শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা

SHARE

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে।

শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১৫টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। বাতিল হয়েছে ১০টি ফ্লাইট।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট ছিল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো স্থবিরতা কিছুটা কাটিয়ে উঠতে শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা পরবর্তী শাহ আমানত বিমানবন্দরের ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।