ইন্দোনেশিয়া-ফিলিপিন্সে ৬ মাত্রার ভূমিকম্প

SHARE

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল ও ফিলিপিন্স। শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইন্দোনেশিয়ায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপে। ইউএসজিসের বিবৃতিতে বলা হয়েছে, তালুদ দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে ফিলিপিনো দ্বীপ মিন্দানাওয়ে ভূপৃষ্ঠের ৯৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

মিন্দানাও দ্বীপটি ফিলিপিন্সের সারাঙ্গানি প্রদেশের অন্তর্গত। ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শক্তিশালী কম্পন অনুভূত হলেও ভূমিকম্পে হতাহত কিংবা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

সূত্র : এনডিটিভি