গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ

SHARE

মেট্রো রেল বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর দুপুর ১২টা ৫০ মিনিটে বেলুন আটকে থাকার তথ্য পায় এমআর‍টি পুলিশ।

মেট্রো রেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে।

এই বৈদ্যুতিক লাইন হাইভোল্টেজের তাই অপসারণ করতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বেলুন অপসারণের কাজ শেষ হলে আবার চলাচল শুরু হবে মেট্রো রেলের।