যাটে এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের রেটিং পয়েন্ট এখন ১১৬। পাকিস্তানের থেকে এক রেটিং পয়েন্ট এগিয়ে তারা। তিন নম্বরে থাকা অসিদের রেটিং পয়েন্ট ১১১।
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ওপেনিংয়ে রুতুরাজ গায়কোয়াড ও শুভমান গিলের ১৪২ রানের ঝোড়ো জুটিতে সহজ জয়ের পথ গড়ে ফেলে ভারত। এরপর লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের অর্ধশতকের সুবাদে ৮ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নেয় স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করে ২৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

চুরি করা টাকা আন্দোলনে খরচ করছে বিএনপি : প্রধানমন্ত্রী

চুরি করা টাকা দিয়ে এখন বিএনপি আন্দোলনে খরচ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতার মধু খেতে পারছে না, সেজন্যই দেশে কোনো উন্নয়ন হয়নি বলে সমালোচনা করছে দলটি।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোটেল ম্যারিয়টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নাগরিকদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ছাড়া বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি। আসলে দেশে ভোট হোক, এটাই তারা চায় না। দেশবিরোধী মিথ্যা-অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে। তাদের চিহ্নিত করা উচিত, তাদের মুখোশ উন্মোচন করা উচিত।
তিনি বলেন, বিশ্বনেতারা যখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির স্বীকৃতি দিচ্ছে তখন কয়েকটা চোর-চোট্টা কী বললো তাতে কান দেয়ার কোনো প্রয়োজন নেই আমাদের।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক জোরদার করুন। দেশের বর্তমান পরিস্থিতি তাদের কাছে তুলে ধরবেন। কেননা, তাদের কাছে অভিযোগ করেই একটা গোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্ট করে।
শেখ হাসিনা বলেন, জনগণের ক্ষমতার বদলে যদি কেউ অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের সাজা পেতে হবে। অবৈধভাবে ক্ষমতা নেবার কোন সুযোগ নেই। আমরা গণতান্ত্রিক ধারা এনেছি, সেটা অব্যাহত থাকবে।
মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এটা বলছে, তাদের দেশের নির্বাচন নিয়েও তো সমস্যা আছে। আমরা তো দেখতে পারছি, তারা তাদের বিরোধী দলের সঙ্গে কি করছে। আমরা তো তাও করিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত পুলিশের ওপর আঘাত করে। তখন পুলিশ সেটা প্রতিরোধ করলে সেটাও ফলাও করে প্রচার করা হয়। তবে এখন মিডিয়ার যুগ, মিডিয়া সব তথ্যগুলো ভালো করে দেখাক। দেখালে এবার যারা স্যাংশন দিতে চায় তারা তখন ওটাও দেখবে। একতরফা দেখবে না। শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে। তখন তারা স্যাংশন দিক।’

শেখ হাসিনা বলেন, এরা তো (বিএনপি) ইলেকশন চায় না। আসলে বিএনপি কি ইলেকশন চায়? ইলেকশনটা চাইবে কীভাবে? তাদের নেতা কে? পলাতক আসামি, অর্থ চোর, অস্ত্র চোরাকারবারি, খুনি, একুশে আগস্টের গ্রেনেড হামলাকারী; এই যদি একটা দলের নেতা হয় তবে সেই দল এবং তাকে মানুষ কেন ভোট দেবে?
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে ভোট পায় নাই, ২০১৪ সালে নির্বাচন করেনি। নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। কত মানুষের জীবন নিয়েছে। এখনো যদি সেই পোড়া মানুষগুলোর চেহারা দেখেন, কী বীভৎস চেহারা; ওটা দেখলে মনে হয়, যারা এই কাজগুলো করেছে তাদের মতো জঘন্য মানুষ আর হতে পারে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ সঠিকভাবে ভোট দেবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্তত এইটুকু উপলব্ধি করে, এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, এই নৌকায় ভোট দেওয়ার ফলেই আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলেই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশে থাকেন তারা নিশ্চয়ই সেটা বোঝেন যে, বিএনপি-জামায়াতের সময় বিদেশে কারো সাথে কথা বলা যেত না, আর এখন বাংলাদেশ শুনলে মানুষ সম্মানের চোখে দেখে।
অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনার সব সময় এটা খেয়াল রাখবেন দেশের ভাবমূর্তিটা যেন সব সময় উজ্জ্বল থাকে। আজকে বিশ্ব নেতারা যেখানে স্বীকৃতি দেয় আর কয়েকটা চোরচোট্টা কি বললো, ওইগুলি আমাদের কানে দেওয়ার দরকার নেই।
তিনি বলেন, যেগুলো আসামি, যেগুলো বিভিন্ন অপরাধ করে হয়তো বিভিন্নভাবে চাকরি হারিয়েছে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে এসে আশ্রয় নিয়ে নিজেদের অপকর্মের কথা ঢেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অ্যাপসের মাধ্যমে নানা রকম মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা যখন মিথ্যা অপবাদ ছড়ায় এদের চেহারাটা উন্মুক্ত করা দরকার। এদের মানুষের কাছে প্রকাশ করা দরকার যে, এরা কারা, যারা এভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।

