ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু উন্মুক্ত

SHARE

পড়তে পারেন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

২ মিনিট আগে

বাংলাদেশ

বিরোধীদলের প্রতিবাদ ও ওয়াকআউটের মধ্যেই সংসদে ৩ গুরুত্বপূর্ণ বিল পাস

১০ ঘণ্টা আগে

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

নারী এশিয়া কাপ ২০২৬ / মারুফার দারুণ স্পেলের পরও শেষ ওভারে হারল বাংলাদেশ

৯ ঘণ্টা আগে

ক্রিকেট

বরিশালের প্রধান ২ হাসপাতালে বিদ্যুৎ আসে-যায়, চিকিৎসাসেবা ব্যাহত

১১ ঘণ্টা আগে

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু উন্মুক্ত

২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট:

২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা, সাভার

ছবি: স্টার

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

দুই লেনবিশিষ্ট প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার। তুরাগ নদের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এই সেতুগুলো নির্মাণ করা হয়েছে।

আজ বুধবার সকালে সেতু দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পর সেতু দুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যানজটমুক্ত যোগাযোগ নিশ্চিত করবে।

একইসঙ্গে ঢাকার চারপাশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের যোগাযোগব্যবস্থায় নগরের অ্যাট-গ্রেড সড়ক ব্যবহার না করেই এলিভেটেড ওয়ের মাধ্যমে পারাপারের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমার জানা এবং দেখা মতে, যত প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। প্রকল্পটি স্থবির হয়ে গিয়েছিল, বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে প্রকল্পটি কার্যকর করার জন্য যেসব বরাদ্দ ও উদ্যোগ নেওয়া দরকার, এই সরকার তা নিয়েছে।

মন্ত্রী বলেন, আমি খুশি হয়েছি এই প্রকল্পের মান এবং এর বাস্তবায়নের তড়িৎগতিতে। প্রকল্পের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশের কাছাকাছি কাজ শেষ হয়েছে। সাড়ে তিন বছর আমরা এই প্রকল্পের এক্সটেনশন করেছি। এই প্রকল্পে মান বজায় রেখে দ্রুততম সময়ে গত ছয় মাসে যে কাজ হওয়ার টার্গেট ছিল, তার চেয়ে অধিক কাজ সম্পন্ন করেছি।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ইয়ি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য দেন।

Image

তুরাগ পারাপারে লাগবে না টোল

প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, তুরাগ নদের পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি আর রাখা হচ্ছে না। ফলে নতুন সার্ভিস সেতু ব্যবহার করে টোল ছাড়াই তুরাগ নদ পার হওয়া যাবে।