এবার মিয়ানমার থেকে আসছে গরু

SHARE

সুজাউদ্দিন রুবেল, কক্সবাজার : ভারত থেকে গরু না আসলেও কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিদিনই বিপুল সংখ্যক পশু আসছে মিয়ানমার থেকে। কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ করিডোর হয়ে গত কয়েকদিনেই এসেছে পাঁচ হাজারের বেশি গরু, মহিষ ও ছাগল।