কাজাখস্তান-বাংলাদেশ ভিসা চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ডিপ্লোম্যাটিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিগণের ক্ষেত্রে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর ২০২৩) নিউইয়র্কস্থ জাতিসংঘে কাজাখস্তানের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাত নুরলিউর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর নিজ নিজ দেশের পক্ষে উভয় মন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে কৃষি, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন হয়েছে। গত ১৪ বছর যাবত বাংলাদেশে স্থিতিশীলতা থাকায় জিডিপি’র ধারাবাহিক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বাংলাদেশে বিনিয়োগেরও আহবান জানান।
কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছে। অন্যান্য দেশের সাথে কানেক্টিভিটির এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য প্রসারে তিনি কাজাখস্তানের আগ্রহের কথা জানান।
উভয় মন্ত্রী বাংলাদেশ ও কাজাখস্তানের ডিপ্লোম্যাটিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকদের ভ্রমণ সহজ করতে ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন।

চুরি করা টাকা আন্দোলনে খরচ করছে বিএনপি : প্রধানমন্ত্রী

চুরি করা টাকা দিয়ে এখন বিএনপি আন্দোলনে খরচ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতার মধু খেতে পারছে না, সেজন্যই দেশে কোনো উন্নয়ন হয়নি বলে সমালোচনা করছে দলটি।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোটেল ম্যারিয়টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নাগরিকদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ছাড়া বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি। আসলে দেশে ভোট হোক, এটাই তারা চায় না। দেশবিরোধী মিথ্যা-অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে। তাদের চিহ্নিত করা উচিত, তাদের মুখোশ উন্মোচন করা উচিত।
তিনি বলেন, বিশ্বনেতারা যখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির স্বীকৃতি দিচ্ছে তখন কয়েকটা চোর-চোট্টা কী বললো তাতে কান দেয়ার কোনো প্রয়োজন নেই আমাদের।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক জোরদার করুন। দেশের বর্তমান পরিস্থিতি তাদের কাছে তুলে ধরবেন। কেননা, তাদের কাছে অভিযোগ করেই একটা গোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্ট করে।
শেখ হাসিনা বলেন, জনগণের ক্ষমতার বদলে যদি কেউ অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের সাজা পেতে হবে। অবৈধভাবে ক্ষমতা নেবার কোন সুযোগ নেই। আমরা গণতান্ত্রিক ধারা এনেছি, সেটা অব্যাহত থাকবে।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এটা বলছে, তাদের দেশের নির্বাচন নিয়েও তো সমস্যা আছে। আমরা তো দেখতে পারছি, তারা তাদের বিরোধী দলের সঙ্গে কি করছে। আমরা তো তাও করিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াত পুলিশের ওপর আঘাত করে। তখন পুলিশ সেটা প্রতিরোধ করলে সেটাও ফলাও করে প্রচার করা হয়। তবে এখন মিডিয়ার যুগ, মিডিয়া সব তথ্যগুলো ভালো করে দেখাক। দেখালে এবার যারা স্যাংশন দিতে চায় তারা তখন ওটাও দেখবে। একতরফা দেখবে না। শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে। তখন তারা স্যাংশন দিক।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি।

এবার ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে উন্নতমানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৩০০ কিলোমিটার রেঞ্জের কিছু এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পাঠানো হবে। খবর বিবিসি’র।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণ সাগরে নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনেছে। সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, সেভাস্তোপোল বন্দরে হামলাটি চালানো হয়েছে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা ব্রিটেন ও ফ্রান্স সরবরাহ করে। এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লা মাত্র ১৫০ মাইল।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জো বাইডেন বলেছেন, কিয়েভ অল্প সংখ্যক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হয়।
সংশ্লিষ্টদের বরাতে ওয়াশিংটন পোস্ট বলছে, ওয়ারহেডের পরিবর্তে ক্লাস্টার বোমা দিয়ে সজ্জিত এটিএসিএমএস পাবে ইউক্রেন। যদিও যুক্তরাষ্ট্র বা ইউক্রেনের কেউ আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে ঘোষণা দেননি।
গত বৃহস্পতিবার বাইডেন-জেলেনস্কি বৈঠকের পর ইউক্রেনের জন্য আর্টিলারি ও গোলাবারুদসহ ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা ঘোষণা করে ওয়াশিংটন। ঘোষণা অনুযায়ী, আগামী সপ্তাহেই কিয়েভের কাছে হস্তান্তর করা হবে আব্রামস ট্যাংক।
ইউক্রেন সম্প্রতি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল। এই অস্ত্র পেলে ক্রিমিয়াসহ অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার অবস্থান ঝুঁকিপূর্ণ হবে।